এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | ২৭ জুন ২০১৯ ০৮:৩৯412380
  • নিউ জিল্যান্ড এর প্রধান মন্ত্রীর একটা স্পেসিফিক ঘটনার পরে রিঅ্যাকশন এর সাথে মমব্যানের গত কয়েক বছরের কীর্তি কলাপ কোনো তুলনাতেই আসে না।
  • Ishan | ২৭ জুন ২০১৯ ০৮:৩৮412379
  • তাভার্নিয়েরও তাইই বলেছেন, ঐচ্ছিক ব্যাপার ছিল। সহমরণে যেতে হলে মহিলাকে নিজেকে ফৌজদারের কাছে যেতে হত। ফৌজদারদের অনুমতি লাগত। সরকারি ফরমান ছিল। ফৌজদাররাও বাচ্চাকাচ্চা থাকলে, কিংবা কমবয়সী হলে অনুমতি দিতেন না।

    পাটনায় তাভার্নিয়ের ফৌজদারের কাছে থাকাকালীনই এরকম একটা ঘটনা ঘটেছিল। এক সুন্দরী তরুণী এসে স্বামীর চিতায় ওঠার অনুমতি চান। ফৌজদার দিতে চাননা। মেয়েটি বলে, ভাবছেন, আমি ভয় পাব? বলে একটি জ্বলন্ত মশাল নিয়ে হাতে ধরে থাকে। কোনো শব্দ না করে। ফৌজদার ঘাবড়ে গিয়ে বলেন, যাও শয়তানের জিম্মায় যাও। মানে অনুমতি দেন আর কি। (পুরোটাই স্মৃতি থেকে লিখলাম, বর্ণনা ঠিকই আছে, কিন্তু কথোকথনগুলো প্যারাফ্রেজিত)। অস্যার্থ, মহিলার চয়েস না হলে সহমরণ হতনা সে সময়। তাভার্নিয়ের যা বলেছেন আর কি।

    এর শ দুই বছর পরে রামহোহনের আমলেও এরকম একটি অ্যানেকডোট পাওয়া যায়। কোথায় পড়েছি? সমকালীন বঙ্গসমাজেই হবে। একজন বৃদ্ধ ব্রাহ্মণ এসে রামমোহনকে বলেন, মেয়েটাকে বাঁচাতে পারলাম না। সাজিয়ে গুছিয়ে নিজের হাতে নিয়ে গেলাম। অতটুকু মেয়ে, কী বোঝে? আনন্দ করে পুজো হবে বলে লাফাতে লাফাতে গেল... ইত্যাদি। পুরোটাই ভয়াবহ রকম ভাবে বানিয়ে লিখলাম, কিন্তু মূল গপ্পোটা এরকমই ছিল। পয়েন্টটা হল, এ জিনিস প্রাক-ব্রিটিশ আমলে হতনা।

    এমনকি বৃটিশ আমলেও চিত্রটা সামগ্রিকভাবেই এরকম ছিল কিনা সন্দেহ আছে। শিক্ষার জন্য বিখ্যাত অ্যাডামস রিপোর্ট, একটু বিটুইন দা লাইন পড়লে (মানে, শিক্ষা ছাড়া অন্য তথ্যের জন্য) চমৎকার একটা তথ্য পাওয়া যায়। রাজশাহীর অর্ধেক বড় জমিদারির কর্ত্রীই ছিলেন মহিলারা। তাঁদের বেশিরভাগই বিধবা। বকলমে নয়, নিজেরাই। এই কারণেই উচ্চবর্গের মেয়েদের লেখাপড়া শেখানো হত, যাতে বিপদে পড়লে কেউ টুপি পরিয়ে না দিতে পারে। ফলে ইংরেজ আমলেও স্বামী মরলেই ধরে পুড়িয়ে দেওয়া হত এমন না। এ মোটামুটি রামমোহনের সময়েই। কয়েক দশক আগে হবে মাত্র।

    ফলে, যেটা মনে হয়, ঠগীর মতো সহমরণের বিষয়টাও রিভিজিট করা উচিত। ঠগী ছিল এবং স্লিমান বহুলাংশে গুল দিয়েছিলেন, এই দুটোই যেমন মোটামুটি প্রতিষ্ঠিত এখন, সহমরণের ক্ষেত্রেও এরকম কিছু একটা হওয়া খুবই সম্ভব।
  • Amit | ২৭ জুন ২০১৯ ০৮:৩৭412378
  • মমতার তোষণ অবিশাস্য ? কেন ? তোষণ তো পাতি ভোটের জন্য। ইমাম ভাতার আর কোন সৎ উদ্দেশ্য ছিল ? পুরো রাজ্য জুড়ে তেনার নামাজ পড়ার ছবি প্রচারের আর কোন সৎ উদ্দেশ্য ছিল ? তাতে মুসলিম গরিব লোকজনের ঘন্টা হয়েছে। কিন্তু ভোট টা দিদির বাক্সে পড়েছে না পড়েনি ? তাহলে ?

    আর NRS এর ঘটনায় পাঁচ জনকে ধরার পরে পুরো চেপে যাওয়া হলো, এটা লজ্জার নয় ? তার কদিন আগেই একটা সরকারি অফিসার কে পেটানো হয়েছে, একজনকেও ধরা হয়নি। এগুলোকে তোষণ না বলা হলে না বলা হোক, কিস্যু আসে যায় না, কিন্তু এগুলো যে একটা টোটাল ল এন্ড অর্ডার র কোলাপ্স রিপ্রেসেন্ট করে, সেটা নিয়ে কি সন্দেহ আছে এখনো ?
  • Ekak | ২৭ জুন ২০১৯ ০৮:৩১412377
  • ডিডিদা, সুজনবাবুরে একটু জিগান না, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিজাব পরে ছবি দিলে মমতার ক্ষেত্রে আপত্তি কী ??

    আমার, দুটোতেই আপত্তি আছে। সুজনবাবুরা কি বলেন জানতে চাই :)
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০৮:২৬412376
  • দিনের বেলা জমিদার, রাতে ডাকাতসর্দার ---এরকম অসংখ্য কাহিনি পাওয়া যায় লোক-ইতিহাসে। ওদের কাছে ওটাই ছিল মহানত্ব। এইসব লোক-ইতিহাসে একটুও চেপে যাওয়া হয় নি ডাকাতদের নিষ্ঠুরতার ব্যাপার। হয়তো তখনকার সংস্কৃতি অনুসারে ওটাই ছিল "বীরত্ব"। মহানত্বের ব্রিটিশ ধারণা হয়তো পরে আমদানি।
  • Ekak | ২৭ জুন ২০১৯ ০৮:২৫412375
  • এনআরএস এর ঘটনায় তো তদন্ত ব্যাপারটা পুরো চাপা পরে গ্যালো। ইগোয় -ইগোয় যুদ্ধু ও তার গায়ে মাথায় হাত বুলোনো "সমাধান ", ব্যাস এতেই সব শোধবোধ। আশ্চর্য লাগে, খানিকটা লজ্জিত ও।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০৮:২১412374
  • দুধেল গরুর লাথিও ভালো ---এই বক্তব্যটা দিদিপিসি নিজেই বললেন না?
  • Ekak | ২৭ জুন ২০১৯ ০৮:১৯412373
  • ইংরেজররা আসার পর, আরবান লোকালিটিগুলোর বাইরে যে একটা চূড়ান্ত অরাজকতা চলেছিল অনেককাল ধরে এটা কিন্তু মিথ্যে নয়। ক্ষমতা হস্তান্তর হলে যা হয় আর কি। প্রচুর ছোট ছোট রেবেল এবং তাকে ঘিরে অপরাধের চাষবাস।

    স্লীম্যান পড়ছি ধরে ধরে আবার। উনি শুধুই ঠগিদের কথা লেখেন নি। ডাটুরিয়া - ম্যাকফ্যানসা -বাগিনা সে এক মহা নরক সারা ভারত জুড়ে। এই একটা লোক সিতারে রাগ বাজাচ্ছে বা গলা খুলে ভাটিয়ালি গাইছে, পরের মুহূর্তে দলবল নিয়ে লাফিয়ে পরে রক্তারক্তি করে দিলো। একটু একটু সন্দেহ হয় যে, ইংরেজদের মহান দেখানোর জন্যে এরকম লেখা নয় তো ? কিন্তু পাশাপাশি ফেলে যদি জাপানের ইতিহাস দেখেন, সেখানেই একেকটা সাম্রাজ্যের পতন ঘটছে আর নতুন সম্রাটের কব্জায় আসার মাঝে যে সময়কাল, সে পুরো নরক।

    মানুষকে, ফ্রি রেঞ্জ অরগ্যানিক মুরগির মতো জাস্ট ময়দানে ছেড়ে দিলে, অনন্ত নারকীয় সম্ভাবনা আর কী :)))
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০৮:১৮412371
  • ব্রিটিশ আমলের সতীদাহে তো আফিম খাইয়ে চেতনা লোপ করিয়ে জোরজার করে ঢাকঢোল পিটিয়ে চিতায় তুলত শোনা যায়। সম্পত্তি টম্পত্তির ব্যাপার ছিল। পুড়িয়ে দিলে চুকে গেল, সম্পত্তি আর দিতে হবে না। ঠগীধরা শ্লীম্যান সাহেব এসে নাকি অনেক ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে বাধা টাধা দিয়ে থামিয়েছেন। এসব "ওদের" লেখা ইতিহাস, কিন্তু কিছু বাস্তব তো ছিলই।
  • Ishan | ২৭ জুন ২০১৯ ০৮:১৮412372
  • এই 'তোষণ' প্রসঙ্গে এখন তো আলোকপ্রাপ্ত আর বিজেপি একই রকম খবর ছড়াচ্ছে। এই এন আর এসের ঘটনার পরেই দেখলাম, প্রথমে একটা খুলির ছবি, তারপর দুই ট্রাক হারামির গল্প, তারপরই 'ওদের পুলিশ কিছু বলেনা'। সুজনবাবুরা তো নিয়ম করে 'তোষণ' বলেই চলেছেন। সেদিন ভাটপাড়া নিয়ে বললেন শুনলাম, পুরোটাই তৃণমূলের বিরুদ্ধে। এই লাইনেই। আমার সবই ঘেঁটে যায়।

    মমতার ওই পুজো উদ্বোধন, পুরোহিত-ভাতা, ইঅমাম-ভাতা, রামনবমীর লাইন পছন্দ করিনা। কিন্তু তা বলে 'তোষণ'? অবিশ্বাস্য।
  • dd | ২৭ জুন ২০১৯ ০৮:১২412370
  • ও হো, সতীদাহ বা স্ত্রীর সহমরণ ঋগবেদেও আছে, মহাভারতেও আছে।

    তবে ঐচ্ছিক ঘটনা, সবাই যেতেন না। এটা সত্যি কথা।
  • dd | ২৭ জুন ২০১৯ ০৮:১০412368
  • আরে, আমি সবই বুঝিয়ে দিচ্ছি।

    এই য্যামোন ঈশেন বল্লো "জুজু"। তো "জুজু" নিয়ে ওর একটা নিজস্ব ডেফিনিশন আছে নিজের কাছে। সেরম সকলেই আলাদা আলাদা করে ডিফাইন করছে। সবার পরে, "জুজু" তো আর খুব প্রচলিত শব্দ নয় রাজনীতির উঠানে।

    আর উদিকে দেখুন, সিপিএমের সুজন বাবু কী কইলেন (সূত্র আজের আবাপ) "মুখ্যমন্ত্রীর আবেদন নাকচ করে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ‘‘নো চান্স! বিজেপির বিরুদ্ধে আমরা প্রাণপণ লড়ব। কিন্তু যে মুখ্যমন্ত্রী অপ্রয়োজনে সংখ্যালঘু তোষণের পথে গিয়ে বিজেপিকে মেরুকরণ করতে দিয়েছেন, তাঁর হাত ধরে নয়!’’"।

    এর আগেও কোন একটা দাংগার/ সাম্প্রদায়িক হামলার সময়, বছর খানেক আগেও (পচ্চিম বংগে দাংগার সংখ্যা তো কম নয়)সুজন বাবু এইরকমই কয়েছিলেন। (বীভৎস প্যারাফ্রেজিত) "কী করা যাবে, উনি তো ঘোমটা পরে নামাজের ছবি সর্বত্র দেখাচ্ছেন। এখন সামলাবেন কী করে?"। এমন কি সুজাত ভদ্রও কয়েছিলেন "ওখানে তোষণ হয়েছিলো"।

    তো তোষণ বল্লে তাই, পজিটিভ ডিস্ক্র্মিনেশন বল্লেও তাই।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০৮:১০412369
  • @অমিত, শয়ে শয়ে লাইন লিখলেন, লোকে পড়ে সার মর্ম বক্তব্য কিসু বুঝল না, তাহলে লাভটা হল কী? ঃ-)
    আপনি আপনার মতন লিখে যান। কমুনিকেশন হল আসল কথা।
  • Ishan | ২৭ জুন ২০১৯ ০৮:০৯412367
  • তাভের্নিয়ারের ট্রাভেলগে তো সতীদাহ প্রসঙ্গ আছে। পাটনার খুব একটা ইন্টারেস্টিং চোখে-দেখা ঘটনার কথাও আছে।
  • Ishan | ২৭ জুন ২০১৯ ০৮:০৭412366
  • প্রথমত প্রশ্নটা শুধু ফেক ভিডিও নিয়ে নয়। আমি যেটা বলেছি, সেটা জুজুতন্ত্র। কেবল ফেক খবর নয়। ফেক নিউজে রিডিউস করে আনলে বিষয়টার প্রতি সুবিচার করা হয়না।

    দ্বিতীয়ত, ফেক ভিডিও, ফেক ছবি দেখেছি সব পক্ষেরই। একদম রিসেন্টটা তো আছেই। এর আগেও পোস্টার দেখেছি, যেগুলো বিজেপির নয়, সেগুলো দিয়ে বিজেপির নামে বিল কাটা। সংখ্যায় কম নিশ্চয়ই, কিন্তু আছে।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০৮:০৬412365
  • ঐ ১৮ ঘন্টা ধরে মেরেছে জয়শ্রীরাম বলিয়েছে, ওটা নিয়েও দেখলাম পরস্পরবিরোধী পোস্ট পড়ছে। অনেকে বলছে নাকি চুরির গ্যাং এর লোক, ধরা পড়ার পর গণপ্রহার হয়েছে।
    সাধারণ লোক যারা খবরগুলো সোশ্যাল মিডিয়ায় পায়, তাদের পক্ষে কোনোপক্ষের কথাই যাচাই করা সম্ভব নয় বেশিরভাগ ক্ষেত্রেই। অনেকে আবার দেখামাত্রই শেয়ার করতে থাকে, খবর পড়ে দেখারও আগে শেয়ার করে ফেলে।
  • Amit | ২৭ জুন ২০১৯ ০৮:০৫412364
  • আরে না অটোজ, খ দা মমব্যান র কীর্তিকলাপ নিয়ে দু পাতার প্রবন্ধ নামিয়ে দ্যান, তার পাশে কলোনিজশন এর মতো সাবজেক্ট নিয়ে তিন লাইন লিখলে নিজেই ইনফেরিরিটি কমপ্লেক্স এ মাথা তুলতে পারবো না :) :)। খ দার দু পাতা পড়েও অবিশ্যি তার সার মর্ম বক্তব্য কিছুই বুঝি না, সে অন্য গল্প।

    ঈশান-কে, আইন ই আকবরী র একটা অনুবাদ পড়েছিলাম অনেক আগে, তাভেরনিয়ের এর ট্রাভেলগে ও একটু চেষ্টা করেছিলুম বটে, কিন্তু সতীদাহ, অস্পৃশ্যতা নিয়ে স্পেসিফিক কিছু সে রকম মনে আসছে না ওসবে ছিল। অনেক দিন আগের যদিও, মনে নেই অত, রেফ জিগালে বলতে পারবো না।

    একটু হলেও মনে হয় যেসব ট্রাভেলার রা আসতেন, তারা বেশির ভাগ ই সম্রাটের স্নেহধন্য, তাদের বিরুদ্ধে কিছু লিখবেন না, সেটা ইম্পলিয়েড। আর সমাজ ব্যবস্থা নিয়ে তারা কতটা গভীরে গিয়ে দেখেছেন সেটাও বিবেচ্য। সেগুলোকে ওড়াচ্ছি না, তবে ভাল ডকুমেন্টেড হিস্ট্রি ব্রিটিশ দের আগে সে রকম পাওয়া যায় কি ? ছাপা বই ই কোথায় ছিল ২০০ - ৩০০ বছর আগে ? সেটা চালু হতেই তো পড়াশোনার চল ও বাড়লো।
  • Ekak | ২৭ জুন ২০১৯ ০৮:০৪412363
  • আগে মানে প্রি ডিজিটাল আমলে যেটা দেখেছি তা হলো ইতিহাসের অংশবিশেষ চেপে যাওয়া । যেমন কিনা, আমাদের পাঠ্যবইগুলোতে নৌবিদ্রোহের ইতিহাস প্রায় অনুপস্থিত, গোটাটাই এমনভাবে লেখা যে কংগ্রেস ছাড়া কেও কিছু করেনি। কিন্তু, টোটাল গপ্পো বানিয়ে ছড়ানো হয়েছে এটা সিরিয়াসলি খেয়াল পড়ছেনা। থাকতেই পারে, সবকিছু খপর রাখি এমন নয়।
  • Ekak | ২৭ জুন ২০১৯ ০৭:৫৮412362
  • তাহলে, দলিত হত্যা নিয়ে বা সাম্প্রদায়িকতা নিয়ে জুজু ছড়ানো হলো কোন ঘটনায় ? আমিও ঘটনা ধরে জানতে চাইছি। এই রিসেন্টলি দেখছি মুসলিম দের উপর অত্যাচার নিয়ে ইটা ফেক ভিডিও শেয়ার হতে। এর আগেকিসেরকম হয়েছে ? হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে কিন্তু হয়েছে।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০৭:৫৫412361
  • প্রথম ক্রিয়াটা দইয়ের সাঁচা, সেই থেকে দই। পরে সেই দই থেকেই সাঁচা নিয়ে আবার আরো দই। প্রথম সাঁচাটা আসে কোথা থেকে? এ এক চিরন্তন প্রশ্ন।
    ঃ-)
  • Ishan | ২৭ জুন ২০১৯ ০৭:৫৪412360
  • প্রি ডিজিটাল আমলে জুজু তৈরি ভারতে হয়নি তেমন। নানা টিভি চ্যানেল ইত্যাদি আর ইন্টারনেট হাত ধরেই এসেছে। আমি সেই সময়ের কথাই বলেছি। তার আগের নয়।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০৭:৫২412359
  • অমিত, খামোখা প্রবন্ধবন্ধনে পড়বেন কেন? তিন-চার লাইন করে করে লিখে যান, বিন্দু বিন্দু করে সিন্ধু হয়ে যাবে। ঃ-)
  • Ekak | ২৭ জুন ২০১৯ ০৭:৫১412358
  • এটা আজকাল রাজনৈতিক আলোচনায় খুব দেখছি, বিশেষত নির্বাচনী হতাশার পর বিরোধীদের মধ্যে, যে তাঁরা সমস্ত ঘটনাকে প্রতিক্রিয়া ধরে তাঁর আগে নিশ্চই কোনো ক্রিয়া ছিল এই অনুসন্ধানে নেবেছেন। অনুসন্ধান করুন ক্ষতি নেই। কিন্তু এইটুকু ক্লারিটি দরকার যে, ক্রিয়া প্রতিক্রিয়া ওরকম জোড়ায়- জোড়ায় , মহাকালব্যাপী পাশাপাশি বসে আইসক্রিম খায় এমন নয়। ওটা ভ্রান্ত দর্শন। একদম আনকোরা ক্রিয়া হয়, হয় বলেই তো প্রতিক্রিয়া ক্রিয়াকে ছাপিয়ে যায় বা কম পরে, আর তার আবার প্রতিক্রিয়া চলতে থাকে। সব ক্রিয়াই, নিজেই অমন খাপে খাপে আরেকটি পূর্ববর্তী ক্রিয়ার প্রতিক্রিয়া হলে, ব্যাপারটা এগোতোই না। এগোয় -কারণ সমাজেতিহাস ওরকম নিউটোনিয়ান মডেলে চলে নাঃ :)
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০৭:৪৭412356
  • পিটি, ব্রাত্য কী বলেছেন? একজায়গায় দেখলাম লোকে খুব রেগেছে ব্রাত্যর উপরে।
  • Ishan | ২৭ জুন ২০১৯ ০৭:৪৭412357
  • ইংরেজদের লেখা কেন? পরিচিত বইপত্তরের মধ্যে মুঘলদের লেখা আছে। আইন-ই-আকবরী, জাহাঙ্গীরনামা ইত্যাদি। ইউরোপিয়ান পর্যটকদের লেখা আছে। এছাড়াও প্রচুর না-জানা ভারতীয় সূত্র থাকার কথা। সম্রাটদের ফরমান, জগৎ শেঠদের মতো বণিকদের হিসেবের খাতা।
  • একক | ২৭ জুন ২০১৯ ০৭:৪৪412355
  • "name: Ishan mail: country:

    IP Address : 237812.68.8934.117 (*) Date:27 Jun 2019 -- 12:22 AM

    ধুর, এই বিশ্বব্যাপী জুজুতন্ত্র, যাকে স্টাইল করে কখনও সখনও পোস্ট ট্রুথ বলা হয়, সে থোড়াই মোদী কিংবা ট্রাম্পের সৃষ্টি। এর প্রথম ব্যবহারকারী এবং উপভোক্তা ছিলেন আলোকপ্রাপ্ত লিবারাল রা। কিন্তু আলোকপ্রাপ্তরা কাঁচা খেলোয়াড়। দক্ষিণপন্থীরা বিশ্বপরিস্থিতিকে অনেক ভালো ব্যবহার করেছে। আলোকপ্রাপ্তদের জুজু ছিল সাদা-আধিপত্য, মিসোজিনি (আমেরিকায়)। দেশে ছিল মনুবাদ, সাম্প্রদায়িকতা, নারীর উপর অত্যাচার। সবই সত্য কথা, কিন্তু সব কটাকেই আউট অফ প্রোপোর্শান নিয়ে যাওয়া হয়েছে, তাও ঠিক। "

    কোনো সুনির্দিষ্ট ডেটা আছে যে, দলিত হত্যা - সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো নিয়ে এনলাইটেন্ড দের লেখালেখিতে ফেক খবর ছড়ানো হয়েছে ? উল্টোদিকে কিন্তু শয়ে শয়ে আছে। নারী সংক্রান্ত থিওরিতে এখনই না ঢুকতে অনুরোধ রইলো কারণ নারীবাদ ইত্যাদির তর্কের প্রভাব ভোটের বাজারে দশমিকেও আসবে না। কিন্তু এদেশের আলোকপ্রাপ্তরা ঠিক কোথায় কোথায় মনুবাদ বা সাম্প্রদায়িকতা নিয়ে আউট অফ দ্য প্রপোরশন গিয়ে ফেক নিউজের চাষ করেছেন ( অবস্যই প্রি-বিজেপি এন্ড প্রি ডিজিটাল মিডিয়া আমলে ) জানতে চাই। পোস্ট ডিজিটাল মিডিয়া সবাই করবে, সে নিয়ে উৎসাহ নেই।

    এই "ক্রিয়া -প্রতিক্রিয়া " র আদ্যিকালের জনপ্রিয় দর্শনটি অত্যন্ত গোলমেলে, তাই ক্রস চেক প্রয়োজন। শুধু থিওরি না :)
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০৭:৩৮412354
  • যেদিন শুনলাম শশীবাবু লিখেছেন জহরলালের বাবা(টেকনিকালি তখনও ঠিক বাবা না, তখনও জহর জন্মান নি) এক সাধুর কাছে গিয়ে সাধুকে তুতিয়ে পাতিয়ে পুনর্জন্মে রাজি করালেন আর সেই সাধুই মারা গিয়ে জন্মালেন জহরলাল হয়ে, তখন থেকেই বুঝেছি শশীবাবুর লেখার ফান্ডিং আসে কোথা থেকে।
    ঃ-)
  • Amit | ২৭ জুন ২০১৯ ০৭:৩২412353
  • সেতো ঠিক ই, কলোনিজশন এর অনেক অ্যাঙ্গেল আছে, ভালো খারাপ ওভাবে এক মাত্রিক ভাবে ডিফাইন করা খুব মুশকিল। গত ২০০-৩০০ বছরে পুরো দুনিয়া টাই উল্টে পাল্টে গেছে এতো রকম যুদ্ধ, দখলদারি, টেকনোলজি, বিপ্লব সব কিছু নিয়ে।

    এসব নিয়ে আলাদা টোয়ি খুলে সিরিয়াস আলোচনা চাই। অর্জুন ও একবার বলছিলেন। মুশকিল হলো গামা পেবন্ধ লেখার জন্য খ দার কাছে একটু ট্রেনিং নিতে হবে। তিন লাইন লেখার পরেই হাপিয়ে যাই।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০৭:২৪412352
  • ওয়েলথ ড্রেইনিং না হলেই বা লাভ কী? তাল তাল সোনা হয়ে সম্পদ পড়ে রইল শয়ে শয়ে তিরুপতি-টাইপ মন্দিরে, বাকী সম্পদ রইল কিছুসংখ্যক "ধনী"র কব্জায়, আর অসংখ্য মানুষ দরিদ্র, অভুক্ত, অর্ধভুক্ত, অত্যাচারিত হয়ে কোনোক্রমে জীবন অতিবাহিত করল। জাতিভেদ যে কী ভীষণ মারাত্মক ছিল সে যারা নিজেরা ওর মধ্য দিয়ে গিয়েছে তারাই হয়তো শুধু জানে। সামাজিক অধিকার শিক্ষা দীক্ষা পাবার অধিকার তো দূরের কথা, অনেকসময় তাদের গ্রামে আসার অধিকার অবধি ছিল না, গ্রামের বাইরে অন্ত্যজদের পার্টে থাকতে হত।
    এখন, এই লিবারেলরা হয়তো বলবে যে এসব বানানো, ব্রিটিশদের সাজানো ইতিহাস ---কিন্তু এত এক্সটেন্সিভ সাজানো ইতিহাস তৈরী করা সোজা কথা নয়, এর কিছু কিছু রটনা হলেও ঘটনাও ছিল এসবের পেছনে।
    সতীদাহকে এরা অনেকেই এখন অস্বীকার করতে চান, বলেন ব্যাপারটা পুরোপুরি ঐচ্ছিক ছিল, স্বেচ্ছায় না গেলে জোর করে সতী করা হত না। বলেন, বিশাল সংখ্যক জনতা সতীদাহ কী তাই নাকি জানত না। কিন্তু সত্যিকার ইতিহাস তো তা নয়। ব্যাপার যদি ওরকমই হত তাহলে রামমোহনদের অত লড়াই করতে হত না ওটার বিরুদ্ধে।
  • PT | ২৭ জুন ২০১৯ ০৭:১৯412351
  • বাত্ত ও সারমেয় সংবাদ খপর করেনি কেউ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত