এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৭ জুন ২০১৯ ১২:১৯412470
  • হ্যাঁ, কোথায় এই গঙ্গারামপুর?
  • | ২৭ জুন ২০১৯ ১২:১৮412469
  • ভদ্রেশ্বরের মৃত্যুঞ্জয়ের দইও অনেকটা ক্ষীর আর মিষ্টি দইয়ের মাঝামাঝি জিনিষ। তবে গঙ্গারামপুরের অবশ্যই খেয়ে দেখতে হবে।

    বর্ধমানের রাবড়িগ্রামেও গিয়ে রাবড়ি খেয়ে আসতে হবে।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১২:১২412468
  • এসেম, ঠিকই বলেছেন। ঠুমরিই বটে। ঃ-)
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১২:১১412467
  • গঙ্গারামপুর কোথায়? গঙ্গারাম বলতে আমি জানি শুধু "গঙ্গারামকে পাত্র পেলে? জানতে চাও সে কেমন ছেলে? "
    ঃ-)
  • PT | ২৭ জুন ২০১৯ ১২:০২412466
  • দই-এর আলোচনা হচ্ছে বলে জানাই। গঙ্গারামপুরের দই অবশ্যই জীবন অন্ততঃ একবার খেয়ে দেখবেন। তার জাতই আলাদা। ক্ষীর আর মিষ্টি দইয়ের মাঝামাঝি কিছু একটা। এমনকি দইয়ের ভাঁড়ের চেহারাটাও অন্যরকম।
  • sm | ২৭ জুন ২০১৯ ১১:৫১412464
  • আরে,আঁতেল মেসোটা কে ?হানু নাকি?ওতো খুব ভালো ছেলে।বিস্তর পড়াশোনা।প্রখর ধী শক্তি আর এনালিসিস এর ক্ষমতা।
    একটু বড় করে প্রবন্ধ লেখে।কিন্তু স্বাদ ও গন্ধ আলাদা। অনেকটা খেয়াল বা ঠুমরির মতোন।

    Lcm, আমদই টা বোধ হয় দই আর আম মিশিয়ে করা।ফ্লেভার্ড নয়।কারণ দই এর রংটাই আলাদা ছিল।
  • | ২৭ জুন ২০১৯ ১১:৫১412465
  • আর ভর্তা এক অসম্ভব অলসবান্ধব অপিচ সুস্বাদু রান্না। দুনিয়ার প্রায় সমস্ত জিনিষের ভর্তা হয়। আমি তো চিকেন নাগেটসেরও ভর্তা বানাই মাঝেমধ্যে। কুচো ঘুষো চিংড়ির ভর্তা দুর্দান্ত হয়।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১১:৪৮412463
  • এই যে বোরোলিমাছের ঝাল রেঁধে দেখাচ্ছেন।
  • r2h | ২৭ জুন ২০১৯ ১১:৪৭412461
  • আচ্ছা।
    ঠগীর প্রত্যক্ষ অভিজ্ঞতা, ভয়ানক ব্যাপার।
  • অর্জুন | ২৭ জুন ২০১৯ ১১:৪৭412462
  • কোচবিহারের 'বরৌলি' মাছের নাম শুনেছি। তার কিছু আলাদা প্রিপারেশন আছে বোধহয়।
  • | ২৭ জুন ২০১৯ ১১:৪৬412460
  • বোরোলি মাছ দারুণ টেস্ট। মালবাজারে বাপীদার হোটেলে তো বটেই, গজলোডোবায় স্রেফ বোরোলির আইটেম পাওয়া যায় এরকম একটা রেস্টুরেন্ট খুলেছে।
    মাছ ভালবাসেন অথচ বোরোলি খান নি, এমন লোকেরা দৌড়ে গিয়ে খেয়ে আসুন।
  • Amit | ২৭ জুন ২০১৯ ১১:৪৫412459
  • আজকে সবার কপালে আঁতেল মেসোর গালাগালি আছে। যত আজে বাজে সাবজেক্ট নিয়ে আলুচোনা। এখুনি একটা গামা পেবন্ধ নামলো বলে :) :)
  • Amit | ২৭ জুন ২০১৯ ১১:৪১412458
  • বোরোলি মাছ নাকি নর্থ বেঙ্গল এ প্রায় ইলিশ মাছ এর মতো ফেমাস। কোনো দিন খাইনি যদিও। একবার খেতেই হবে।
  • lcm | ২৭ জুন ২০১৯ ১১:৩৯412457
  • "বৌরলি" মাছ, প্রথম নাম শুনলাম।
    আমদই কি ম্যাঙ্গো ফ্লেভার্ড দই? নাকি আম-দই মাখানো।
  • | ২৭ জুন ২০১৯ ১১:৩৬412456
  • হ্যাঁ জল, ফেবুতে লোকজন কি ভুলভাল লেখা নামাচ্ছে বাপরে বাপ! কাল একটা বেড়ানোর গ্রুপে একজন রীতিমত S O S মেসেজ দিয়ে একটা লেখা পোস্টালেন। বললাম আপনার উদ্বেগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েই, এই এই জিনিষ ঠিক নেই। তখন বলেন আমি তো লিখিনি এটা সংগৃহীত। তা বললাম কই সংগৃহীত লিখে দিন তাহলে আর কোটেশান মার্ক দিন। তারপর থেকে লা পাত্তা।
  • sm | ২৭ জুন ২০১৯ ১১:৩১412455
  • সপ্তা দুই আগে ডুয়ার্স গেছিলাম।দূর্দান্ত প্রাকৃতিক সৌন্দয্য।তেমনি নরম ওয়েদার।কলকাতায় আর ফিরতে ইচ্ছে করে না।এককথায় যাকে বলে মারকাটারি।
    ওখানে,মানে লাটাগুড়িতে,বৌরলি মাছ আর আমদই এর দুটো নতুন প্রিপারেশন খেলাম।আগে খাইনি কখনো।
    এক্সেলেনটো!
  • অর্জুন | ২৭ জুন ২০১৯ ১১:২৯412454
  • শ্রীখণ্ড বাড়িতেও ভাল বানানো যায়। কাপড়ে বেঁধে জলটা ভাল করে ঝড়াতে হবে।

    পুনের চিৎলে'র শ্রীখণ্ড মধু দিয়ে মিক্স করা হয়।
  • | ২৭ জুন ২০১৯ ১১:২৭412452
  • দুর্দ্দুর্দ্দুর আপনেরা সেই বাঙালিই রয়ে গেলেন! আরে দই খেতে হয় লঙ্কার আচার আর বিটনুন দিয়ে। একদম উল্লুস করে খাবেন নাক চোখ দিয়ে জল গড়াবে তবে না।

    হুতো, ঐ গল্পটা রিভিসিট করতে আমার একটু অসুবিধে হয়। একদিন মানসিক ব্লক কাটিয়ে উঠে লিখে ফেলব ঠিক।
  • sm | ২৭ জুন ২০১৯ ১১:২৭412453
  • আঁতেলমেশো টা আবার কে?
  • অর্জুন | ২৭ জুন ২০১৯ ১১:২৪412450
  • সঙ্গে কয়েক টুকরো আম থাকলে তো কথাই নেই।

    এখানে দইয়ের আলোচনা চলছে কিন্তু শ্রীখণ্ডের কথা কেউ বলছেন না!
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১১:২৪412451
  • আঁতেল্মেসো আজকে না জানি কী করেন। তেলেবেগুনে জ্বলছেন মনে হয়। ঃ-)
  • Amit | ২৭ জুন ২০১৯ ১১:২৩412449
  • কাছ কলার ভর্তা আর লটে মাছের ভর্তা দারুন হয় খেতে। জিভে জল এসে গেলো ভেবেই :)
  • অর্জুন | ২৭ জুন ২০১৯ ১১:২১412448
  • আমি গরমে দুবেলা দই খাই। সব খাবার পরে একটু ভাত দিয়ে সর পরা দই মেখে, একটু গুড়, একটু চিনি, একটু গোল মরিচ আর কাজু বাদাম দিয়ে মিক্স করে আহা! মুখ ধুতে ইচ্ছে হয়না।।।।।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১১:২০412447
  • কালোজিরার ভর্তা ও হয়। কালোজিরা বেটে নিয়ে গরম ভাতে অল্প নুনসহ মেখে আগুন ঝাল কাঁচালংকা দিয়ে খেতে হয়। জ্বর সেরে যায়।
  • Ekak | ২৭ জুন ২০১৯ ১১:১৯412446
  • হ্যাঁ, এইতো আমার এলাকাতেই পাওয়া যায়, অন্ধ্র ক্যান্টিনে। সাউথ লুরু। তবে সবচে ঝালটা খেয়েছি কোনো দোকানে না, কল্লি হিলস এ গিয়ে একটা হোমস্টে তে ছিলুম তখন।
  • Ekak | ২৭ জুন ২০১৯ ১১:১৭412443
  • আচ্ছা, এই জল নিয়ে রিসেন্ট হাহাকারটা কতটা রিয়ালিটি ফর ইন্ডিয়া আর কতটা নেসলের লবি থেকে প্রেসার ? কিছু লেখালেখি আশা করছি গুরুতে, শুধু জুজু নয়।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১১:১৭412444
  • গরমের জন্যই ওঁরা অত ঝাল খান। যাতে ঘেমে নেয়ে যেতে পারেন।
  • PM | ২৭ জুন ২০১৯ ১১:১৭412445
  • অমিত যেটা বল্লেন সেটা লোকে ঢাকাতে ভরতা বলে।

    প্রচন্ড ঝাল, টক ইত্যাদি দিয়ে বানানো, চাখনা দিয়ে লোকে ডাল ইত্যাদি দিয়ে লোকে খায় ডাল ইত্যাদির সাথে।

    ভর্তার বেস টা নানা জিনিষ হতে পরে সেই অনুযায়ী তার নাম আলাদা।

    আলু ভর্তা, পেপে ভরতা, কাচকলার ভর্তা, লোট্টে মাছের ভর্তা, কয়েতবেলের ভর্তা ইত্যাদি আরো নানা রকম
  • Amit | ২৭ জুন ২০১৯ ১১:১৫412442
  • এ ঝাল একেবারে সাংঘাতিক। বাঙালি কষা মাংসের ঝাল নয়, একেবারে আগুন। সাউথ এ একেই গরম, তার মধ্যে লোকজন দরদর করে ঘামতে ঘামতে হাপুস হুপুস করে সেই লাল দই ভাত খায়, সে এক অভিজ্ঞতা।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১১:১৪412441
  • বগুড়ার দইয়ের কথা শুনেছি। নামকরা দই। নির্ঘাৎ এদের বিশেষ টেকনিক আছে দই পাতার, সিক্রেট। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত