এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ২১ জুন ২০১৯ ০৯:১০411930
  • এলায়ে? প্রায় অচেতন ছিল ঘন্টা বারো। :-)

    সবই করা হয়েছে। ব্লক, তিন ঘন্টা অন্তর রিস্টার্ট। দেখা যাক বাবু আজ কেমন থাকেন।
  • dd | ২১ জুন ২০১৯ ০৯:০২411929
  • আজ এইখানে এলায়ে পড়েছে গুরু ......
  • টেস্ট | ২১ জুন ২০১৯ ০৭:২৭411928
  • টেস্ট
  • lcm | ২১ জুন ২০১৯ ০৫:২৮411927
  • iptables দিয়ে আইপি ব্লক, রেঞ্জ ব্লক। আর যদি র‌্যান্ডম আইপি থেকে আটাক আসে তাহলে হোস্টিং প্রোভাইডারের সঙ্গে কথা বলো, জেনারেলি সুইচে প্রোটেকশন থাকে।
  • S | ২১ জুন ২০১৯ ০৫:০৩411926
  • একটা কুইকফিক্স দেবো? যতক্ষন না বাগফ্রী হচ্ছে। প্রতি ঘন্টায় সার্ভার রিস্টার্ট করুন। তাহলে প্রতি ঘন্টায় বেশ কিছুক্ষন স্যাটাস্যাট চলবে। তাতে অবশ্যি সার্ভারের সর্বনাশ হলে আমি দায়ী নই। বা রিকোয়েস্ট ফ্লাড কিল করার একটা ব্যাচ একটা নির্দিষ্ট টাইম পরপর চালাতে থাকুন, তার জন্য আরেকটা ব্যাচ লিখুন। এখন এগুলো কি করে করবেন সে জানিনা। আমি তো কনসালটেন্ট। ঃ))
  • ন্যাড়া | ২১ জুন ২০১৯ ০২:২৮411925
  • ডেকয়েটস, ডেকয়েটস। ওয়ান অফ দা ইন্নিউমারেবল ডেকয়েটস অফ দিস ডেকয়েট ইনফেস্টেড কান্ট্রি। এ আর দেখতে হবে না।
  • Ishan | ২১ জুন ২০১৯ ০১:৫১411924
  • আরে একটা ব্রুট ফোর্স অ্যাটাক টাইপের ব্যাপার হচ্ছে। রিকোয়েস্ট ফ্লাড করে দিচ্ছে। দেখা হচ্ছে কেসটা।
  • lcm | ২১ জুন ২০১৯ ০১:২৬411923
  • ঈশান,
    স্যাটাস্যাট চলছে কিছুক্ষণ (হয়ত রিস্টার্ট করার পর), কিন্তু তারপর আস্তে আস্তে স্লো হতে হতে ঝুলছে। সার্ভারের স্মৃতিতে ছ্যাঁদা হল নাকি।
  • r2h | ২০ জুন ২০১৯ ২১:২৪411922
  • হাহা মুলটিকুল্টুর ব্যাপারটা ব্যাপক।
  • Ekak | ২০ জুন ২০১৯ ২১:২২411921
  • ঃঃ কে যায়, জামাই ?

    ঃঃ এগ্গে, পেরায়

    ঃঃ পেরায় ???

    ঃঃ এগ্গে, জামাই এর ভাই।

    --------------

    খ বাবুর "প্রায় " শুনে অনেকদিন বাদে জোক টা মনে পড়লো।

    মুলটিকুল্টুর আর বিহারী স্মাগ্লার -গুন্ডাদের হঠাত গজিয়ে ওঠা ক্লাবে ছটপুজোর চান্দা দিয়ে হাতে রাখা, এই দুই যেভাবে এক দেহে লীন হচ্চে, পুরো জামাই এর ভাই ☺️☺️☺️
  • pujari | ২০ জুন ২০১৯ ২০:৩২411919
  • বাম্বিজেপি দল এখন একটু চুপচাপ দেখছি, ওত পেতে আছে সব, আবার কারও মাথা ফাটলে শকুনের দল মমতার ওপর ঝাপিয়ে পরে আক্রমণ করবে।
    আমি মমতা ব্যানার্জির সমর্থক, তার ওপর আক্রমণ হলে, সিপিএম এর গুন্ডা শাহ আলম এর লাঠি হোক, বা বিজেপির গুন্ডা হোক, বা কোনো ওয়েব সাইটে গালাগালিই হোক - যতটা পারি প্রতিবাদ করব।
  • Ishan | ২০ জুন ২০১৯ ১৯:৫৪411918
  • এই তো স্যাটাস্যাট চলছে। আর আশা করি ঝুলবেনা।
  • PT | ২০ জুন ২০১৯ ১৯:১১411917
  • "ছট, দীপাবলি, পূজো, ঈদের শুভেচ্ছা জানালাম যখন সেটা রিলিজিয়াস ডেমোগ্রাফিক ক্যাটিগোরি গুলো কে অ্যাড্রেস করার জন্য করা ক্লিয়ারলি।"

    এটা হজম হল কিন্তু তার পরেই বিপুল বদহজম.....

    "পশ্চিমে যেটিকে মাল্টিকালচারালিজম বলা হয় প্রায় তার ভাষা?"
    না-আ-আ-আ-আ-আ-আ--------
    এখানে "প্রায়" শব্দটিকে সম্পুর্ণ লাঞ্ছিত ও পদদলিত করে হত্যা করা হয়েছে।
  • | ২০ জুন ২০১৯ ১৯:০৩411916
  • ঃ-))))))))))))))))))))))))))))) এটা ভালো দিয়েছে ঃ-))))))))))))))))))
    দিস ইজ ফানি ঃ-)))))
  • a | ২০ জুন ২০১৯ ১৮:৫৮411915
  • ওয়েব সার্ভার বোধহয় পদবী দেখে পোস্ট করছে
  • | ২০ জুন ২০১৯ ১৮:৫৭411914
  • এস এম দা মাইরি, দলীয় পলিটিক্স ছাড়া আর কোন ভাষা বোঝেন না তো কি আর হবে, দলের পলিটিক্স চেঞ্জ হওয়া অব্দি আপনাকে অপেক্ষা করতে হবে। মনে রাখবেন, মমতা র ও এবার সিপিএম এর জন্য মন খারাপ, শুধু পিটির না। ওনার হিসেবে ছিল উনি পিটিয়ে বিরোধীহীন হবেন আর লোক জন নিজের পার্সেন্টেজ যেটুকু না হলে সভ্যতার ক্রাইসিস ঠ্যাকানো যায় সেটার কথা ভেবে, ওনাকে ৪২ এ ৪২ হতে দেবে। আমি ক্ষুব্ধ সিপিএম সমর্থক রা যদি বিজেপি তে ভোট দিয়ে থাকেন, তাই বলে এই ইল্লী টা এবং আলোচনায় শুধুই পার্টিজান হিসেবে কথা বলে আর কি করবেন। দেশ তো উঠে গেল।

  • | ২০ জুন ২০১৯ ১৮:৩০411913
  • ইশান, আজ অনেকক্ষন সকালে ঝগড়া করতে পারিনি, তোর সঙ্গে মেরিটোক্রাট দের অশুভ আঁতাত ধ্বংস হোক ;-)

    হুতো বল্লো তোদের ওয়েব সারভারে কোন সমস্যা হয়েছিল। আমি ভাবছি তোদের সাপোর্ট টা একটু শিখে নেব। আমি তো চাগরি তে কত সার্ভার ক্রাইসিস সামলাই, সংসার চালাই। কেউ সোশাল সায়েন্সে বাজে বকা দেখে বিশ্বাস করবে না, আমি তো ডেটা সেন্টার সামলাতাম দীর্ঘদিন ;-)

    কত রাগী রাগী কথা ভেবেছিলাম, সার্ভার দেরিতে আসায় শুধুই দুঃখটা বেরোলো, শালারা বেঁচে গেল, মানে যারা ব্ল্যাক লাইভস ম্যাটার কে সমর্থন করে আর এক ই সঙ্গে মমতাকে অ্যাপিজার ভাবে তাদের কথা বলছি ঃ-)))))

    খ, এর পরে যদি বলিশ এটা আন্দাজ করে ব্যাটা সার্ভার বন্ধ রেখেছিলি, তাইলে বলবো তুই খুব ই খারাপ ঃ-)))))))))))))
  • sm | ২০ জুন ২০১৯ ১৮:২৫411912
  • তাহলে কে কানার মধ্যে ঝাপসা?
  • | ২০ জুন ২০১৯ ১৮:১৯411911
  • না আ আ আ সমানে ঝুলে যাচ্ছে।
    ডিডিদাদাকে লিখলাম। তা সে ওয়েব সার্ভিস গাপ করে দিল।
  • S | ২০ জুন ২০১৯ ১৮:১৮411910
  • যারা বিজেপিকে ভোট দিচ্ছে তারা বিজেপিকে পোকিত সেকুলার ভেবে মোটেও ভোট দিচ্ছে না। বিজেপি যে একটি সাম্প্রদায়িক দল সেটা জেনেই দিচ্ছে। বিজেপি যে প্রত্যেকটা সুজোগে হিন্দুত্ব-আরেসেসের অ্যাজেন্ডা ইমপ্লিমেন্ট করবে সেটা সকলেই জানে। বিগত ৫ বছরে সেরকম ভুড়ি ভুড়ি উদাহরণ আমরা দেখেছি। তারপরেও লোকে ভোট দিয়েছে। অতেব লোকে কিছু দেখতে পাচ্ছেনা, সেটা ঠিক নয়। লোকে সত্যিই হিন্দুত্ব, হিন্দুরাষ্ট্র চাইছে। যেটা বলা যেতে পারে তা হলো এর ফলে যে দেশের সর্বনাশ হবে সেটা তারা বুঝতে পারছেনা/চাইছেনা।

    পবে সাম্প্রদায়িক লোকজন চিরকালই ছিলো। তারা সরকারি চাক্রির লোভে বামদল এবং পরে পোমোটারি-কন্ট্রাক্টের লোভে তিনো করেছে। এখন একেবারে আদর্শ দল পেয়েছে। বিজেপিতে সেকুলারিজম, গণতন্ত্র, সমাজনীতির নাটক নেই। টাকাও অনেক বেশি।
  • | ২০ জুন ২০১৯ ১৭:৫৭411909
  • পাড়ার কেলো চোর, বা বিজয় মাল্য কারো জন্যই অ্যাপোলোজাইস করেছি বলে মনে পড়ছে না। আনবিলিভেবল, দিস ইজ সিরিয়াস অ্যাবিস।

    মমতা যে সময় বিরোধী নেত্রী, সে সময়ে তিনি একা নন, অনেকেই আইডেন্টিটি পলিটিক্স শুরু করেছিলেন, কারণ সেটা মার্কসিস্ট জেনেরালিটির বিরুদ্ধে একটা স্ট্যান্ডার্ড পদ্ধতি, সারা পৃথিবীতেই ব্যবহার হয়েছে। সমর্থন /অসমর্থন পরের কথা, এটা বহু জায়্গায় পরিলক্ষিত, একটা অ্যাবসার্ড প্রথম বিলবোর্ড চোখে পড়ে, ছট, দীপাবলি, পূজো, ঈদের শুভেচ্ছা জানালাম যখন সেটা রিলিজিয়াস ডেমোগ্রাফিক ক্যাটিগোরি গুলো কে অ্যাড্রেস করার জন্য করা ক্লিয়ারলি। সেটা র সমালোচনা করতে পারি, কিন্তু সেটা কেউ কখনো ভেবে দেখেছেন, পশ্চিমে যেটিকে মাল্টিকালচারালিজম বলা হয় প্রায় তার ভাষা? সেটা রাজ্যবাসী রিজেক্ট করতে পারতেন, কিন্তু তাই বলে এই অবস্থা?

    পশ্চিমের মাল্টিকালচারালিজম এর মূল দুর্বলতাগুলোর মধ্যে এইটেই রয়েছে, সহজে ভিসিবলি আইডেন্টিফায়েবল (ধরুন পোষকের জন্য) সংখ্যালঘুদের রক্ষনশীল কমিউনিটি লিডার কে প্রশাসনের ন্যারেটিভ এ কো অপ্ট করা হয়, সংখ্যা লঘু দের মধ্যে মডার্নিস্ট বা সেকুলার দের বা স্রেফ কসমোপোলিটান দের ডি রেকগনাইজ করা হয়, ফ্রান্সে এখন ইজিপশিয়ান বা সেনেগালিজ মার্কসিস্ট দের কথা বললে লোকে চমকাবে,
    কিন্তু তারা প্রবল ভাবে ছিলেন ও আছেন।কিন্তু তাঁদের সাম্রাজ্যবাদ বিরোধী ট্র্যাডিশন টাকে জাস্ট অস্বীকার করা হয়েছে।

    উল্টো দিকে মানতেই হবে, মাল্টিকালচারালিজম একটা স্পেস তৈরী করেছিল, তাতে এই ব্রেকসিট, ল পেন, ট্রাম্প এর আগে, হিজাব পরা মেয়ে হুকো বা কফি খেলে, আর সাদা বা কালো বয়ফ্রেন্ডের সঙ্গে পার্কে প্রেম করলে কারো কিছুদিন অন্তত চোখ টাটাচ্চিলো না, জবের সংখ্যা কমছিল, কিন্তু জব সিলেকশনে, ডিসক্রিমিনেট করা কঠিন হচ্ছিল।

    যাঁরা পশ্চিমে থাকেন, তাঁরা মমতাকে অ্যাপিজার বললে অবাক লাগে, কোরাপ্ট, ডিকটেটোরিয়াল বললে অবাক লাগে না, ইয়েস ইন আ বিট স্ট্রেঞ্জ ম্যানার শি ওয়াজ অ্যাডপটিং আ ল্যাঁগোয়েজ দ্যাট ওয়াজ অলরেডি ইন ইউজ। সেই রেটোরিকের বিরোধিতা করতে গিয়ে এই অবস্থা হল, যে আইন মেনে চলা, ক্লিয়ার অ্যাচিভার মেরিটোক্রাট লোক জনকে একটা ধর্মের লোক হবার জন্য অ্যাপোলোজাইস করতে হচ্ছে, আনবিলিভেবল।

  • | ২০ জুন ২০১৯ ১৭:৩৭411908
  • আমি ভেবেছিলাম, মুসলিম প্রফেসনাল দের চিঠি টাতে একটাও 'আগেই বলিচি' গোছের রিয়াকশন এলো না, ভাটে, সেটা ভালো, কারণ এরকম স্যাড / দুঃখের ঘটনা কম। প্রতিটি হিন্দু বা সেকুলার চোর বা পেটি ক্রাইমের/ইনডিসিপ্লিন/বোকা বোকা নিয়মের বোকা বোকা ভঙ্গের জন্য যদি আমাদের অ্যাপোলোজাইস করতে হত কি তাইলে সেটা কিরকম আপদের হত। কত গুলো লেখা পড়া জানা লোক কে স্রেফ তাদের পিতৃপ্রদত্ত নাম আর বেছে না নেওয়া ধর্মের জন্য অ্যাপোলোজাইস করতে হচ্ছে, দেশে এমন অবস্থা, ওদিকে পার্লামেন্টে লোকে শপধ গ্রহণ করতে পাচ্ছে না, জয় শ্রীরাম ধ্বনির চোটে, সেটাকে কেউ অ্যাপ্রোপ্রিয়েশন অফ স্টেট ইনস্টিটিউশন ও বলছেন না, হিন্দু অ্যাপিজমেন্ট ও বলছেন না, ভীষণ ছন্টুমুনু গোছের, আমি সবার, গোছের স্পিচ দেবার পরেও, পি এম নিজেও এই ঘটনায় বাধা দিয়ে কিসু বলেছেন বলে শুনি নি।

    কিন্তু সে হল না, রেসিডেন্ট পাপিষ্ঠের খোঁজে অফ অল পিপল, রিজনেবলি সেন্সিবল লোক জন ও রিয়াকশন ও দিয়ে দিল। আমি যখন তখন যে কোনো নিকে লেখা এসে বিভিন্ন প্রসঙ্গে গাল দিয়ে যাওয়া, নন রেসিডেন্ট মুর্খ হলে তাও বুঝতাম।

    বক্তব্য টা কি, টন্টিং এ আর মেজরিটারিয়ান ন্যারেটিভ এ অতিষ্ট হয়ে কয়েকজন, লোক সই করেছেন ডকুমেন্টে তাতে লিখেছেন মুসলমান রা অপরাধ করলে শাস্তি দেওয়া হোক, কারণ ব্র্যাকেটে দিয়েছেন ডিসক্লেমার হিসেবে, অনেকেই মনে করছেন ইত্যাদি।

    এই স্টেটমেন্ট ল অ্যাবাইডিং মাইনরিটি নাগরিক কে, কি পরিমাণে কাঁটা হয়ে থাকতে হয়, তার টেস্টামেন্ট হয়ে রইলো। কি দুঃখের ভাবা যায় না। এবং এই স্টেটমেন্টের কোন দরকার ছিল না, দিয়েছেন দিতে ইচ্ছে করেছে দিয়েছেন, ফাইন, কিন্তু দরকার ছিল না। এতে করে, মুসলমান দের ক্রিমিনালাইজেশন, নানা কারণে জেনেরালাইজেশন কমবে না, এবং শুধু তাই না, সবচেয়ে বড় কথা তাঁদের ডিগনিফায়েড রেজিস্টান্স টা লোকে না বুঝে বলবে, দেকোচো বলেছি, ওরা তো নিজেরাই বলছে ওরা অ্যাপিজড হচ্ছে, অতএব হিন্দুত্ত্ব ন্যারেটিভ ই 'প্রকৃত' সেকুলার।

    দারিদ্র বিরোধী, স্বল্প শিক্ষিত - অশিক্ষিত বিরোধী, অথচ স্বল্প শিক্ষিত - অশিক্ষিত, হামবড়া বড়লোকেদের পক্ষে যে ন্যারেটিভ তৈরী হয়েছে, পেশাদারী/ব্যাবসায়িক সাফল্যের নামে, দেখা যাচ্ছে, সেটা সফল মুসলমান পেশাদার দের রক্ষা করতে পারছে না। তাঁদের স্টেটমেন্ট দিয়ে নিজেদের কে ডিস্টানসিং করতে হচ্ছে।

    মমতা বন্দ্যোপাধ্যায় কি রিয়াক্ট করবেন জানি না, হিন্দু ভদ্রলোক রা তাঁদের মত করবেন করছেন, ৪০ এর দশকে ফিরে গিয়ে করছেন, তপন রায়চৌধুরীর বাঙালনামায় যেমন হিন্দু ভদ্রলোক যুঅবক এর চাকুরি সম্পর্কে হতাশা র জাস্টিফিকেশন আছে সেরকম অপ্রত্যাশিত না হলেও এটা আনবিলিভেবল যে এই ডিগনিফায়েড, ক্লিয়ারলি ভারাক্রান্ত স্টেটমেন্ট লোকে স্কোরিং পয়েন্ট হিসেবে ইউজ করবে ও করছে।

    মমতা বন্দ্যোপাধ্যায় দলে একটি ফিফডম চালান, প্রশাসনেও চালান, নিজে রক্ষনশীল ভ্যালুজ রাখেন প্রিচ ও করেন, সমাজের রক্ষনশীল দের সঙ্গে নানা ভাবে তাঁর নানা সময়ে ক্ষমতা শেয়ারিং এর এভিডেন্স আছে, বিজেপির সঙ্গে সংগে সরকার করেছেন, কিন্তু তিনি বেছে বেছে মুসলমান দের নিয়ে ফিফডম টি পরিচালনা করেন সেরকম কোন এভিডেন্স নেই, স্রেফ প্রচারে এই দুঃসহ ঘটনাটি ঘটলো।

    বাম কর্মী সমর্থক রা নিজেরা এই ন্যারেটিভে বিশ্বাস করলেও অন্তত তাঁদের সবাই সেটা করছেন না, বা নেতৃত্ত্বে কারো কারো মাথা ঠিক এখনো আছে, এই ছবি আর ন্যারেশন টা তার প্রমাণ সম্ভবতঃ



    সিপিএম এ এখন যেটা হয়েছে, বিজেপি পন্থীএ, কংগ্রেস পন্থী, আই অ্যাম শিয়োর যতই মমতাকে গাল দিন তাঁর ব্র্যাশ কমিউনিউকেশনের ভক্ত টি এম সি পন্থী দু চারিজন লোক ভর্তি হয়ে গেছে, একটু তাঁরা নতুন করে সিপিএম পন্থী সিপিএম পন্থী হলে উপকার হয়। ঠিক কবে কয়েন্ড জানি না, আগে ভাবতাম লিউ শাও চি র কয়েনেজ, পরে খেয়াল করে দেখেছি, সোভিয়েত লিটরেচার ভরতি, বিশুদ্ধবাদী গুড কমিইউনিস্ট এক ধরণের মরাল অ্যাবসার্ড প্রপোজিশন হলেও অনেক পরের ধাপ। একটু তো নিজস্বতা সম্পর্কে ধারণা থাকবে?

  • Ishan | ২০ জুন ২০১৯ ১৭:৩২411907
  • ঠিক চলছে আজ?
  • dc | ২০ জুন ২০১৯ ১৫:০৭411906
  • আমার মানে হলো যাদের উনি নিজে বন্দী করেছেন।
  • | ২০ জুন ২০১৯ ১৪:৫৮411905
  • দেকেচ! হতচ্ছাড়া গুরুর সার্ভার আমার অত্তব্ড় পোস্টটা গিলে ফেলল!

    আরে অমি ঢুকেছিলাম বান্ছারাম থেকে একটু মিষ্টি তিঅহ্হ্টি খেতে। তো ঢুকেছিই যখন একটু শাড়ি হ্যান্ডিক্রাফটস ইত্যাদি দেখি। হঠাৎ দেখি এসে দোকানের লোকজনকে বিস্তর নির্দেশ দিচ্ছেন। তাকাতেই খপাৎ করে ধরে 'এই যে এই যে এ আপনি জ্যাকেট পরেন?' তারপর তসরের জ্যাকেটগুলো দেখিয়ে বললেন 'এগুলো আমার প্রেসিডেন্সি জেলের বন্দীরা বনিয়েছে'। আমি বুঝলাম না 'আমার'টা কার কোয়ালিফায়ার? প্রেসিডেন্সি জেল না বন্দীরা। যাই হোক কোন ম্যানিকুইনকে কী পরাবে কোথায় কোনটা ডিসপ্লে করবে এইসব নির্দেশ দিয়ে হনহন করে হেঁটে কোথায় চোলে গেলেন।
    আর আমি ভাবলাম মাইক্রোম্যানেজমেন্টের কি ঠ্যালা রে বাবা! আমার বিইউ হেড এমনি হলে হন্যে হয়ে চাকরি বদলাতাম (আগে বদলেওছি এই কারণে)

    তবে এই সুযোগে আমি সব জ্যাকেট নেড়েচেড়ে দাম জিগ্যেস করে দুই একটা খুলে দেখে এলাম। এমনিতে না কেনা পাবলিককে তেমন পাত্তা না দিলেও সেদিন দোকানের লোক খাতির করে দেখিয়েছে। কে জানে ম্যাডাম যদি ফিরে আসে আর আমি নালিশ করে দিই ঃ-ড
  • | ২০ জুন ২০১৯ ১৪:৫৪411904
  • দেকেচ! হতচ্ছাড়া গুরুর সার্ভার আমার তো ঢুকেছিই যখন একটু শাড়ি হ্যান্ডিক্রাফটস ইত্যাদি দেখি। অত্তব্ড় পোস্টটা গিলে ফেলল!

    আরে অমি ঢুকেছিলাম বান্ছারাম থেকে একটু মিষ্টি তিঅহ্হ্টি খেতে। হঠাৎ দেখি এসে দোকানের লোকজনকে বিস্তর নির্দেশ দিচ্ছেন। তাকাতেই খপাৎ করে ধরে 'এই যে এই যে এ আপনি জ্যাকেট পরেন?' তারপর তসরের জ্যাকেটগুলো দেখিয়ে বললেন 'এগুলো আমার প্রেসিডেন্সি জেলের বন্দীরা বনিয়েছে'। আমি বুঝলাম না 'আমার'টা কার কোয়ালিফায়ার? প্রেসিডেন্সি জেল না বন্দীরা। যাই হোক কোন ম্যানিকুইনকে কী পরাবে কোথায় কোনটা ডিসপ্লে করবে এইসব নির্দেশ দিয়ে হনহন করে হেঁটে কোথায় চোলে গেলেন।
    আর আমি ভাবলাম মাইক্রোম্যানেজমেন্টের কি ঠ্যালা রে বাবা! আমার বিইউ হেড এমনি হলে হন্যে হয়ে চাকরি বদলাতাম (আগে বদলেওছি এই কারণে)

    তবে এই সুযোগে আমি সব জ্যাকেট নেড়েচেড়ে দাম জিগ্যেস করে দুই একটা খুলে দেখে এলাম। এমনিতে না কেনা পাবলিককে তেমন পাত্তা না দিলেও সেদিন দোকানের লোক খাতির করে দেখিয়েছে। কে জানে ম্যাডাম যদি ফিরে আসে আর আমি নালিশ করে দিই :-D
  • PM | ২০ জুন ২০১৯ ১২:০৭411903
  • বিশ্ববাংলার স্টলে জিনিষের কি দাম - বাপ্প
  • Amit | ২০ জুন ২০১৯ ১২:০১411902
  • তো জ্যাকেট কিনলেন ?
  • | ২০ জুন ২০১৯ ১১:৫৯411901
  • হ্যাঁ ঐ তসরের জ্যাকেটগুলো বেচতে চাইছিলেন। ওগুলো নাকি 'আমার প্রেসিডেন্সি জেলের বন্দীরা বানায়'। আমি নেহাৎই বান্ছারাম থেকে এট্টু মিষ্টি খেতে ঢুকেছিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত