এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৩ জুন ২০১৯ ২৩:১৯412140
  • ন্যাড়াদা যে বললেন কেউ বুঝিয়ে দিলেই তার নোবেল বাঁধা।
    পদক না দিলেও হবে টাকাটা পেলেই আমি খুশী।
  • lcm | ২৩ জুন ২০১৯ ২৩:১৩412139
  • সমাজ, পলিটিক্স, ইকনমিক্স - এসব জিনিস মূল সাবজেক্ট এরিয়া নয় - ন্যাড়া হল তাহলে এমন এক দুর্লভ বাঙালি।
  • S | ২৩ জুন ২০১৯ ২৩:০৫412138
  • এর জন্য নোবেল বরাদ্দ ছিলো নাকি?
  • | ২৩ জুন ২০১৯ ২৩:০৩412137
  • মানে বিজনেস সমাজ বা পলিটিক্স বাদ দিয়েই অ্যানালিসিস করছেন। এমনকি ইকোনমিকসও বাদ দিয়ে অ্যানালিসিস করছেন মানে হল গিয়ে কিসসু হসসে না।
  • ন্যাড়া | ২৩ জুন ২০১৯ ২২:৩৩412136
  • ///////////////
    ন্যাড়ার অ্যানালিসিসের সমস্যা হল : তার মূল সাবজেক্ট এরিয়া - বিজনেস, সমাজ বা পলিটিক্স না। চমকপ্রদ না হলেও, অর্থনীতিও না।
    ///////////////

    শিশি-বোতলের জায়গাটা এখনও খুবই দুরূহ রয়ে গেল। যাকগে, মহাপুরুষদের বাণী কেই বা কবে পুরো বুঝেছে!
  • dd | ২৩ জুন ২০১৯ ২২:১০412135
  • ঠিক্কথা, নীরব ক্যানো সিকি ?
  • PM | ২৩ জুন ২০১৯ ১৮:০৭412133
  • সিকি কেমন আছে? আনেকদিন সারা শব্দ নেই। সব ঠিক ঠাক তো ?
  • PM | ২৩ জুন ২০১৯ ১৮:০৬412132
  • বোঝো মালটা কে দিয়ে ইন্টার ন্যাসনাল মিডিয়া বামেদের অবিচুয়ারি লেখাচ্ছে ?
  • | ২৩ জুন ২০১৯ ১৬:২৪412131
  • হ্যাঁ।

    তারপর আম্রিকা গিয়ে আবার ক্কিসের প্রতিবাদে ছুইছাইয়ের হুমকী দেয়। তখনো ন লোকজন হপ্তদন্ত হয়ে খোঁজ শুরু করে। ভাটে দেখে অভ্যু আবার এই মহাপুরুষের ডিপ হেডের সাথে যোগাযোগ করে ইত্যাদি সে মহা ক্যাও।
    গুরুতে ব্লগও ছিল সেই চা বাগান শ্রমিকদের দুস্কে গায়ে গরম চা ঢালছে।

    জবরদস্ত লেভেলের ড্রামাবাজ
  • PM | ২৩ জুন ২০১৯ ১৫:৪৫412129
  • তমঘ্ন হালদার কে ?
  • PM | ২৩ জুন ২০১৯ ১৫:৩৯412127
  • ঃ)ঃ)
  • | ২৩ জুন ২০১৯ ১৪:৫৯412126
  • T | ২৩ জুন ২০১৯ ১৪:৪৫412125
  • পিএম কার লেখা আর্টিকল শেয়ার করেছেন। :))
  • PT | ২৩ জুন ২০১৯ ১৩:৩৮412122
  • "এই "নিজের জন্যে টাকা খায়নি " এইটে মারাত্মক একটা হ্যালু অবস্থান"

    ঐ জন্যেই প্রফুল্ল ঘোষ বা প্রফুল্ল সেনকে নিয়ে অত মাতামাতি। কং যখন সারা দেশে লুটে-পুটে খাচ্ছে তখন তাঁরা কি বলেছিলেন?
  • এখন বোঝা যাচ্ছে? | ২৩ জুন ২০১৯ ১৩:২৯412121
  • ন্যাড়ার অ্যানালিসিসের সমস্যা হল : তার মূল সাবজেক্ট এরিয়া - বিজনেস, সমাজ বা পলিটিক্স না। চমকপ্রদ না হলেও, অর্থনীতিও না।
  • S | ২৩ জুন ২০১৯ ১২:৫৭412120
  • আচ্ছা এইটা না দিয়ে পারলাম না ঃ)) নো ওয়ান্ডার যে উত্তর ভারতে বিজেপি এতো ভোট পায়। ঃ))

  • Ekak | ২৩ জুন ২০১৯ ১২:৫৩412119
  • এবার বলতে পারেন মোদী লাখ টাকার সুট পরে। ফ্লাইটে খরচ করে বিলিয়ন ডলার। এই অভিযোগ গুলো কিন্তু দিনের শেষে মোদির সাপোর্টেই যায়। কারণ শাইনিং নিও কন বা লিবারাল যে নামেই ডাকুন : লোকে এখন চায় তাদের আইকনরা দামি গাড়ি চড়ুক দামি বাড়িতে থাকুক। এটাই নব্য "আশাবাদ " :)

    আপনাদের ওই "অমুক কিন্তু ভাঙা ঘরে সারা জীবন কাটিয়েছেন " নিদর্শন তাই উল্টে ব্যুমেরাং হয়ে যায়।
  • S | ২৩ জুন ২০১৯ ১২:৫২412118
  • যেহেতু ছেলেপুলে নেই, কোনো ট্রাস্টি মেম্বার না, কাজেই দুহাতে দুর্নীতি করলেও দিনের শেষে "নিজের জন্যে কিছু খায় নি "

    এইটা বিজেপির অনেকদিনের স্ট্র্যাটেজি। গান্ধী ফ্যামিলির কঙ্গকে মোকাবিলা করতে খুব সহজ হয়।

    বাজপেয়ি-মোদি-আদিত্যনাথ।
  • Ekak | ২৩ জুন ২০১৯ ১২:৫০412117
  • মোদিকে বিজেপি সমর্থকেরবাইরেও অনেকে সৎ মনে করে। একটার পর একটা ঘটনা তুলে ধরলে বলে : ওগুলো তো নেপোটিজম। ক্ষমতায় যে থাকবে সেই আশেপাশের লোককে সুযোগ দেবে। নিজের জন্যে তো একটাও টাকা খায়নি :))

    এই "নিজের জন্যে টাকা খায়নি " এইটে মারাত্মক একটা হ্যালু অবস্থান যেটা ভারতীয় জনতা - সে সিপুএম সমর্থক থেকে মোদী সমর্থক সবাই হেব্বি খায়। এই কারণেই বিজেপি মোদিকেই সামনে রাখবে। যেহেতু ছেলেপুলে নেই, কোনো ট্রাস্টি মেম্বার না, কাজেই দুহাতে দুর্নীতি করলেও দিনের শেষে "নিজের জন্যে কিছু খায় নি " :)) )
  • PT | ২৩ জুন ২০১৯ ১১:৪১412116
  • "কিন্তু পিটির ই দীর্ঘ দিনের অ্যান্টি ইনটেলেকচুয়াল পজিশন"
    এ মণিহার আমায় নাহি সাজে। আমি শুধুমাত্র অ্যান্টি-ধা-বুজি ও বা-বুজি। "অ্যান্টি ইনটেলেকচুয়াল" নই।
    সরোজ দত্ত আমার মাথায় থাকুন.....উৎপল দত্ত এবং শম্ভু মিত্র-ও!

    তবে যে বেলতলায় একবারই যায় তার এসব অনুধাবন করার মত বোধ আছে কিনা সেটাই সন্দেহ।
  • ন্যাড়া | ২৩ জুন ২০১৯ ১১:৪০412115
  • ৭০-এর দশকে অ্যাকাডেমিক্স আর কিছুটা সাহিত্য ছাড়া বাম-বুজিদের খুব খারাপ সময়। ষাটের প্রথমে অবিভক্ত পার্টি যখন পি সি যোশির থেকে পাল্টে রণদিভে লাইন নেয় পার্টির কালচারাল সেল থেকে প্রায় সব ক্রিয়েটিভ লোকের এক্সোডাস সম্পূর্ণ হয়ে গেছিল। কিছু লোক গাছ ও তলা, দু জায়গাতেই খেয়ে যাচ্ছেন। যথা উৎপল দত্ত। অসম্ভব মেধাবী, পরিশ্রমী ও সৃষ্টিশীল লোক। কিন্তু বামপন্থী ঠেকনা রেখে মেনস্ট্রিম বাংলা-হিন্দি ছবির সঙ্গে যুজে গেছেন, কিন্তু নিজের অবস্থানে কখনই কম্ফর্টেবল হতে পারেননি। সলিল চৌধুরী তথৈবচ।

    ষাট-সত্তরের যে নতুন ক্রপ এল, এক বিভাস চক্রবর্তী ছাড়া কেউই সেই প্রমিস নিয়ে আসেননি। বিভাসেরও বামপন্থার প্রতি ইডিওলজিকাল আনুগত্য প্রকট ছিলনা, কংগ্রেসি দূরদর্শনে কাজ করে হয়ত সম্ভবও ছিলনা।
  • S | ২৩ জুন ২০১৯ ১১:৩৫412114
  • "ব্যক্তিগত সততা দিয়ে দিয়ে কিসু হয়না।"

    অবশ্যই হয়। প্রেসিডেনশিয়াল মোডে ইলেক্শন করে দিলেই হয়। লোকে এতগুলো রাজ্যে বিজেপিকে হারিয়েছে, অথচ প্রত্যেকটাতে মোদি জিতেছে। মোদিকে স্কৃপ্টেড ইন্টারভিউতে "আপ তো ফকির হ্যাঁয়" বলে প্রশংসা করে প্রসুন যোশী, অর্নব (একটু অন্য ভাষায়) তার ভাবমুর্তি তৈরী করে। ব্যক্তিগত ভাবমুর্তি দিয়েই বেশ কয়েকটা ইলেক্শন জেতা হয়েছে। সেখানে সততা একটা বড় রোল প্লে করে।

    ২০১৬তেও দিদি যখ্ন বলেন যে আমিই সব কেন্দ্রে প্রার্থী, তখন সেটা প্রেশিডেনশিয়াল ইলেকশন মোড তৈরী করা জন্য বলেন। কারণ তিনি জানতেন যে তার দলবল প্রচুর কাটমানি খাচ্ছে, কিন্তু তাঁর নিজের ইমেজ ভালো। তাই সেটা ব্যবহার করেছিলেন।
  • S | ২৩ জুন ২০১৯ ১১:২৯412113
  • আর ৭০এর দশকের বুজীবিদের ব্যাপরটা একটু আলাদা। তখন সোভিয়েত ইউনিয়ন মধ্যগগণে। আশে পাশের অনেক দেশে বামদল সরকার গঠন করেছে। আম্রিগা ভিয়েতনাম ছেড়ে চলে গেছে। চারিদিকে বামপন্থার জয়জয়কার। অ্যাকাডেমিয়া বামপন্থীরা ভরিয়ে দিয়েছে। তাঁদের মেধার কাছে মাথা নত করতেই হয়। নতুন ধরনের থিয়োরি, লেখাপত্তর আসছে। নকশাল আন্দোলন চলছে বা তার রেশ থেকে গেছে বহু জায়্গায়। কঙ্গের অপদার্থতা আর অত্যাচারি মুখ বেড়িয়ে পড়েছে। তখন শিক্ষিত উচ্চ/মধ্যবিত্ত বাঙালীর (বুজীবিরা আসলে এই ক্লাসেরই একটা সাবসেট) জন্য বামপন্থা ভালো আশ্রয়।

    আরো একটা ব্যাপার ছিলো। অর্থনীতি তখন মিশ্র। এবং কাজ করছে না। এদিকে বাজার অর্থনীতি ফ্লারিশ করার জন্য যেসব স্টেপ নেওয়া দরকার (যেমন টাকার ভ্যালু মার্কেটের উপরে ছেড়ে দেওয়া) সেসব লোকে ভাবতেও পারতো না। ফলে সমাজতন্ত্র তখন একমাত্র উপায় বলেই মনে হচ্ছে। ৯০এর দশকে অর্থনীতির মুক্তিকরণ এবং তার সাফল্য সেই ধারণায় জোড়ে আঘাত করে। বামপন্থা ভেঙে যায়। তাছাড়া সোভিয়েত না থাকা, চীন যে বহুদিন হলো অর্থনীতিকে মুক্ত করতে শুরু করেছে সে কথা লোক জানতে শুরু করে - এসবও খুব বড় ফ্যাক্টর ছিলো।
  • | ২৩ জুন ২০১৯ ১১:২১412112
  • এটা মোটামুটি একমত, যে ব্যক্তিগত সততা খুব বেশি কিছু হয় না, লার্জ স্কেলে পলিসি ছাড়া দীর্ঘ মেয়াদী পরিবর্তন সম্ভব না, অভিমুখ যদি সোশাল ইনক্লুশন এর দিকে হয়।

    তবে তৃণমূলের উত্থান, ২০১৪ বিজেপির উত্থান, এখন কাট মানি ফেরত, এর আগে ব্ল্যাক মানি ফেরত ইত্যাদি এগুলো তে সবটাই লিডার দের পার্সোনাল হনেস্টির মডেলের উপরে প্রতিষ্ঠিত, অতএব বাল এবং তদুপরি ক্ষমতাসীন বাল। খুব স্বাভাবিক ভাবে বোফোর্স রাফায়েল এর কথা আসবে, সেই রেটোরিক ইতিহাসে বাল প্রমাণিত হয়েছে। ন্যাড়া সাধে সরকারে কনসালটান্ট হতে পারে না, অতি ইন্ডিপেন্ডেন্ট ঃ)))) অনুমোদন সূচক বীরভোগ্য স্মাইলি।

  • S | ২৩ জুন ২০১৯ ১১:১৬412111
  • বললাম তো অনেক কিছুই তখন হাওয়ায় শুনে থাকবেন যেগুলোর একবিন্দুও সত্যি নয়। তার মানে কি অসাধু লোক ছিলোনা? সবসময়ই ছিলো।

    আর প্রোমোটারি ব্যাপারটা ৯০এর দশকেই আসতে শুরু করলেও তখন যথেস্ট ভলিউম তৈরী হয়নি। এক তো ফ্ল্যাট বাড়ির সংখ্যাই কম ছিলো, তারপরে দামও কম। ২০০২এ একটা দুকামড়ার দাম ছিলো ৫-৬ লাখ টাকা। সেইসময় একজন প্রোমোটার সব পার্টিতেই চাঁদা দিতেন। এমনকি পিডিএসেও, নিজে সেই ২০০০ টাকার চেক দেখেছি। এখন সেই ফ্ল্যাটের দাম হয়েছে ৫০ লাখ। বুঝতেই পারছেন স্কেলটা কোথায় চলে গেছে। কাট মানির পরিমাণও বেড়েছে সেই রকমের। তাছাড়া আমাদের অন্চলে জমির দালালি, পোমোটারি এই ব্যাপারগুলোতে চিরকালই কঙ্গ-তিনোদের একচ্ছত্র আধিপত্য ছিলো। সেরকম এক লোকের কাছ থেকে ক্ষমতায় আসার পর তিনোদল ২৫ লক্ষ টাকা চেয়েছিলো। তিনি মেটিরিয়াল সাপ্লাই দিতেন। অত টাকা দিতে পারবেন না, আবার বেঁচেও থাকতে হবে - তিনি ব্যবসাই বন্ধ করে দেন।

    আর শোনা কথা যদি বলেন। আমার এক আত্মীয় সারদাতে কাজ করতেন। বলতেন রাত্রে যখন সারদার গাড়ি তাঁকে বাড়িতে কখনো কখনো ছেড়ে দিয়ে যেতো, তখন সীটের তলায় বস্তা বস্তা টাকা রাখা থাকতো, যেগুলো অন্য জায়্গায় পাচার হতো। তিনি তিনো পার্টির র‌্যালিতেও যেতেন, বিরিয়ানি আর ৪০০ টাকা পেতেন। আমার তিনো সমর্থক আত্মীয়দের মধ্যেও অনেককে এই আমলে মোটা বরাত পেতে দেখেছি। সেটা বাম সমর্থক চেনাজানা লোকেদের থেকে একেবারেই আলাদা স্কেলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত