এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | ২৭ জুন ২০১৯ ১১:১০412440
  • দই এর কথা যখন উঠলই, সেদিন আমার টিমের একজন বগুরার দই এক হাড়ি এনে দিলো। বড় ভালো। আমি পিওর ঘটি হওয়া সত্ত্বেও সত্যের খাতিরে বগুড়ার (শেরপুর) দই কে অবমাননা করতে পারব না
  • একক | ২৭ জুন ২০১৯ ১১:০৭412439
  • ওই ঝাল দই ভাত বেশ খেতে। তবে একোয়ার্ড টেস্ট। প্রথম প্রথম মনে হতো পায়েস আর মাংসের ঝোল একসঙ্গে খেয়ে বমি করে সেটা আবার খাচ্ছি। এখন, স্বাদটা মন্দ লাগেনা। তারপর আশেপাশে ঘর্মাক্ত জনগণের হালুম হুলুম শব্দ ও আঙ্গুল হয়ে কুনুই বেয়ে গড়ানো সেই দৃশ্য।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১০:৫৮412438
  • অমিত,
    ওগুলো তো ঝাল দই। (আমার অবশ্য ঝাল বড় প্রিয় ) ঃ-)
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১০:৫৬412435
  • চিন্তা করুন অবস্থাটা, বংশানুক্রমিক দইশিল্প যাকে বলে। ঃ-)
  • Amit | ২৭ জুন ২০১৯ ১০:৫৬412436
  • আরে দই ভাত খেতে হলে সাউথ এ আসুন, বিশেষ করে অন্ধ্রে। পুরো এক হাড়ি ভাতের সঙ্গে আর এক হাঁড়ি ঘন টক দই, তার কাছে তেতুল নেহাত মিষ্টি। তার সাথে লঙ্কাগুঁড়ো, বাদাম গুঁড়ো, আরো কি সব ডাল গুঁড়ো, ভাজা সর্ষে/ তিলের দানা, সব এক সাথে মেখে একটা জম্পেশ, টুকটুকে লাল একটা ব্রম্মতালু জ্বালানো, ভয়ন্কর ঝাল একটা মিক্সচার তৈরী হয় এখানে। সে না খেলে বুঝবেন না কি জিনিস।

    তার কাছে বাঙালির দই ভাত তো নেহাত বেবিফুড।
  • র২হ | ২৭ জুন ২০১৯ ১০:৫৬412437
  • দমদি গল্পটা কী?
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১০:৫৪412433
  • কোনো কোনো ময়রাবংশে ভালো সাঁচা সংরক্ষণ করা হয়। সেইজন্যেই কোনো কোনো বিশেষ দোকানের দই এর সুখ্যাতি আছে। ঃ-)
  • sm | ২৭ জুন ২০১৯ ১০:৫৪412434
  • আমার বাঞ্ছারামের দই বা চন্দন নগরে মৃত্যুঞ্জয় এর দই এর সঙ্গে আর কিছু লাগে না।
    বিদেশে গ্রীক ইওগার্ট, ভাতের সঙ্গে বেশ লাগতো।
  • sm | ২৭ জুন ২০১৯ ১০:৫২412432
  • এই যে,দই এর রেসিপি।স্টার্টার দিয়ে ও না দিয়ে।যাই হোক এক চামচ ভিনিগার বা একগুলি তেঁতুলের উল্লেখ আছে প্যারাগ্রাফ এর শেষ দিকে।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১০:৫০412431
  • দইয়ের সঙ্গে আপনারা কী নেন? খই? মুড়ি? ভাত? চিঁড়ে?
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১০:৪৮412429
  • ঠগীদের টেকনিক আমার বেশ ইন্টারেস্টিং লাগে। নিঁখুত রক্তপাতহীন অপারেশন। জাস্ট একটুকরো কাপড় আর ছোট্টো ধাতুখন্ড আর হাতের কৌশল। ছুরিছোরা না, বন্দুক না, তরোয়াল না, ঠ্যাঙা না, বোম না, কিচ্ছু না।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১০:৪৪412428
  • অর্জুন,
    দাড়িদাদুকে স্মরণ করে দইওয়ালাকে ডাকুন। ঃ-)
  • Ekak | ২৭ জুন ২০১৯ ১০:৪২412427
  • একটা মাটির হাঁড়িতে দই পাতি আজকাল। একটু পরিষ্কার করার হ্যাপা আছে, কিন্তু জল টেনে নিয়ে একদম খাবলা দই বানিয়ে দেয়।
  • অর্জুন | ২৭ জুন ২০১৯ ১০:৪১412424
  • @আতোজ, ভাল দই পাতার রেসিপি দিন তো। গরমে আমি ঘরে পাতা দই খাই রোজ। মা যাবার পর থেকে কলকাতায় যে কদিন দই পাতলাম ঠিক মতো জমল না। ঃ-) ঃ-)
  • | ২৭ জুন ২০১৯ ১০:৪১412425
  • স্লীময়ান আম্মো পড়েছি, বেশ থ্রিলার থ্রিলারই তো। কিন্তু ঠগী আমাদের কোন্নগরের পাড়াতেই একজন ছিলেন যিনি তাঁর ঠাকুর্দা না ঠাকুর্দার বাবা কার সাথে যেন ঠগীগিরি করেছেন বাল্যকালে। ঐ শকুন্তলা কালিমন্দিরের রাস্তা পুরোটাই জঙ্গল ছিল, মন্দিরও ডাকাতে কালী বলেই পরিচিত ছিল। এঁদের আদি বাসস্থান হুগলিতে রেললাইন পাতারও অনেক আগে থেকে ঐখানেই। সেই ছোটবেলায় একটা ভয়াবহ গল্প (ওঁর স্মৃতিচারণা) শুনে আমাদের বেশ দুই তিনজনের জ্বর এসে গেছিল, কারো কারো সাথে তুমূল বমি।
    সেই থেকে আমাদের সব বাড়িতে ওঁদের বাড়ি যাবার উপর নিষেধাজ্ঞা জারি হয়ে গেসল।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১০:৪১412426
  • ভালো দই এর খুবই প্রয়োজন আছে। দেখুন না দাড়িদাদু লিখেছেন অমল ও দইওয়ালা, "ডাকঘর" এ।
    ওদিকে আবার "দই চাই গো দই চাই" দিয়ে শুরু করেছেন চন্ডালিকা নৃত্যনাট্য।
    ঃ-)
  • sm | ২৭ জুন ২০১৯ ১০:৩৮412422
  • ওটা দু চামচ ধরে গিলিয়ে দিতে পারলে,আচ্ছা আচ্ছা কনস্টিপেশন এর রুগী সেরে উঠবে।
    আশীর্ব্বাদ করবে।
  • PT | ২৭ জুন ২০১৯ ১০:৩৮412423
  • এটা কোরা থেকে পেলাম। আমার ঠাকুমা এইজাতীয় টেকনিক ব্যবহার করতেনঃ

    "Add vinegar and a pinch of salt in a glass of warm milk. Leave it overnight. Then again morning add this to another glass of warm milk. Evening churn it nicely. Your curd is ready. You can have it like curd, but will have a mild bitter taste. So again you can add 2 tbsp of this curd to 1/2 litre milk. Morning you will get fresh curd with good taste.

    Boil a glass of milk, add 1 lemon juice and 1/2 tsp of sugar when it is still hot. Leave it overnight. Take only 2 tbsp of this mixture and add it to a glass of warm milk. Evening again take 2 tbsp and add it to warm milk, morning you will get fresh curd."
  • | ২৭ জুন ২০১৯ ১০:৩৬412421
  • অ্যাহ! মাদার ডেয়ারির ঐটে বাচ্চাদের বমির মত হয়। :-(
  • sm | ২৭ জুন ২০১৯ ১০:৩৫412420
  • সব আলোচনা ঘেঁটে দই করে ফেলুন দেকি!
    একটু,তোষণ,সাম্প্রদায়িকতা,পোস্ট ট্রুথ,রেটোরিক এর সাঁচা খুব অল্প পরিমাণে মিশিয়ে দিলেই হলো।
  • | ২৭ জুন ২০১৯ ১০:৩৪412419
  • দানাফিকেশান সামান্যই হয়, ঐ জলটুকু ফেলে তাপ থেকে সরিয়ে রেখে দিলে।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১০:৩৩412418
  • খুবই বৈচিত্রময় হল কিন্তু। আলোচনা ব্রিটিশ কলোনী থেকে চলতে চলতে বহু কিছু পার হয়ে একেবারে দই পর্যন্ত এসে গেল। দই ও অবশ্য ব্যাক্টেরিয়াদের কলোনী। হরে দরে একই দাঁড়াল। কেন্দ্রগতং নির্বিশেষং ....
    ঃ-)
  • sm | ২৭ জুন ২০১৯ ১০:৩২412417
  • বাড়িতে, মাদার ডেয়ারি থেকে চার প্যাকেট দুধ এনে গরমে ঘন্টা চারেক ফেলে রাখলে, অন্তত একটা প্যাকেট এমনিই দই হয়ে যায়।যদিও খাবার অযোগ্য।
    মাদার ডেয়ারি দুধ থেকে দই করতে কিস্যু দরকার নেই।
  • Ekak | ২৭ জুন ২০১৯ ১০:৩১412416
  • ওতে দানা দানা হয়ে যায় তো ! ঠিক মসৃন খাবলা দই হয়না একবার ছানাফিকেশন শুরু হয়ে গেলে :)
  • | ২৭ জুন ২০১৯ ১০:২৮412415
  • দুধ ছানা হতে শুরু করেছে এমন অবস্থায় খানিকটা দই মিশিয়ে রেখে দিলেও দই জমে যায়।
  • sm | ২৭ জুন ২০১৯ ১০:২৫412414
  • ওই জন্যই তো বললাম এটা বেসিক্যালি ফার্মেন্টেশন এর একটা ফর্ম।
    অনুঘটক হলো বিভিন্ন প্রকারের এসিড।
  • Ekak | ২৭ জুন ২০১৯ ১০:২৩412413
  • এখন তো লিকুইড ল্যাকটিক এসিড পাওয়া যায়। ওতে হবেনা ?
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১০:১৭412412
  • দইয়ের জন্য ল্যাক্টোব্যাসিলাসদের দরকার, ঐ ব্যাক্টেরিয়া ছাড়া হবে না। সেটাই সাঁচায় থাকে। সরাসরি শুধু তেঁতুল দিয়ে হবে না মনে হয়।
  • PT | ২৭ জুন ২০১৯ ১০:১৪412410
  • "সগত বসু ও মহুয়া মৈত্র'রা গুণ্ডা বাহিনী নিয়ে জিতেছে, ইন্দিরা গান্ধী, জ্যোতি বসু'রাও ওই ভাবে জিততঁ। নূতন কিছু নয়।"

    তবু মহুয়া মৈত্রের ভাষণ ভাল লাগল! কি অসাধারণ নির্মোহ, নিরপেক্ষ ও যুক্তিবাদী অবস্থান!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত