এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ১৭ জুন ২০১৯ ২৩:১১411720
  • name: অর্জুন mail: country:

    IP Address : 561212.96.671212.5 (*) Date:14 Jun 2019 -- 02:04 AM

    'সরকারী হাসপাতালের কঙ্কালসার অবস্থাটা বেরিয়ে পড়েছে। জুনিয়র ডাক্তারদের দিয়ে স্বাস্থ্য পরিষেবাটা উনি কোনো রকমে চালিয়ে রেখেছেন, এটা স্বীকার করছেন না কেন?' তরুন ডাক্তার হুমায়ুন কবীরের এই বক্তব্যটা ভাল লাগল।

  • S | ১৭ জুন ২০১৯ ২৩:০৮411719
  • সেটা আপনার মত। শচিন তেন্ডুলকার মেধাবী ছিলেন?
  • এলেবেলে | ১৭ জুন ২০১৯ ২৩:০৬411718
  • ঝগড়া করব কেন খামোখা! আসলে মেধা মাপার কোনও মাপকাঠি নেই, মেধা বলে আদৌ কিছু আছে কিনা সেটাই প্রশ্ন। সেটা মাপার যেসব গজফিতে আমদানি করা হয়েছে তাতে মেধা মাপা অসম্ভব।
  • pi | ১৭ জুন ২০১৯ ২৩:০৪411717
  • আমি তো আগে, মানে ছোটোবেলায় আরো বেশি ক্রিকেট ফ্যান ছিলাম!!
  • S | ১৭ জুন ২০১৯ ২৩:০৩411716
  • আপনি যেটা বললেন সেটা ঝগড়ার জন্য ঠিক আছে, কিন্তু বোঝার জন্য নয়।
  • এলেবেলে | ১৭ জুন ২০১৯ ২৩:০২411715
  • যাঁরা অমর্ত্যকে মেধাবী ঠিক করে দেন অবশ্যই তাঁরা নন। কিন্তু মেধা না থাকলে শুধু স্কিল দিয়ে ওই মান নামে না, পরিমাণ নামলেও নামতে পারে।
  • S | ১৭ জুন ২০১৯ ২২:৫৯411714
  • রবীন্দ্রনাথ যে মেধাবী ছিলেন কে ঠিক করে দেয়?
  • Du | ১৭ জুন ২০১৯ ২২:৫৩411713
  • এবিপি আনন্দের আগে ওটার রিয়াকশন শুনেছি হয়্তো এই পাতাতেও আছে।
  • এলেবেলে | ১৭ জুন ২০১৯ ২২:৪৭411712
  • *অ্যাকাডেমিশিয়ান।

    ডিডিকে ধন্যবাদ 'খ'-র লেখাটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। মানে পড়েছি কিন্তু উনিই 'খ' তা জানতাম না। ধন্যবাদটা আসলে এই জানকারি দেওয়ার জন্য।
  • Ishan | ১৭ জুন ২০১৯ ২২:৪৫411711
  • রটনা না।
    তবে ওই পদবীর ব্যাপারটা মমতা অন্যত্রও বলে থাকতে পারেন। শুনিনি হতেই পারে।
    আর পাই কবে থেকে ক্রিকেট খেলার ফ্যান হল? তাও এই বাজারে?
  • এলেবেলে | ১৭ জুন ২০১৯ ২২:৪৪411710
  • ওজ্জুন আমার মেধা নিয়ে ল্যাল্যাপনা দেখেছেন এবং বড়েস মেধার সংজ্ঞা দিয়েছেন।

    আগে ওজ্জুনকে বলি 'মেধা' নিয়ে আমার গুমোর নেই কারণ আমার মেধাই নেই। ওই ফুটুনি দেখিয়েছিলেন জনৈক ২২৩, তিনি অলরেডি ফুটে উঠেছেন।

    বড়েস মেধার যে সংজ্ঞা দিয়েছেন তাতে স্পষ্টভাবেই অ্যাকাডেমিক মেধার কথা বলেছেন। আমি নিজে মেধার এই চিরাচরিত সংজ্ঞাকে মানি না। কেন মানি না? কারণ অ্যাকামেডিশিয়ানরাই পৃথিবীর যাবতীয় মেধার অধিকারী নন। এবং সমস্ত কারিগর এবং নিরক্ষর মানুষকে 'স্কিল'-এর আওতায় ফেলে দেওয়া একটা ঔপনিবেশিক ধাঁচা ছাড়া আর অন্য কিছুই নয়। শিক্ষিত ব্যক্তিরই কেবলমাত্র মেধা থাকে এটা অত্যন্ত সরলীকরণ। রবীন্দ্রনাথ ছেড়ে দিন, রামকিঙ্করকে ধরুন। তাঁর মেধা ছিল? তাঁর শিক্ষাগত যোগ্যতা? এক মেধাবী যদি অন্য মেধাবীর মেধা নির্ধারণ করে তবে আর মেধা কী?
  • র২হ | ১৭ জুন ২০১৯ ২২:৪২411709
  • পাঁচটা কুড়ি থেকে দশটা পঞ্চাশ তিন ঘন্টার বেশি হচ্ছে।

    আর বডি আটকানোর ব্যাপারটা রটনা নাকি? ডাক্তাররা নিজেরাই বললেন তো।
  • pi | ১৭ জুন ২০১৯ ২২:৩৪411708
  • করা হল কিনা সেটা দেখার জন্য ১০ দিন না কতদিন দেখবে বললেন তো ডাক্তাররা।
  • pi | ১৭ জুন ২০১৯ ২২:৩২411707
  • লিটন দাস ৩ বলে ৩ ৬!!

    কী বেধড়ক পেটাচ্ছে বাংলাদেশ! ৩২৩ তো ৫-৬ ওভার বাকি থাকতেই করে ফেলবে মনে হচ্ছে!!
  • Du | ১৭ জুন ২০১৯ ২২:২৮411706
  • আসল কথাটা গ্যালারির দিকেই বলেছেন। এবিপিরটা মাইল্ড ভার্সান ফ্রিঁজ সাপোর্টারদের জন্য।
  • saikat | ১৭ জুন ২০১৯ ২২:২০411704
  • বোধির কথাটায় যুক্তি ছিল। রোগীপক্ষ না থাকার ব্যাপারটা, যাদের জন্য নাকি পুরো ব্যবস্থাটা। ডাক্তার আর সরকার, দুই পক্ষই শেষ পর্যন্ত তাদের দূরত্ব থেকে হয়ত সরে আসতে পারল, বিশেষ করে মমতা সব কিছু মেনে নিয়ে ইমেজটা একটু ঘষেমেজে নিলেন হয়ত কিন্তু পুরো ব্যাপারটা কিছুটা হলেও মূষিক প্রসব করল ? যেগুলো সরকারপক্ষ থেকে করাও হবে বলা হল, সেগুলো হল কিনা কে দেখবে ?
  • Du | ১৭ জুন ২০১৯ ২২:২০411705
  • ঈশান এবিপিতে ভাব সম্প্রসারন। তারে দুদিন আগেই বলা হয়ে গিয়েছে।
  • Du | ১৭ জুন ২০১৯ ২২:১৮411703
  • একটু নারীঘটিত অ্যাঙ্গল থাকলেই গণপিটুনির প্রেক্ষিতটা স্ট্রঙ্গ হয়।
  • ঘেটু | ১৭ জুন ২০১৯ ২২:১৪411702
  • মৃত্যুর পর সম্ভবত তিন ঘন্টা অপেক্ষা করতে হয়। তারপর ডেথ সার্টিফিকেট লেখেন। পেসেন্ট পার্টি এসব বোঝেনা। তারা ঐ অপেক্ষা করতে রাজি ছিল না। উপরন্তু রটিয়ে দেওয়া হয় ডাক্তাররা বডি আটকে রেখেছে। ঝামেলা বাধে। এরপর ট্রাক ভরে লোক এনে হাসপাতালে চড়াও হয়। আর তারা সবাই মুসলমান ছিল। দিদি বলেছে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। তার ফলে মুসলমানরা তাণ্ডব করেছে। প্রশাসন কিছু করেনি। আন্দোলনকারীরা সেই সব পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে।
    পুরো ঘটনার জন্য দিদি যেমন দায়ী , যেটা সহজে মেটাতে পারতেন সেটা করতে এত দিন লেগে গেল ? সিরিয়াল এর সমস্যা উনি তুড়ি মেড়ে ঠিক করেন। রাজীব কুমারকে বাঁচাতে ধরণা দেন। এক্ষেত্রে উনি উল্টো পথে হাঁটলেন।
    পরিবহ ভালো নেই।
  • pi | ১৭ জুন ২০১৯ ২২:১১411701
  • শাকিবের ১০০, আবার!

    বাংলাদেশ তো বাঘের মত খেলছে!
  • Ishan | ১৭ জুন ২০১৯ ২১:৫৬411699
  • ওটা তো এবিপিতে বলেছিলেন। আমি শুনলাম।

    বক্তব্যটা মোটামুটি এই ছিল (হুবহু নয়)ঃ "আজ যদি ডাক্তার বলে তোমার টাইটেল কী পদবী কী, আজ যদি ফায়ার ব্রিগেড বলে তোমার বাড়িতে আগুন লেগেছে, তোমার পদবী কী, তারপর তোমার বাড়িতে আগুন নেভাতে যাব, আজ যদি আর্মি বলে তোমার পদবী কী দেখে তোমার সেনাবাহিনীতে কাজ করতে দেব, তবে দেশ থাকবে?"

    বিজেপি আর সিপিএমের ভেদাভেদের রাজনীতি নিয়ে বলতে গিয়ে বলেছিলেন। আমি আপত্তিকর কিছু পাইনি। লিংকও পাওয়া যাবে।
  • | ১৭ জুন ২০১৯ ২১:৫৩411698
  • ভাল কথা বিহারে এনসেফেলাইটিস আউটব্রেকে ১০০ জনের মত বাচ্চা মারা গেছে ইতিমধ্যে।চ
  • | ১৭ জুন ২০১৯ ২১:৫১411697
  • হ্যাঁ একদম শেষে একজন বললেন 'উইত ডিউ রেসপেক্ট ম্যা'ম আমরা পদবী দেখে চিকিৎসা করি না'
  • aranya | ১৭ জুন ২০১৯ ২১:৪১411696
  • আর 'ডাক্তাররা রোগীর উপাধি দেখে চিকিৎসা করেন' এটার বিরোধিতা কেউ করেছেন কিনা।
    রাজ্যের প্রশাসনিক মাথার এই প্রাণপণ চেষ্টা - সাম্প্রদায়িক মেরুকরণের, এই নির্লজ্জ সুবিধাবাদী অবস্থানের মুখের ওপর জবাব যদি কেউ দিয়ে থাকেন, খুশী হব।
  • X | ১৭ জুন ২০১৯ ২১:৩৯411695
  • জুনিয়র যে ছেলেটি সিগারেট খাচ্ছিল বলে মরণাপন্ন রোগির কাছে না গিয়ে আরেক জুনিয়রকে যেতে বলে, আর সে ও না যাওয়ায় শেষে "হাত ধরে টানা আর গালমন্দ" করা, সেটা কি বলেছে? অ্যালেজড ভুল চিকিৎসা, অবহেলা, ডেথ সার্টি দেওয়ার বাওয়াল, বডি আটকানোর বাওয়ালের সাথে হস্টেল থেকে দাদাবন্ধুদের ডেকে ৪০-৫০ জন স্টুডেন্ট মিলে ১০-১৫ জন রোগীর আত্মীয়দের ক্যালানোর কথা বলেছে? সেই ক্যালের কয়েক ঘন্টা পরে লরি করে লোক আসে, যা সম্ভবত তৃণমূলেরই কোনো লোকাল কমিটির এবং মাঝারি স্তরের কোনো দাদা/নেতা/কাউন্সিলারের অনুমতিতেই, তাই যারা এসেছিল প্রশাসনের হাতে তারা কোনদিনই ধরা পড়বে না, সেসব বলেছে?

    কানে হেডফোন গুঁজে দায়সারা এমার্জেন্সি অ্যাটেন্ড করে গলায় ঝোলানো ভাঙা ডানহাত দেখেও বাঁহাত তুলুন, ঘোরান, কই কিছু হয়নি তো, বাড়ি চলে যান বলার স্মাটনেস, হাতেr শিরায় চ্যানেল করে রাখা রোগীকে চ্যানেলে ঢেলে দেওয়ার ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন ইন্ট্রামাস্কুলার পুস করে চলে যাওয়ার ক্যালাসনেস, চেস্ট স্পেশালিস্টের রেফার করা ইউ এস জি গাইডেড প্লুরাল ফ্লুইড রিমুভাল এর মেশিন খারাপ থাকায় ৫ দিন অকারণে ভর্তি রেখে শেষে প্রথম ইঞ্জেকশন ধরা প্রেমিকাকে দিয়ে অ্যানাস্থে্সিয়া করার নামে সারা পিঠে ৮-১০ বার পুশ করে সমস্ত ওষুধে রোগীর পিঠ পাজামা ভিজিয়ে শেষে প্রেমিকাকে দিয়েই সম্পূর্ন আন্দাজে সূচ ফুঁটিয়ে এক সিরিঞ্জ রক্ত বের করে এনে, এই ব্লাড আসছে, চল চল বলে কেটে পড়ার সংস্কৃতি এই মিটিং এর পরে বন্ধ হবে বলে সরকারী হাসপাতালগামী ভবিষ্যতের রোগীরা সান্ত্বনা পেলেন আশা করি। সামনে বন্দুকধারি পুলিশ বসে থাকলে অন্তত এসবের পরে রোগী বা তার আত্মীয়রা আর যা হোক সামনে বসে থাকা ছাত্রটিকে খিস্তি মারতে পারবেন না।
  • aranya | ১৭ জুন ২০১৯ ২১:৩৬411694
  • মিটিং-এ ইনফ্রা সংক্রান্ত বিষয় কি কি এসেছে কেউ যদি একটু লেখেন - পাই, দ বা আর কেউ

    জেলার হাসপাতালে ডাক্তার, যন্ত্রপাতি (সাগর দত্তে পেডিয়াট্রিক ভেন্টিলেটার থাকলে বাচ্চাটা এভাবে মারা যায় না), ওষুধ, ২৪ ঘন্টা ইসিজি, বিভিন্ন টেস্ট, ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত সাপ্লাই - এসব প্রচন্ড দরকার, যাতে কলকাতায় রেফারাল কমে। অবশ্যই কলকাতার হাসপাতাল গুলোতেও দরকার এসব কিছুই।

    হাজারের ওপর রোগী পিছু একজন ডাক্তার, এভাবে চিকিৎসা চলতে থাকলে ভাল কিছু হওয়ার নেই
  • dc | ১৭ জুন ২০১৯ ২১:১৯411693
  • তাহলে ধর্মঘট উঠে গেল। এবার যদি চিকিৎসা ব্যবস্থার কিছু উন্নতি হয় তো ভালো।
  • | ১৭ জুন ২০১৯ ২০:৪৩411692
  • হ্যাঁ মানে মিলিটারি বগলে করে ঘুরলে তো আর ডিসকন্টেন্ট কমবে না, কারণ মিলিটারি চিকিৎঅসা কিসুই করবে না। আর পেশেন্ট পার্টি কমিউনিকেশন এর জন্য হেল্প ডেস্ক নির্ভরতা টা জাস্ট ডঃ এর সঙ্গে পেশেন্ট পার্টির আরো দূরত্ত্ব তৈরী করবে, কারণ মানুশ হেল্প ডেস্ক এর কাছে আসে না, ডাক্তারের কাছে আসে, বিষয় টা যদি শুধু নিরাপত্তা ধরাও হয় তাহলে ও এটা বেসিক সেন্স, এটা আমার ফেলু মাথায় মাথায় আসছে মানে উচ্চ মেধার আর প্রশাসকের মাথাতেও আসছে।

    যাই হোক আলোচনা কে ডিসকারেজ করতে আই রাজি নই। আলোচনা টা একটা অফ দ্য কোর্ট সেটলমেন্ট এর আকার ধারণ করলে ভালো হত।

  • | ১৭ জুন ২০১৯ ২০:৩৯411691
  • দমু, ক্যামেরার সামনে মমতা ব্যানার্জির ধারে কাছে কেউ নেই অ্যান্ড ফ্র্যাংকলি দ্যাট ইজ পার্ট অফ হার জব ঃ-))

    পাই, থ্যাংক্স খেয়াল করেছিশ বলে। আর সবাই কে জানালি বলে।

    আমি ওভারল খুশি, জাস্ট পেশেন্ট পার্টি থাগলে আরো ভালো লাগতো, তাদের পরিবারে তো যে গেল সে গেল। সরকার ও ডাক্তার রা তো তাঁদের কাছেই দায়বদ্ধ থাকার কথা। সব কিছুকেই সিকিউরিটি ইসু হিসেবে দেখা একটা প্রশাসন পন্থী আর মেরিটোক্রাট দের বাতিক।

    বাট ওভারল আই অ্যাম হ্যাপি, সমালোচনা অনেক করেছি, আলোচনা ইজ অলওয়েজ গুড।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত