এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৬ জুলাই ২০১৯ ০৬:২২412920
  • বিপ্লব কোন্‌ দুঃখে দরজায় কড়া নাড়বে? সে তো নাড়ে অবনীর বন্ধু। "অবনী বাড়ি আছো?" বলে চিল্লিয়ে পাড়া মাত করে মাঝরাত্তিরে। ঃ-)
  • Amit | ০৬ জুলাই ২০১৯ ০৬:১৭412918
  • আর বিপ্লবের কথা জিগাবেন না প্লিজ।

    সেই কবে থেকে আশায় আশায় বসে আছি, বিপ্লব এসে দরজায় কড়া নাড়বে। কিন্তু শেষে যখন এলো তো এলো, তখন দেখি এতো একেবারে অন্য বিপ্লব। এতো আশার শেষে এই ছিল কপালে।
    :):)
  • Atoz | ০৬ জুলাই ২০১৯ ০৬:১৭412919
  • মাধবী নিজেও তো চার জায়গায় এগ-ডোনার আর সারোগেট-মাদারের কাজ করলেন। সেই চারটে ছেলে মশাই অতি চমৎকার ছেলে, একেবারে যাকে বলে রাজা হবার জন্যেই তৈরী। এরাই পরে যযাতিকে অনেক হেল্প টেল্প করেছিল। সারোগেট-মাদারের বাবার জন্য এত করা খুবই উদারতার পরিচয়, বলতেই হবে।
  • Atoz | ০৬ জুলাই ২০১৯ ০৬:১১412917
  • আরে আছেন কোথায় আপনি? তখন ইন্টার্নেটও ছিল তো! বিশ্বাস না হয় বিপ্লববাবুকে জিগান। ঃ-)
  • Amit | ০৬ জুলাই ২০১৯ ০৫:৫৬412916
  • কি সব্বোনাশ অটোজ, আপনিও শেষে মোদী বাবুর বৈদিক গণেশ মাথার প্লাষ্টিক সার্জেরী তত্ত্ব মেনে নিলেন নাকি ? বেদিক যুগে তো তাহলে দেখছি স্টেম সেল রিসার্চ, সারোগেসি, টেস্ট টিউব বেবি সব ছিল।

    কি সাংঘাতিক। এতো কিছু এলিয়েন ইনফ্লুয়েন্স ছাড়া হতেই পারেনা। পারলে ET র একটা বেদিক ভার্সন নামলো বলে।
  • Atoz | ০৬ জুলাই ২০১৯ ০৫:৪০412915
  • ডিডি, বড়ো বড়ো দহিবড়ার মতন প্লাস্টিকের পাইপ বেঁধে নেবেন সোনার তরীতে, তরী ডুববে না। ঃ-)
  • Atoz | ০৬ জুলাই ২০১৯ ০৪:৪৯412914
  • পিটি, ধন্যবাদ। মাধবীর বাবার পরিচয় তো কাহিনিতে আছে, যযাতি। মা তাহলে অপ্সরা, সম্ভবতঃ জাস্ট এগ-ডোনার অ্যাণ্ড সারোগেট-মাদার।
  • Atoz | ০৬ জুলাই ২০১৯ ০৪:৩৬412913
  • ডিডি, ধন্যবাদ। (মাধবীর জন্য) ঃ-)
  • Atoz | ০৬ জুলাই ২০১৯ ০৩:৫১412912
  • দিছেছে না, দিচ্ছে।
  • Atoz | ০৬ জুলাই ২০১৯ ০৩:৪০412911
  • একেবারে সত্যনাশ করে ছেড়ে দিছেছে। কবিতাগুলোর। মেশিনে দিয়ে হড়হড় করে করে শয়ে শয়ে লাইন অনুবাদ করে কী লাভ? একেবারে "সূর্য যে খাজনা দিয়েছিলেন" টাইপের অনুবাদ হচ্ছে।
  • কল্লোল | ০৫ জুলাই ২০১৯ ২২:৪৯412910
  • টেস্ট২
  • কল্লোল | ০৫ জুলাই ২০১৯ ২২:৪৮412909
  • টেস্ট
  • কল্লোল | ০৫ জুলাই ২০১৯ ২২:৪৭412908
  • পাই/ঈষেণ - অনুসন্ধান কাজ করছে না। আমি স্ক্রিনশট পাঠাচ্ছি মেলে।
    এমনকি কিছু পোস্ট করতে গেলেও মাঝে একটা স্ক্রিন আসছে। তবে পোস্ট হচ্ছে।
  • dd | ০৫ জুলাই ২০১৯ ২১:৩৬412907
  • অহো, এ তো পুরো ঈশ্বরের বাজেট। কী ভাষা, কী কনটেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুর নিজের হাতে বাজেট করলে এমনটাই করতেন।

    আমার সোনা রাখার জাহাজ কম পড়তে যাবে কোন দুঃখে? আমি তো আস্তো সোনার জাহাজই করে ফেলবো। নাম রাখবো সোনার তরী। আরে, ডুববে ক্যানো? সোনার সাথে পোয়াটাক হিলিয়াম মেখে দেবো, দিব্বি ভেসে থাকবে। চিন্তা কইরেন্না।
  • সৈকত | ০৫ জুলাই ২০১৯ ২১:০৬412906
  • ডিডিদা, ট্রিলিয়নে কটা শূন্য হিসেব করেছেন ? পাঁচ ট্রিলিয়নের ইকনমি না কি একটা যখ্ন দেশ হবে, তখ্ন আপনার সোনা রাখার জাহাজ তো কম পড়বে।
  • | ০৫ জুলাই ২০১৯ ১৬:৫২412905
  • এরকম ভুল ভাল বাজেট বিজেপি নিজেও আগে করেছে কিনা সন্দেহ।
  • PM | ০৫ জুলাই ২০১৯ ১৫:০২412904
  • বাজার ৩৫০ পয়েন্ট ডাউন।

    লেবার ল তে বড় পরিবর্তন আসছে প্রত্যাশা মাফিক
  • S | ০৫ জুলাই ২০১৯ ১৪:০২412903
  • বিজেপি ক্রমে আসিতেছে। আবাপও ক্রমে বিজেপি হইতেছে।
  • pi | ০৫ জুলাই ২০১৯ ১৩:৫১412902
  • কল্লোলদা, মামু বলেছিল সার্চ ঠিক করছে।
  • | ০৫ জুলাই ২০১৯ ১৩:৪৩412901
  • ইগুলা কী? আপনেরা এইগুলা নিয়ে মেতেছেন কেনোওও?
  • কাল্লোল | ০৫ জুলাই ২০১৯ ১৩:২৬412900
  • অনুসন্ধন কাজ করছে না। ক্লিক করলে প্রথম স্ক্রিন আসছে। তাতে বাংলায় লিখে অনুসন্ধান করতে চাইলে খালি পাতা দেখাচ্ছে।
    আমি - আজব জীবিকা দিয়ে সার্চ করেছি।
  • PM | ০৫ জুলাই ২০১৯ ১২:৫৩412899
  • গুলো কি সংবাদ মাধ্যমের স্বাধীনতার মধ্যে পড়বে না যুক্তিবাদী রা প্রতারনার মামলা করতে পারেন
  • more shit | ০৫ জুলাই ২০১৯ ১২:১০412898


  • জ্যোতিষকথা
    প্রয়োজনে সোনা বন্ধক দিন, বিক্রি করবেন না, কেন জানেন?
    শ্রীমতী অপালা
    ৪ জুলাই, ২০১৯, ০০:০০:০০ | শেষ আপডেট : ৩ জুলাই, ২০১৯, ০২:০০:১০
    AddThis Sharing Buttons
    Share to FacebookShare to TwitterShare to PrintShare to EmailShare to More18
    gold

    প্রত্যেক ধাতুর মধ্যে কোনও না কোনও শক্তিকে আকর্ষণ করার ক্ষমতা থাকে। সোনা আকর্ষণ করে সমৃদ্ধিকে। তাই এক কথায় বলা যায় সোনা সুখ ও সমৃদ্ধির প্রতীক। তাই যতই প্রয়োজন থাক সোনা কখনও বিক্রি করে দিতে নেই। প্রয়োজনে বন্ধক দেওয়া যেতে পারে, কিন্তু বিক্রি করা বাস্তু মতে ভীষণ অশুভ বলে মনে করা হয়। জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা সোনা বিক্রি করতে বাধ্য হই। বাস্তুশাস্ত্রে বলা আছে, যে সোনা বিক্রি করলে অর্থের দেবী লক্ষ্মীদেবীকেও ঘর থেকে বিদায় জানানো হয়।

    সোনা বিক্রি অশুভ কেন, তার কারণগুলো জেনে নিন-

    ১) সোনা ঘরে থাকা মানে তা শুভ শক্তিকে ঘরে আকর্ষণ করে। যদি ঘরে বাস্তুর কোনও সমস্যা থাকে, তা হলে ঘর না ভেঙে সোনার টুকরো দিয়েও বাস্তুদোষ কাটানো যায়।

    ২) সোনা স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত করতে সাহায্য করে। তাই বিয়ের সময় সোনা ব্যবহার করা হয়। যদি ঘর থেকে সোনা বিক্রি করা হয়, তা হলে দম্পতির মধ্যে সম্পর্কের উষ্ণতা কমে যায়।

    আরও পড়ুন: বিয়ে করা কখন উচিত, কখন নয়

    ৩) যেহেতু সোনা সুখ ও সমৃদ্ধির প্রতীক, তাই যিনি সোনা কেনেন, তাঁর সঙ্গে সুখ জড়িয়ে থাকে।

    ৪) সোনা বিক্রি করলে আমাদের আত্মবিশ্বাস নষ্ট হয়, তাই সোনা বন্ধক দিলেও বিক্রি করতে নেই।

    ৫) সোনার গুঁড়ো দিয়ে ঔষধ তৈরি করা হয়। সোনা সুস্বাস্থ্য বজায় রাখে। তাই সোনা বিক্রি করলে রোগ ব্যাধিকে আমন্ত্রণ জানানো হয়।
  • Shit Abp prints | ০৫ জুলাই ২০১৯ ১২:০৫412897


  • শঙ্খ-চক্র-গদা-পদ্ম ধারণকারী শ্রীবিষ্ণুর অন্যতম অস্ত্র হল শাঁখ। শঙ্খের ধ্বনির দ্বারাই বারবার অশুভ শক্তির বিনাশ করেছেন তিনি। তাই হিন্দু ধর্মে শঙ্খের গুরুত্ব অপরিসীম।

    শুধু হিন্দু ধর্ম নয়, বৌদ্ধ ধর্মেও শাঁখের ব্যবহার রয়েছে। শঙ্খে ফুঁ দিলে তাতে যে তরঙ্গের সৃষ্টি হয় তা থেকে অশুভ শক্তি দূর হয় বলে ধর্মীয় বিশ্বাস। তাই তো হিন্দুদের সব পুজোতেই শঙ্খ বাজানোর রেওয়াজ আছে।

    বৈদিক মতে শঙ্খ দু’প্রকারের হয়। একটি পুজোর কাজে ব্যবহার করা হয় এবং অন্যটি বাজানো হয়। নিয়ম অনুসারে গৃহস্থ বাড়িতে অন্তত দু’বার শঙ্খ বাজাতে হয়— একবার সকালে ও একবার বিকেলে।

    শঙ্খ বাড়িতে রাখলে বা বাজালেই চলবে না, তার সঙ্গে সঠিক নিয়মে শঙ্খের ব্যবহার জানতে হবে। তবেই গৃহস্থের মঙ্গল। অনেক বাড়িতেই শঙ্খ রয়েছে, কিন্তু তা বাজানো হয় না বা ভুল নিয়মে শঙ্খটি রাখা আছে। এর ফলে শঙ্খের যে শুভ প্রভাব আছে তা থেকে বঞ্চিত হতে হয়। তাই সঠিক ভাবে বাস্তু মেনেই শঙ্খ ঘরে রাখতে হয়।

    জেনে নিন কী ভাবে বাস্তু মেনে শঙ্খ রাখতে হয়—

    • যে শঙ্খ বাজানো হয়, তাতে জল দিয়ে ঠাকুরের কাছে রাখা যাবে না। এই শঙ্খ হলুদ কাপড়ে মুড়ে রাখতে হয়।

    • বাজানোর শঙ্খটিকে পুজোর কাজের শঙ্খের থেকে একটু ওপরে স্থাপন করতে হবে।

    • বাড়িতে অন্তত দু’টি শঙ্খ রাখতে হবে এবং এই শঙ্খ দু’টিকে পরস্পরের থেকে দূরে রাখতে হবে।

    আরও পড়ুন: প্রয়োজনে সোনা বন্ধক দিন, বিক্রি করবেন না, কেন জানেন?

    • একই কাজে ব্যবহার করা দু’টি শঙ্খ কখনওই এক ঘরে রাখবেন না।

    • শাঁখ এবং শিবলিঙ্গ যেন কখনও স্পর্শ না করে। শিবলিঙ্গের থেকে শঙ্খ সব সময় নীচে রাখতে হবে।

    • জল শঙ্খ সব সময় সাদা কাপড়ে মুড়ে রাখা বাস্তু বিধেয়।

    • সূর্যদেব ও মহাদেবের পুজোয় কখনও জল শঙ্খের জল অর্পণ করতে নেই।

    • শঙ্খ নিয়মিত বাজালে হার্টের সমস্যা কম হয়।
    Conch Rashi
    আরও খবর
    Bipodtarini Puja
    শ্রীশ্রীবিপত্তারিণী ব্রত(১৪২৬) দিন ও তারিখ
    god
    যে কোনও সময়ে দান করবেন না, মানুন এই নিয়মগুলি
    gold
    প্রয়োজনে সোনা বন্ধক দিন, বিক্রি করবেন না, কেন জানেন?
    BEDROOM
    গৃহকর্তার বেডরুম সঠিক দিকে আছে তো?
  • | ০৫ জুলাই ২০১৯ ০৯:২৯412894
  • *কোরো না, শেখো।
  • | ০৫ জুলাই ২০১৯ ০৯:২৮412893
  • রাগ করিস না, ডিডি দার মত পুরো কৈবল‍্য না পারলে অন্তত মুগ্ধ হতে শেখ
  • গবু | ০৫ জুলাই ২০১৯ ০৮:৫৪412892
  • আগামী দিনে এটাকে এক্সটেন্ড করবে।

    শাঁখ বাজানোর সময় ঘোমটা কেন দিতে হয়, কেন মেয়েদেরই শাঁখ বাজাতে হবে, মেয়েরা না করলে কি ক্ষতি, এসব করতে গেলে পড়াশুনা চাকরির কি দরকার, মেয়েরা গৃহবধূ না হলে সংসারের কি ক্ষতি!!

    সুয়ার!
  • গবু | ০৫ জুলাই ২০১৯ ০৮:৪৯412891
  • খ দাদা, ওই url এ right হচ্ছে লিডিং যাকে বলে।

    আবাপ বেশ কিছু দিন বন্ধ করে দিয়েছি, বাঁচা গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত