এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ২৬ জুন ২০১৯ ১৫:১৯412290
  • এবারে আলোচনাটাকে ডাইভার্ট করে ও ঘেঁটে দিয়ে বক্তব্যগুলোকে রাজনীতিহীন, ফাঁপা ও অর্থহীন babbling-এর লেভেলে নিয়ে যেতে হবে। যেতেই হবে কেননা নেতা সেরকমটাই নির্দেশ দিয়েছেনঃ

    "দমদমের ফোয়ারা মোডে ক্লাব সমন্বয় সমিতির অনুষ্ঠানে মন্ত্রী সিপিএমকে রাস্তার কুকুরের দল এবং নেতা ও কর্মীদের কুকুর বলে অবিহিত করেন। ..... প্রসঙ্গত ব্রাত্য বসুর বাবা প্রয়াত বিষ্ণু বসু সিপিএম সদস্য ছিলেন।"
    https://bengali.oneindia.com/news/west-bengal/minister-bratya-basu-criticised-cpm-and-compares-them-with-street-dog-056639.html>

    <
  • সৈকত | ২৬ জুন ২০১৯ ১৫:১১412289
  • বোঝা গেল যে ছিপিএমের চ্যালারা কিসুই বোঝেনা, কোনকালেই বিশেষ বুঝত না।

    কিন্তু এবার অবশ্য বুঝেশুনেই বড় ফুলে ছাপ।
  • PT | ২৬ জুন ২০১৯ ১৫:০৬412288
  • বোঝা গেল যে পব-তে "controlling of mass media"-তে তিনোর ঢালদের কোন আপত্তি নাই....যদি সেটা তিনোরা করে!!!
  • সৈকত | ২৬ জুন ২০১৯ ১৪:৫৯412287
  • কিছু বলার না থাকলেও ছিপিএমের কৃকলাশদের থুতু ফেলা কি আর থামে ? চিরকালই ছিল, এখন আবার বিজেপি থেকে শিখছে।
  • PT | ২৬ জুন ২০১৯ ১৪:৫২412286
  • এবারে তিনোদের ঢালেরা আবার চবর চবর শুরু করেছে।
  • সৈকত | ২৬ জুন ২০১৯ ১৪:৪৯412285
  • চোস্ত ইংরেজীটা মহুয়া শিখলেন কোথায় ? বাম আমলে ? অবাক করার মত হবে সেটা ঃ-) তাহলে হয়ত এলিট ইংরেজী মিডিয়াম। নাকি আম্রিকায় গিয়ে !!

    বিধানসভায় ঝরঝরে বাংলাতেও তো কেউ বক্তৃতা দিতে পারেন, বা অশোক মিত্রর মত তুখোড় লিখতে পারেন। অবশ্য তাঁরা তো সাত পার্সেন্ট, কিসুতেই কিসু এসে যায় না।
  • সৈকত | ২৬ জুন ২০১৯ ১৪:৩৪412283
  • তাৎক্ষনিক বক্তৃতা কেন হবে, তৈরী হয়ে আসে তো।

    জ্যোতিবাবু আধো বাংলায় যেগুলো বলতেন, সেগুলোও নিশ্চয়ই তৈরী হয়েই আসতেন। স্টাইল।
  • Amit | ২৬ জুন ২০১৯ ১৪:১৯412282
  • আর রেগুলার ডাক্তার পেটানো হলে যেকোনো ডাক্তার ক্রিটিকাল কেস দেখতে ভয় পাবে, ইটা যেকোনো পেশায় সত্যি। এখানে কে কি ভাবছেন বা লুম্পেনইসম কি তোল্লা দেওয়া হচ্ছে বোঝা গেলো না, যে শ্রেণীর লোকই হন না কেন। ইভেন কোনো অটো রুট এ যদি রেগুলার অটোওয়ালা দের পেটানো হয় তাহলে সেই রাস্তায় কদিন পরে কেও চালাবে না।
  • sm | ২৬ জুন ২০১৯ ১৪:১৪412281
  • পিটি বললো পার্লামেন্ট,রাজনীতির পীঠস্থান!তা বটে!
    গোটা পাঁচেক সিপিএম এর তুখোড় বক্তৃতা দেনেওয়ালা সাংসদ এর নাম করতে পারলে বুঝবো।
  • Amit | ২৬ জুন ২০১৯ ১৪:০৯412280
  • খ এর লেখা ঠিক বুঝে উঠতে পারলাম না। “প্রতিটি মহৎঅ কার্যের পেছনে একটা বিনীত লুম্পেন ভূমিকা থেকেই থাকে”। তো এক্ষেত্রে মমতার মহৎ কাজ ঠিক কি কি ছিল ? আর যদি গুন্ডারাজ এ আপত্তি নাই থাকে, তাহলে যে আসে আসুক, প্রবলেম কি ?
  • | ২৬ জুন ২০১৯ ১৩:৫৬412279
  • এতে অবশ্য ওনাদের ক্রিমিনালিটির দায় কমে না, ওঁদের কেই নিতে হবে, কিন্তু ইতিহাস শুধু ঐতিহাসিকের পসন্দ মত হয় না, কি আর করা যাবে।

  • PT | ২৬ জুন ২০১৯ ১৩:৫৫412278
  • পার্লামেন্ট থেকে ভাটপাড়া বহুদূর। মহুয়া মৈত্রের দারুণ বক্তৃতায় তাই পব-র পচন ধরা রাজনৈতিক আবহাওয়ার বিশেষ কিছু আসবে যাবে না। প্রফুল্ল ঘোষ বা প্রফুল্ল সেনের ব্যক্তিগত সততা যেমন কং-এর রাজনীতিতে বিশেষ ছায়াপাত করেনি।

    সুগত পন্ডিত এবং বুদ্ধিমান মানুষ। তাই দলটায় পচন ধরেছে বুঝতে পেরে কেটে উঠেছেন। সুগতর সুন্দর ইংরিজি শোভিত বক্তৃতা তিনোদের রাজনীতিতে কোনই প্রভাব ফেলেনি।

    যদি কেউ ভুলে গিয়ে থাকেন তাই মনে করাচ্ছি যে পার্লামেন্ট রাজনীতির পীঠস্থান, ইন্দুমতি সভাগৃহে কচি-কাঁচাদের তাৎক্ষণিক ব্ক্তৃতার প্রতিযোগিতার জায়গা নয়।
  • | ২৬ জুন ২০১৯ ১৩:৫২412277
  • মমতা মায়াবতী কে শুধু খারাপ দেখতে মহিলা হবার জন্য, সুললিত না হবার জন্য প্রচুর যেমন গালাগাল খেতে হয়েছে, ভ্যালু জাজমেন্টে পড়তে হয়েছে, তেমন ই আবার তাঁরা সমাজের যে স্তরে প্রভাব বাড়িয়ে তাড়া তাড়ি আমাদের ভাগ্যের দায়িত্ত্ব নিতে চেয়েছেন, সেখানে পুরুষালী টফনেস ইত্যাদির একটা বাজার রয়েছে, আর কোথাও গিয়ে সেটা শক্তিমান রাষ্ট্রে র ধারণার সঙ্গে মিলেছে, ওনারা সুন্দর দেখতে হলে, ওঁদের প্রধান মন্ত্রী হতে কম অসুবিধে হত। এগুলো ব্যক্তিগত ইসু, না, সমাজের নানা ডিসকানেক্ট এর প্রতিফলন মাত্র। কাল একটু ডজি জায়্গায় মাল খেতে গেছিলাম, মানে সেখানে নানা লোক আসে, একজন শুনলাম পাশের টেবিলে বলছেন, শ্লা ডাকতার রা বহুত মাথায় উঠে গেল, হেবি রং বেড়ে গেছে, কোন হাসপাতালে ঢোকাই সমস্যা হয়ে গেছে, কিছু ঝামেলার কেস হলেই ডাক্তার সহ সবাই হাত তুলে নিচ্ছে, তো আমাকে ধরে নিতে হবে, বক্তা লুম্পেন সমর্থক, এগুলো সমাজের ডিসকানেক্ট এর ফল আর কি।

  • r2h | ২৬ জুন ২০১৯ ১৩:৪৯412276
  • তুঁত ফল নাকি দু'রকম আছে, একটা খায় (লম্বাটে, সবুজ থেকে পেকে লাল হয়), অন্যটা বিষাক্ত (কেমন দেখতে জানিনা)।
    তেলাকুচা ফল দেখতে চমৎকার। পাখিতে খায়, মানুষ খায় না।

    আরেকটা বুনো ফুল হয় ত্রিপুরার পাহাড়ে, হালকা বেগুনি রঙের, গোল গোল ফল হয়, ওগুলো থাকলে অনেক পাখি আসে। আসামের চা বাগানের স্মৃতি উদযাপনের লক্ষ্যে আমাদের বাড়িতে ওর ঝোপ বানিয়ে রাখা হতো।

    আর একককথিত চিকেন রান্নার পেছনে কিঞ্চিৎ দ্রব্যগুণের বেসামাল প্রভাব ছিলঃ)

    কিন্তু নিমপাতা বিষয়ে ঠাকুমা কে বা কারা?!
  • | ২৬ জুন ২০১৯ ১৩:৪৪412275
  • আমি এনি ডে, বুদ্ধ বাবু র বেসিক আদর্শবোধ, উচ্চ শিক্ষা, ব্যক্তিগত ইন্টিগ্রিটি ইত্যাদির প্রশংসা করবো, কিন্তু এটা অস্বীকার করা মুশকিল, একটা 'প্র্যাগমাটিক' মেশিনারি সুবিধে তিনি নিয়েছেন, যেমতি বাজপেয়িজির জন্য আদবানীজি ছিলেন, এখন মোদিজির জন্য অমিত জি, সামবডি হ্যাজ টু ডু ডার্টি ওয়ার্ক। অমিতজির জন্য আছেন কোদনানি বা ভানজারা রা।

    সেই জন্যেই বলছিলাম, প্রতিটি মহৎঅ কার্যের পেছনে একটা বিনীত লুম্পেন ভূমিকা থেকেই থাকে, বড় বড় দেশের ছোটো ছোটো ঘটনার মত। মমতার ক্ষেত্রে বলতে পারেন কেস টা একটু উলটো হয়েছে, ওনাকে স্ট্রীট ফাইটে সিপিএম কে হারিয়ে প্রথমে গুন্ডা র উৎসাহদাতা পরে শিল্পী, কবি, লেখিকা এসব হতে হয়েছে মিডলক্লাস গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্যঃ-)))))

  • | ২৬ জুন ২০১৯ ১৩:৩৮412274
  • অমিত, ঠিক ই বলেছেন। মানে তৃণমূল প্রদত্ত গুন্ডারাজের গ্রাউন্ড রিয়েলিটি কিসুই চেঞ্জ হল না। ঠিক। সেটাকে মহুয়া মিত্রর পক্ষে অ্যাড্রেস করা সম্ভব ই না, সুগত বসু ও আরাবুল এর মস্তানি দিয়েই জিতেছেন।
    নন্দীগ্রামের ঘটনা, তাতে লক্ষন শেঠ বহিষ্কৃত হলেন, বুদ্ধ বাবু ইভেনচুয়ালি সন্যাস নিলেন, এটা শুধুই ব্যক্তিগত সততার ব্যাপার না। এটার একটা প্যাটার্ন আছে। ইতিহাস আমাদের প্রতি একটু বেশি সদয়। তৃণমূল যেমতি ঘটনার সময়কার প্রশাসনের লোকজন কে ক্ষমতায় এসেই নানা ভাবে ধন্যবাদ জানিয়েছে, বিষয়টা সিনিকাল।

    আমার খুশি হবার একটাই কারণ একটু বড় করে এন আর সি, আর অযোধ্যা প্রসঙ্গ এক ই বক্তৃতায় ব্যবহৃত হয়েছে বলে।
    গুন্ডাদের সাহায্য ছাড়া কোন ভদ্রলোক ই ভোটে জেতেন না, সেটা কে সমর্থক রা প্র্যাগমাটিজম বলেঃ-) আর বিরোধী রা গুন্ডারাজ বলে। তাই আমাদের বিচিত্র উন্নয়নের মডেলে, জেন্ট্রিফিকেশনের অন্যতম প্রাথমিক শর্ত লুম্পেনাইজেশন। ঃ-) এটা সংক্ষেপে শিকাগো, নিউ ইয়র্ক, এল এ র, আর্বান ডেভেলপমেন্টের ইতিহাস, একটু খোঁজ নিয়ে দেখবেনঃ-))))
  • সৈকত | ২৬ জুন ২০১৯ ১৩:২৯412273
  • একটা লেখায় যে দুটো জিনিস অনবরত দরকার অর্থাৎ, ফর্ম ও তার সহোদর কন্টেন্ট, এই বক্তৃতাটিতে ঐ দুটো জিনিশই ছিল। কন্টেন্ট যদি হয় সরকার বিরোধিতা তাহলে ফর্ম এখানে কবিতা বা অন্য বক্তৃতার ব্যবহার বা তথ্য।

    এবং যেমন বলা হয়ে থাকে কোন লেখায় ফর্মই কন্টেন্ট, এখানেও ভারত দেশটা সম্বন্ধে মৌলনা আজাদের উদ্ধৃতি ব্যবহার সেরকমই।

    ঃ-)
  • | ২৬ জুন ২০১৯ ১৩:১৫412272
  • ও ওকে, হতে পারে, আমি ভুল বলছি।

  • সৈকত | ২৬ জুন ২০১৯ ১৩:০৩412271
  • খ, মহুয়া এবারই প্রথম এমপি না ? এর আগে তো বিধানসভায় ছিলেন।
  • Amit | ২৬ জুন ২০১৯ ১২:৫৯412270
  • তিনু দের দলে তো একটাই পোস্ট, বাকি সব তো ল্যাম্পপোস্ট। তো তার মধ্যে একজন ভালো বক্তিমে দিলেন, খুব ভালো কথা, তাতে গ্রাউন্ড রিয়ালিটি কি কিছু চেঞ্জ হলো ? তোলাবাজি কিছু কমলো? সমাজ বিরোধী দের উৎপাত কিছু কম হলো ? (লুম্পেন শব্দ টাতে আপত্তি যখন
  • সৈকত | ২৬ জুন ২০১৯ ১২:৩৪412269
  • মহুয়া মৈত্রর আর একটা গুরুত্বপূর্ণ কাজ মনে হয়, সুপ্রীম কোর্টে তিনটে মেজর কেস ফাইল করা - UIDAI, snooping ইত্যাদি নিয়ে।
  • lcm | ২৬ জুন ২০১৯ ১২:৩১412268
  • পেয়েছি, শুনলাম...মাঝে মাঝে চেঁচামেঁচি হলেও তার মধ্যে ভালই বলেছে ...
  • সৈকত | ২৬ জুন ২০১৯ ১২:২৯412267
  • মহুয়া মৈত্রর বক্তৃতাটা আজ তো দেখছি অনেক জায়গায় খবর হয়েছে। সরকার বিরোধী মূল বক্তব্যটা এত ফোর্সফুলি বলা, তথ্য আর উদ্ধৃতি দিয়ে, তাও প্রথম বক্তৃতাতে, খুবই ভাল। কিন্তু হিন্দু ছাড়া অন্য বড় কাগজে চোখে পড়ল না। অবশ্যই, যেহেতু মহুয়া পাঁচটি মিডিয়া হাউসকে অভিযূক্ত করেছেন !!
  • S | ২৬ জুন ২০১৯ ১২:২৫412266
  • মহুয়া বা সুগত বসু কেউই অশিক্ষিত নন। বড্ড বেশি শিক্ষিত। কিন্তু বিগত ৮ বছরে দিদিকে একটু শিক্ষে দিলে ভালো করতেন। আরাবুলকে নিয়ে বসুবাবুর অমোঘ উক্তিটি ভোলা যায়্না।
  • lcm | ২৬ জুন ২০১৯ ১২:০৯412265
  • মিত্র না মৈত্র? তিনি কোথায় বক্তৃতা দিলেন?

    হ্যাঁ, এই লুম্পেন শব্দ টা নিয়ে লোকজন একেবারে -
    Lumpen - short for lumpenproletariat. A catch-all term used primarily by self-styled Marxists to describe people "below" the proletariat. The lumpen include all people who might belong to the working class, if they worked. The unemployed, disabled, prisoners, and homeless are all part of the lumpen.
  • | ২৬ জুন ২০১৯ ১১:৫৭412264
  • আমি আবার লুম্পেন দের সম্পর্কে একটু সফ্ট ঃ-))) অশিক্ষা টা একটা ব্যক্তি মানুষের দোষ হওয়া মুশকিলঃ-))

  • | ২৬ জুন ২০১৯ ১১:৫৪412263
  • মহুয়া মিত্রের বক্তৃতা সম্পর্কে আলোচনা এনি গিভেন ড্যাম ডে, অসংখ্য ঠাকুমা ও কবি দের নিম পাতা সংক্রান্ত কার্যকলাপের আলোচনার থেকে ইন্টারেস্টিং ঃ-)))))

    আমি বক্তৃতা টা বার বার শুনছি খুব ভালো লাগছে, সুগত বোসের বক্তৃতাও শুনতাম, ভালো লাগতো। দল টল দেখে লাভ নেই, একটা ভালো বক্তৃতাও তো হয় না শ্লা পার্লামেন্টে। মোদিজি র বক্তৃতা কেবলি গ্রাজ, কিসুই নেই।

    মমতার গণতন্ত্র সম্পর্কে কোন ক্রেডিবিলিটি নেই, কিন্তু ক্রেডিট গোজ টু মহুয়া, ফ্যান্টাস্টিক, ওয়েল ডান। এরকম বাতেলাবাজ, বড় ন্যারেটিভ নিয়ে বলতে পারেন, এম পি চাই।

  • | ২৬ জুন ২০১৯ ১১:৪৭412262
  • তৃণমূল দল নিয়ে আর নতুন আলোচনা কি করবো। কিন্তু আমি রিজনেবলি খুশি মহুয়া মিত্রের বক্তৃতা নিয়ে, অপোজিশনের লোক অপোজিশনের লোকের মতো বক্তৃতা দিয়েছেন। গত পার্লামেন্টে একটাও বক্তৃতা দেন নি কেন, এটা আমার একটা কনফিউসন আছে। সেটা ই এখানে লিখতে এসে দেখলাম, 'আলোচনা' শুরু হয়েছে, ভাবলাম, তাহলে আর কি গালাগাল ও এসে পড়বে আশা করি, এইটেই ঐতিহ্য ঃ-)))))

  • ন্যাড়া | ২৬ জুন ২০১৯ ১১:৪৩412261
  • সত্যজিৎ রায়ের ডিজাইন করা রে-রোমান ফন্টের কোন ttf ফাইল পাওয়া যায় বলে জানেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত