এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ২৬ জুন ২০১৯ ২২:৪৪412320
  • আবার বাজে বকা শুরু হয়েছে।বাঁশবেঁড়ের এঁড়েরা এমনি তক্কো করে।যেমতি, বিজেপি হলো গিয়ে পোকিতো সেক্যুলার দল।
    কেন?
    না,অধিক সংখ্যালঘু এলাকায় একমাত্র বিজেপির হিম্মত আছে,কারণ ওখানে সংখ্যালঘু প্রার্থী দেয় না।
    আবার তিনোৱা পোকিতো সেক্যুলার নয় কারণ দুধেল গাই বলেছে।
    এসব বালখিল্যতা ক দিন?
    আমি তো বিজেপি কে চিরকাল বামেদের থেকে বেটার বলি।কারণ ভণ্ডামি ও দ্বিচারিতা বিজেপির কম।
  • S | ২৬ জুন ২০১৯ ২২:৩৫412319
  • কাটমানিদা, তিনো আর বিজেপি ছাড়া আপনি যে অন্য কোনও দল দেখতে পাননা সেটা জানি। অন্য দলগুলো যে কাটমানি দেবেনা।

    আপনিই তো বলেছেন যে বিজেপি বামেদের থেকে বেটার দল। আপনার এখন হঠাৎ এত বিজেপিতে অ্যালার্জি কেন? খেলতে নিচ্ছে না? আপনি হলফ করে বলতে পারেন যে ২০২২ অবধি বিজেপির গালমন্দ করবেন? তিনো ছেড়ে যাবেন না?
  • sm | ২৬ জুন ২০১৯ ২২:৩১412318
  • বড় এস,এই ফালতু বকা কবে থামাবেন কে জানে?
    তিনো যদি খারাপ দল হয় বা আইডিওলজির ধার না ধারে তো পোকিতো সেক্যুলার বিজেপির হাত ধরুন না গিয়ে।
    সেটাই বা মুখ ফুটে বলতে পারছেন না কেন?
  • Ekak | ২৬ জুন ২০১৯ ২২:১৬412317
  • আগের পোস্ট, এস এর পর :)
  • একক | ২৬ জুন ২০১৯ ২২:১৫412316
  • ওরম বলতে নেই। তিনো হলো পোস্ট আইডিওলজিকাল দল। ইতিহাসে আলাদা ফন্টে লেখা থাকবে :)
  • cs | ২৬ জুন ২০১৯ ২২:১৩412315
  • একক, জানি, বোধি সমর্থন করছে না, যা হচ্ছে সেটাই বলছে।
  • S | ২৬ জুন ২০১৯ ২২:১০412314
  • বেশি নাফাবেন না চীটফান্ড ভক্তসকল। কোনদিন দিদিই দেখবেন মোদির সাথে হাত মিলিয়ে নিয়েছেন, তখন আবার নতুন অজুহাত জোগাড় করতে হবে। এমনিতেই ইলেকশনের আগে তিনোভক্তরাই বিজেপি বেশ সুন্দর পরিপাটি দল বলে প্রচার চালিয়েছে। এখন নেহাত মারধোর দিচ্ছে বলে একটু ভয়ে ভয়ে আছে, তই হিসাব করতে পারছেনা যে কোনদিকে গেলে কাটমানি বেশি হবে। আইডিওলজির মতন ফালতু ব্যাপার নিয়ে তিনোরা এমনিতেও কোনওদিন বেশি মাথা খাটায়নি। দুধেল গরু না থাকলে ওদের ডিক্শনারি থেকে সেকুলারিজম কথাটাও নিমেষে উধাও হয়ে যাবে।
  • sm | ২৬ জুন ২০১৯ ২২:০২412312
  • রাজনীতি তে আপন পর বলে কিছু হয় না।নয়তো এস পি-বি এস পি জোট হয় না।
    এই দেখুন না, নীতিবাদী বামেরা রামের সঙ্গে দূরত্ব রাখবে বলেও কেমন রাম নাম জপ করছে।
  • S | ২৬ জুন ২০১৯ ২২:০২412313
  • সেই মহত ব্যক্তি যিনি কতগুলো করে লাশ ফেলার কথা বলতেন গানের মাঝে মাঝে তিনি কাটমানি ফেরত দেওয়া বা সম্ভাব্য পরিবত্তন নিয়ে কোনও গান-ছড়া-গদ্য-খোলা চিঠি কিছু লিখছেন না? নাকি চীটফান্ডের ঝোলে বিপ্লব টুকরো টুকরো করে রেঁধে দিয়েছেন?
  • PT | ২৬ জুন ২০১৯ ২১:৫২412311
  • স্বাভাবিক? হোলি গ্রেল!!
    ভোটের %-এর ওপরেও আর আস্থা রাখা যাচ্ছে না। লেজ গুটিয়ে পেছনের দু পায়ের ফাঁকে? নাকি পরের মাসে বেশ বড়সর ধ্বস নামতে চলেছে দলে? তাই আগ বাড়িয়ে ৭% বা ৫% খ্রহকুটোর আশ্রয়ের সন্ধানে?

    ওদিকে আরেক তিনোনেতা সিপিএমকে ডালকুত্তাদের দল বলেছে। শেষ পর্যন্ত সেই ডালকুত্তাদের পাশে পাওয়ার বাসনা?
  • একক | ২৬ জুন ২০১৯ ২১:৫০412310
  • খনুবাবু একটা ফ্যাক্ট তুলে ধরেছেন। তাকে সমর্থন করেছেন মনে হয়না। কাজেই আলাদা করে বিজেপির লেজিটিমেসি হচ্ছে কি করে। এখনকার রাজনীতি মানে, এন্ড জাস্টিফাইং মিন্স। অতএব গুন্ডা কন্ট্রোল করে ক্ষমতায় এসে কী করলেন সেটাই ফ্যাক্টর।

    এর বাইরে, মানে এন্ড জাস্টিফাইং মিন্স এর বাইরে বেরিয়ে রাজনীতি সম্ভব কিনা সে নিয়ে তর্ক জারি থাক। কিন্তু আপাতত এর বাইরে কিছু দেখছেন কি ?

    "গুন্ডা " শব্দটি আসলে গায়ে লাগছে ভদ্রসমাজের ইনারশিয়ার জায়গা থেকে, ওটা শ্রেণীভেদে গুন্ডা -ধর্মীয় নেতা -আইটি সেল যা খুশি ধরে নিন। তাকিয়ে দেখুন কিভাবে কংগ্রেস থেকে আপ সবাই নিজের মতো করে আইটি সেল চালাচ্ছে এবং সুযোগ সুবিধেমতো "ট্রুথ " কে ম্যানিপুলেট করছে। সেই একই গল্প : এন্ড জাস্টিফাইং মিন্স।
  • sm | ২৬ জুন ২০১৯ ২১:৪৫412309
  • এটাই তো চাওয়া স্বাভাবিক।যারা লাল শালু জড়ানো বাম,তাঁরা বিজেপি তে সরাসরি যোগ দেবে।
    আর কংগ্রেস এর সঙ্গে তিনো দের জোট তো সময়ের অপেক্ষা।
  • PT | ২৬ জুন ২০১৯ ২১:২১412308
  • "তাইলে,পিটির কি মত?বামের ভোট রামে দিয়ে জনগণ যে বিচক্ষণ, তার প্রমান দিয়েছে?
    '
    আরেট্টু অপেক্ষা করুন। আপনার নেত্রী কং-বামকে পাশে পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন। news-time bangla-তে লাইভ আলোচনা চলছে!!
  • j | ২৬ জুন ২০১৯ ২১:১৭412306
  • ব্রাত্যবন্ধুদের জন্য .. একদম ফেরেস

  • cs | ২৬ জুন ২০১৯ ২১:১৪412305
  • বোধি এই যে লিখেছে, জে সিপিএম বল বা তিনোরা, সবাই গুণ্ডা কন্ট্রোল করেছে, হয়ত কেউ কম কেউ বেশী, এটাই তো বিজেপির লেজিটিমেসি ক্রমাগত তৈরী করে। হ্যাঁ, হয়ত তিরিশ বছর আগে মসজিদ ভেঙেও তো ক্রমাগত শক্তি বেড়েছে তাদের, অর্থাৎ লেজিটিমেসির অভাব ঘটেনি। কিন্তু তাদের রাজনীতির একটা অংশ যেটা মাইনরিটিকে কোনঠাসা করে রাখা বা যেকোন বিরুদ্ধ মতকে চেপে রাখা, সেটা তো বেশী পরিমানে গুণ্ডা কন্ট্রোল করার জন্যই বা পুরোটাই গুণ্ডামি। ফলে যেটা দাঁড়ায় সেটা হল, অন্য দলগুলি যা করছে, বিজেপি আলাদা কিছু করছে না। ইউপির বিধ্হানসভা ভোটে তো একটা বিষয় ছিল অন্তত, বিজেপি টেনে নিয়ে গিয়েছিল, যে সপার গুণ্ডামি থেকে মুক্তি পাওয়ার জন্য বিজেপিই অল্টারনেটিভ। তো এই সব মিলিয়েই তো বিজেপির লেজিটিমেসি। সেইসব ঘটনাগুলোও যেমন আমরা দেখেও দেখিনি বা ভুলে গেছি, বিজেপির উদ্দেশ্যই তো এখনকার দৈনন্দিনের ঘটনাগুলোকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া। নর্মালিটি। বেশী সমালোচনা হলে, অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হবে, আজ যেমন ঝারখন্ডের ঘটনা নিয়ে রাজ্যসভায় বলা হয়েছে যে ঐ ঘটনার জন্য ঝারখন্ডকে কেন দায়ী করা হচ্ছে !! সেটা তো কোন দলই করেনি, কিন্তু এটা তো পলিটিক্যাল স্পিন (সেও আবার সব দলই চেষ্টা করে), ফলে আলোচনাটা অন্যদিকে ঘুরে যাবে।

    তো তাহলে যেটা পড়ে থাকে সেটা হল বিজেপি তো আলাদা কিছু করে না !! কিন্তু এদেশের পলিটিক্যাল সিস্টেমের মধ্যেই যা কিছু খারাপ ছিল বা অন্যদলগুলো আরোই স্বার্থের জন্য যেগুলো চালিয়ে গেছে, বিজেপি জাস্ট সেগুলো ব্যবহার করছে, আরো বেশী করে। এমপ্যাথির রাজনীতি তো বিশেষ কোনকালেই হয়নি, সিস্টেম তৈরী করার রাজনীতির তুলনায়, এখন তো সেটা চুকেবুকে গেছে। এ মানে এক অভাবনীয় ব্যাপার।
  • sm | ২৬ জুন ২০১৯ ২০:৫৮412304
  • তাইলে,পিটির কি মত?বামের ভোট রামে দিয়ে জনগণ যে বিচক্ষণ, তার প্রমান দিয়েছে?
  • Ekak | ২৬ জুন ২০১৯ ২০:১৩412303
  • দেখুন, নতুন যুগে সাঙ্গসদ ব্যপারটা কর্পোরেট প্রফেশন। কেও আজ এই দলে আছে কাল হয়ত অন্য
    দলে। কিন্তু জেখানেই থাকুক চুটিয়ে ব্যাট বল কল্লে পরের কোম্পনিতেও জায়গা বান্ধা।

    নিষ্কর্মা, ভয়েসলেস সঙ্গসদ হয়ার হে এটা ওনেক ভালো মডেল বলে মনে হয়। এতে নতুন বচ্চাকাচ্চারাও ইন্টরেস্ট পাবে পলিটিক্স এ জেতে। আমি তো খুব ঈ আশাবাদি এই নিউ এজ ব্রান্ডিঙ্গ এ
  • PT | ২৬ জুন ২০১৯ ১৯:৫০412302
  • অঃ!!
  • Ekak | ২৬ জুন ২০১৯ ১৯:৪৫412301
  • ধুর পার্ফোর্মার দের ফেক বলে কিছু হয়না। আপ্নি ভাবচেন, তিনোদের কাজ কারবারের পর মহুয়ার কথার ভিত্তি কী।

    এভাবে দেখলে তো বাজে কবিতার দুর্বল সমালোচনা হয়া উচিত !!! ঃ))

    সমালোচক প্রাবন্ধিক এরা হল পার্ফর্মার, লেকা না দান্রালেও পার্ফর্ম্যান্স দান্রাতেই হবে। মহুয়া একজন আধুনিক পার্ফর্মার হিসেবে গ্যালারি মাতানো খেলেচেন। ব্যাস আর কী চাই ?
  • PT | ২৬ জুন ২০১৯ ১৯:১২412300
  • "একটা লোক বিজেপি কে গাল দিলে তার থেকে আনন্দের আর কি আছে?"
    কথাটা হচ্ছে যে এই গালাগালটা কতটা ফেক? যদি সে তিনো MP হয় তাহলে আমার আনন্দ বা নিরানন্দ কোনটারই কোন কারণই নেই কেননা তার দলটা পব-তে প্রায় বিজেপির মতই আচরণ করে। সাম্প্রদায়িকতা থেকে সংবাদ মাধ্যমের ওপরে খবরদারি পর্যন্ত। এমনকি মস্তিষ্ক প্রক্ষালনও একই পদ্ধতি চলছে। কাজেই দিদিমণি যখন পার্লামেন্টে চিল চিৎকার করছিলেন তখন "Dr. Hedgewar Bhawan, Sangh Bldg Rd, Mahal, Nagpur, Maharashtra 440032"-তে লুটোপুটি করে হাসির হুল্লোর চলছিল। তারাই সব চাইতে ভাল জানে যে তিনোরা পব-তে rss-এর শাখা-প্রশাখা exponentially বাড়ানোর জন্য কি পরিমাণ সাহায্য করেছে গত কয়েক বছরে। নাগপুরের ইচ্ছাফুল/পচ্চিম্বঙ্গে তিনোমুল- তারাই আপাততঃ পার্লামেন্টে প্রস্ফুটিত হয়ে কিছুদিন এহেন বালখিল্যতা চালাবে।

    আর যে গাল দিচ্ছে সে যদি ২-টাকা ভিক্ষান্নে প্রতিপালিত কেউ হয়, তাহলে সময়ের অপেক্ষা মাত্র; পাতে এক চামচ ঘি পড়লেই বাঙাল ভাষায় কথিত "যে দিকে ধুঁয়া দেখে সেই দিকে পোঁ** সেঁকে" পাবলিক হয়ে যাবে। আপাততঃ চালের সঙ্গে ঘি দেওয়র ক্ষমতা শুধু বিজেপির-ই আছে।

    আপাততঃ তাই সাধু সাবধান।
  • Ekak | ২৬ জুন ২০১৯ ১৭:৪২412299
  • শুধু গুন্ডা কেন, ইমাম দের হেল্প ও নিতে হয়। কারন খুব স্পষ্ট, আজ শিক্খিত মধ্যবিত্ত মুস্লিম সমাজ যদি এগিয়ে এসে নেত্রিত্বো দেন, মানে নিয়ার ফিউচার, তার পরেও নাম্বার গেমে জিতে ক্ষমতা কেন্দ্রে পৌছতে গেলে সেই ইমাম আর হুজুর দের কেই কব্জা কর্তে হবে। বা গুন্ডা।

    চালক জেমন মালগাড়ি চালায় বুদ্ধি দিয়ে কিন্তু টানে সেই কয়লা বা ইলেক্টিরির জোরে কারন পেছনের বগি গুলো চালক সাপেক্খে নির্বোধ বা আনকমিউনিকেবল।

    এই ছক টা ডান বা বাম কোথাও আলাদা বলে মনে হয়না, কোএর্শন ছারা ঐক্য সম্ভবে না।
  • | ২৬ জুন ২০১৯ ১৭:৩৯412298
  • এটাকেই জেন্ট্রিফিকেশনের পেছনের লুম্পেনাইজেশনের প্রবণতা বলা যেতে পারে। নগরায়নে এটা কমন ট্রেন্ড। এটা কে অস্বীকার করে, আমাদের পক্ষাবলম্বনের অসারতা ছাড়া কিছু ই হয় না।

  • | ২৬ জুন ২০১৯ ১৭:১৮412297
  • *ধরো থেকে পিটির জন্য লেখা, আভ্যন্তরীন মতাদর্শগত আলোচনা ;-)

  • | ২৬ জুন ২০১৯ ১৭:০০412296
  • গুন্ডারাজে আপত্তি কেন থাকবে না? কিন্তু এই রিয়েলিটি টা স্বীকার করতে অসুবিধে কোথায় যে গুন্ডা দের হেল্প আমরা যাদের ভদ্রলোক পলিটিশিয়ান বলি তাঁরা নিয়েই থাকেন, বা সাধারণ ভাবে একটা শহরের জেন্ট্রিফিকেশন এর পেছনে নানা ধরনের গুপি টাইপের কাজ থাকে।
    ধরো আজ রাজার হাটে আমরা চাকরি করি, যাকে বলে ভ্দ্রস্থ বুর্জোয়া(ওরিজিনাল অর্থে) লাইফ কাটাই, মন দিয়ে ভোর থেকে রাত আপিশ করছি, নিয়ম মেনে বাসে উঠচি, অটো লাইনে দাঁড়াচ্ছি, অটো ওয়ালা দের খারাপ ব্যবহারে চমকে পাথর হয়ে যাচ্চি, গাড়ি চালাচ্ছি, পরিষ্কার রাস্তা দেখলে, রাস্তায় সিগারেট বাট ফেলছি না, ডাস্টবিনেই ফেলছি, প্রতিটি জায়গার র‌্যান্ডম চেকে আইডি দেখাতে আপত্তি করছি না, গাড়ির বুট খুলতে আপত্তি করছি না, মাইক্রো ব্রিারি তে মাল খাচ্ছি, কফি খাছি কাফেতে, একটা বইয়ের দোকান থাগলে ভালো উপন্যাস ও পড়া যেত। কিন্তু এখানে বেসিকালি রিজনেবলি শস্তায় জমি কিনে কৃষক ভাগিয়ে নগরোন্ন্যন হয়েছে, এবং শুধু তাই না, পাশের সমস্ত এরিয়া তে মাটি গফুর, আরাবুল দের দাপট চলেছে, কারণ অ্যাকশন এরিয়া কবে কোথায় বাড়বে, রাস্তা কবে কোথায় বাড়বে দেখে ল্যান্ড স্পেকুলেশন হচ্ছে। তুমি আমায় বলো এই ঘটনায় কি করে পার্টি লাইনে আলোচনা সম্ভব। এতে গোল গোল ভাবে উন্নয়নের মডেল কে তো দুষতে হবে? রাইট? এতে তো বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন ভাবে সব পর্ত্য ই দোষী, এবং বেনেফিসিয়ারি, শুধু একটা নতুন মিডল ক্লাস? তুমি এটা দেখতে পাচ্ছো না তা না, শুধু পার্টিজান আলোচনার স্কোপে এটা পড়ছে না এটা স্বীকার করছো না।

    পিটি আমাকে তুমি বলো, একটা লোক বিজেপি কে গাল দিলে তার থেকে আনন্দের আর কি আছে?

  • Kaju | ২৬ জুন ২০১৯ ১৬:০৯412294
  • গুপ্তিল ভাই আমাদের বদ্যিদের নাম ডুবিয়ে দিচ্ছে। সেদিন বিশ্রীভাবে হিট উইকেট করে বসল, আজকে পুরো বোল্ড। ডিডিদা নেই নিকটে?
  • সৈকত | ২৬ জুন ২০১৯ ১৬:০২412293
  • চ্যালাদের প্রত্যাশা সব সময়ে পূরণ হবে, এটাও চ্যালাদের আর এক দাবী। লিং পড়বে, মন্তব্য দিতে হবে।
  • PT | ২৬ জুন ২০১৯ ১৬:০০412292
  • প্রত্যাশিত ভাবেই তিনো নেতার কথার সমালোচনা না করে সেই লাইনে বক্তব্য রাখা চালু থাকবে। মাত্র ৭% ভোট পাওয়া সিপিএম এখনো দেখছি উদ্বেগের কারণ নেতা এবং ঢাল দুজনের কাছেই।
  • সৈকত | ২৬ জুন ২০১৯ ১৫:৫৫412291
  • সিপিএমের চ্যালারা, সবজান্তা - সবচেয়ে বেশী 'আলোচনা' করে, কার বক্তব্য অর্থহীন, কে কার কথা শুনে চলে সব জানে।

    শুধু প্রথম সুযোগেই পিচিক করে একটু ছিটিয়ে দেবে বা নিজের নেতাদের তুড়ি মেরে, ভোটটা পদ্মচাপে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত