এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | ১৬ জুন ২০১৯ ১৮:২২411509
  • বডি আটকানো আগে হয়েছিল না ডাক্তার দের গালাগালি, ধাক্কা ধাক্কি আগে করা হয়েছিল ? সেটাও হ্যারাসমেন্ট এর আওতাতে পড়ে। বডি আটকানো ভালো কাজ কেও বলছেনা, কিন্তু শুরুটা কে করেছে ? সিসিটিভি ফুটেজ কোথায় ? সেসব দেখা হোক আর যারা শুরু করেছে, তাদেরকে ধরা হোক। ব্যাস। এসব উচ্চ মেধা, নিম্ন মেধা ইত্যাদি ঢপের কোনো দরকার নেই।
  • S | ১৬ জুন ২০১৯ ১৮:২২411510
  • আপনি নিজেও জানেন না আপনি কি লিখেছেন।
  • | ১৬ জুন ২০১৯ ১৮:১৯411508
  • একেবারেই বানাইনি বাংলাটা পড়তে শিখুন‌।
  • S | ১৬ জুন ২০১৯ ১৮:১৫411507
  • সমস্ত তিনোদের চীটফান্ড চোর মনে করলে সামলাতে পারবেন তো? দিদির হয়ে কেউ কখনও প্রচার বা কোনোরকম সমর্থন দেখালেই তাকে তিনোদের মতন স্বার্থান্বেষী বললে চলবে তো?

    আপনি আবারও একটা বাইনারি বানালেন। আপনার মতে তিনো বিরোধী মানেই বিজেপি আর তিনোদলকে সমর্থন মানেই বিজেপির বিরোধিতা।

    তিনোর সমর্থন করে যে সেকুলার হওয়া যাবেনা, সেটা দিদি বলেই দিয়েছেন। উনার মাইনরিটিদের প্রতি সহানুভুতি শুধুমাত্র ভোটের জন্য। মাইনরিটি ভোট সড়ে গেলেই ধর্মনিরপেক্ষতাও শেষ। ধরে নিচ্ছি যে সমস্ত তিনোসমর্থকদের ধর্মনিরপেক্ষতাও সেইরকমেরই। নো ওয়ান্ডার তাদের ল্যাঙ্গুয়েজ আইটি সেলের সাথে মিলে যাচ্ছে।
  • | ১৬ জুন ২০১৯ ১৭:৫১411506
  • রেটোরিক এর ক্ষমতা পরীক্ষার বদলে আ্যনালিটিকাল কথা হলে সেরকম রেসপন্স হবে, সম্মান দিয়ে ই হবে। উচ্চ মেধার নামে ধাষ্টামো হলে উত্তর ও প্রচার সেরকম হবে।
  • | ১৬ জুন ২০১৯ ১৭:৪৫411505
  • *না হলে
  • | ১৬ জুন ২০১৯ ১৭:৪৪411504
  • তৃণমূল নখ হলে ই বিজেপি কেন হতে হবে, তাহলে তাদের মেটাফোর, ইমেজারি, ন‍্যারেটিভ ব‍্যবহার প‍রিত‍্যাগ করতে হবে নইলে আ্যন্টি বিজেপিদের আবাজ খেতে হবে আবার কি। তখন নেকুপুসু করে লাভ নেই। পোলিটিকাল আলোচনা য় রেয়াত নেই‌, পাবলিক স্পেসে যত সেকুলার সোশালিস্ট রিপাবলিক এর পরিসর কমবে, তত প্রাইভেট স্পেসে সুযোগ পেলেই আবার জ দেব ভাই, ছাড়া নেই।
  • | ১৬ জুন ২০১৯ ১৭:৩৩411503
  • মুখ‍্যমন্ত্রী র এই কথা য় কথা য় আমি কি মহান গোছের চয়কানি, দয়া করে আন্দোলন চলতে দিচ্ছি এই সব হাড়জ্বালানী ন‍্যারেটিভ মানা সম্ভব না। গোটা নাটক টা আমাদের পয়সায়। স‍্যকারি কর্মচারীর রাইট টু ইনডাস্ট্রিয়াল আ্যকশন নিয় কথায় কথায় হুমকি, সারভিস রেকর্ড নেগেটিভ করা, অর্ডার জারি করা, এসব সহ‍্য করা সম্ভব না, খালি চমকানি।
  • | ১৬ জুন ২০১৯ ১৭:২৩411502
  • আর সিনিয়র ডঃ দের মরাল হাই পজিশন ততক্ষণ থাকবে যখন তাঁরা জূনিয়র দের সঙ্গে ডিউটি করবেন। বাইরে থেকে জ্ঞান সবাই দিতে পারে।
  • | ১৬ জুন ২০১৯ ১৭:২০411501
  • মৃতদেহ ' নর্মালি ' আটকে রাখা ও সমর্থন করা সম্ভভব না‌।
  • S | ১৬ জুন ২০১৯ ১৫:৪৯411500
  • খেলা দেখে মনে হচ্ছে একদল রানাউট হবেই বলে ঠিক করেছে, আরেকদল ঠিক করেছে কিছুতেই রানাউট করবে না।
  • ঝিঁঝিঁ | ১৬ জুন ২০১৯ ১৫:২০411499
  • অনলাইনে বিশ্বকাপ কোন সাইটে দেখা যাচ্ছে জানেন?
  • এলেবেলে | ১৬ জুন ২০১৯ ১৪:৪১411498
  • কে-ই বা লেজিটিমাইজ করতে চাইছে আর কে-ই বা জাস্টিফাই করতে চাইছে? একই মুদ্রার অন্য পিঠ (সম্ভবত অনালোচিত) দেখানো হচ্ছে। এখানে যাঁরা মমব্যানের আদ্যশ্রাদ্ধ করছেন তাঁদের সামান্য মনে করিয়ে দেওয়ার জন্য। এবারে আলোচনাটা বহুমাত্রিক হওয়ার জন্য। অন্য কুনো উদ্দেশ্য নাই।
  • | ১৬ জুন ২০১৯ ১৪:৩১411497
  • মমতা যখন আচমকা কৃষক বন্ধু হয়ে উঠেছিলেন, বীরভূমের পুরো নোরা একটু আ্যমিউজড হয়েছিলাম, কারণ তার আগেই বহুবার জমি যার ফসল তার শ্লোগান দিয়ে তিনি সরাসরি ভাগ চাষ আর সিলিং এর বিরুদ্ধে মোবিলাইজ করা র চেষ্টা করেছি লেন। এর চেয়েও ইন্টারেস্টিং তথ্য হল, ২০১১ র ইলেকশন এর আগেই বোধহয়, বর্ধমান আর বাঁকুড়া য় সরাসরি শিল্পের জন্য জমি দানে ইচ্ছুক কৃষক সমিতি তৈরী করা হয়, তৃণমূল সমর্থন করে ন তারা, বর্ধমানে জমি দার সমিতি বহুদিন ধরে ই সক্রিয় ছিল। সাবসিস্টেন্স ফার্মারের ক্রাইসিস ঘিরে শিল্প বিরোধী অবস্থান নিলে ও, রুরাল বিত্তবান দের সঙ্গে যে ওনাকে লং টার্মে যেতে হবে এটা উনি জানতেন, এঁরাই সিপিএম বিরোধী রুরাল নেতা। আজ কৃষি তে লো প্রোডাক্টিভিটির কারণে মেকানাইজেশন এবং রাস্তার পাশের জমি ট্রেডে এরাই মূল এবং তৃণমূল নেতা। এটা ঠিক কনজারভেশন অফ দুর্বৃত্ত না, এটা।সমসাময়িক পলিসি র প্রতি ক্রিয়া, ইনফ‍্যাক্ট এটাই বিজেপি ও তৃণমূল এর মূল পার্থক্য, একদল পলিসি তে ভুলভাল রিআট্ট করেছে সঞ্জয় গান্ধীর আমলে বড় হ ওয়া মমতার এটাই স্বাভাবিক রিআকশন, অন‍্যদিকে বিজেপির কাছে অর্থ নীতি তার ডিবেট অপ্রাসঙ্গিক তার গোটা মোটিভেশন টাই মেজরিটারিয়ানিজম।
  • Amit | ১৬ জুন ২০১৯ ১৪:১৪411496
  • বাকি গুলো বুঝলাম। লাস্ট টা আবার কি ? একজন ডাক্তার সাধারণ ভাবে যারা সমর্থন করেনি, তাদেরকে বেসময়ে উত্তক্ত করতে মানা করেছে। ভালোই করেছে, পাবলিক বিয়েবাড়িতে ও ডাক্তার দের ধরে ফ্রি এডভ্যাসে চায়। এতে থ্রেট এর কি হলো আবার ?

    হাসপাতাল এ ঢুকে ডাক্তার পেটানো কোনো ভাবেই সমর্থন করা যায়না। এর কোনো রকম ন্যারেটিভ দিয়ে জাস্টিফাই করা জাস্ট প্লেইন রঙ। হ্যা, সিস্টেম এর গলদ আছে, ডাক্তার দের ও গলদ আছে হয়তো, কিন্তু এই ভাবে লুম্পেনগিরিকে জাস্টিফাই করা বন্ধ হোক এবার।

    কেও dso এর মেম্বার হলেই বা কি এলো গেলো এখানে ? এতো অনেকটা IT সেল এর style এ whisper campaign র মতো হচ্ছে।
  • PM | ১৬ জুন ২০১৯ ১৪:০২411495
  • একদম ঐতিহাসিক লেজিটিমেসি ঃ)
  • S | ১৬ জুন ২০১৯ ১৩:৫৭411494
  • এলেবেলে, তাহলে ডাক্তার পেটানোর যথেষ্ট লেজিটিমেসি আছে বলছেন? আচ্ছা।
  • এলেবেলে | ১৬ জুন ২০১৯ ১৩:৫০411493
  • এই ছবিটা চেনা চেনা লাগছে?


    এইটা ছিল দাবীদাওয়া।


    এই হচ্ছে তার ইতিহাস।


    এগুলো হচ্ছে সেই সময়ের মন্তব্যসমূহ ---
    ১. "আমি কোনদিন কোন চাপের কাছে নতিস্বীকার করি নি।" - জ্যোতি বসু, যুগান্তর, ১৮ জুন, ৮৩।
    ২. "আমি সিপিয়েমের বাচ্চা। আন্দোলন কাকে বলে তা ভালো করেই জানি। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সাধ মিটিয়ে দেব।" রামনারায়ণ গোস্বামী (রাস্ট্রমন্ত্রী, স্বাস্থ্য) জুন, আজকাল।
    ৩. "লাইফ সেভিং ড্রাগ কী জিনিস আমি বুঝি না। কিন্তু আন্দোলন আমার জানা আছে। ১৪ বছর জেল খেটে এখানে এসেছি। আমরা ক্ষমতায় এসেছি জনগণের ইচ্ছায়। সুতরাং কারুর বাবার সাধ্য নেই আমাদের হারায়।" রামনারায়ণ গোস্বামী( রাস্ট্রমন্ত্রী, স্বাস্থ্য) আজকাল ৩ নভেম্বর, ৮৩।

    এইটা হচ্ছে ২০১৯ এর দাবীদাওয়া।


    এইটা হচ্ছে এক ডাক্তারের হুমকি। ২০১৯ এ।


    এবার আলোচনা চালিয়ে যান।
  • S | ১৬ জুন ২০১৯ ১৩:৩০411492
  • তিনোকে সমর্থন না করার মানেই তুমি বিজেপি? এটা বাইনারি নয়? এবারে যে ৭% লোক বামেদের ভোট দিয়েছেন, তাঁরাও বিজেপি? যাঁরা এখানে নোটায় ভোট দেওয়ার কথা বলেন, তাঁরাও বিজেপি?

    এই আইডিয়াটা দিদি একদল লোকেদের মাথায় বেশ ভালো করে গেঁথে দিতে পেরেছেন। যাঁরা মাননীয়ার বহু কথাবার্তাকে উনার চিন্তাহীনতা এবং স্বতস্ফূর্ততার মতন কুযুক্তি দিয়ে ঢাকতে চেস্টা করছেন, তারা একটু ভাবুন। আপনারাও উনার লাইনেই কথা বলছেন। এই ব্যাপারটাই ঘটে। তিনি একটা অসম্ভব অসংলগ্ন কথা বলেন। অনেকে ভাবেন এই কথার কোনও দাম নেই, এটাকে মানুষ ফেলে দেবে। আপনি ফেলে দিলেও অনেকে সেটাকেই ধ্রুব সত্য বলে ধরে নেয়।

    এই জুনিয়ার ডাক্তার সমস্যায় তিনি একজন গিরি নামক ডাক্তারকে বহিরাগত বলেছেন। সেই ডাক্তারটি জুনিয়ার নন, এনারেসে কাজ করেন না, এবং এখানে একজন জানালেন ডিএসোর মেম্বার। কয়েকদিন আগেই তিনি বিজেপিদের বহিরাগত বলছিলেন। তারপরে বললেন যে পদবী দেখে ডাক্তাররা রুগী দেখেন। ফলতঃ অনেকের মনেই এই সন্দেহ দানা বেঁধেছিলো যে এই আন্দোলন রাজনৈতীক (তিনো-বিজেপি)। এই মিথ্যাচার তো কমদিন হলোনা।

    একটি আইন-শৃন্খলা এবং স্বাস্থ্যনীতির ইস্যুকে তিনি নিজের কায়দায় কমিউনাল ইস্যুতে পরিণত করতে চাইছেন। এবারে আপনারাই পর্যালোচনা করুন।
  • Amit | ১৬ জুন ২০১৯ ১৩:২৪411491
  • মমতার চিহ্ন সর্বস্বতা কে অজুহাত করে বিজেপিকে সমর্থন কে জাস্টিফাই করেছে ? দুটো কথাই বলা হয়েছে বারবার।

    ১। মমতার তোষণনীতি এভাবে না দেখানো হলে এখানে এই লেভেল এ পোলারিসেশন হতোনা। যেটা হয়েছে সেটা নিজে অ্যাকশন নয়, মমতার অ্যাকশন এর পাল্টা বিজেপির রিঅ্যাকশন।

    ২। লুম্পেন নীতিকে প্রশয় না দিয়ে বেসিক একটা লেভেলের আইনের শাসন রাখতে পারলেও এতটা খারাপ হতো না। সুতরাং আজকে যেটা দেখা যাচ্ছে, সেটা অনেকাংশেই মমতার অবদান। তাই এখন বিজেপির জূজূ দেখিয়ে ওনাকে সমর্থনের কথা বলা মূল্যহীন। তাতে পোলারিসেশন এর সমস্যা কোনোদিন মিটবে না।

    আশা করি পরিষ্কার ভাবে বলতে পারলাম।
  • S | ১৬ জুন ২০১৯ ১৩:১৫411490
  • আমার পক্ষে বিজেপিকে সমর্থন করার কথা মাথায় আনাও সম্ভব নয়। আই জাস্ট অ্যাব্ভর মোদি-শাহ-বিজেপি। ইনফ্যাক্ট অল রিলিজিয়াস ফ্যানাটিক্স। এটা বোধয় আমার আপব্রিঙ্গিয়ের জন্য হয়েছে। কিন্তু ব্যক্তিগত কথা থাক।

    অন্যকে সিকুলার বলাটা দেখছি মোদিভক্তদের থেকে ভালই রপ্ত করেছেন। এইসব আইটি-সেলের কথা শুনলেও মাথা গরম হয়ে যায়। খ দা প্লিজ বলবেন না। আপনার মতন পন্ডিত ব্যক্তির কাছ থেকে শুনলে হতাশা আরো বাড়ে।
  • | ১৬ জুন ২০১৯ ১৩:১৩411489
  • *ইংরেজি টা ভালো না, ধ্বনি সর্বস্ব।
  • | ১৬ জুন ২০১৯ ১৩:১২411488
  • পিটি কে, তব ঘৃণা যেন ' এবে' তৃণসম দহে।
  • | ১৬ জুন ২০১৯ ১২:৫৯411487
  • যারা আবার কি আমি ই বলে ছি, মমতা সম্পর্কে আমার কোন ইলিউশন নেই, ২০০৭ ২০০৮ ২০১১ তেও ছিল না, তবে যেহেতু যেকোনো সমস্যা য় শুধু রাজ‍্য দেখি না খর কৃষক সভার আর সিটুর একটা ব‍্যাক গ্রাউন্ড আছে ব‍্যক্তিগত ভাবে আমার পক্ষে পলিসি ট্রানজিশনের দায় শুধু পুরোন ম‍্যানুফ‍্যাকচারিংং এর শ্রমিক আর সাবসিস্টেন্স ফার্মারের ক্রাইসিস দিয়ে পূরণ হবে এটা মেনে নিতে আমার অসুবিধে ছিলো। মমতাকে সেকুলারিজম এর সিম্বল হিসেবে মেনে নেবার যেমন কোন কারন নেই, তেমনি মমতর চিন্হ সর্বস্বতা কে অজু হাত করে বিজেপি কে সমর্থন করে ফেলছেন তাদের কে তাদের ভাষা এই সিকুলার বলতে হবে কি আর করা, যদিও ইঙ্গ্রেজি ভালো না, ধ্বনি সর্বদ। আ্যকটিভিজিম আর অক্ষম পোবন্দ রচনার হ‍্যাট আলাদা রাখতে এখনো অসুবিধা হয়নি।
  • Amit | ১৬ জুন ২০১৯ ১২:০৭411486
  • ইন ফ্যাক্ট মিডিয়া বা অপসিশন নয়, মমতা নিজে নির্লজ্জভাবে চেষ্টা করেছিল সবার আগে এই এজিটেশন টাকে হিন্দু ডাক্তার ভার্সেস মুসলিম পেশেন্ট হিসেবে দেখানোর যদি সেটা থেকে ফায়দা তোলা যায়।

    সেই প্ল্যান কাজ করেনি বলে হয়তো আরো খেপে বসে আছে এখন। যারা বিনীত কনটেম্প্ট ইত্যাদি বলছেন, ওনার আসল রূপ নিয়ে তাদের ইলুশন খুব শিগগিরই ভাঙবে।
  • saikat | ১৬ জুন ২০১৯ ১১:৫৫411485
  • দশ বছর আগের পুনরাবৃত্তি হবে হয়ত। রাজ্যপালকেই দায়িত্ব নিতে হবে দু`পক্ষকে ডেকে মিটিং-এর জন্য।
  • S | ১৬ জুন ২০১৯ ১১:৫৪411484
  • Amit | ১৬ জুন ২০১৯ ১১:৪৫411483
  • ইগো টিগো কিচ্ছু না। সবই খুব ক্যাল্কুলেটেড চাল। নিজেকে ইন কন্ট্রোল দেখাতে এসব উনি অনেক খেলবেন এখন। কিন্তু ওই বড়ো বড়ো স্ট্রাটেজিস্ট রাও মাঝে সাঝে ছড়িয়ে ফেলে।

    মমতার সংখ্যালঘু তোষণ কে ইমাজেরি বলা যা, বিজেপি র হিন্দু তোষণ ও তাই তাহলে। ন্যাকেডলী একজন ঘোষণা করছে একটা কমিউনিটিকে দুধেল গরু বলে, মুসলিম সমাজের শিক্ষিত সেকশন কি লজ্জা পাননি এটাতে ?
  • S | ১৬ জুন ২০১৯ ১১:৩২411482
  • মেইনস্ট্রিম মিডিয়া কি এইসব দেখাচ্ছে আদৌ? নো ওয়ান্ডার লোকেরা ডাক্তার কেন পেটানো উচিত তার কারণ খুঁজতে ব্যস্ত।
  • S | ১৬ জুন ২০১৯ ১১:২৮411481
  • আরেকটা কথা বার বার করে সবাই বলছে দেখলাম যে তিনি রাজিব কুমারের জন্য ধর্না দিতে যেতে পারেন, অথচ যেখানে রাজ্যজুড়ে এতগুলো লোকের প্রাণসংশয় রয়েছে সেখানে একবার এনারেসে যাচ্ছেন না কেন?

    এগুলোকে যারা উনার পলিটিকাল ইম্ম্যাচিউরিটি বা ইগো বলে ঢাকা দেওয়ার চেস্টা করছে, তারা যে কোন দুনিয়ায় বাস করে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত