এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | ২৭ জুন ২০১৯ ০৭:১২412350
  • রিসেন্টলি শশী থারুর এর "ইনগ্লোরিয়াস এম্পায়ার" বই টা পড়লুম। সব ব্যাপারে একমত না হলেও খুব ভালো লাগলো পড়ে। ব্রিটিশ দের ওয়ান সিডেড সব ইকোনমিক পলিসি আর তার ভারতের জন্য সেগুলোর লং টার্ম কুফল - বেশ সুন্দর গুছিয়ে লিখেছেন। উনি ব্রিটিশ পূর্ববর্তী ভারত কে একটা সেলফ সুস্টাইনেড, ডাইনামিক সমাজ হিসেবে দেখেছেন, সেখানে বিভেদ, এক্সপ্লট, টিরাননি সব থাকলেও হয়তো এই ভাবে ওয়েলথ ড্রাইনিং হতো না ব্রিটিশ রা না এলে। ক্রিটিক্যালয় এনালিটিক্যাল লেখা।

    ইংলিশ টা বেশ খটোমটো যদিও, সে আর নতুন কি। উনি তার জন্যে ফেমাস। আমি একটা দাঁত তুলে এলুম পড়ার পরে। :) :)

    অনেকেই পড়েছেন নিশ্চয় অলরেডি, বাকিরা কেও সুযোগ পেলে পড়ে ফেলুন। ভালো বই।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০৬:৩০412349
  • কিছু কিছু ফেবুগ্রুপও অনন্ত সার্কাসের আকর। চমৎকার চমৎকার সব সার্কাস চলতে থাকে। ঃ-)
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০৬:২৮412348
  • এইসব নিত্যানন্দ-টাইপ লেকচার মাঝে মাঝে শোনা ভালো, বেশ একটা কমিক রিলিফ পাওয়া যায়। ঃ-)
  • Amit | ২৭ জুন ২০১৯ ০৬:১৯412347
  • ফেবুতে যাইনা, তাই এতো তত্ত্বকথা মিস হয়ে গেলো। হয়, কত কম জেনে যে বেঁচে আছি।

    কদিন আগে এক বন্ধুর পাল্লায় পড়ে ইউটুবে এক স্বামী নিত্যানন্দের ফিজিক্স লেকচার শুনলাম কিছুক্ষন, কি সাংঘাতিক সব মালপত্তর। আইনস্টাইনের বাবার ভাগ্য ভালো তিনি স্বর্গে পৌঁছে গেছেন আগে। নাহলে নিজেই আত্মহত্যা করতেন।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০৬:০০412345
  • ওদিকে কারা যেন ইরানে না ইরাকে পাথরের দেয়ালে রামের মূর্তি দেখেছেন, পায়ের কাছে জোড়হস্তে হনুমান পর্যন্ত রয়েছে। ঃ-)
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০৫:৫৯412344
  • অমিত, পাখিবাবুরা প্রচুর "রেফারেন্স" দিচ্ছেন। আরে রেফারেন্সের অভাব কী? নিজেরাই নিগূঢ়ানন্দ-টাইপ বই, বুকলেট, প্রবন্ধ, নিবন্ধ লিখে ফেলে তারপর সেগুলোকে রেফার করে দিলেই হল!
    সেই "প্রাচীন ভারতে আলোর গতি" কেসে যেমন হল আরকি। ঃ-)
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০৫:৩২412343
  • "প্রশান্ত প্রকৃতির কিশোর মনোভাবাপন্ন " ঃ-)
  • Amit | ২৭ জুন ২০১৯ ০৫:২১412342
  • লসাগু দা, একটাই লোক তো। চশমা পড়া, বেশ ভালো মানুষ, অংকের প্রফেসর টাইপের দেখতে। দিল্লিতে থেকেছে বলছে, তবে আদতে কোন রাজ্যের জানা নেই।

    এখানে ছবি পোস্টায় কি করে ?
  • lcm | ২৭ জুন ২০১৯ ০৫:১৩412341
  • "প্রশান্ত কিশোর লোকটি" -- এরা কি দুজন? নাকি একজন? এটা কি নাম? দুটোই ফার্স্ট নেম মনে হচ্ছে - সেক্ষেত্রে ইনি কি দক্ষিণ ভারতীয়? নাকি, এটি বিশেষণ - একজন প্রশান্ত প্রকৃতির কিশোর মনোভাবাপন্ন লোক।

    ব্যাস্‌, আপাতত এই কটা কোশ্চেন।
  • Amit | ২৭ জুন ২০১৯ ০৫:০৭412340
  • আচ্ছা নিঁম, চিরতা, কালমেঘ নিয়ে আলোচনা হলে আঁতেলমেসো এমন বেমক্কা খচে যান কেন ? মানে তেনার পছন্দ না হতেই পারে, কিন্তু তাহলে অন্য টোয়ী খুলে ওনার গামা পেবন্ধ গুলো নামাতে পারেন তো।
  • Amit | ২৭ জুন ২০১৯ ০৪:৫৮412339
  • এই পাখি বাবু দের একটা মেজর মুশকিল হলো ব্রিটিশ দের গালাগাল দিতে গেলেও সেই ব্রিটিশ দের লেখা বই পত্তরের ওপর-এই ভরসা করতে হয়। তার আগের লিখিত রেকর্ড বিশেষ কিছু পাওয়া মুশকিল, সবই কবির কল্পনায়।

    প্রশান্ত কিশোর আগে UN এ কিসব করতেন। ২০১৪ থেকে তো বোধহয় ফুল টাইম স্ট্রাটেজিস্ট এর কাজে লেগে গেছেন। বুঝে গেছেন এটাই আসল সোনার খনি।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০৪:০৬412338
  • সেই স্বর্গরাজ্যে ফিরতে গেলে তো সব টেকনোলজি বন্ধ করতে হবে, কারখানা, মোটরগাড়ি, এরোপ্লেন, বিধ্বংসী পশ্চিমী চিকিৎসা ইত্যাদি সব বন্ধ করতে হবে। তারপরে কাঁথা বগলে নিয়ে গরুর গাড়িতে উঠে গান গাইতে হবে, "এত আমাদের সুখ কপালে/ তবু কেন এই কাঁথা বগলে?"
    ঃ-)
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০৪:০২412337
  • এই প্রশান্ত কিশোর লোকটি আগে কী করতেন?
  • Amit | ২৭ জুন ২০১৯ ০৩:৫৫412336
  • পাখি বাবু এদিকে বিশেষ ল্যাখেন ট্যাখেন না আজকাল। তাহলে ওনাদের মিলিত বক্তব্য যেটা দাঁড়ালো যে ভারত কোন এক কালে নিশ্চয় স্বর্গ ছিল, হয় মোগলাই, নাহয় কেক-পেস্ট্রির উৎপাতে এখন একেবারে নরক হয়ে গেছে। কিন্তু তার সমাধান কি ? আর কি সেই সোনার স্বর্গে ফেরা যাবে না এ জেবনে ?

    বড়ো ব্যথিত হলাম। "আচ্ছে দিন" এসে গেছে দেখে সবে আনন্দ করতে যাচ্ছি, সেই সময় এই কুখবর।

    এদিকে প্রশান্ত কিশোর তো দিদিকে পথে বসিয়ে ছাড়বে দেখছি। এদিকে কাট মানি, ওদিকে ছিপিএম এর সাথে হাত মেলানো- ওকে কি আসলে বিজেপি ফিট করে দিলো দিদির দোকান তুলতে ?
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০৩:১৮412335
  • ওদিকে পাখিবাবু তো ফেবুগ্রুপে সার্কাস চালিয়ে দিয়েছেন। ব্রিটিশপূর্ব ভারতে নাকি পণপ্রথা বলে কিছু ছিল না, কন্যাভ্রূণহত্যা দেখা যেত না। সব নাকি ব্রিটিশরা চালু করল।
    (মার মার কাট কাট নারদ নারদ লেগেছে। ঃ-)
    চাড্ডিদের সঙ্গে এদের শুধু একটা টাইম চাংকের এদিক ওদিক। চাড্ডিরা বলে ভারত স্বর্গরাজ্য ছিল, মোগল পাঠান এসে বারোটা বাজাল। এরা বলে, না তখনও ভারত স্বর্গরাজ্যই ছিল, ব্রিটিশ এসে দিল সব বারোটা বাজিয়ে। )
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০২:২৪412334
  • বুঝলেন রবাহুতো, আমরা তো চুটিয়ে নিম চিরতা কালমেঘ বাসক ইত্যাদি "আলোচনা" করে যাচ্ছি, আঁতেলমেসো সেসব দেখছেন আর তেলেবেগুনে ছিটফিট করছেন। ঃ-)
    আসুন, আজ মৌসীম, মকরধ্বজ, ইন্দ্রগোপকীট, হরিচন্দন, বিভীতক এইসব নিয়ে আরো "আলোচনা" করি। ঃ-)
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০২:১৬412333
  • জটায়ু হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার করে উঠলেন, "বুমেরাং!!!!!"
    ঃ-)
  • r2h | ২৭ জুন ২০১৯ ০১:০০412332
  • সন্দেহ ছিল বলবো না, আবার নিশ্চিত হওয়ার উপায়ও তো নেই, মেনে নেওয়া কঠিন। এফেকটগুলি হচ্ছে, ভালোই হচ্ছে। তবে প্রধানসেবক ও তার দলবলও যদি একটু একটু ধান চালের অনুপাত বুঝতো তাতে আরো খুশি হতাম। তাদের উগ্রতার তুলনায় তো গণতন্ত্রের থাপ্পড় কিছুই না।

    উনি নাকি আবার ঝাড়খন্ডের গণপ্রহার নিয়ে 'ব্যথিত' হয়েছেন।
  • Ishan | ২৭ জুন ২০১৯ ০০:২২412331
  • ধুর, এই বিশ্বব্যাপী জুজুতন্ত্র, যাকে স্টাইল করে কখনও সখনও পোস্ট ট্রুথ বলা হয়, সে থোড়াই মোদী কিংবা ট্রাম্পের সৃষ্টি। এর প্রথম ব্যবহারকারী এবং উপভোক্তা ছিলেন আলোকপ্রাপ্ত লিবারাল রা। কিন্তু আলোকপ্রাপ্তরা কাঁচা খেলোয়াড়। দক্ষিণপন্থীরা বিশ্বপরিস্থিতিকে অনেক ভালো ব্যবহার করেছে। আলোকপ্রাপ্তদের জুজু ছিল সাদা-আধিপত্য, মিসোজিনি (আমেরিকায়)। দেশে ছিল মনুবাদ, সাম্প্রদায়িকতা, নারীর উপর অত্যাচার। সবই সত্য কথা, কিন্তু সব কটাকেই আউট অফ প্রোপোর্শান নিয়ে যাওয়া হয়েছে, তাও ঠিক। এখন মোদী এসে সেই একই খেলা খেলছেন। মোদীর জুজু হল ইসলাম, পাকিস্তান, অনুপ্রবেশ, সন্ত্রাসবাদ, আঞ্চলিকতা। এগুলোও আউট অফ প্রোপোরশান নিয়ে যাওয়া হয়েছে এবং অনেক বেশি এফেক্টিভলি। পয়সা কড়ি ঢালাও হয়েছে ভালই।
  • Du | ২৭ জুন ২০১৯ ০০:২১412330
  • এ নিয়ে কি তুমিও সন্দেহে ছিলে নাকি? কতগুলো আর্টিকল হয়ে গেলো !!

    এখন যে তার এফেক্টগুলো কিছুটা হলেও দেখা যাচ্ছে সেইগুলো খেয়াল করছি এই আর কি।
    গণতন্ত্রের থাপ্পড়টা আমার কয়েনেজ নয় কাজেই ওর উগ্রতার দায় আমাদের নয়।
  • r2h | ২৬ জুন ২০১৯ ২৩:৫৮412329
  • আচ্ছা, তাহলে বামভোটই কুলত্যাগ করেছে?
  • PM | ২৬ জুন ২০১৯ ২৩:৩৮412328
  • খ বাবু কি প্রমান করতে চাইছেন আর কি প্রমান করেছেন বলে স্লাঘা বোধ করছেন--- কিছুই বোঝা যাচ্ছে না

    চেষ্টা করছি
  • Du | ২৬ জুন ২০১৯ ২৩:২১412327
  • গণতন্ত্রের থাপ্পড় খেয়ে হ্যাঁ সার জানি হয়ে গেছে। পোয়েটিক জাস্টিস একেই বলে।
  • Du | ২৬ জুন ২০১৯ ২৩:১৬412326
  • কিন্তু মমতা তো বলেছিলেন কাটমানি দেখাতে পারলে পলিটিক্স ছেড়ে দেবেন। আবার এখন বলছেন তিনি জানেন ভালই কাটমানির ঘটনা। কুলত্যাগী বামভোটই কি দিব্যদৃষ্টি দিল? না কি জেনেশুনেই মিথ্যে বলছিলেন তখন?
  • PT | ২৬ জুন ২০১৯ ২৩:১৪412325
  • আমি কয়েক দিন আগে কোমর ভাঙ্গা তিনো, কং আর বামেদের জোটের সম্ভাবনার কথা লিখেছিলাম। সেটি কেউ খুঁজে দেন দয়া করে। দেখে ও দেখিয়ে আত্মশ্লাঘা বোধ করি।
  • Ekak | ২৬ জুন ২০১৯ ২৩:০৯412324
  • @সিএস

    হ্যাঁ সেটা ঠিক যে সবার ই একটা লেজিটিমেসি হচ্ছে কারণ আমরা ফ্যাক্ট হিসেবে রেকগনাইজ করে নিচ্ছি যে, গুন্ডাগর্দি থেকে মিডিয়া ম্যানিপুলেশন -ফেক নিউজ এগুলো পলিটিক্স এর অংশ।

    তবে, ইতিহাসের দিকে তাকালে রাজনীতি এগুলো মুক্ত ছিল সারা পৃথিবীতে তা কিন্তু নয়। বরং বলা যায় এটা সেই মামুর "জীন প্রযুক্তি " নিয়ে তর্কের মতো। আগে - প্র্যাকটিস ছিল এখন প্রযুক্তির ছাপ্পা পেয়েছে। বিজেপি সেখানে আর্লি ইউসারের বেনিফিট পাচ্ছে। আগামী দশ বছর দেখুন, সবার সব ঘেঁটে "পোস্ট ট্রুথ " হয়ে যাবে। সে ভারী আমোদের ও ভয়ঙ্কর দিন :))) এন্ড অবভিয়াস্লি ইন্টারেস্টিং !
  • | ২৬ জুন ২০১৯ ২৩:০০412323
  • বাল কথা টা টাইপ করা সোজা হ ওয়া সত্ত্বেও করিনি, আত্মসংবরণ টা খ‍্যাল করবেন।
  • | ২৬ জুন ২০১৯ ২২:৫৮412322
  • আমি ভেবেছিলাম আমাদের এখানে কে কি অজুহাত দেখিয়ে বিজেপি র প্রতি সিম্প‍্যাথেটিক হবে তাতে দুরাত্মার ছলে র মত একটা বৈচিত্র্য থাকবে, সেসে দুটি তে এসে দাঁড়ালো, সততা আর আক্রান্ত মধ্যবিত্ত পেশাদার
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত