এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৮ জুন ২০১৯ ২২:৪৩412620
  • আর এই সোশাল মিডিয়া হয়ে এক আপদ হয়েছে। যে যা পারছে নাটক ছড়িয়ে যাচ্ছে। "হ্যাঁরে হ্যাঁরে তোদের নাকি গরমে রাস্তাগুলো সব গলে গ্যাছে?" এই টাইপের ব্যাপার।
    সাংবাদিকগুলো যখন গাঁয়ে গিয়ে জিগ্গেস করে, "এখানে নাকি লোকে খেতে পাচ্ছে না, মরে যাচ্ছে, ছেলেপিলে অনাথ হচ্ছে?" তখন ওখানকার লোকেরা কী কষ্টে যে আপদগুলোর নাকে ঘুষি মারার ইচ্ছে সামলায়, সেটা বোঝা যায় এইসব ঘটনায়।
  • Ekak | ২৮ জুন ২০১৯ ২২:৩৮412619
  • বাঙালি প্যানিক ছড়াতে পেলে আর কিছু চায় না :)) আজি এক বন্ধু কলকাতা থেকে ফোন করে খোঁজ নিলো, ব্যাঙ্গালোরে তো জল সাপ্লাইবন্ধ কী করছি ! তাকে আপাতত আস্বস্ত করা গেলো যে : কাবেরী ওয়াটার আর বোরোয়েল মিলিয়ে দুরকম জল সারাদিন আমরা পেয়ে থাকি, এতো হার্ট এটাক হবার মতো কিছু নয় :)
  • Atoz | ২৮ জুন ২০১৯ ২২:৩৭412618
  • মনসুন তেড়ে নেমে পড়লেই খানিকটা বশে এসে যাবে।
    অজপাড়াগাঁয়ের আমি, জন্ম থেকে জলের ক্রাইসিস দেখছি গ্রীষ্মকালে(আমাদের গাঁয়ে এমনি ব্যবহারের জন্য জাস্ট কুয়ো আর পানীয় জলের জন্য টিউব ওয়েল, এই ছিল। চাষের স্যালো মেশিনের ব্যবহার যখন শুরু হল তখন থেকেই গ্রীষ্মে কুয়োর জল শুকিয়ে হাত কয়েক করে থাকতো, জলকষ্ট বাড়ল। গ্রীষ্মের সময়টা জলের কষ্ট, তখন খুব সাবধানে জল ব্যবহার করা হত ) তবে বর্ষাটা ভালো করে নেমে গেলেই সেইবারের মতন সমাধান। কালক্রমে আমাদের পাড়াগাঁয়েও সাপ্লাইয়ের জল এল, সকালে দেড়ঘন্টা আর বিকেলে দেড়ঘন্টা। এখন সেই বাড়তি জল ছোটো ছোটো জমিতে জমে জমে মশার ডিপো হয়েছে। খোলা মাঠ, পুকুর ডোবা(অজস্র ছিল আগে) ইত্যাদি তো কমে গেছে, বাড়তি জল যাবার জায়্গা কমে গেছে।
  • তিনোর ঢাল | ২৮ জুন ২০১৯ ২২:৩৪412617
  • বিজেপির চাপে স্কুল হয়েছে কোথায় লিখেছি ? আর কতবার ঝুড়ি কোদাল কাস্তে দিয়ে বোঝালে মাথায় ঢুকবে যে, স্কুল হওয়ার ঘটনা সারা ভারত জুড়ে ঘটেছে, এবং স্কুলকে আটকানো যায়না, যায় ও নি। হ্যাঁ, আপানার মতো বুদ্ধি নিয়ে চলে -মারপিট করে স্কুল তুলে দিতে গেলে বিজেপির হাত একশোবার শক্ত হতো এবং যে পরিস্থিতি এখন হচ্ছে সেটা অনেক আগে হত।

    এসব পাবলিককে নিয়ে গিয়ে পাড়ার রকে ছেড়ে দিতে হয়, "তিন মিনিটে ফুটিয়ে দিতুম " এর রেলা ওখানেই বেরিয়ে যাবে হাওয়া হয়ে। খালি বাতেল আর বাতেল। সিপিএম এর মধ্যে এই গোষ্ঠীটাই ফলস কনফিডেন্স নিয়ে একবার সিঙ্গুরে গোটা দলকে ডুবিয়ে ছে, চিনে নিন এদের, এখনো বাতেল যায়নি।
  • | ২৮ জুন ২০১৯ ২২:২৭412616
  • হে হে লোকে যা খুশী হাবিজাবি লিখে দিচ্ছে। রোজ চান করবেন না। করলেও এক বালতি জলেই করুন যত পারেন বাঁচান। মাটি থেকে যে জল উঠে আসছে তা আর ফেরত হবে নে ব্লা ব্লা।
  • একক | ২৮ জুন ২০১৯ ২২:২১412615
  • ব্যবহার শুরু হলে, নুন দিয়ে বাড়ি ঘর দোর বানাবার একটা ব্যবস্থা হবে নিশ্চই। নুনের তৈরী ব্রিকস তো হয়।

    তবে, জল নিয়ে হুলিয়ে জূজূ ছড়ানো হচ্ছে। অবস্থা সিরিয়াস কিন্তু প্যাকেজ ড্রিংকিং প্ল্যান্টের মালিকরা যেভাবে খেলাটা ছকেছে সেটা যথেষ্ট সন্দেহজনক।
  • Atoz | ২৮ জুন ২০১৯ ২২:১৫412614
  • আরে গান্ধীজী তো ওই করেই দেশ স্বাধীন করে ফেল্লেন। সমুদ্রের জল থেকে নুন বানিয়ে সেই নুন বাজারে দেবার ভয় দেখালেন, কুট করে ব্রিটিশদের বল্লেন "কুইট ইন্ডিয়া", ব্যাটারা সুট সুট করে সরে পড়ল। ঃ-)
  • একক | ২৮ জুন ২০১৯ ২২:০৬412613
  • কোস্টাল এরিয়াতে ফ্লাড রিলিফের সময় আমরা মিনি ডিস্যালিনাইজেশন ইউনিট কিনেছিলুম। খুববেশি দাম না। মেইনটেন্যান্স এর হ্যাপা আছে।
  • Du | ২৮ জুন ২০১৯ ২২:০৫412612
  • মরুভুমিতে করছে কিছু সম্ভবতঃ।নিয়ে যাওয়াও তো মুশকিল
  • একক | ২৮ জুন ২০১৯ ২২:০৩412610
  • মেরিন সল্ট কে খাবার উপযোগী করতে ম্যালা খরচ। তার ওপর নুন বেচা কর্পোরেট রা আছে মাঝখানে। আরেকটা লবন সত্যাগ্রহ হয়ে যাবে।
  • PT | ২৮ জুন ২০১৯ ২২:০৩412611
  • ওহে ঢালবাবু, ২০০৯-২০১১ দিল্লীতে কারা ক্ষমতায় ছিল সেটা একবার চর্চা করে তক্কে আসুন। ২০১১-তে তাই পব-তে ক্ষমতায় এসে তিনোদের rss-এর স্কুলকে স্বীকৃতি দেওয়ার কোনই "চাপ" ছিলনা।

    বাধ্যবাধকতা ছিল পব-তে বামেদের ধ্বংস করার। তাই তলায় তলায় rss-এর সঙ্গে আর বিজেপির সঙ্গে মিত্রতার চর্চা করছিলেন তিনি। এরে কয় রাজনৈতিক সমাপতন। rss-চাইছিল বামমুক্ত ভারত আর তিনোরা চাইছিল বামমুক্ত পব। তাই নাগপুরের ইচ্ছাফুল, পচ্চিমবঙ্গে তিনোমুল হয়ে ফুটেছিল।

    এই নিয়ে আর তক্ক কইরেন না।
  • Atoz | ২৮ জুন ২০১৯ ২২:০১412609
  • নুন গুঁড়ো করে ঝেড়ে বেছে প্যাকেটে প্যাকেটে পুরে বাজারে দিতে হবে বিক্রির জন্য। প্রায় বিনা মূলধনে বিরাট লাভ।
  • sm | ২৮ জুন ২০১৯ ২১:৫৪412608
  • আমি কিন্তু গতকাল ডি স্যালাইনেশন অফ সী ওয়াটার নিয়ে ভেবে চলেছি।ওই ডি স্যা লাইনেশন পরবর্তী কনসেনট্রেটেড নুনের জল নাকি মেরিন লাইফের খুব ক্ষতি করে। বিকল্প কি আছে?
    মরুভূমিতে গুঁজে দিলে চলবে?
  • dd | ২৮ জুন ২০১৯ ২১:৫২412607
  • কিন্তু পুরোনো ঘটনা কি আলোচনা করা আইনসম্মত?

    আমি তো যদ্দুর জানি আট বছর আগের কোনো ঘটনাই উল্লেখ করা যায় না।
  • Du | ২৮ জুন ২০১৯ ২১:৫০412605
  • সেদিন শুনছিলাম যখন আমরা জুতোর দোকানে যাই আর জুতোটা আমাদের না পোষায় তখন আমরা শিশুশ্রমিক ইত্যাদি নিয়ে ভাবি।
    জুতোটা পছন্দ হলে ভাবি কি আর করবে বাচ্চাগুলোর তো খাবার দরকার।বলে কিনে নি~ই।
  • Du | ২৮ জুন ২০১৯ ২১:৫০412606
  • সেদিন শুনছিলাম যখন আমরা জুতোর দোকানে যাই আর জুতোটা আমাদের না পোষায় তখন আমরা শিশুশ্রমিক ইত্যাদি নিয়ে ভাবি।
    জুতোটা পছন্দ হলে ভাবি কি আর করবে বাচ্চাগুলোর তো খাবার দরকার।বলে কিনে নি~ই।
  • sm | ২৮ জুন ২০১৯ ২১:৪৮412604
  • পিটি কি বলতে চাইছে সেটাই তো বুঝছি না।প্রথমত, ত্রিপুরার প্রশ্ন টার উত্তর দিতে পারলেন না।মানিক বাবু কি করছিলেন?কি কি স্টেপ নিয়েছিলেন আর এস এস এর বাড়বাড়ন্ত আটকাতে?
    দুই,বামেরা প্রায় এন মাস রামে ভোট দিয়ে,কিভাবে বিজেপি বিরোধিতা করছে?
    তিন,আপনি বহুবার চাচার ভোট কেটে দিলীপ ঘোষের জেতার কথা বলেছেন।কিন্তু কখনো বলছেন না পরমাণু চুক্তি তে ইউপি সরকার থেকে বেরিয়ে বামেরা বিজেপির কতোটা সুবিধে করে দিয়েছিল?
    অশোক বাবু শিলিগুড়িতে কি মডেল চালু করেছিলেন?
    বিজেপি কে তলায় তলায় সাহায্য করার ঐতিহ্য তো দীর্ঘদিনের।
  • তিনোর ঢাল | ২৮ জুন ২০১৯ ২১:৪৬412603
  • তো আপনি এতো জ্ঞানের পুঁটুলি, এদিকে নিজেই তো গোধরা পূর্ববর্তী বিজেপির অভিজ্ঞতা নিয়ে, এখনকার বিজেপিকে কীভাবে রোখা উচিত ছিল তাইনিয়ে ননস্টপ বাকতাল্লা দিচ্ছেন। নাকি আপনার নিজের জ্ঞান নিজের ক্ষেত্রে খাটেনা ? সিপিএম এর অভিজ্ঞতা আছে আদৌ এই সময়ের বিজেপির সঙ্গে লড়াই এর ? নেই। তাহলে এতো কথা কিসের ? এইযে আপনারা হলে তিন মিনিটে ফুটিয়ে দিতেন -ইস্কুল বন্ধ করে দিতেন -এসব তো পুরোনো বিজেপির অভিজ্ঞতা থেকে বলা। এখনকার বিজেপি যখন ফুল ফোর্স ক্ষমতায় তখন আপনারা কাউন্টেবল বিরোধী অবধি না। যে ফিল্ডে নেই তার এতো, আমরা হলে এই করতুম সেই করতুম ঘোড়া ওড়াতুম শুনে কী করবো ?

    [ আবার একটু বাদেই একই কথা গোল গোল করে কীসব ইচ্ছেফুল -বাতাবি লেবু -মাসিমার মালপো এইসব গ্রামীণ যাত্রাপালা শুরু হবে ]
  • PT | ২৮ জুন ২০১৯ ২১:২৩412602
  • এরেই কয় অপসত্য বা অর্ধসত্যের চর্চা। সত্যি দেখছি, শিক্ষিত লোকজনেরাই এখন দিশেহারা হয়ে বাবরি-গোধরা পুর্ববর্তী ও পরবর্তীর বিজেপির মধ্যে ফারাক করতে পারে না। সাধারণ মানুষদের আর দোষ দিয়ে কি লাভ?

    বাজপেয়ীর হাত ধরে বা রথযাত্রা করে বিজেপির কত পার্সেন্ট ভোট বেড়েছিল পব-তে?

    তিনোদের প্রেমে মজে থাকতে হয় থাকুন কিন্তু দয়া করে আগড়ুম-বাগড়ুম কথা নাই বা বললেন।
  • আলফা | ২৮ জুন ২০১৯ ২১:২২412601
  • @ছাগল ছানা
    প্রবলেম পেয়েছি
    Error ৫২১ website is not returning a connection. As a result the web page is not displaying.
    সময় 9:10 PM
  • Pm | ২৮ জুন ২০১৯ ২১:১২412600
  • সেই ওসোব বলে কোনো লাভ নেই--' আপাতত গদি টা রক্ষে হলেই হল কোনোক্রমে
  • Ishan | ২৮ জুন ২০১৯ ২১:০৭412599
  • এরকম গাদা তথ্য আছে উল্টোদিকেও। যেমন, কে বাজপেয়ির হাত ধরেছিল? কে রথযাত্রা করতে দিয়েছিল? ইত্যাদি ইত্যাদি। এসব বলে কী লাভ?
  • PT | ২৮ জুন ২০১৯ ২০:২৭412598
  • এত কান্ড পরে বলে কিনা সীতা কার বাপ!! অনেকেই দেখছি সিলেক্টিভ এমনেশিয়ায় ভুগছে।

    ২০০৩-এ RSS-এর আপিসে গিয়ে তাদের দেশপ্রেমিক আখ্যা দিয়ে "আসুন আমরা যৌথভাবে কমিদের তাড়াই" কে বলেছিল?

    তারপর নিজের ক্ষমতা জাহির করার জন্য বাজপেয়িকে কে ডেকে এনে মাসিমার মালপো খাইয়েছিলো?

    খুব নিকট অতীতে কে সিদ্ধান্ত নিয়েছিল চাচার ভোট কেটে দিলীপ ঘোষকে জিতিয়ে আনার?

    ত্রিপুরাতে কংগ্রেসকে ধ্বংস করে তিনিই সেইসব নেতাদের বিজেপিতে যাওয়ার পথ সুগম করে। তাতে কংগ্রেসের পুরো ভোট আর বামেদের কিছু ভোট বিজেপিতে ট্রন্সফার হয়।

    আর কত তথ্য দিলে প্রমাণ করা যাবে যে বিজেপিকে ডেকে আনা হয়েছিল পব-তে? বামেদের গাল দিচ্ছেন দিন, তিনোদের ভালবাসবেন বাসুন, কিন্তু ভুলভাল ইতিহাস চর্চা দয়া করে বন্ধ করুন। যাঁকে আড়াল করার চেষ্টা চালাচ্ছ্হেন, তিনি কোনকালেই বিজেপি বিরোধী ছিলেন না....এখনো নন। ক্ষমতা হারানোর ভয়ে বিজেপি বিরোধীতা করছেন। বিজেপির ভোট কখনো ১৫%-এর কাছে নেমে গিয়ে বিরোধী ভোট ভাগ হতে শুরু করলে তিনি আবার শান্ত হবেন।
  • PM | ২৮ জুন ২০১৯ ২০:২৪412597
  • অর্নব vs মহুয়া দেখলেন কেউ ?
  • T | ২৮ জুন ২০১৯ ২০:০৫412596
  • আহা, শিপিয়েম তো খ্রাপই। তাছাড়া সে তো উবে গ্যাছে। সাত পার্সেন্ট।

    ঢালের যত্ন নিন।
  • তিনোর ঢাল | ২৮ জুন ২০১৯ ১৯:৪০412595
  • বিজেপি কে মমতাও আটকাতে পারবে না। ঐ ফান্ডিঙ্গ ও সঙ্গঠন কারোর নেই।

    কিন্তু সিপিএম এর গপ্পো আলাদা। মমতা ডেকে এনেছে এই ছদ্ম অভিমানের আড়ালে বিজেপি কে ভোট দেওআ। গিল্ট ট্রিপ আর কাকে বলে ঃ))
  • Ishan | ২৮ জুন ২০১৯ ১৯:১৮412594
  • আরে এফেক্টিভলি বিজেপিকে আটকাতে পেরেছেন কিনা এ তো অন্য কথা। ত্রিপুরায় সিপিএম পারেনি। পশ্চিমবঙ্গে তৃণমূল অনেকটাই পারেনি। বাকিটা কী হবে, সে দেখা যাবে।

    কিন্তু 'ডেকে আনা' সম্পূর্ণ অন্য ব্যাপার। নিজের রাজনৈতিক প্রতিপক্ষকে কে আবার ডেকে আনল?
  • pi | ২৮ জুন ২০১৯ ১৭:৪৫412593
  • ত্রিপুরায় এত আর এস এস এর স্কুল শাখা ফুলে ফলে ডালে ডালে পাতায় পাতায় অলিতে গলিতে কলিতে কলিতে বেড়ে উঠল কোন আমলে, কীভাবে?
    জনজাতি এলাকায়?
  • lal | ২৮ জুন ২০১৯ ১৭:১২412592
  • হিন্দু সংহতির তপন ঘোষ তো জননেত্রী কে হিন্দু রক্ষাকর্তা অভিধায় ভূষিত করেছিলেন। নিন্দুকে বলে হিন্দু সংহতির বাড়বাড়ন্ত আর এস এস কে কাউন্টার করতে ঘাসফুল প্রকল্প, যা বুমেরাং হয়েছে।
    এবার স্কুলে খাবার জায়গা আলাদা করা হচ্ছে - রাজ্য সরকারি নির্দেশ
    https://timesofindia.indiatimes.com/india/row-over-bengal-govt-directive-to-build-dining-hall-in-state-run-schools-with-over-70-minority-students/articleshow/69990405.cms
  • T | ২৮ জুন ২০১৯ ১৬:৫৬412591
  • কোনটা সহজ? একজন রাষ্ট্রপ্রধানকে তিন মিনিটে তুড়ি দিয়ে ওড়ানো নাকি একজন শাধারণ শাখা হনুকে ? ঃ) মাইরি লেভেল তো। বলছি সঙ্ঘ তো ছেড়েই দিন, সাধারণ পাতি ঢ্যামনারা যারা ফেক নিউজ ছড়িয়েছে, সেরকম পালের গোদা কটাকে ধরেছে? এদিকে সবকটা চাঁইই একদম বুক ফুলিয়ে এইসব করে বেরিয়েছে। এই একদম নির্বাচনের আগে হুঁশ ফিরতে দুএকজনকে ধরা ছাড়া বাদবাকী সময় তো পাহাড় জঙ্গল হাহাকার মাফিক হাহা করে যাচ্ছিল। যত্তসব।

    আসলে পিশি ভেবেছিলেন যে, ভোট ভাগাভাগির শিপিয়েমোচিত লাইনে খেলে বেরিয়ে যাবেন। সেটা কত্তে গিয়ে খেয়েছেন কেস। ঃ) এখন বাধ্য হয়ে মেড়ো খ্যাদাও-এর নতুন রাজনৈতিক লাইন নিয়েছেন মনে হচ্ছে। এটলিস্ট ওঁর পেটোয়া সংবাদপত্রে সেইরকমই আভাস পাওয়া যাচ্ছে। দেখা যাক এই নতুন রগড়ে কী হয়। জয় বাংলা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত