এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ২৯ জুন ২০১৯ ২৩:৩৫412680
  • সারা দেশে বাজেট হোটেল সন্ধানের ওয়েবসাইটগুলো জানা আছে ? ট্রিভ্যাগো বাদে। ৭০০- ১৫০০ র মধ্যে হলে খুব ভাল।
  • T | ২৯ জুন ২০১৯ ২৩:২৭412678
  • সত্যিই সমস্যা আছে। তবে ছোটদের জন্য যা লিখে গেছেন, ওতে বহুলাংশেই এইসব উদ্ভট হাবিজাবি অনুপস্থিত। ঐটেই যা বাঁচোয়া।
  • T | ২৯ জুন ২০১৯ ২৩:২৭412679
  • সত্যিই সমস্যা আছে। তবে ছোটদের জন্য যা লিখে গেছেন, ওতে বহুলাংশেই এইসব উদ্ভট হাবিজাবি অনুপস্থিত। ঐটেই যা বাঁচোয়া।
  • র২হ | ২৯ জুন ২০১৯ ২৩:০২412677
  • কদিন আগে ফেসবুকে ফুলচোর থেকে একজন কোট করলেন -
    “কোনও মেয়ে যদি ইচ্ছে না করে তবে দশটা পুরুষেরও সাধ্য নেই তাকে রেপ করে। মেয়েদের তেমনই ক্ষমতা প্রকৃতি দিয়ে রেখেছে। মেয়েরা যে ভোগের জিনিস তা কি ভগবানের মতো চালাক লোক জানেন না ! ভৈরবকাকাও একবার দারোগা কাকার সঙ্গে তর্ক করতে গিয়ে বলেছিল, যে সব মেয়েদের ওপর অত্যাচার হয়, তারা হয় নিজেদের ইচ্ছাতেই বশ মানে, না হলে ভয়ে হাল ছেড়ে দেয়।
    কথাটা ঠিক। শঙ্কুদা রাজি করাতে না পেরে শেষরাতে জোর খাটাতে লাগল। সে এক বীভৎস লড়াই। কিন্তু লড়াই শেষ হওয়ার আগেই ভোর হয়ে গেল। আমার গায়ে কয়েকটা আঁচড়-কামড়ের দাগ বসে গিয়েছিল শুধু। আর কিছু নয়।”

    এগুলোকে নিতান্ত চরিত্রের সংলাপ বলে কাটিয়ে দেওয়া চাপ।
    অবশ্য ছোটদের জন্য লেখাগুলি খুবই প্রিয়। কিন্তু ভদ্রলোকের চিন্তা ভাবনায় সিরিয়াস সমস্যা।
  • গবু | ২৯ জুন ২০১৯ ২২:৪১412676
  • ডিসি - চেন্নাইতে নাকি জলের বোতল 400 টাকা করে বিক্রি হচ্ছে?
  • অর্জুন | ২৯ জুন ২০১৯ ২২:৩৪412675
  • পঞ্জাবীদের তন্দুরি বানানোর যে উনুনটা হয় সেটাও বেশ জবর।
  • বড় লেখক | ২৯ জুন ২০১৯ ২১:৫৪412674
  • লেখার কমেন্টগুলোও পড়বেন।
  • | ২৯ জুন ২০১৯ ২১:৩৮412673
  • অরণ্য নিশ্চয় শীর্ষেন্দুর লেখা নিয়ে পান্ডবের এই লেখাটা পড়েন নি। ঝপাং করে পড়ে ফেলুন।

    http://www.sachalayatan.com/shashtha_pandava/57061
  • aranya | ২৯ জুন ২০১৯ ২১:১২412672
  • শীর্ষেন্দু-র কি জনপ্রিয়তা, হওয়ারই কথা, বড় লেখক
  • Ekak | ২৯ জুন ২০১৯ ১৭:০১412671
  • উইকি পেজে লিস্ট পেয়ে যাবেন কিন্তু সাল নেই। আলাদা করে সার্চ দিলে সাল পেয়ে যাবেন সম্ভবতঃ।
  • ষষ্ঠ পাণ্ডব | ২৯ জুন ২০১৯ ১৬:৫৮412670
  • আজতক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যা কিছু বই প্রকাশিত হয়েছে সেগুলোর প্রকাশের সালসহ তালিকা দরকার। কোথায় পাওয়া যেতে পারে কেউ কি পরামর্শ দিতে পারেন? আমার কাছে 'অদ্ভূতুড়ে' সিরিজের ৪৬টি বইয়ের প্রকাশের সালসহ তালিকা আছে। অন্যগুলো দরকার।
  • একক | ২৯ জুন ২০১৯ ১১:২৭412669
  • পাথুরে কয়লা তো বহু পুরোনো, সে আর বলতে। ইনফ্যাক্ট কলকাতায় যখন স্টোভ তখন ও বেড়াতে গিয়ে বাইরের রাজ্যে দেখেছি, পিটিয়ে পিটিয়ে পাথুরে কয়লার চাঙড় ভেঙে চুলা ধরাতে।
  • | ২৯ জুন ২০১৯ ১১:১৯412668
  • স্টোভ
    স্বল্পকালীন
    দুর্ঘটনাপ্রবণ
    যথেষ্ট
  • | ২৯ জুন ২০১৯ ১১:১৮412667
  • বলিতে চাইছি স্টোভের ব্যবহারকাল ছোট হতেই পারে কিন্তু কয়লার উনুন বহুকাল ধরেই চালু একশো বছরের বেশীই হবে। স্টভ স্বলপকালীন হবার একটা কারণ নিশ্চই এর দুর্গজটনাপ্রবণ হওয়া। গ্যাসও সেই আন্দাজে বেশ কম, মানে কয়লার উনুনের আন্দাজে।

    এবার বহনক্ষমতা আর ছোট জায়গায় ব্যবহারের সুবিধের জন্যই প্রথমে স্টোভ পিরে গ্যাস। সেদিক থেকে ইন্ডাকশান ওভেনও খুবই উপযোগী ইতিমধ্যেই যথেঢট জনপ্রিয়ও।
  • dc | ২৯ জুন ২০১৯ ১০:৪৯412666
  • sm, চেন্নাইতে বেশ কিছু জায়গায় জলের খুব সংকট হয়েছে, বিশেষ করে সাউথ চেন্নাইতে আর ওএমআরের দিকে। তার নানান কারন আছে, সরকারি মিসম্যানেজমেন্টও একটা কারন। এখন সবাই দিন গুনছে কবে এডিএমকে গিয়ে ডিএমকে আসবে, কারন এই সরকার সমস্ত দিকে অসাধারন অপদার্থতা দেখিয়ে চলেছে। চেন্নাই আর ব্যাঙ্গালোরে, দুটো শহরেই জলের অবস্থা খুব খারাপ। আর চেন্নাইতে এবছর ডিস্যালিনেশান প্ল্যান্ট তৈরি করতে শুরু করলো, কিন্তু অবাক লাগছে যে আরও আগে চালু করেনি কেন। অন্তত দুতিন বছর আগে থেকে কান্স্ট্রাকশান শুরু করলে এদ্দিনে কাজ শেষ হয়ে আসতো। আম্মা যাওয়ার পর থেকে সরকার পুরো বসে গেছে।
  • dc | ২৯ জুন ২০১৯ ১০:৪১412665
  • "বামুন বাড়িতে গোটা উনুনটা "আঁশ " করে ফেলা মহাপাপ বুঝতেই পারছো"

    সে আর বলতে :d
  • Ekak | ২৯ জুন ২০১৯ ১০:৩৬412664
  • সেঁকা পোড়া তো সেই প্রস্তর যুগ থেকে করে আসছে মানুষ :) তবে ইংরিজি কেতার বারবিকিউ তুলনামূলক রিসেন্ট। আখার আগুনে মাছ পুড়িয়ে খাওয়ার চল ছিল হাড়ি বাগদি দের মধ্যে, বামুন বাড়িতে গোটা উনুনটা "আঁশ " করে ফেলা মহাপাপ বুঝতেই পারছো :))

    পাহাড়ি অঞ্চলে কন্সিস্টেন্টলি বারবিকিউ করার ইতিহাস আছে বরং।
  • dc | ২৯ জুন ২০১৯ ১০:৩০412662
  • আচ্ছা আগেকার দিনে লোকজন বার্বিকিউ করতো? উনুনের আগুনে তো খাসা বার্বিকিউ হওয়ার কথা।
  • একক | ২৯ জুন ২০১৯ ১০:২১412661
  • দ -এর বক্তব্য ক্লিয়ার হলো না :)

    শহরাঞ্চলে গুল কয়লার উনুন - কেরোসিনের উনুন -কেরো গ্যাস - এলপিজি ........এই গোটা ট্রানজিশনের রেঞ্জ কত বছর মোটামুটি ? কবে এলপিজি শুরু হয়েছে সেটা এখানে ধর্তব্যনয়। খেয়াল করে দেখুন জনতা স্টোভের বিক্রি সবচে বেশি ওই ষাটের দশকের দিকে। ওদিকে বাইরের দেশে তখন কেরোসিনকে প্রেসার দিয়ে গ্যাস বানানোর তোড়জোড় চলছে। পেট্রোম্যাক্স এলো বাজারে যেটাকে আমরা হ্যাচক বলতুম। এই টেকনোলজি ধরেই আসে কেরোগ্যাস, কিন্তু সেটা খুব জনপ্রিয় হয়নি। এরই ঘাড়ে ঘাড়ে এসে পরে এলপিজি। আমার এরকমই ইম্প্রেশন - যে এই টেকনোলজিগুলো খুব বেশি টাইমলাইন ধরে আসেনি। শর্ট রেঞ্জে ফাস্ট ইনোভেশন হয়েছেঃ ওই সময়টা।
  • dc | ২৯ জুন ২০১৯ ১০:০৩412660
  • ডট কম আর কম ডট ঃ-)
  • Ishan | ২৯ জুন ২০১৯ ০৯:৫১412659
  • বিজেপি যায়নি তো। তাহলেই হবে।
  • | ২৯ জুন ২০১৯ ০৯:৩৮412658
  • উফ কম আর বাড়িতে'র মধ্যে কমা নেই। কমাটা ইগনোর করুন।
  • PT | ২৯ জুন ২০১৯ ০৯:৩৭412657
  • কংশালদের লাইন ধরে ঝাঁকের কই ঝাঁকেঃ

  • | ২৯ জুন ২০১৯ ০৯:৩৬412656
  • "কাঠের আঁচ - কয়লার উনুন - বালতি ভাঙা উনুন - কেরোসিন স্টোভ -কেরোগ্যাস -এল্পিইজি এই পুরো ট্রানজিশন টা হয়েছিল ম্যাক্সিমাম ১০/১২ বছরের ব্যবধানে। " - একক উবাচ

    ক্যাডা কইসে ১০/১২ বছর? যা খুশী বললেই হল! এল পিজি গ্যাস তো চালুই হল ৬০এর শেষ ৭০ এর শুরুর দিকে। তাও ৭০ দশকে এলপিজি খুব কম. বাড়িতে থাকত।
  • dd | ২৯ জুন ২০১৯ ০৯:২৪412655
  • উনুন নিয়ে -তার ফিজিক্স, আর্কিটেকচার,ইতিহাস, সমাজ রাজনৈতিক প্রেক্ষাপট, ভবিষ্যত ইঃ ইঃ নিয়ে আপনেদের সার্বিক জ্ঞান আমাকে মুগ্ধ করেছে।

    ছন্দোগ্য উপনিষদে যাজ্ঞবল্ক্যকে তর্কসভায় অন্যান্য ঋষিরা "ছাই ফেলার চিমটে" বলে গালি দিয়েসিলো। ঐ টুকু প্রাচীন ভারতের সাথে উনুনের যোগাযোগ খ্যাল রাখবার অনুরোধ জানাই।
  • Du | ২৯ জুন ২০১৯ ০৯:১৯412654
  • এই জয় শ্রীরাম বলিয়ে হ্যারাস করলেই টাডা দেওয়া দরকার।
  • dc | ২৯ জুন ২০১৯ ০৭:৪২412652
  • আচ্ছা এদ্দিনে তো আপনারা সবাই শুনে ফেলেছেন, তাও দিলাম। সাউন্ড অফ সাইলেন্স এর কভারঃ

  • | ২৯ জুন ২০১৯ ০৫:৫১412651
  • আজ একেবারে বাই চান্স খুব ইন্টারেস্টিং একটা পোবোন্দো পড়েছি। ডোনাল্ড ম্যাকেঞ্জি, জাস্ট হাউ ফাস্ট, ৭ মার্চ সংখ্যা এল আর বি। লো লেটেন্সি ট্রেডিং বা হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং এ কি ধরণের ফিজিক্স ব্যবহার হচ্ছে সেটা নিয়ে। শিকাগো র মারকেন্টাইল এক্সচেঞ্জ, যেখানে মেনলি ফিউচার্স এর কারবার হয়, তার ডেটা সেনটার কি করে ডেটা ফিড দিচ্ছে ইত্যাদি।
    https://www.lrb.co.uk/v41/n05/donald-mackenzie/just-how-fast একটু পুরোনো ফিজিস কি ভাবে কাজে লাগাচ্ছে, প্লাস ডেটা সেন্টারে এর পাশে সিগন্যাল ধরার যন্ত্র বসানোর কম্পিটিশন কি ভাবে চলছে, ফাইনান্স, ফিজিক্স এ ইন্টারেস্টেড লোকজন পড়ে দেখতে পারেন।

    ক্যাপিটাল মারকেট্স কে যাঁরা গণতন্ত্রের রূপ হিসেবে দ্যাখেন, তাঁরা ও পড়ে দেখতে পারেনঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত