এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ১৭ জুন ২০১৯ ২০:১৬411690
  • পেশেন্ট পার্টি এফ আই আর করেছে শুনেছি।

    আমি এবিপি এবং অন্যান্য খবরে যা দেখলাম, এবং পড়লামঃ রোগির পক্ষের লোকেরা চিকিৎসা নিয়ে খুশি ছিলেননা। গালমন্দ করেন। একজন ডাক্তারের হাত ধরে টানেন। ডাক্তাররা বলেন বডি ছাড়বেন না। এর পর রোগির এলাকা থেকে কিছু লোক এসে জমা হন। কিছু হুজ্জুতি হয়। সম্ভবত কথাকাটাকাটি, কিছু হাতাহাতি। ডাক্তাররা লাঠিসোটা নিয়ে ক্যালাতে শুরু করেন। ফেলে ক্যালান অন্তত একজনকে। তারপর বাইরে বেরিয়ে আরও ক্যালাতে যান। রোগী পক্ষ ইটপাটকেল ছোঁড়ে। পরিবহ আহত হন।

    এই মিটিং আমি দেখিনি। তবে পুরো চিত্রটা নিয়ে তদন্ত ইত্যাদি নিঃসন্দেহে এরপর চাপা পড়ে গেল। তাতে মমতা এবং ডাক্তাররা মিলে চিকিৎসা ব্যবস্থার উন্নতি করলে করুন।
  • | ১৭ জুন ২০১৯ ১৯:৫৯411688
  • আমি খানিকটা দেখেছি। জেলার প্রতিনিধিরা চমৎকার বলেছেন। ইনফ্রা রিলেটেড অনেক ইস্যু তুলে ধরেছেন ওঁরা।
    মমব্যান ফাটিয়ে পি আর করছিলেন।
  • pi | ১৭ জুন ২০১৯ ১৯:৫৯411689
  • হানুদা, টইতে এটাই লিখেছি দেখ। নিরাপত্ত বাদ দিয়েও পরিকাঠামো পরিষেবার সমস্যার খুঁটিনাটি উঠে এসেছে, বলা ভাল সেসবই যে নিরাপত্তা সমস্যার মূলে, সেসবও, যেটুকু শুনলাম।
    পেশেন্ট মানে খারাপ নয়, ব্যাপারটা পেশেন্ট বনাম ডাক্তার নয়, এই ব্যাপারটা উঠে এসেছে।
  • PM | ১৭ জুন ২০১৯ ১৯:৫৬411687
  • "ওঁরা নিজের মুখে অন ক্যামেরা বলেছেন বডি আটকে রাখার হুমকি দেওয়া হয়েছিল।"

    এটা আমিও বিশ্বাস করেছি। ওরা আইন বিরুদ্ধ কাজ করেছে। কিন্তু সেক্ষেত্রেও প্রশ্ন থাকে---

    ১। পেশেন্ট পার্টি কোনো কম্প্লেন করে নি। সরকরি রিড্রেসাল প্রসেস এ আস্থা না থাকার জন্য। সেই আস্থা কেনো নেই ? এটা আনা কার দায়িত্ব ?

    ২। এই জেনুইন অন্যায়ের প্রতিবিধান করতে যদি ২০০ লোক ট্রাক এ করে এসে ১০ জন নন রেলিভ্যান্ট জুনিয়ার ডক কে পিটিয়ে গেলে সেটা সমর্থন করেন ? ( এক্ষেত্রে অল্পের জন্য খুন হয় নি ),
  • | ১৭ জুন ২০১৯ ১৯:৫২411686
  • আমি লাইভ দেখিনি। পজিটিভ আলোচনা হলে ভালো কথা। আনন্দের কথা অ্যাকচুয়ালি। তবে নিরাপত্তা র সমস্যা ও সমাধান দুটো ই শুধু নিরাপত্তা বলে মনে হয় না। মানে যে কোনো অর্থ ও স্তরে, তবে অল্প বয়সী ছেলে মেয়ে অনেক খেটেছে, আলোচনা করার সুযোগ পেয়েছে, কলকাতার বাইরে হলে কিসুই গুরুত্ত্ব পেত না, কিন্তু যে সুযোগ পেয়েছে সেটা যদি ভালো ভাবে সরকার ও তাঁরা ব্যবহার করে থাকেন, নো কমপ্লেইন্স। ওয়েল ডান টু বোথ।

    এমন ভাবে বলছি যেন আমার অপিনিয়নের জন্য পৃথিবী ও আপনেরা বসে আছেন, কিন্তু কি করি এই অপিনিয়ন অতি আপদ ঃ-)))))
  • pi | ১৭ জুন ২০১৯ ১৭:৫৪411685
  • ডাক্তাররা আশ্বস্ত জানালেন, কাজে যোগ দিতে চান। কিন্তু ফর্মাল ঘোষণা এন আর এসে গিয়ে করতে চাওয়ার অনুমতি চাইলেন। তো দিদি তাতে বললেন,, বেশ তো, এখানে একটু মিষ্টি করে বলে যাও, ওখানে গিয়ে জোরালো ভাবে বোলো!!

    মিটিং টা কিন্তু ভাল হয়েছে, শেষে যেটুকু দেখলাম, দু'পক্ষই খুব ভাল হ্যান্ডল করল, যেটা ভাল লাগল সদর্থক ভংি, দু'দিকেই।
  • pi | ১৭ জুন ২০১৯ ১৭:৪২411684
  • সবাই তো খুব খুশি দেখছি
    পুণ্যদাও দেখি হাসিমুখে বেরচ্ছেন।
  • র২হ | ১৭ জুন ২০১৯ ১৭:২৫411683
  • আমি ডাক্তারদের একটা ক্ষেত্রে অন্তত পূর্ণ বিশ্বাস করছি।

    ওঁরা নিজের মুখে অন ক্যামেরা বলেছেন বডি আটকে রাখার হুমকি দেওয়া হয়েছিল।
  • S | ১৭ জুন ২০১৯ ১৭:১২411682
  • যারই প্ল্যান হোক না কেন, ভালো ব্যাপার।
  • tatin | ১৭ জুন ২০১৯ ১৭:১১411681
  • এই মিডিয়া লাইভ কি প্রশান্ত কিশোরের প্ল্যান?
  • pi | ১৭ জুন ২০১৯ ১৬:৫৪411680
  • জুনিয়র ডাক্তাররা তো মাননীয়ার উপর পূর্ণ আস্থা জ্ঞাপন করছেন!
  • S | ১৭ জুন ২০১৯ ১৬:৩৬411679
  • * অবশ্যই
  • S | ১৭ জুন ২০১৯ ১৬:৩৫411678
  • এটা বাজে কথা। মাইনরিটি কার্ড দিদি খেলেছেন অবশই। কিন্তু অনেকেই বিজেপি আসবে এই শন্কায় দিদিকে যেকোনও মুল্যে সমর্থন করছেন। হয়তো ঠিকই করছেন, সেটা বিতর্কযোগ্য। মজার কথা হলো মাননীয়া তাঁর নিজস্ব প্রতিভায় সেই সমর্থনও হারাচ্ছেন সেতো দেখতেই পাচ্ছি।
  • Hmm | ১৭ জুন ২০১৯ ১৬:১৯411677
  • ট্রাক ভর্তি লোকজন মহঃ শাহিদ এর আত্মীয় না হয়ে মহন্ত সুহৃদ এর আত্মীয় হত, তাহলেও কি খ বাবু এত যুক্তি খাড়া করতেন??
  • Amit | ১৭ জুন ২০১৯ ১৫:৫৮411676
  • খ কে, আমি ব্যক্তি গত ভাবে আপনাকে চিনি না, সুতরাং বিশ্বাস অবিশ্বাস র প্রশ্ন আসে না। কিন্তু সোশ্যাল মিডিয়া গরম করনেওয়ালা বলতে কি বোঝাতে চাইলেন, আপনি ই জানেন। এখানে যারা অল্প বিস্তর লেখেন তারা অনেকেই দেশের বাইরে, বিশাল কিছু বিপ্লবের জন্য নয়, কনটেম্পোরারি কোনো বিষয়ে জাস্ট মতামত দেওয়া টাই উদ্দেশ্য।

    প্রথম কথা আপনি যেভাবে রোস্টার ভেরিফাই করতে বললেন, ইটা mপরিষ্কার আপনি জু ড: দের বিশ্বাস করেন না। ঠিক আছে। যে রোগী দের নিয়ে এতো কান্ড, তাদের ভার্সন কেন বিশ্বাস করা হবে ? সিসিটিভি ফুটেজ কোথায় ? পুলিশ সেগুলো নিয়ে কি তদন্ত করছে ? তাহলে মিটিং বা মিডিয়া তে দেখাক না। এতো স্পেকুলেশন র দরকার কি ?

    প্রশ্নটা এই জন্যেই করা হচ্ছে কারণ কারোরকে ধরে পেটানো টা কোনো ভাবেই এসিসিপিটাবলে নয় আমার কাছে, যেই করে থাকুক। সেটাই লুম্পেনইসম কে প্রশয় দেওয়া। যদি ডাক্তার দের ই দোষ হয় তাহলে ট্রাক এ করে লোক না এনে ওনারা পুলিশ এ অভিযোগ করলেন না কেন ? পুলিশ না হলে লোকাল কাউন্সিলর বা MLA কে জানালেন না কেন ? পেটানোই কি এক মাত্র রাস্তা ? মিটিং এ এসে ওনারা ঠিক কি জাস্টিফাই করতে চান ?
  • dc | ১৭ জুন ২০১৯ ১৫:৪৬411674
  • হ্যাঁ ডে জিরো :d
  • S | ১৭ জুন ২০১৯ ১৫:৪৬411675
  • প্রেসিডেন্টের তো ম্যাকেনজিতে চাকরী বাঁধা।
  • dc | ১৭ জুন ২০১৯ ১৫:৪৫411673
  • এনিওয়ে, কাটান। আমিও কাজে বেরোই ঃ-)
  • dc | ১৭ জুন ২০১৯ ১৫:৪৩411672
  • যদ্দুর মনে পড়ছে জিসেক মেস পার্টিগুলোর মদের দায়িত্বে থাকতো। প্রেসিডেন্টের তো আলাদা ঘ্যাম হতো।
  • S | ১৭ জুন ২০১৯ ১৫:৪১411671
  • আসল স্বার্থ টাকার নয়। প্লেসমেন্টের।
  • S | ১৭ জুন ২০১৯ ১৫:৩৯411669
  • না জিসেক বা ঐরকম কিছু একটা পোস্ট আছে। এখন যা মনে পড়ছে।
  • dc | ১৭ জুন ২০১৯ ১৫:৩৯411670
  • মেস সেকিও বোধায় মেম্বার, অন্তত ক্যাম্পেন করতো বলে তো মনে পড়ছে। জিসেক না প্রেসিডেন্ট? নাকি দুটো পদই আছে? ভুলে গেছি।
  • S | ১৭ জুন ২০১৯ ১৫:৩৩411668
  • মেস সেক ইউনিয়নের মেম্বার নয় বোধয়। যতদুর মনে পড়ছে। জিসেক হয়্না, প্রেসিডেন্ট হয়। মেস সেকি তেমন কিস্যু আকর্ষণীয় পদ নয়।
  • | ১৭ জুন ২০১৯ ১৫:৩১411667
  • *লাইভ
  • S | ১৭ জুন ২০১৯ ১৫:৩০411666
  • প্রত্যেকজন।
  • dc | ১৭ জুন ২০১৯ ১৫:২৯411665
  • কিন্তু S আইআইএম এর কমিটি ব্যক্তিস্বার্থের চারণভূমি? মেস সেকি হয়তো হতে পারে, তাই বলে জি সেকও? :p
  • | ১৭ জুন ২০১৯ ১৫:২৭411664
  • ৩ টেয় মিটিঙে লইভ টেলেকাস্ট করার অনুমতি দেওয়া হয়েছে। মিডিয়া ছাড়া লইভ টেলেকাস্ট মানে ফেবু লাইভ।
  • lcm | ১৭ জুন ২০১৯ ১৫:২৫411663
  • সেকি! আলোচনায় রুগী পক্ষ নেই! রুগ্ন এবং ভগ্ন সরকারি স্বাস্থ্য ব্যব্স্থার প্রাইমারি ভিক্টিম রুগী পক্ষ। সেকেন্ডারি ভিক্টিম স্টাফ (ডাক্তার, নার্স, মেডিক্যাল স্টাফ)।
    সিস্টেমের দুই ভিক্টিমের মধ্যে লড়াই অন্তত দুর্ভাগ্যজনক।
  • dc | ১৭ জুন ২০১৯ ১৫:২৩411662
  • অমিত ওখানে জেলে কিছু খেতে টেতে দেয় না। বন্দীরা যেখানে যা আরশোলা টারশোলা, ইঁদুর ব্যাং টিকটিকি পায় কপাকপ মুখে পুরে দেয়। আর যেদিন একটা গোটা সাপ ধরতে পারে সেদিন তো ফিস্ট লাগিয়ে দেয়।

    খ দা, প্রাইভেট হাসপাতালে আমার অভিজ্ঞতা সামান্য ভালো। আমাদের বাড়ির কাছে অ্যাপোলো ফার্স্ট মেড নামে একটা হাসপাতাল আছে, ওরা অ্যাপোলোর ফ্র্যাঞ্চাইজি। ওখানে একবার ভর্তি হতে হয়েছিল, ডাক্তার মাঝে মাঝেই এসে দেখা করতেন, ফোন করলেও সবসময়ে ধরতেন। ফ্লোর ম্যানেজারও এসে দেখা করে যেতেন। আমার শশুরমশাইয়ের প্রস্টেট অপারেশান ওখানে করিয়েছিলাম, সেবারও সবার থেকেই খুব ভালো ব্যবহার পেয়েছিলাম। আর আমার মার চিকিত্সা নিয়মিত করাই, এখনও অবধি সেরকম কোন খারাপ অভিজ্ঞতা হয়নি, বরং ডাক্তার মার সাথে রীতিমতো গল্প জুড়ে দেন। তবে আমারটা এক্সেপশনাল কেসও হতে পারে, বা সাউথে সাধারনত মেডিকাল পরিষেবা বোধায় এখনও সামান্য ভালো আছে, তাও হতে পারে। আর অ্যাপোলোয় খারাপ অভিজ্ঞতা হয়েছে এরকমও অনেকের কাছে শুনেছি।
  • S | ১৭ জুন ২০১৯ ১৫:২১411661
  • নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী রুগীদের রিপ্রেজেন্ট না করতে পারলে তো আরো মুশকিলের কথা। রুগীপক্ষ আলাদা কোনও স্পিশিস নয়, সমাজের র‌্যান্ডাম স্যাম্পল। মিডিয়াপ্রিয় নেত্রীর সাথে আলোচনায় কেন মিডিয়া থাকতে পারবেনা সে প্রশ্ন থেকে চোখ ঘোরাতে অবশ্য সদ্য বরাত পাওয়া জনগণের যুক্তি খারা করাই স্বাভাবিক। এই আলোচনায় নেত্রীর সম্ভাব্য ব্যর্থতার আগেই অনেকে হেজ করে রাখছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত