এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ন্যাড়া | ২৩ জুন ২০১৯ ১১:১১412110
  • খনুর প্রথম লাইনের মানে (দুটি স্মাইলির মাঝে) কেউ বুঝিয়ে দিতে পারলে কগনিটিভ সায়েন্সে একটি পিএইচডি বাঁধা।
  • | ২৩ জুন ২০১৯ ১১:০৮412109
  • ঃ-))) ন্যাড়ার অ্যানালিসিসের সমস্যা হল তার মূল সাবজেক্ট এরিয়া, বিজনেস, সমাজ বা পলিটিক্স না চমকপ্রদ না হলেও অর্থনীতিও নাঃ-)))) অথচ মজাটা হল, ভূমি সংস্কার থেকে ইউনিয়ন, বা সরকারী কর্মী দের ডি এ, কর্পোরেশন মিউনিসিপালিটি পঞ্চায়েত কর্মী দের পার্মানেন্ট করা, গোটা বিষয় টা সম্পর্কেই বামেদের বিরুদ্ধে ওঠা মূল অভিযোগ হল, বামেরা পাইয়ে দেওয়া র রাজনীতি করেছে। করতে গিয়ে ডেট ফাইনান্সিং করেছে। আর পজিশন নিয়ে ক্ষমতার ট্রেডিং তো করেইছে, আপনি যথেষ্ট আমাদের ইয়ে নন, তাই আপনি মিদনাপুর পোস্টিং আর উনি আবার আমাদের ইয়ের ইয়ে মতো, তাই, উনি নিউ আলিপুর বা এন্টালি। কলেজ স্কুল লো লেভেল সরকারী কর্মচারী দীর্ঘদিন এ জিনিস চলেছে, পরে পঞ্চায়েত এমপাওয়ারমেন্টে বেশি টাকা অ্যালোকেট হবার পরে, বোধ হয় ৯৬ সাল থেকে, জেলায় একই ধরণের পাওয়ার সেন্টার গড়ে উঠেছে, তারা সদর বনাম গ্রাম করেছে।

    কিন্তু যেটা 'ইন্ডিপেন্ডেন্ট' অপিনিয়নে বলা সম্ভব না, সেটা হল ভদ্রলোকের ভূমিকা, তাঁরা প্রেসিডেন্সী ছাড়া আর কোথাও পোস্টিং নেবেন না বলে ইউনিভার্সিটির দাবী তুললেন, গ্রামাঞ্চলে কেউ ই যাবেন না, ডাকতার রা, সরকারী কর্মচারী রা, অধ্যাপক রা। এর ফলে লোকাল ট্র্যাডিশনাল অ্যালিজিয়েন্স এর ভিত্তিতে কোথাও অধিকারী সাম্রায্য কোথাও বর্ধমান সাম্রাজ্য গড়ে উঠেছে। সাধারণত যেটা বলা হয় নতুন শহর নতুন ইনফ্রা গড়ে ওঠে নি তাই মানুষ যায় নি। তো সেখানে আবার ডেট ফাইনন্সিং এর সমস্যা তথা সাঁটের ব্যাপারটা আছে,ঃ-)))) আর্বান রিনিউয়াল মিশনের টাকা বড় শহর থেকে সাইফন করে প্র্যাকটিকালি প্রচুর মিউনিসিপালিটি আর আর কর্পোরেশন তৈরী হয়েছে, নগরায়ন ই অভীষ্ট হবার পরে। যাই হোক এগুলো বড় কথা না, বাম রা এখন ইলেকটোরালি ইরেলিভান্ট, এখন মমতা র বিজনেস মডেলে কি কনসালটেন্সি কাজে দেয় সেইটে দেখার, এর সঙ্গে সমাজ, পলিটিক্স, ইতিহাস, অর্থনীতির সম্পর্ক নেই, শুধুই মেসেজিং আর কর্পো কমিউনিকেশন, একটা অ্যাপ লেখার অপেক্ষা ঃ-)))) আর ভদ্রলোকের নতুন করে উন্নয়ন আর শিল্প পুনরুজ্জীবনের তাগিদে কমিউনাল মোবিলাইজেশনে বিশ্বাস রাখার গল্প। তার জন্য তো আমাদের গুজ্রাটের এনকাউন্টার স্পেশালিস্ট রা আছেন। এর জন্য অবশ্য ইন্ডিপেন্ডেন্ট অপিনিয়ন শুধু দায়ী না, অন্য নানা সমস্যা আছে, মেসেজিং পেলেই বলা হবেঃ-)))))))))))

  • sm | ২৩ জুন ২০১৯ ১১:০৬412108
  • বড় এস কে। আমি প্রফুল্ল ঘোষ এর অবস্থা দেখেছি।উনি সল্ট লেক এর সরকারি আবাসনে থাকতেন। তক্তপোষ ও চেয়ার টেবল ছাড়া কোন এক্সট্রা ফার্নিচার ছিলো না।
    ওনার শ্রাদ্ধ শ্রান্তি ও ঠিক মতো করতে পারে নি,পরিবারের লোকজন।অর্থের অভাবে।
    পরে পার্টি ফান্ড থেকে কিছু অনুমোদন আসায় বাৎসরিক শ্রাদ্ধ তে কিছু লোকজন নিমন্ত্রিত হয়েছেন।
    উনি কেমিস্ট্রির গোল্ড মেডালিস্ট ও দিকপাল লোক ছিলেন।
  • dc | ২৩ জুন ২০১৯ ১০:৫৮412107
  • *টাকা
  • ন্যাড়া | ২৩ জুন ২০১৯ ১০:৫৫412105
  • প্রফুল্ল সেন স্টিফেন্স হাউজ বেনামে কিনে নিয়েছেন, জ্যোতিবাবু পাবলিকলি এই কথা বলেছিলেন। প্রফুল্ল সেন ডায়েড আ পপার। কিন্তু এসব কথা 'কুচ্ছো' বলা যাবে না। কারণ এ হল ফায়ার-ব্র্যান্ড বামপন্থা।

    তবে ব্যক্তিগত সততা দিয়ে দিয়ে কিসু হয়না। লোকেরা ইলেক্টেড হল গভর্নেন্স দেবার জন্যে। বিমান বসু নিজে বাসন মাজেন আর বুদ্ধবাবু সরকারী ফ্ল্যাটে থাকেন বা মমতা হাওয়াই চটি পরেন - সবই আসলে বাল।
  • dc | ২৩ জুন ২০১৯ ১০:৫৫412106
  • S না, ব্যাপারটা এতো সরলও ছিলো না। নব্বুইয়ের আগের থেকেই প্রোমোটারির রমরমা ভালোই বেড়েছিল, বেশ মনে পড়ে। নিজের পাড়াতে দেখছি কিভাবে প্রোমোটারদের থেকে পাট্টি অফিসে তাকা ঢুকতো (অবশ্যই নিজের চোখে দেখিনি, তবে এগুলো চাপাও থাকতো না)। আমার কথা হলো, আমি কোন দলের সাপোর্টার হতে পারি, কিন্তু দলটার কাজ অবজেক্টিভলি অ্যানালাইস করবো। আপনি আর অমিত হয়তো বাম সরকারের সাপোর্টার ছিলেন, সে নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু সাপোর্ট করতে গিয়ে একদম হোয়াইটওয়াশ করে দিলে মুশকিল ঃ-)
  • S | ২৩ জুন ২০১৯ ১০:৪৭412104
  • বাম আমলের অন্তত ৯০এর দশক অবধি তেমন কিছু দেওয়ার/পাওয়ার ছিলোনা। এটা অন্য রাজ্যবাসীদের কাছে বুঝতে অসুবিধে হওয়ারই কথা। একজন বাম কাউন্সিলর ১০-১৫ বছর ক্ষমতায় থাকার পরেও কি অবস্থায় থাকতে পারে সেটাও খুব কাছ থেকে দেখেছি। অতবেশি ভাবতে হবেনা, বুদ্ধবাবুর অবস্থা দেখলেই বোঝা যায়। আরেকজন মুখ্যমন্ত্রী দেখিয়ে দিন যিনি ১০+ বছর ক্ষমতায় থাকার পরেও এই অবস্থায় বসবাস করেন, মনে রাখবেন তার আগেও বহু বছর তিনি ক্যাবিনেটের সদস্য। অথচ তাঁর আজ কি অবস্থা।

    পরেও যে খুব কিছু পরিবর্তন হয়েছিলো, তা নয়। ঐ একটা দেড় তলা বাড়ি তার জমিটা হয়তো একটু সস্তায় পেয়েছে বা ইঁট, বালি, শুড়কি, সিমেন্ট, লোহা, মিস্ত্রি হয়তো একটু কম দামে পেয়েছে - এসবই মুলতঃ হয়েছে। আর ছিলো ছেলে/মেয়ের জন্য একটা সরকারী চাকুরি বা ভাইপো/ভাইজির জন্য সাধারণ সরকারী কলেজে একটা সীট। মফঃস্বলে আর গ্রামেগন্জে কিছু এক্সেপশন ছিলো অবশ্যই। কিন্তু এই লাগামছাড়া ব্যাপারটা ছিলোনা যেখানে মুখ্যমন্ত্রীকে বলতে হয় কাটমানি ফেরত দাও। আগেও এইনিয়ে তিনি মন্তব্য করেছেন।

    কলকাতার বাজারী কাগজগুলো তখন প্রচুর মিথ্যা কুচ্ছো ছড়াতো। জ্যোতিবাবুর বিদেশ ভ্রমণ নিয়ে যেসব লেখা হতো তার থেকে অদম্য সেনও বাস্তবতার অনেক কাছাকাছি। নিস্তরঙ্গ বাঙালীর জীবনে তখন সেগুলই বাস-ট্রাম-ট্রেন-অফিস-সেলুন-পাড়ার রক-বৈঠকখানা গমগমিয়ে রাখতো। তখনও মেগা সিরিয়াল, রিয়েলিটি শো, আইপিএল, ইন্টারনেট আসেনি। মল-মুত্র-মাল্টিপ্লেক্স-রেস্তোরা হাতে গোনা, দাম বেশি বলে কেউ যায়ওনা। কিছু তো একটা করতে হবে।

    এমনকি সিঙ্গুরে টাটাকে জমি দেওয়ার ব্যাপারেও বুদ্ধবাবু অনেক পয়সা পেয়েছেন এইরকম ইঙ্গিতের লেখাপত্তর দেখেছি। এই গুরুতেও সেসব পোস্ট হয়েছে। তিনোনেতারাও অনেকে সেসব ভেবেছেন, বলেছেনও। এটাকে সাইকোলজিতে রেফ্লেকশন না কি একটা ছাই বলে। মানে আপনি নিজে যেটা, অন্যকেও সেটাই ভাববেন।
  • ন্যাড়া | ২৩ জুন ২০১৯ ১০:৪৪412103
  • খনু যা লিখেছে তা হিস্টরিক্যালি অনেকটাই ঠিক। সাঁটে আর এর থেকে বেশি হয়না। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হল, সিপিয়েমের কল ছিল থ্রটলিং। বিশেষতঃ প্রথম দিকে ("আমরা পাইয়ে দেবার রাজনীতি করিনা")। সিপিয়েম ফান্ড, অ্যাক্সেস থ্রটল করে দিত। মমতা তথা কংগ্রেসের কালচার হচ্ছে পাইয়ে দেওয়া।
  • | ২৩ জুন ২০১৯ ১০:৪১412102
  • আমার ও ডিসক্লেমার দেওয়া আছে, ক্লোজেট মাল দের আমি মোটামুটি চিনি, ডেস্পাইট দ‍্য সারল্য
  • dc | ২৩ জুন ২০১৯ ১০:৪০412101
  • আর কাকতালীয়ভাবে এরই মধ্যে মায়াকোভস্কির অনুবাদও নেমে গেছে :p
  • dc | ২৩ জুন ২০১৯ ১০:৩৯412100
  • "ঘটনা যেটা বিংশ শতকের টোয়েন্টিজে হাতে গোণা, থার্টিজ এ বেশ কিছু, ফর্টিজ এ বিপুল সংখ্যক বাঙালি ইনটেলেকচুয়াল রা বামপন্থী হন"

    বেশ খানিকটাই জানা ঃ-) নিজের ঘরেই এসব শুনে শুনে বড়ো হয়েছি। বাবার আলমারি ভর্তি বইও ছিলো। যদিও ইতিহাস ব্যাপারটাই আমার বোরিং লাগে :p
  • | ২৩ জুন ২০১৯ ১০:৩৮412099
  • ধুর এটা অ্যবসার্ড, লিডারশিপ এ কিছু নতুন ফেস হয়তো আনবে ম‍্যাকস
  • PM | ২৩ জুন ২০১৯ ১০:৩৬412098
  • বুজি রা কি পরিবর্তনের অনুঘটক হবার জন্য নেওয়া কাট মানি ফেরত ডেবেন ? নাকি খেল খতম পয়্সা হজম ? ঃ)
  • Amit | ২৩ জুন ২০১৯ ১০:৩৫412097
  • যাক গিয়ে। ছাড়ান দ্যান। কেও কি তোলাবাজির টাকা ফেরত পেলো এখনো ? নাকি দিদির গর্জন ই সার, বর্ষণ শুন্য ?
  • | ২৩ জুন ২০১৯ ১০:৩১412096
  • অসম্ভব পপুলার ডিমান্ড থাকা সত্ত্বেও আমি এ বিষয়ে প্রবন্ধ লিখছি না
  • PT | ২৩ জুন ২০১৯ ১০:২৬412095
  • "পিটিদা সিপিএমকে ট্রোল করে"-ঠিক কি ভাবে?
  • Ekak | ২৩ জুন ২০১৯ ১০:২৫412094
  • ঐ হোলো। বামেরা কিপ্টে ছিলো। দিদি দিলদরিয়াঃ)))
  • | ২৩ জুন ২০১৯ ১০:২৪412093
  • ভাটুরে দের মধ্যে ডিসক্রিমিনেট কোরো না, ঃ-)))) সবাই কে ট্রোল করো বা বিষয়ে কনসেন্ট্রেট করো ঃ-))))))

    নইলেই লং ফর্ম ঃ-))))

  • dc | ২৩ জুন ২০১৯ ১০:১৮412092
  • পিটিদা সিপিএমকে ট্রোল করে আর আমি পিটিদাকে ট্রোল করি ঃ-)
  • dd | ২৩ জুন ২০১৯ ১০:১৭412091
  • আরে, খামোখা তক্কো না করে আমারে জিগালেই তো পারেন। আমি এখুনি সব সংশয় দূর করে দিচ্ছি।

    শোনেন, বাংলার তাব্বড় বুজিরা বমপন্থী ছিলেন সেই কংরেস আমলেই। পার্টী মেম্বরও ছিলেন অনেকজনা। তাদের বুজিপনা প্রাপ্তিযোগের জন্য ছিলো না।

    অন্য দ্য আরেক হাত, অর্পিতা,ব্রাত্য, শাঁওলি, শুভা..... এঁয়ারাও মমতাবাদী হয়েছেন যখন বামেরা মধ্যগগনে। তারা কোন ঘর বানায়েছিলেন শূণ্যের মাঝারে ?

    সুবোধ, অরিন্দম, এঁয়ারা অন্য ঝাঁক। এঁদের কথা বাদ্দিন।

    ব্যাস। পরিষ্কার হয়ে গ্যালো? এইবারে অন্য টপিকে চলে যান।
  • dc | ২৩ জুন ২০১৯ ১০:১৬412090
  • খ দা আর অমিত, আমি যখন পিটিদার পোস্টের পরে পোস্ট করি তখন আমি ট্রোল মোডে থাকি, কারন পিটিদার ট্রোলিং এর জবাবে আমিও ট্রোল করি।

    কাজেই এ নিয়ে আপনাদের সাথে অন্যসময়ে আলোচনা করতে পারি ঃ-)
  • PT | ২৩ জুন ২০১৯ ১০:১৫412089
  • ""বাম বুজিরা সিপিএম ক্ষমতায় আসার আগেও বাম ছিল। সেটা কিছু পাওয়ার আশা ব্যতিরেকেই""
    খুব চেষ্টা করলেও এই বাক্যটাকে বেঁকানো যাবে না।
    সরোজ দত্তর নাম শুনেছেন? তিনি বামাসক্ত ছিলেন। ক্ষমতার কাছ থেকে গুলী খেয়েছেন!!
  • Amit | ২৩ জুন ২০১৯ ১০:১৪412088
  • ইয়ে ডিসি, বাম আমলে বুজি দের প্রাপ্তিযোগ নিয়ে কিছু স্পেসিফিক জানেন কি ? মানে যেগুলো দিদির বাটোয়ারা র সাথে তুলনীয় ? তাহলে ঠিক আছে। নাহলে একটু কাদা ছোড়ার মতো হয়ে যাচ্ছে খোঁচা গুলো।
  • | ২৩ জুন ২০১৯ ১০:১২412087
  • ডিসি, হ্যাঁ এটা ভাবতে অবাক হলেও সত্যি, এবং প্রায় হোয়াট দেয় ডোন্ট টিচ ইউ ইন বিজনেস স্কুল গোত্রের ঃ-)))
    এটা পিটি ঠিক ই বলেছে, কিন্তু পিটির ই দীর্ঘ দিনের অ্যান্টি ইনটেলেকচুয়াল পজিশন দিয়ে এটা কে ডিফেন্ড করা একটু মুশকিল ঃ-)))) একটা নামের বিরুদ্ধে আরেকটা নাম লড়িয়ে লাভ বিশেষ নেই।

    ঘটনা যেটা বিংশ শতকের টোয়েন্টিজে হাতে গোণা, থার্টিজ এ বেশ কিছু, ফর্টিজ এ বিপুল সংখ্যক বাঙালি ইনটেলেকচুয়াল রা বামপন্থী হন, একেকটা সময়ে একেকটা মোটিভেশন ছিল, এখন এটা আমাদের ইনটেলেকচুয়াল হিস্টরি তে এতটাই পরিচিত বিষয় যে তোমার কতদূর সত্যি অজানা কতদূর ডেলিবারেট অ্যামনেসিয়া কতটা স্রেফ আর্গুমেন্ট বোঝা মুশকিল। যাই হোক একেক্টা ইপোকে একেক রকম মোটিভেশন নিয়ে লোক জন এসেছ্হেন।

    স্বাধীনতার পরে, নেহরুভিয়ান হায়ার কালচারাল বা লার্নিং সেন্টার গুলো কে কেন্দ্র করে (সাহিত্য অকাদেমি, ললিত কলা ইত্যাদি, বিভিন্ন ভাষা পরিষদ) এক ধরণের এস্টাবলিশমেন্ট তৈরী হয়, বাঙালি ইনটেলেকচুয়াল রাও একটা হাতে গোণা অংশ মস্কো যান, তবে সেটা শুধুই প্লেজার ট্রিপ নয়, প্রচুর অনুবাদ হয় সে সময়ের সোভিয়েত পলিসি অনুযায়ী, অনেকেই বামপন্থী আদৌ নন, শুধুই সরকারী, ডিপ্লোমাটিক বা কালচারাল নানা কাজে সারা পৃথিবীতেই যাতায়াত শুরু করেন। অর এটাও মনে করার কার ণ নেই, জেন্টীল লিটেরারি সীন এর সবটাই বামপন্থী ছিল, বিটার রাইভাল রাও ছিলেন, বিশেষত জার্নালিজম এ। ষঠের দশক সত্তরের শুরুতে চীন যুদ্ধ খাদ্য আন্দোলন, নকশাল পন্থা ইত্যাদি কে কেন্দ্র করে আবার একটা বড় সেকটারিয়ান ডিভাইড হয়, আর ইন্দিরা গান্ধী ডিসটিন্কটলি অনেক ইন্টেলেকচুয়াল এর সিম্প্যাথি পেতে আরম্ভ করে বিকজ অফ হার রোল ইন বাংলাদেশ ওয়ার। তার পরেও ৭৭ এ রাজ্য সরকার প্রতিষ্ঠা হবার পরেও প্রথম দিয়ে ভদ্রলোক পজিশন এর আংশিক সিম্প্যাথি থাকলেও, বাম সরকারের পক্ষে এস্টাবলিশমেন্ট হয়ে উঠতে সময় লেগেছে। পরে দুটো স্কিজম মত হয়, একটা ভদ্র জনোচিত, ফিলম ওয়ালা রা মনে করতে শুরু করেন, বাম সরকার নাটক কে অ্যাজ অ্যান আর্ট ফর্ম যা গুরুত্ত্ব দেন তা সিনেমা কে দেন না, এই নিয়ে লেখক শিল্পী সংঘের ভেতরে ও বাইরে প্রচুইর ডিবেট হয়, তার উপরে ইনডাস্ট্রি লেবার স্ট্যাটাস সংক্রান্ত নানা সমস্যা হয়, আরেকটা দিক ছিল, ইন্টেলেকচুয়াল রা ঠিক নন, শিক্ষক অধ্যাপক দের মধ্যে বামেদের যেটা অনুমোদন ছিল, তারা চাকুরি সংক্রান্ত সুযোগ সুবিধে, পোস্টিং, কার কোথায় হবে, ইত্যাদি দালালী গ্রুপ নানা গড়ে ওঠে, এতে ওভারল উচ্চশিক্ষার বিশেষত ক্ষতি হয়, কিন্তু আবার স্কুলের সংখ্যা বাড়ে, কলেজের সংখ্যা বাড়ে আর রিক্রুইটমেন্টে রেগুলার হওয়া আরম্ভ হয়, এবং মাইনে বাড়ে। এবং শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালন ব্যবস্থায়, ইলেকশন, অধ্যাপক ইউনিয়ন ইত্যাদি অ্যাকটিভ হবার পরে, পুরোনো কংগ্রেসী আকাডেমিক ডন দের ইনফ্লুয়েন্স কমে ঠিক ই কিন্তু নতুন পাওয়ার ব্রোকার দের উদ্ভব হয়, সেটার পরে নাম হয় অনিলায়ন। ইত্যাদি। কিন্তু টু বি ফেয়ার বামপন্থী রা কিপ্টে মত হওয়ায় পজিশন তবু যা কিছু বিলি করে বন্ধু গোষ্ঠী গড়েছিলেন, কিন্তু পারফর্মিং আর্টিস্ট দের গোটাটাই এনগেজমেন্ট এর দায়িত্ত্ব নিয়ে তাঁদের অ্যালেজিয়েন্স পাওয়া সম্ভব ছিল না, যদিও গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ র বিভিন্ন ফ্যাকশন তৈরী হয়, একদলের মূল ইন্টারেস্ট ছিল পরের পার্ফরমান্সে ডাক পাওয়া।

    পারফার্মিং আর্টে যত প্রফেসনালিজম বেড়েছে, সরকারের পক্ষে সেটা কে পুরো পেট্রোনাইজ করা তত অসম্ভব হয়েছে, অন্য দিকে কনজারভেটিভ পপুলার কালচার কে পেট্রোনাইজ করা সম্ভব ছিল না, বামেদের পক্ষে, সুতরাং তুমি ২০০৮-২০১৬ ইতিহাস যদি দেখো, দেখবে বুদ্ধিজীবি শব্দটার বদলে বিশিষ্ট শব্দ টা বেশি ব্যবহর হচ্ছে, এতে তিন চারটে কাজ এক সঙ্গে হচ্ছেঃ

    মমতার নিজের আর্স্টহোয়াইল প্রায় পিটির মতই অ্যান্টি (ক্রিটিকাল) ইন্টেলেকচুয়াল ন্যারেটিভে এই পরিবর্তন ফিট করছে, পরফর্মিং আর্টের শিল্পি রা লোকাল বিজনেস এর উপরে নিরভরশীল হচ্ছেন, কাজের জন্য, ক্রিটিকাল পাবলিক ইনটেলেকচুয়াল রা মূলত আকাদেমিয়ায় জায়গা পাচ্ছেন, এবং পাবলিক ইনটেলেকচুয়াল আর থাকছেন না, ফাইনালি, সেলিব্রিটি কালচার কে অয়্কোমোডেট করাঅর একটা দরকার ও হচ্ছে। তো এই সব পরিস্থিতিতে খুব স্বাভাবিক ছিল বামেদের ইনটেলেকচুয়াল ফ্রন্ট ছত্রখান হয়ে যাওয়া, এবং নতুন ইপোকে নতুন বিশিষ্ট দের গড়ে ওঠা। এগুলো শুধু সময়ের ভবিতব্য না, খানিকটা দেশের পলিসির ফল, খানিকটা নতুন ফর্মের কালচারাল প্রোডাকশন উঠে আসা, ম্যাস কালচার প্রোডাকশনের খোল নলচেই বদলে যাওয়া সব ই আছে।

    মোদ্দ হল, বাম সরকার যে পদ্ধতি তে ইনটেলেকচুয়াল যা পাইয়ে দেবার চেষ্টা করছে, তা ইন স্কেল, এখনকার তুলনায় খুব ই কম, মানে একটা মুজফ্ফর আহমেদ স্মৃতি পুরষ্কারের পাঁচ সাত হাজার টাকার জন্য বিশ্বায়নের পরে, আলিমুদ্দিনে কেউ লাইন দেয় নি, বা যাঁরা দিয়েছেন, তাঁরা নতুন দিনের নতুন নলেজ ওয়ার্কার, বুদ্ধিজীবি কথা টা র অর্থ খানিকটা বদলেই গেছে।

    এই হল সংক্ষিপ্ত পোলিটিকাল ইকোনোমি আমাদের সমসাময়িক সংস্কৃতির, যাক গে তুমি রক ম্যুজিক সম্পর্কে আমর নাতিদের্ঘ জোক যদি পড়তে চাও পড়ে এসো গে ঃ-)))))

  • Ekak | ২৩ জুন ২০১৯ ১০:১০412086
  • ক্ষমতা, স্বীক্রিতি,পুরস্কার এগুলোকে ট্যান্জিবল ধর্ছিনা আর্কী। সেসব লোভে তো ছিলৈ।
  • dc | ২৩ জুন ২০১৯ ১০:০৯412085
  • ধ্যাত্তেরি ওটা রাম কহো না, বাম কহো হবে।

    (ঝান্ডু বাম না কিন্তু!)
  • dc | ২৩ জুন ২০১৯ ১০:০৭412083
  • আরে নানা সোভিয়েত ভ্রূমন আর সল্লেকে জমি? ওসব আবার কি? রাম কহো! বাম বুজিরা কোন কিছু পাওয়ার আশা না করেই সিপিএমের ছাতার তলায় এসেছিল।
  • ন্যাড়া | ২৩ জুন ২০১৯ ১০:০৭412084
  • শম্ভুবাবু সাধারণ নাট্যালয় বানাবার জন্যে জনগণের কাছে চাঁদা চেয়েছিলেন। জনগণ সাধ্যমত হাত খুলে চাঁদা দিয়েছিল। শম্ভুবাবু বামফ্রন্ট সরকারের কাছে জমি চেয়েছিলেন। বুদ্ধবাবু দিচ্ছি-দেব করে ঝুলিয়ে রেখে শেষ অব্দি দেননি। শম্ভুবাবু কংগ্রেস ভাবাপন্ন, এই ওনার দোষ। শম্ভুবাবু খাতা মিলিয়ে জনগণকে পয়সা ফিরিয়ে দেন।

    গুরুর রেসিডেন্ট ও ডাকসাইটে ইন্টেলেকচুয়াল ডিজঅনেস্ট লোকটির ল্যাজাস্ফালন চেয়ে চেয়ে দেখতে হয়।
  • dc | ২৩ জুন ২০১৯ ১০:০৬412082
  • "বাম বুজিরা সিপিএম ক্ষমতায় আসার আগেও বাম ছিল। সেটা কিছু পাওয়ার আশা ব্যতিরেকেই"

    কেউ যে কিছু পাওয়ার আশা না করেই কাছাকাছি আসে সেটা এই প্রথম জানলাম। যতোদিন বাঁচি ততোদিন শিখি।
  • Ekak | ২৩ জুন ২০১৯ ১০:০৩412081
  • দেখুন, বামেদের সঙ্গে গা ঘষলে যেটা পাওআ জেত তা হলো সন্স্ক্রিতির জগতে একটু স্বীক্রিতি। ওটুকু শম্ভু বাবুরা নিজের দমেই অর্জন কর্তে পার্তেন।

    সিরিঅস্লি স্পীকিঙ্গ, সোভিএট ভ্রমন ও সল্লেকে জমি এর বেশি কিছু ট্যন্জিব্ল জিনিস পাইয়ে দেওআর ক্যাপা বামেদের ছিলো না। সেই সময়-বাজার সবই খুব সাদামাটা।

    মমতা জখোন খয়রাতির রাজ্নীতি শুরু কর্লেন তখন মার্কেটে দেদার কান্চা পয়সা। সেলিব্রিটি রা ঝান্পিয়ে পড়লো। জাদের অনেকে বুদ্ধিজীবি বল্চে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত