এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৮ জুন ২০১৯ ১০:০৬412560
  • হে হে কালকেই খপর ছিল কেরালার ছিপিএমের মহিলা সংগঠন একটা লজ না হোটেলের লাইসেন্স সিজ করিয়েছে কারণ সেখানে অবিবাহিত ছেলেমেয়েরা সেরেপ আইডেন্টিটি প্রুফ দেখিয়ে ভাড়া নিয়ে একসাথে থাকতে পারে। ইহা সমাজ ও ঐতিহ্যবিরোধী অপসংস্কৃতি।
  • মানিক | ২৮ জুন ২০১৯ ১০:০১412559
  • আয়াপ্পা মন্দির ও সুপ্রীম কোর্ট।
  • তিনোর ঢাল | ২৮ জুন ২০১৯ ০৯:৫৭412558
  • কেরালায় সফ্ট হিন্দুত্ব চলে সিপিএম এর নাকের ডগায়। সবচে বেশি কুসন্স্কার গ্রস্ত এবঙ্গ সমস্ত মন্দিরে -ট্রাস্টি তে পার্টির নীচের লেভেলের লোকজন সামিল আছে।

    ওখানকার পলিটিক্স অল বড় নেতারা ইঙ্গ্রিজি কাগজে মন্দির বিরোধি বক্তব্য রাখে আর কার্যখেত্রে কোনো মন্দিরের কুসন্স্কার মুলক কার্যকলাপ বন্ধ কর্তে গেলে জনগন রে রে করে তেড়ে আসে। ট্রাস্টি বোর্ডে ক্যডার ঢুকিয়ে এখনো সিপিএম টিন্কে আছে কেরালায়। কোনো মহান মার্ক্সিও দর্শনে কেরলাইট রা উদ্বুদ্ধ বলে নয় ঃ))

    আরেক্টা বড় কারন ট্রাভেল টুরিজ্ম ফ্লারিশ করায়, ওখানেলোকের সরকার বিরোধিতা কম।

    সিপিএম পব তে সেটা পারেনি কেনো
  • sm | ২৮ জুন ২০১৯ ০৯:৪৮412557
  • তাহলে তো বামেদের এবার বিজেপির বাহক বলতে হয় অন্তত পব তে।কারণ বামেরাই ঝুলি উজাড় করে ভোট দিয়েছে বিজেপি কে।
    কেরালায় তাহলে আর দিদি কে কি দরকার?বামেরা গট আপ ম্যাচ খেলে দিলেই পারে।খেল খতম, পয়সা হজম।কংগ্রেস বসে বসে আঙুল চুষবে।
    তবে আপনাকে প্রশ্ন ছিল ত্রিপুরাতে আর এস এস এর বাড় বৃদ্ধি ঘটলো কি ভাবে?
  • PT | ২৮ জুন ২০১৯ ০৯:৪০412556
  • এসব তো তামাদি হয়ে যাওয়া আলোচনা। তিনোরা কেন বিজেপিকে আটকাতে পারেনি সেই আলোচনার ফের সিঙ্গুর টেনে এনে ধান ভানতে শিবের গীত গাইছেন।

    কিন্তু এই উত্তরটা কি পাওয়া গেল যে সরকার চাইলে আইন মেনেই RSS পরিচালিত স্কুল shut-down করতে পারত? কিন্তু যখন বন্ধ করল ততদিনে rss উই পোকার মত ছড়িয়ে পড়েছে।

    অনেক চেষ্টা করেও বিজেপি কেরালায় বিশেষ কিছু করতে পারেনি কেননা সেখানে তিনোমুলের মত বাহক পায়নি এখনো।

    "ক্ষমতা হস্তান্তরের পর সিপিএম এর গুণ্ডা তৃণমূলে আসে এবং গুণ্ডায় গুণ্ডায় ক্যালকেলি হয়ে সিপিএম গ্রামছাড়া হয়। "
    কি সুইট....কি মিত্তি, কি মিত্তি....!!

    sm
    আপনার প্রশ্নের একটাই উত্তর। ত্রিপুরায় তিনোরা বিজেপির বাহনের কাজ করে কংগ্রেসিদের বের করে এনে বিজেপির ঝুলিতে তুলে দেয়। ভোটের % এনালিসিস করলে দেখবেন যে পুরো কং ভোট আর কিছু বাম ভোট বিজেপিতে গিয়েছে। মাণিক বাবুর প্রবন্ধ আছে এ বিষয়ে, খুঁজে পড়ে নেবেন।
    আপনার দিদ্কে বলুন কেরালায় দোকান খুলতে। এর পরের ভোটেই কেরালা বিজেপির দখলে চলে যাবে।
  • Du | ২৮ জুন ২০১৯ ০৯:৩২412555
  • কিষেনজীকে না মারলে আজকে উনি একটু হলেও হেল্প করতে পারতেন।
  • ন্যাড়া | ২৮ জুন ২০১৯ ০৯:৩১412554
  • আমার গভীর জ্ঞানোদয় হয়েছে। বিজেপিকে কং-তৃণমূল - কেউ ঠেকাতে পারবে না। পারলে ওই বামেরাই পারবে। কেন শুনুন। কারণ এখন মেজর একটা জুজু না সৃষ্টি করলে পলিটিক্সে কিছু করা যাচ্ছে না। বিজেপি করেছে হিন্দু বনাম নন-হিন্দু জুজু। সেই দিয়ে করে শুধু খাচ্ছেই না রমরম করছে। বাম ওরফে সিপিয়েমের ওরকম একটা কল আছে - গরীব বনাম বড়লোক জুজু। কিন্তু ভেবে দেখুন কংগ্রেস-তৃণমূল - এদের এরকম কোন জুজু-লাইন নেই। থাকলেও স্পষ্ট নয়। এ না হলে এখন জেতা যাচ্ছেনা। আমার দ্যাশে ট্রাম্প সাহেব লাগিয়ে দিয়েছেন সাদা বনাম নন-সাদা (মানেই ইমিগ্র্যান্ট) জুজু।

    জুজু ধরুন। নইলে পলিটিক্সে করে খেতে পারবেন না।
  • Du | ২৮ জুন ২০১৯ ০৯:৩০412553
  • তৃণমূল ছিল একটা গান্ধীবাদী গণতন্ত্রে বিশ্বাসী দল। ক্ষমতায় এসেই বেচারাদের গুন্ডারা দখল করলো।
  • তিনোর ঢাল | ২৮ জুন ২০১৯ ০৯:২৯412552
  • "চাইলে সরকার এইসব স্কুল বন্ধও করে দিতে পারে"

    না, লং টর্মে পারেনা। সাময়িক নোটিশ ধরাতে পারে সেটাই মমতা ধরিয়েছেন। "সিলেবাস " এর অজুহাতে ওই কায়দা একসময় আড়কেএম এর সঙ্গেও করা হয়েছিল। সেসব ইতিহাস ঘেঁটে দেখুন। আমরাগাছি আপনিই করছেন। সিলেবাস না মানা একটা আইনের ফাঁক, ওটা দেখিয়ে দিলে স্কুল গুলো সিলেবাস টাও রেখে নিজের কোর্স টাও পাশাপাশি পড়ায়। যেভাবে মিশন "জগতের ধর্মগুরু " পড়ায় কিন্তু পরীক্ষা নেয় না। মমতা একটা আইনের ফাঁক খুঁজে আটকানোর চেষ্টা করেছেন। কিন্তু ওই ফাঁক কে কায়দা করে এড়িয়ে যাওয়া কোনও ব্যাপার না। এবং সেটাই বর্তমানে হচ্ছে, সিলেবাস সংশোধন করে আবার খুলছে। খোঁজ রাখুন।

    খুব সন্দেহ হচ্ছে আপনি নিজে কোনদিন কোনও সরস্বতী ভবন বা শাখায় গেছেন কিনা। অইজন্যেই বললুম রোগের সম্বন্ধে ধারনা ছাড়া বকে যাচ্ছেন।
  • তিনোর ঢাল | ২৮ জুন ২০১৯ ০৯:২৩412551
  • এই মূহুর্তে বিজেপি ও আরেসেসের হাতে যে কমিউনল ন্যারেটিভ রয়েছে এবং সর্বোপরি যে টাকা ও প্রচার যন্ত্র, তাকে আটকানোর মত কোনও ন্যারেটিভ কংগ্রেস -তৃণ -সিপিএম কারোর নেই -ছিল ও না। পশ্চিমবঙ্গে কমিউনাল ন্যারেটিভ দেরিতে এসেছে কারণ সিপিএম এক্সট্রা জুডিশিয়াল মেথডে মানে পাতি চড় চাপড় মেরে অঙ্কুরেই বিনাশ করায় বিশ্বাসী ছিল। এবং সেটাই করতে গিয়ে সিংগুরে কেস খায়। যে পদ্ধতি অলরেডি ফেল মেরেছে সে নিয়ে এত গর্ব কিসের ?

    ক্ষমতা হস্তান্তরের পর সিপিএম এর গুণ্ডা তৃণমূলে আসে এবং গুণ্ডায় গুণ্ডায় ক্যালকেলি হয়ে সিপিএম গ্রামছাড়া হয়। কিন্তু এভাবে কোনদিন শাখা কে আটকানো সম্ভব ?

    যারা, সামান্য একটা জমি অধিগ্রহণ নিয়ে এক্সট্রা জুডিশিয়াল রাজনীতি করতে গিয়ে আটার্লি ফেইল করেছে, সেই একি মডেলে শাখা ও তার স্কুল দের তুলে দেওয়া যেত, এটা এখানে কে কে মনে করেন ? যে মডেল অলরেডি ফেইল্ড তাতে এত ভরসা কিসের যুক্তিতে ?
  • sm | ২৮ জুন ২০১৯ ০৯:২০412550
  • অরণ্য ঠিক বলেছেন।প্রচার ও জনমত আটকানো যায়,পাল্টা প্রচার ও জনমত দিয়ে।
    বিজেপি জয় শ্রীরাম প্রচার করবেই।এতে রেগে গেলে,বিজেপির সুবিধাই হবে।
    আপনাকে পাল্টা প্রচারে নামতে হবে।
    বলতে হবে, আমরা মা কালীর রাজ্য। মা,মাগো মা।
    জয় তারা। ব্যোম কালী!
  • PT | ২৮ জুন ২০১৯ ০৯:১৯412549
  • এটার উত্তর দিন আগেঃ
    এই স্কুলগুলো বাম আমলে ছিল। তো তারা এপ্লাই করেনি কেন? বা করলেও পায়নি যদি তো তার বিরুদ্ধে rss কি করতে পেরেছিল?

    এবারে দেখুন কেন লেখার আগে পড়তে বলছি বারবার। চাইলে সরকার এইসব স্কুল বন্ধও করে দিতে পারে---একটা আধটা নয়---১২৫ টা!! এই বোধোদয় অবিশ্যি মরণকালে হয়েছে।

    The West Bengal government has decided to shut down around 125 schools affiliated to the RSS.
    https://www.nagpurtoday.in/mamata-banerjee-to-shut-down-125-rss-affiliated-schools-for-not-following-syllabus/02221718

    এসব খবর কি সত্যি রাখেন না নাকি সক্কাল সক্কাল আমড়াগাছি করতে এসেছেন?
  • Du | ২৮ জুন ২০১৯ ০৯:১৮412548
  • আবার হাওয়াই চটি পরা পুলিশ এসেছে কিন্তু এবার তারা কোন পক্ষের জ্ঞানীগুনীরা চিনতে পারছে না ঃ)
  • sm | ২৮ জুন ২০১৯ ০৯:১৫412547
  • ওহ, পিটি।আমার প্রশ্নের উত্তর দিন না কেন?ত্রিপুরার কেসে আর এস এস কে আটকানো গেলো না কেন?
  • ন্যাড়া | ২৮ জুন ২০১৯ ০৯:০৭412546
  • হীরাভ বলে একটি টই জনৈকর মিথ্যে প্র্যাকটিসের জন্যে ছেড়ে দেওয়া হয়েছিল না?
  • তিনোর ঢাল | ২৮ জুন ২০১৯ ০৯:০৩412545
  • "তো ২০১১-তে ক্ষমতায় এসে ঐ স্কুল গুলোকে স্বীকৃতি দেওয়ার মত মহত কাজটি তিনোরা করতে গেল কেন? কোন দায় ছিল কি?"

    স্কুলের এপ্প্লিকেসন করেছে। পেয়েছে। আপ্নি ক্ষমতায় থাকলে কিভাবে আটকাতেন ? কোনো আইনি রাস্তা বলুন।
  • PT | ২৮ জুন ২০১৯ ০৮:৫৭412544
  • নিজেকে যেহেতু "তিনো ঢাল" আখ্যা দিয়েই ফেলেছেন সেহেতু তিনোদের বিশেষ কোন দোষ দেখবেন না সেটাই প্রত্যাশিত।

    তবু যাহোক বলি যে বাম আমলেও ঐ সব স্কুল থাকা সত্বেও সেগুলোর প্রভাব নিয়ন্ত্রণে ছিল। তো ২০১১-তে ক্ষমতায় এসে ঐ স্কুল গুলোকে স্বীকৃতি দেওয়ার মত মহত কাজটি তিনোরা করতে গেল কেন? কোন দায় ছিল কি?

    "ডিউ প্রসেসে এপ্লাই করা স্কুল বা এনজিও কে ঠিক কিভাবে আটকানো যেত। "
    অন্যকে নাইভ ভাবা খুব সহজ। একটু আয়নার দিকে তাকান। আপনার যুক্তি এপ্লাই করেই বলি নির্বাচন কমিশন দ্বারা স্বীকৃত একটি রাজনৈতিক দলকে প্রচার করা থেকে কি ভাবে আটকানো যায়? মহায় কি পুরোভোটের সময়ে মঙ্গল গ্রহে বেড়াতে গিয়েছিলেন? নাকি "কারণ সিপিএম এর রাজনীতি টাও চড়্চাপরের রাজনীতি ছিল" জাতীয় নির্বোধ বক্তব্য দিয়ে পুরভোটের ঘটনাবলী জাস্টিফাই করা যায়? এই বাক্যটি এবার বিজেপি ব্যবহার করবে শুধু সিপিএমে জায়গায় তিনোমুল বসিয়ে---তখন আবার কান্নাকাটি কইরেন না যেন।

    এই লেখাটি পড়ে দেখতে পারেন যদিও এতে একটু সন্দেহজনক বামমার্গী গন্ধ আছে। "educated people" শব্দটি খ্যাল করবেন।
    "The constant propaganda that makes people believe a party is “non-existent” and “insignificant”, although it had the single largest opposition vote just three years back, and educated people buying this narrative, further spreading it – it is they who should own responsibility for doing the crime of misleading the already troubled people. "
    https://www.newsclick.in/Elections-2019-West-Bengal-Left-TMC-BJP
  • aranya | ২৮ জুন ২০১৯ ০৮:৪৯412543
  • চড় মেরে হটানো বেআইনী-ও বটে, কারুর ওপরেই এই পদ্ধতি খাটানোর কথা না।

    জনমত তৈরী-ই একমাত্র রাস্তা হতে পারত, স্কুল বা শাখায় যাতে কেউ যোগ না দেয়, তার জন্য প্রচার

    আইনী পদ্ধতিতে স্কুল বা শাখা-র প্রসার থামানো সম্ভব নয়। এটা তিনোর ঢাল ঠিকই লিখেছেন।
  • dd | ২৮ জুন ২০১৯ ০৮:৪৭412542
  • পচ্চিম বংগে বাম সরকার তিনোমূলকে রুখতে পেরেছিলো ?
  • sm | ২৮ জুন ২০১৯ ০৮:৪৩412541
  • ত্রিপুরায় মানিক বাবু সরকার এদের রুখতে পেরেছিলো?☺️
  • তিনোর ঢাল | ২৮ জুন ২০১৯ ০৮:৩৭412540
  • এই লিঙ্ক গুলো আগেও দেওয়া হয়েছে গুরুর পাতায় :) আমি নিজেই তিনকে গাল দেওয়ার সময় ইউজ করেছি। কিন্তু আপনার মত দুচারজন পলিটিকলি নাইভ ছাড়া সকলেই বোঝে যে "“All of our schools received State government affiliation after 2011 (when TMC came to power in Bengal)" এর মানে আদৌ হয়না যে মমতা আরেসেসের স্কুল তৈরীতে মদত দিয়েছে।

    এখনো উত্তর দিতে পারলেন না যে, ডিউ প্রসেসে এপ্লাই করা স্কুল বা এনজিও কে ঠিক কিভাবে আটকানো যেত। পয়েন্ট এ কথা বলতে কী অসুবিধে হয়, গোল গোল ত্যানা না পেঁচীয়ে ?

    "ঠিক "যেভাবে" বামেদের আটকানো হয়েছে সেইভাবেই হয়ত rss-কে ইচ্ছে থাকলে রুখে দেওয়া যেত। এটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার হয়না।"

    সায়েনটিষ্ট নিয়ে কিছু বলবনা, আপনি সায়েনটিষ্ট মানুষ, গায়ে লেগে যাবে ....... তবে ওই পলিটিকাল নাঈইটি জাস্ট আকাশচুম্বী। সিপিএমকে পাটি চড় চাপড় মেরে হটানো হয়েছে সেটা সম্ভব হয়েছে কারণ সিপিএম এর রাজনীতি টাও চড়্চাপরের রাজনীতি ছিল। চড় মেরে সরস্বতী স্কুল তুলে দিতে গেলে কমিউনাল দাঙ্গা বান্ধতো অনেকদিন আগেই। তখন আপনারই চার হাত পা তুলে লাফতেন।

    আপনাদের অবস্থা বেসিক্যালি, এলোপ্যাথি ডাক্তারের পাশে দাঁড়িয়ে আদ্দ্য়িকালের কবিরাজের হাহুতাশ করার মত। এলোপ্যাথি ডাক্তার র অনেকে অসত, তারা রুগিকে শোষণ করে, ফার্মা কোম্পানীর দালাল এসব যা বলছেন সব ই ঠিক ........... একশো কেন হাজার বার ঠিক।

    কিন্তু, তার পরেও - সামনের রুগির রোগ আর স্টেজ নিয়ে কোনও ধারণাই কবিরাজের নেই। ভাইরাস ইমিউন হতে হতে কোথায় এসে পৌছেছে সে নিয়েও অজ্ঞানতা মহাকাশচুম্বী। কী যে "পড়া " করেন আপনারই জানেন।
  • Ishan | ২৮ জুন ২০১৯ ০৮:০৮412538
  • যে দলের নিচের তলার পুরোটাই বিজেপি হয়ে যায়, যাদের উপরতলা এখন “তোষণ” নিয়েই ব্যস্ত, তারাই বলে আরেসেসের শাখা প্রশাখা বিস্তারের ব্যবস্থা তৃণমূল করে দিয়েছে। :-)
  • তিনোর ঢাল | ২৮ জুন ২০১৯ ০৭:৪৮412537
  • "তিনোরা ক্ষমতায় আসার পরে RSS-এর শাখা প্রশাখা ছড়ানোর সকল রকম ব্যব্স্থা করে দিয়েছে।"

    কোনো ডেটা আছে, কোনো রিপোর্ট ? যে তিনোরা উদ্যোগ নিয়ে রকম ব্যবস্থা করে দিয়েছে ? সরস্বতী বিদ্যাভবন মমতার সময়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে সংখ্যায়। এইটুকু ফ্যাক্ট। এবার একটা স্কুল, সে না করছে কোনো বেআইনি কাজ না সরকার দ্বারা নিষিদ্ধ। ঠিক কিভাবে একে আটকানো হতো বলে পিটি মনে করেন ? একই কথা খাটে শাখার ক্ষেত্রেও, যদিও যে হারে বিদ্যাভবন ছড়িয়েছে সেই হারে শাখা ছড়ায় নি। কিন্তু শাখা ও নিষিদ্ধ নয়। দেশের কথা -গুরু গোলওয়ালকোর এর জীবনী ও বাণী -লাঠিখেলা এইসব হয় সেখানে। কী গ্রাউন্ডে এদের আটকানো হতো ?

    ভুয়োদর্শী ( পান নট ইন্টেনডেড ) পিটি যদি একটু বুঝিয়ে বলে ভালো হয়, আদার দ্যান "বাম আমলে হয়নি " এই অপযুক্তি, কারণ "বাম আমলে " সরস্বতী স্কুল সংখ্যায় কম হলেও ছিল বাংলার বুকে জাস্ট আপনারা খবর রাখতেন না + ওই সময় শাখার এতো ফান্ডিং ও প্রচারের রাজনীতি ছিলোনা। সারা দেশেই শাখা ও স্কুল বৃদ্ধি পেয়েছে। সেখানে "সকল রকম ব্যব্স্থা করে দিয়েছে" টা কি আদৌ কিছু জেনে শুনে বলা না সিম্পল হাওয়ায় ভাসিয়ে দেওয়া দেওয়া ভাট ?
  • pi | ২৮ জুন ২০১৯ ০৭:৪৪412536
  • দমদি আর এস এস এর সংগঠন নিয়ে একটা পোস্ট দিয়েছিলে না?
    এখানে দিয়েছ কিনা জানিনা, বহু ভাট পড়া হয়নি।
  • PT | ২৮ জুন ২০১৯ ০৭:২৯412535
  • বামেরা আগে তোষণ বলেছে কি বলেনি সেটার চাইতেও বড় কথা হচ্ছে যে তিনোরা ক্ষমতায় আসার পরে RSS-এর শাখা প্রশাখা ছড়ানোর সকল রকম ব্যব্স্থা করে দিয়েছে।একই সঙ্গে বামেদের ঠেঙিয়ে বেন্দাবন দেখিয়েছে। এই ইস্যুতে বামেদের শব্দচয়নকে গাল দিয়ে নিরপেক্ষতা দেখানোর জায়গা বিশেষ নেই।

    পব-কে বামমুক্ত করার ও রাখার তিনো-বিজেপির যৌথ প্রচেষ্টা বেশ নিবিড়ভাবেই ঠিক ঠাক চলছিল। কিন্তু কোথা হইতে কি হইয়া বিজেপির ক্ষমতা দখলের অভিপ্রায় হইল!! আসলে নির্বোধ তিনো নেতৃত্ব (কে যেন বলেছিলেন তিনোরা নির্বোধ নয়!!) ভেবেছিল যে বিজেপি চিরকালই তেনার চরণাশ্রিত লক্ষী প্যাঁচাটি হয়ে দু-একটা MP/MLA নিয়েই খুশী থাকবে।

    সম্ভবতঃ তিনোর ঢালেরাও এমনটি ভেবেছিলেন। এখন দিশেহারা হয়ে পুনরায় প্রায় উবে যাওয়া বামেদের গাল দেওয়ার প্রচেষ্টায় রত হয়েছেন।
  • Amit | ২৮ জুন ২০১৯ ০৪:৪৮412534
  • হায়, মমতার আবার এদিকে ইগো খুব হার্ট হয়েছে কাগজে জোটের কথা তুলে ধরায়। কাগজ গুলোকে নোটিশ ধরানো হচ্ছে এবার। সত্যি ই তো, তিনি একাই একশো, তেনার আবার এসব জোট ফোটের কি দরকার ?

    https://www.anandabazar.com/state/tmc-sends-legal-notice-to-media-houses-for-misquoting-mamata-banerjee-1.1010580

    নিজের মোহে মজে থাকা ডিকটেটর গুলো এই ভাবেই শেষ হয়, নিজেই নিজের কবর খুঁড়ে। হলে কোনো দুঃখ নেই অবশ্য। ভালোই লাগবে।
  • একক | ২৮ জুন ২০১৯ ০৩:৪২412533
  • একটা ভিডিও, সম্ভবতঃ কোনো মাদ্রাসার, সেখানে যে স্টুডেন্টরা হিজাব পরে আসেনি এবং প্রপার সু না পরে চপ্পল পায়ে এসেছে তাদের ধরে দু চার ঘা করে দিচ্ছে টিচার। খুবই কমন দৃশ্য ইন্ডিয়ান স্কুলিং সিস্টেমে, "এসেম্বলি লাইনে " দাঁড়িয়ে ইমপ্রপার ড্রেসের কারণে এভাবেই "ডিসিপ্লিন" করা হয়।

    এখন এই ভিডিওটা বাংলাদেশ এর কিছু হিন্দু আইডি থেকে দায়িত্ব নিয়ে ছড়ানো হচ্ছে যে, পশ্চিমবঙ্গের স্কুলে হিন্দু বাচ্চাদের উপর নির্যাতন করা হচ্ছে। লোকে সেটা খাচ্ছে এবং হু হু করে ছড়াচ্ছে ভিডিওটা।

    এসব কী !!
  • Du | ২৮ জুন ২০১৯ ০৩:০৯412532
  • ঈজ্রায়েল তো নুন বাদ দিয়ে সাগর্ব্র জল নিচ্ছে কিন্তু তারপরে ঐ তুমুল কনসেন্ট্রেটেড নুন এক সমস্যা। সাগরের প্রানী মরে যাচ্ছে নয় গাছ মরে যাচ্ছে।
  • Du | ২৮ জুন ২০১৯ ০১:৪৫412531
  • আসামের অভিজ্ঞতা থেকে জানি এইটাইপের ভাষা ধর্ম নিয়ে উত্তেজনা উঠলে ভালো কথা মাথা তুলতেই পারেনা।
    এমনিতেও ভালো কথাকে ভন্ডামি ই বলা হয় আর এইসবের জোয়ারে তো আরো~ই। পবতে নন্দীগ্রামের টাইম থেকেই সাম্প্রদায়িক ধুনি জ্বালানো হয়েছে সাধারন ক্ষোভকে ঘিরে। আর এরা তো আগেও তোষণ বলে আসতো কিন্তু কল্কে পেতো না এখন এইসব কিছুকেই হাতিয়ার করেছে আর সেন্টার তো আছেই।
    তাও আমার ধারনা বিজেপি পব জিতবে না। পবতে কং একটা পারিবারিক ব্যাপার একটু কং এর সাথে ভদ্র ব্যবহার করলেই কং পার করে দেবে এবারের মত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত