এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৩ জুলাই ২০১৯ ০১:০০412830
  • আচ্ছা, লেখক আবুল বাশার কোথায় থাকেন বা থাকতেন, কেউ জানেন?
  • গবু | ০২ জুলাই ২০১৯ ২৩:১০412829
  • Error 521 Ray ID: 4f0267213983da00 • 2019-07-02 17:40:06 UTC
    Web server is down
  • Du | ০২ জুলাই ২০১৯ ২১:৪৯412828
  • একজন খুবসে মন্ত্র পড়ছে ঊঊম, গরুরা দেখে বললো লোকটা উল্টো বলছে ওটা হবে মূঊঊ
  • aka | ০২ জুলাই ২০১৯ ২০:১২412826
  • ও ওটা বামপন্থী না সিপিএম হবে বা সিপিএম সরকার হবে। ঃ)
  • এলেবেলে | ০২ জুলাই ২০১৯ ১৯:৩৯412825
  • উফ কত কম জানলে 'বামেরা ক্লাস ফোর অবধি ইংরেজি তুলে দিল' মার্কা লব্জ আউড়ে ভাটিয়ালিতে ভাটানো বা ভাটিখানা খোলা যায়!!!
  • PT | ০২ জুলাই ২০১৯ ১৯:০৪412824
  • "এই বাতেলা বামেরা চিরকাল দিয়ে এলো।"
    যতদূর জানি পি সি রায় কমুনিস্ট বিরোধী ছিলেন।
    সত্যেন বসুর রাজনৈতিক অবস্থান জানা নেই।
    অসীমা চাটুজ্জে ইন্দিরার স্নেহধন্য হয়ে রাজ্য সভার সদস্যা হয়েছিলেন।

    উচ্চশিক্ষায় মাতৃভাষার ব্যবহারের সঙ্গে বামপন্থার বিশেষ যোগাযোগ নেই।
  • Amit | ০২ জুলাই ২০১৯ ১৯:০২412823
  • ইয়ে প্রথম ডিসটা ঠিক ই আছে, তবে এটাকে প্যাড থাই বলে।
  • PM | ০২ জুলাই ২০১৯ ১৮:৩৫412822
  • উফ্ফ নিচের পোস্ট টা আমার
  • DC | ০২ জুলাই ২০১৯ ১৮:৩২412821
  • ২ বছরের ওপোর ছিলাম ব্যন্ককে। মাইরি এসব এক্সক্লুসিভ খাবারের নাম জম্মে শুনি নি। এগুলো ডিসি র জন্য টেলর মেড ডিশ মনে হয়। ডিসির তৃপ্তির কথা ভেবে বিশেষ ভাবে বানানো
  • dc | ০২ জুলাই ২০১৯ ১৫:৩২412820
  • থাইদের আর সবই ভালো, কেবল খাবারের নামগুলো যেন কেমন। যেমন ধরুন পাদ থাই, খাও পাদ, পাদ ক্রাপাও, পাদ কী মাও, ইত্যাদি।

    আর চীনেরা মিসাইলের নাম রাখে নো ডং, এর পর আর কীই বা বলার থাকে।
  • sm | ০২ জুলাই ২০১৯ ১৫:২৩412819
  • এতো আচ্ছা তাজ্জব করার কথা হলো!হাইয়ার সেকেন্ডারী অবধি কেন,বাকি উচ্চ শিক্ষাটাও বাংলায় টানলেই পারতেন।আপনার স্টুডেন্ট দের ও দিয়ে বাংলায় থিসিস করেন গিয়ে।কে বারণ করছে?বারণ করলেই বা শুনবেন কেন?আপনি আচরি ধর্ম।এই বাতেলা বামেরা চিরকাল দিয়ে এলো। নিজের ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়ালো আর ক্লাস 4 অবধি ইংলিশ তুলে দিল।
    জ্যোতি বসু অবধি সেন্ট জেভিয়ার্স এ পড়ে, বিলেতে গেলো ব্যারিস্টার হতে।সারা জীবন তো আধো আধো বাংলা দিয়েই চালিয়ে গেলেন।
  • সেইসব শেয়ালেরা | ০২ জুলাই ২০১৯ ১৪:৪১412818
  • সুনীল, শীর্ষেন্দু, সমরেশ মূলত উলুবনের হুদো শেয়াল ছেল। আজ সেই উলুবনও নেই, সেইসব শেয়ালেরাও নেই।

    শুধু কেঁদে মরে মেকুর ছানার দল।
  • PM | ০২ জুলাই ২০১৯ ১৪:৩৩412817
  • থাই রা বিজ্ঞান, ডাক্তারি, ইন্জিনিয়ারিং সব ই থাই ভাষায় পড়ে। নতুন কলকাতা এয়ার্পোর্ট টা থাই তে পড়া থাই ইন্জিনিয়ার রাই বানিয়েছে।

    চীনাদের কথা আর নাই বা বল্লাম
  • PT | ০২ জুলাই ২০১৯ ১৪:০৪412816
  • "সত্যেন বোস আর পিসি রায় কি বাংলায় উচ্চ শিক্ষা নিয়েছিলেন বা আপনি নিজে"
    সত্যেন বোস বাংলায় কোয়ান্টাম পড়াতেন আর রায় মাশাই আজীবন বাংলায় উচ্চশিক্ষা নিয়ে বিস্তর চেষ্টা চালিয়েছেন। সেই চেষ্টা অসীমা চাটুজ্জে পর্যন্ত চালু। আমি তো হায়ার সেকেন্ডারি পর্যন্ত সব কিছুই বাংলাতে পড়েছি। তারপরে আপনাদের মত মানুষেরা ইংরিজির হয়ে লড়তে থাকায় আর বাংলায় উচ্চ শিক্ষা করতে পারলাম না।
  • | ০২ জুলাই ২০১৯ ১৪:০১412815
  • আমি দারোগার দপ্তরও পড়েছি বটে, তবে সে নিয়ে কোত্থাও কিচ্ছুটি বলি নি।
    সইকতের লেখায় জানলাম এগুলো একসাথে করে বেরিয়েছে, এটা ভাল ব্যপার।
  • | ০২ জুলাই ২০১৯ ১৩:৫৪412814
  • আমি ও ইংরেজি তেই পড়েছি। দাঁড়ান তাহির কামরানের লেখা টা খুঁজে পেলে বলছি।

    ঊর্দু বা পাঞ্জাবি বা অন্যান্য ওদেশের ভাষা তো কিসুই জানি না।

  • | ০২ জুলাই ২০১৯ ১৩:৫২412813
  • রাইট, সরি। হ্যাঁ ইন্টারেস্টিং, কিন্তু তাইলে আমি প্রিয়নাথ কি প্রসঙ্গে পড়লাম, নাকি আমাকে কেউ জাস্ট পড়ে শোনালো, তারপরে আর পড়িনি, কে জানে। মনে করতে পারছি না, দ্বিতীয় সৈকতের লেখাটা চমৎকার লাগছে।
  • ষষ্ঠ পাণ্ডব | ০২ জুলাই ২০১৯ ১৩:৫১412812
  • @পিএমঃ
    নামের শেষে ‘বাবু’/’’মশায়’ ইত্যাদি যোগ করে নামকে ভারাক্রান্ত নাইবা করলেন!

    মুক্তিযুদ্ধ নিয়ে যারা মাঠপর্যায়ে গবেষণা করেছেন বা যথেষ্ট হোমওয়ার্ক করে কাজ করেছেন তাদের রচনাগুলো ভালো হয়েছে।

    @খঃ
    সকল পরিবর্তনের জন্য শেষমেশ তরুণদের ওপরেই নির্ভর করতে হবে। লেখক-পাঠক-নির্মাতা-দর্শক-শ্রোতা সবাইকেই পাল্টাতে হবে, নয়তো সবকিছু যে তিমিরে আছে সেই তিমিরেই থাকবে।

    মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রামের পেছনে শুধু ভাষা ছিল না। সংগ্রামটা অবশ্যম্ভাবী ছিল।

    বাংলাদেশের সাহিত্যে (ইনক্লুডিং প্রবন্ধ সাহিত্য) আর কার কার লেখা পড়ে দেখতে পারেন তার কিছু কিছু আমি বলতে পারি, তবে সে চেষ্টা করবো না। পাঠককে নিজেকেই লেখককে খুঁজে বের করতে হয়। পরের মুখের ঝাল বেশিরভাগ সময়ে বিস্বাদ হয়।

    পাকিস্তানী সাহিত্য নিয়ে যা বললেন সেটা বেশ আগ্রহোদ্দীপক বলে মনে হলো। কিন্তু লেখা ইংলিশে না হলে তো পড়তে পারবো না।

    @সৈকতঃ
    “হাতে গোনা অল্প কয়েকটা লেখা ছাড়া, বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে যা লেখালেখি হয়েছে, গল্প-উপন্যাসের ক্ষেত্রে, তার বেশীটাই দাঁড়ায়নি বলে আমার ধারণা। এ মনে হয়না শুধু অনতিঅতীতের ঘটনা। বিষয় হিসেবে সহজে কিছু একটা পেয়ে যাওয়া যাচ্ছে, গদ্যকারররা সেটাকেই ব্যবহার করেছেন, তাও ভাষা বা প্রকরণে বা ইমাজিন্যশনে কূটাভাস না এনে; এরকমই মনে হয়। আমি জানিনা, ঐ ট্রমা নিয়ে মানুষজনের কতটা ইমোশন যুক্ত হয়ে আছে, আছে নিশ্চয় খুব বেশী পরিমাণে কিন্তু সাহিত্যে তার ক্রমাগত ব্যবহার, কিছু পরিমাণে বাংলাদেশের লেখালেখিকে পিছিয়ে রেখেছে।“

    শেষের বাক্যটা ছাড়া বাকিটুকুতে সহমত। বাংলাদেশের সাহিত্যে মুক্তিযুদ্ধের ব্যবহার আসলে যতোটা হতে পারতো তারচেয়ে বরং অনেক কম হয়েছে। বাংলাদেশের সাহিত্য কোন দিক দিয়ে যদি পিছিয়ে পড়ে থাকে সেটা মুক্ত চিন্তার বিকাশের পথ রুদ্ধ হবার দরুণ, চটজলদি অর্থ-যশ লাভের লোভের দরুণ, পরীক্ষা-নীরিক্ষাতে লেখকের চিন্তার সীমাবদ্ধতার দরুণ।
  • | ০২ জুলাই ২০১৯ ১৩:৪৯412811
  • না না মিয়াজান দারোগার একরারনামা - মিয়াজান দারোগার নিজের লেখা। প্রিয়নাথবাবুর নয়। আমি চর্চাপদের দুটো বই নিয়েই লিখেছিলাম। মিয়াজান দারোগার একরারনামা আর বাঁকাউল্লার দপ্তর (এটাও হেব্বি ইন্টারেস্টিং বই)।
  • | ০২ জুলাই ২০১৯ ১৩:১৩412810
  • *দ্বিতীয়
  • | ০২ জুলাই ২০১৯ ১৩:১১412809
  • আছা দমু তুমি একবার একটা রিভিউ করেছিলে, মিয়াজান দারোগা, ওটা কি প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ছিল? সৈকতের লেখাটা দেখার পর থেকে কিরকম যেন মনে হচ্ছে।

  • | ০২ জুলাই ২০১৯ ১৩:০৪412808
  • অনেক দিন ঝগড়া হয় না তাই ঃ-))))

  • | ০২ জুলাই ২০১৯ ১৩:০২412807


  • এর মধ্যে, আপনাদের অভিশাপে, একটা যাতা কেস হয়েছে। এনরিক ভিয়া মাতাস বলে এক স্প্যানিশ সাহিত্যিক এর সন্ধান পেয়েছি, জীবনে সফল না হলে অনেকের খোঁজ পাওয়া যায়, সাফল্য এলেই আর রামের সুমতি আর শীর্ষেন্দু র বেশি এগোনোর টাইম পাওয়া যায় না, এটা একটা সমস্যা। তো যাই হোক এঁর মূল বিষয় সিভিল ওয়ার না। তো যাই হোক, তাঁর লেখা সম্পর্কে আমি একটা পোবোন্দো লিখেছি, তাতে একটা বিপ্লবী শুরু রেখেছি।
    আশানুরূপ ভাবে অকারণে জটিল ও একাধারে প্লেফুল, মানে যাদের বোঝার কথা না, তারা বুঝবে না ইত্যাদি সেই ব্যাপারটা, আমরা তো সাধারণ মানুষ ইত্যাদি ব্যাপারটাও রয়েছেঃ-))))

    "কলকাতার শীতকালে অথবা বইমেলার আবহাওয়ায়, সুপর্ণাদের
    অনুমতি নিরপেক্ষে, ছোটো-নুনু পাঠকদের একটা রাজা-উজির মারার
    ছাড় থাকে, মূলতঃ সেই ছাড়ের সুযোগ নিতেই সমসাময়িক কালের
    ইউরোপে সবচেয়ে হৈচৈ ফেলে দেওয়া, তিরিশটি ভাষায় অনূদিত,
    ফোরমেন্টর
    পুরষ্কারে ভূষিত স্পেন দেশের সাহিত্যিক, এনরিক ভিয়া মাতাস এর
    প্রসঙ্গ উত্থাপন।"

    তো এবার এই লেখাটা যাঁরা ছেপেছেন, সেই পত্রিকা যিনি ছাপেন তিনি ও পুরো পড়েন এমন কোন খবর নেই, সবসময়েই লিমিটেড এক্সক্লুসিভ এডিশন। এবার তিনি আমায় ফোন করেছেন। আমি ঘটনা চক্রে একটি মিটিং রূমে দুটি (ভাগ্যক্রমে পুরুষ) টিম মেম্বার কে নিয়ে পরের রিলিজ এ কি দেব এসব নিয়ে যুগান্তকারী আলোচনা করছি। স্পিকার এ দিয়েছি। এবার খুব খুশি খুশি গলায় বলতে শুরু করলেন, "এই জানো শোনো তোমার লেখা বেরিয়ে গেছে, অনেকে ভালো বলছে জানো, তোমার বৌদি বলছিলেন সত্যি ছেলেটা কত কি পড়েছে দেকোচো, বা`হ এই তো দেখো আমার সামনে এই মাত্র এসেছে, একেবারে ফ্রেশ ফ্রম দ্য প্রেস, নতুন বইয়ের একটা গন্ধ না, বুঝলে এই নেশাতেই বুঁদ হয়ে থাকলাম সারা জীবন, এই যে পৃষ্ঠা সতেরো,, 'শিল্পীর প্রত্যাখ্যান এবং নিভৃতির আকাংখ্যা' বাহ, এই তো, সে কি নুনুটা কাটেনি!!!!, এবাবা এত করে বললাম, শুনছো, বোধির নুনুটা কাটে নি, তুমি ওদের বলো নি, আমি কিন্তু পরের মসেই প্রফেশনাল সাব এডিটর আনবো, এ মানে অসম্ভব!!!! ইত্যদি, যাই হোক লিসেন ইউ গট টু বি কেয়ারফুল", ক্লিয়ারলি উই হ্যাড টু ইমিডিয়েটলি ব্যাং দ্য ফোন, হ্যাড টু স্টার্ট আ নিউ ডিসকাসন অন প্রবলেম্স অফ গিটহাব, বিফোর আনকন্ট্রোলেবল স্প্লিটিং লাফটার।, কমপ্লিটলি অ্যালোন দো, কারণ টিম মেমবার জানে আমি অল্প ঢিলে, তাই আর অবাক হয় না, অম্পূর্ণ ডেড প্যান দৃষ্টিতে অপেক্ষা করে আছে, ডেভ অপ্সে তার পরের অবসারভেশন টি বলে নেবে বলে ঃ-))))))
  • | ০২ জুলাই ২০১৯ ১২:৪১412806
  • ইশানের সবাই বাংলা বললে ভাল হত প্রসঙ্গে আজ ইংল্যান্ডের মাঠে পরপর দুটো রবীন্দ্রসঙ্গীত বাজবে। একজন খেয়াল করাল ব্যপাট্টা। ভেবেই দিব্বি ভাল লাগল।
  • dc | ০২ জুলাই ২০১৯ ১২:৩৬412805
  • আমাকে তুমি করে বলতে, আবার আপনিতে শিফট করো কেনো?
  • | ০২ জুলাই ২০১৯ ১২:৩৪412804
  • আমি ভায়াগ্রা কিনবো আর আপনি শেয়ার কিনবেন, জুলাই তেই হবে বলছে।
    একটু অপেক্ষা, আজ আবাপ নিজে বলেছে।

  • | ০২ জুলাই ২০১৯ ১২:৩২412803
  • পৃথিবী সম্ভাবনা ময়, আমার যে কিছু একটা হবে এ ব্যাপারে আমি নিশ্চিত।
  • dc | ০২ জুলাই ২০১৯ ১২:৩০412802
  • Pfizer এর শেয়ার কিনতে পারলে ভালো হতো।
  • PM | ০২ জুলাই ২০১৯ ১২:২২412801
  • নতুন বৌ আর প্রেম একই সাথে পাকা ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত