এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৬ জুন ২০১৯ ১১:২১411480


  • এইটা দেখুন। ২৫ মিনিট থেকে দেখুন। খুব গুরুত্বপুর্ণ।
  • S | ১৬ জুন ২০১৯ ১১:১৬411479
  • দিদি তো বলেই দিয়েছেন যে একদুজন করে কাজ শুরু করলে আস্তে আস্তে নিজেদের মধ্যেই ভেঙে যাবে, মানে তখন ধর্মঘট শেষ হয় যাবে। এর থেকে বোঝাই যাচ্ছে যে উনি একটা পলিটিকাল উইন চাইছেন ভোটে হারার পর। তিনোর বেসের কাছে এটা একটা দারুন স্ট্রঙ্গ মেসেজ যাবে বলেই তিনি মনে করছেন।
  • pi | ১৬ জুন ২০১৯ ১০:৩৮411478
  • এক সিনিয়োর ডাক্তার যিনি আন্দোলনের সঙ্গে পুরোদস্তুর আছেন, এক কমেন্টে লিখেছেন দেখলাম, জরুরি পরিষেবা চালু রাখার পরামর্শ দিয়ে কিছু জুনিয়র ডাক্তারের কাছে প্রভূত খিস্তি খেয়েছেন।
  • S | ১৬ জুন ২০১৯ ১০:৩৭411477
  • খ দা, প্রথমত আমার কোশ্নোটা মজা করে বলা। তবে স্মাইলি ফেস না দিলে আজকালকার সোশাল মিডিয়ার জনগণ স্বাভাবিক ভাবে কোনটা হিউমার সেটা বুঝতে পারে না দেখছি। আর বিনীথ কনটেম্পট যখন মনেই হলো, তাহলে পোবোন্ধোটা লিখলেনই বা কেন? যাইহোক যখন আমার নাম নিয়েই লিখলেন এবং আমার জন্য পুরো একটা প্যারা রাখলেন, তখন জবাবটা দিতেই হয়। নইলে আবার "জিতে গেছি" সিন্ড্রোমে ভুগবেন।

    আপনার ব্যাখ্যার সঙ্গে দিদির বক্তব্য অ্যালাইন করা বেশ দুষ্কর। দিদির বক্তব্য অনুযায়ী তিনি স্বীকার করে নিয়েছেন যে তিনি মাইনরিটি অ্যাপিজমেন্ট করেন এবং সেটা করেন ভোটের জন্য। বিজেপি যে লাইনটা বলে বিগত পাঁচ বছর ধরে পোলারাইজেশন করেছে, তিনি একটা কথা বলে সেটাতে রাবার স্ট্যাম্প লাগিয়ে দিয়েছেন। পবে আজকের পরিবেশে বিজেপিকে একমাত্র তিনোরাই আটকাতে পারে। ফলে মাইনরিটি ভোট এখন ব্লক ভোটই হয়ে গেছে।

    আর মাননীয়া সিম্বলিজম বা অপটিক্স বোঝেন না, সেটা একমাত্র পলিটিকালি খোকন না হলে কেউ বলবে না। উনার ইফতার পার্টির যে ছবিটা নিয়ে আপনিও লিখেছিলেন, সেটা তো চেপেও দেওয়া যেতো। উল্টে তাঁর অনুপ্রেরণায় তিনোদল সেটি সর্বত্র পাবলিশ করে বেড়িয়েছে। এখনও যেসব মন্তব্য করছেন, সেগুলো আলটপকা ভাবলে খোকনদের কথাই মনে হয়। মাননীয়ার এগুলো অত্যন্ত ধুরন্ধর এবং ক্যালকুলেটেড চাল। সেটা আপনার মতন পন্ডিত ব্যক্তি বুঝতে পারছেন না দেখে খুব অবাক হচ্ছি। এইযে জুনিয়ার ডাক্তারদের সমস্যা জিইয়ে রাখছেন, কারণ জানেনে যে এর থেকে উনার হারানোর কিছু নেই, শুধুই আপসাইড।

    আমি গুচ ছাড়া আর কোনও সোশাল মিডিয়ায় নেই। ইউটিউবেও খুব খুব কম কমেন্ট করি। অতেব সোশাল মিডিয়া গরম করার অন্য লোক আছে। আম্রিগা আসতে হবেনা, আপনার আশে পাশেই আছে। আপনার পোবোন্ধো গুলো নিয়মিত পড়ে পড়ে নিস্চই তাদের বাংলা আর ইংরেজি দুটই খুব স্ট্রঙ্গ। তাদের গিয়ে ধরুন। ও স্মাইলি দিয়ে যাই, নইলে আবার লোকে বোঝে না। ঃ))
  • dc | ১৬ জুন ২০১৯ ১০:২৮411476
  • যাতা অবস্থা মাইরি। অনেকটা চার মাথার মোড়ের ট্রাফিক জামের মতো, সবাই মিলে হর্ন মেরেই চলেছে, কারুর এগোবার জায়গাও নেই, পেছনোর জায়গাও নেই।
  • T | ১৬ জুন ২০১৯ ১০:২৫411475
  • পাইদি, হ্যাঁ ওইটাই। আমি বাংলা কাগজে পড়লাম অবশ্য।
  • dd | ১৬ জুন ২০১৯ ১০:১৫411474
  • খ বাবু যা লিকেছেন "মুসলমান দের সাংঘাতিক অ্যাপিজ করেছেন এরকম এভিডেন্স অনেকটাই ইমেজারি "।

    লুরুতে বসে শুদু বাংলা কাগজ পড়ে কয়েকটা ঘটনা মনে পড়ছে। সিদিকুল্লার মতন ধর্মান্ধ সাম্প্রদায়িক নেতাকে নিত্যসংগী করা। খাগড়াগরের ঘটনার পরেই "সবই বিজেপি'র সাজানো ঘটনা" বলে মিছিল করা, তিন তালাক বিলের প্রতিবাদে সিদিকুল্লার সভায় যোগদান, কালিয়াচক, ধূলাগর আরো কতো সাম্প্রদায়িক হাংগামায় পার্টিজান অবস্থান ..... আর ঝট করে মনে পড়ছে না। তো এগুলো তো ইমাজিনারী নয়।
  • মানিক | ১৬ জুন ২০১৯ ১০:০৯411472
  • ইংরেজী খ আর বাংলা খ কি এক?

    পোবন্দ একই রকম কটমট। কিন্তু বিনিথ কনটেম্পট ঠিক বাংলা খর স্টাইল নয় যেন।
  • | ১৬ জুন ২০১৯ ১০:০৭411470
  • কি যে অদ্ভুত অবস্থা! দুই তরফেই হিমালয়সমান ইগো। আর সরকারি হাসপাতালে যায় তো গরীব মানুষ, তাদের জাস্ট একজোট হয়ে ভাংচুর করা ছাড়া বোধহয় কোন অপশানও নেই। করলে কোন শাস্তিও তেমন হয় কিনা কেউ জানে না, অমুক ভাংচুরে তমুক তুসুক দোষীরা শাস্তি পেয়েছে, এমন খবরও তো খুব একটা দেখি না।

    ঐ ইশান যেমন বলেছিল নানারকম কার্ড খেলা হচ্ছে। প্রথমদিন দেখলাম এক ডাক্তার (লেখকও বটে) খুব জোর দিয়ে বলেছেন সব এমার্জেন্সি খোলা ছিল। তো আরেকজন যিনি পিজির এমার্জেন্সি বন্ধ আবার সামনে কিছু দিয়ে ব্লক করা দেখে এসেছেন, সেটা বললেন, তাতেও পোস্টদাতা পোস্ট আপাডেট করলেন না। এইবার লোকে পিজির বন্ধ এমার্জেন্সির ছবি তুলে মেসেজ করে করে নানারকম কিছু বলছে।

    সবমিলিয়ে অদ্ভুত নারকীয় অবস্থা। ৮০র দশকে একবার এমন স্ট্রাইক চলেছিল বেশ কিছুদিন ধরে।
  • kha | ১৬ জুন ২০১৯ ১০:০৭411471
  • প্রিন্সিপলড রেজিস্টান্স দিয়ে সরকারের স্বাস্থ্যে শিক্ষায় বরাদ্দ বাড়ানোর প্রচেষ্টা করার লোক মমতা তো নন ই, মেধা পন্থী রা ও নন, তাঁরা তো প্রাইভেটাইজেশন এর অন্যতম বেনিফিশিয়ারি ও সমর্থক। মিডলক্লাস অ্যাস্পিরেশন কে অক্ষুন্ন রেখে আলোচনার ন্যারেটিভ বদল সম্ভব না, এটাও এক ধরণের দুর্বৃত্তায়ন।

  • kha | ১৬ জুন ২০১৯ ০৯:৫৮411467
  • *নোয়াখালির রেফারেন্স ব্যবহার করতে শিখিয়েছে বিজেপি, বাঙালিকে
  • T | ১৬ জুন ২০১৯ ০৯:৫৮411468
  • মারামারির শুরুটা রোগীর পরিবারের লোকেরাই করেছেন। সেটা তারা স্বীকারও করেছে। কলার ধরে টেনে হিঁচড়ে পেশেন্টের কাছে নিয়ে যাওয়া ইত্যাদি। এরপর ডাক্তাররা পালটা মেরেছেন। তারপর দুশো লোক ও ম্যাটাডোর।
  • kha | ১৬ জুন ২০১৯ ০৯:৫৬411466
  • জুঃ ডঃ এবং মুখ্যমন্ত্রীর মেন সমস্যা যদি হয় আলোচনার স্থান, ইগো ইত্যাদি, তাহলে একটাই বলতে হয় এঁদের কারোর ই রুগী দের নিয়ে বিন্দু মাত্র দুশ্চিন্তা নেই। অথচ আলোচনায় বেইট হিসেবে ব্যবহার করার ইচ্ছা। বদমায়েসীর এক শেষ। সিনিয়র ডঃ রা মধ্যস্থতা যাঁরা গিয়েছিলেন, আন্দোলনকারী দের পক্ষ থেকে তাঁদের কোন এনডর্সমেন্ট ছিল কিনা জানি না। ছিল না মনে হয়।

    এস আমার প্রবন্ধ লেখার ক্ষমতা আছে কিনা জানতে চেয়েছেন, সে ব্যাপারে উত্তর দিচ্ছি না, কারণ প্রথমত প্রশ্ন টা প্রথমতঃ বিনিথ কনটেম্প্ট, কিন্তু প্রবন্ধের বিষয় হিসেবে যেটা প্রস্তাব করেছেন, সেটা খোলসা করা নেই, যেটা শুনে মনে হচ্ছে, মমতা মুসল মান দের অ্যাপিজ করছেন এটা নিয়ে প্রবন্ধ লেখার কথা বলচেন। আমি আগের পোস্ট গুলো তে লিখেছি অলরেডি কেন মুয়াজ্জীম দের পয়সা দেবার ঘটনাটি অসাংবিধানিক হওয়া সত্ত্বেও মুসলমান দের সাংঘাতিক অ্যাপিজ করেছেন এরকম এভিডেন্স অনেকটাই ইমেজারি এবং সেটা বিজেপির প্রোপাগান্ডায় বাঙালি উচ্চমেধার নব্য বিশ্বাস মাত্র। আমেরিকায় বাংলা কম্প্রিহেন্সন শিক্ষা দুর্বল হলে তার জন্য আমি বা মমতা ব্যানার্জি দায়ী নই।

    একটা ঘটনার পত্রিকায় আগা পাশতলা না ভেবে যাঁরা সোশাল নেটওয়ার্কিং গরম করতে ভালো বাসেন, এস এর এই খোকনপনাঅমি টা সেই দিকেই গেল, এর দায় তাঁর, জুঃ ডঃ দের এবং অবশ্যই মুখ্যমন্ত্রীর ঃ-)))))) সাচার কমিটির রিপোর্টে বলা হয়েছিল মুসলমান রা সরকারী চাকুরি তে বঞ্চিত, রাজ্য সহ সারা ভারতে। তখন আনন্দবাজার অসংখ্য গজানো মেডিয়া, আর বাম বিরোধীরা সেটা কে ইসু করেন ২০০৮ এর পঞ্চায়েত ইলেকশনের আগে। আনোয়ার শাহ র টিপু সুলতান মসজিদের ইমাম, এবং ফুর ফুরা শরীফের ইমাম রাজ্য সরকার কে সমালোচনা করে বিবৃতি দ্যান। বাম সরকারের ডিফেন্স ছিল দুটো এক সরকারী কাজে ধর্ম ভিত্তিক পজিটিভ ডিসক্রিমিনেশনের সুযোগ নেই, রঙ্গনাথ মিশ্র কমিশনের প্রভিশন ছাড়া তার সরবভারতীয় গ্রহণযোগ্যতার ইতিহাস বেশি কিছু নেই। এই সময়েই আবুল বাশার নিম্ন বর্গে কাস্ট বিন্যাসের ভাগ মুসলমান দের মধ্যে কিরকম রয়েছে বাংলায় এই বিষয়ে প্রবন্ধ লেখেন। এর প্রভাব পঞ্চায়েত ইলেকশনে পড়ে, দক্ষিন বঙ্গে ব্যাপাক ভাবে এগিয়ে যায় তৃণমূল। নন্দী গ্রাম সিঙ্গুর মতুয়া সাচার এই ছিল মূল ইসু। বামেদের পক্ষ থেকে আরেকটা ডিফেন্স ছিল, আমরা যে ভূমি সংস্কার করেছি, তাতে পজিটিভ নেগেটিভ কোন ডিসক্রিমেন্শন করি নি, কারণ ক্রাইটেরিয়া ছিল বর্গাদারের রেজিস্ট্রেশন, ক্ষেত মজুর এর সেন্ট্রালাইজ্ড বার্গেনিং। কাছা কাছি সময়ে সিদ্দিকুল্লা র উত্থান হয়, গৌতম দেব তাঁকে পোলিটিকাল ইসলামের প্রতিনিধি বলে অভিহিত করেন.... এবং আরব দেশের রেমিটান্স মানির কথা ও ওঠে। তবে তখনো আবাপ বসির হাটে রোহিঙ্গা র উপস্থিতি নিয়ে স্পেকুলেশন প্রকাশ করে নি, নোয়াখালি র অনেক রেফারেন্স ব্যবহার করতে শিখিয়েছে বিজেপি কে, সুরঞ্জন দাশের বই পত্র ঘাঁটলে, বা কাগজ লাইব্রেরী তে গিয়ে দেখলে, স্কুল পাঠ্য বিভূতি শরতে পড়ে না থাকলে, জান যাবে যে বাংলা ন্যাশনালিস্ট এর প্রেস চল্লিশের দশকে দাংগা ছড়ানোয় কি ভূমিকা নিয়েছিল, আবাপ সহ। সে দিন আবার আসছে।
    যাই হোক, ২০১১ র পরে যিনি ক্ষমতায় এসেছেন, তিনি সম্ভবত হাড়ে হাড়ে টের পান যিনি সরকারী কর্ম সংস্কৃতির আর পাব্লিক ডেট এর সমালোচনা করে এসেছেন তিনি চাকরি দেবার ব্যাপারে বিশেশ কিছু করা সম্ভব না। কিন্তু ততদিনে মুসলমান কনজারভেটিভ দের সঙ্গে তাঁর একটা অ্যালায়েন্স গড়ে উঠেছে, সাচার কমিটির রিপোর্টের ভিত্তিতে আর সাধারণ ভাবে সামাজিক রক্ষন শীলতার কারণে। কেন দ্বিতীয় পয়েন্ট টা বলছি সেটা খোকন রা বুঝতে পার্বেন কিনা জানি না। বামপন্থী রা সাধারণ মানুষের রোজগার ভাষায় কথা বলেন না, এটা বড় প্রচার ছিল, মমতার চিন্তাহীনতার একটা অ্যাপ্রিসিয়েশন তৈরী করা হয়েছিল, স্বতস্ফূর্ততার পক্ষে। কংগ্রেসী সম্স্কৃতিতে পূজো কমিটি চালানো, পূজো উদ্বোধন ছিল, কিন্তু বাড়িতে কালিপুজোয় সিপি কে ডাকা ছিল না, তো তাতে কেউ আপত্তি করেন নি, কিন্তু নমাজ পড়াতে করেছেন, এটাই মেজরিটারিয়ান সংস্কৃক্তি। খোকন্প্না রাগ করলে বোঝা যাবে না। আমি তীব্র মমতা বিরোধী হওয়া সত্ত্বেও তাঁর পার্সোনাল কন্জারভেটিজম এর নিন্দে করতে পারি না।যদিও পাব্লিক ডোমেন এ রিলিজিয়াস সিম্বলিজম ব্যবহর করা, কথায় কথা একট বাইনারি লিংগো তৈরী করাটা য় এম্নি আপত্তি না থাকলেও, উনি যে পাবলিক কালহ্চারের সেমিওটিক্স এর ইম্প্যাক্ট পুরোটা বোঝেন নি এটা ক্লিয়ার। একেবারেই মোটামাথা হলেও, মোটামুটি দীর্ঘ পর্যবেক্ষন থাকলেই বোঝা যায়, কয়েকট কথা পাশা পাশি, প্রথমতঃ মুসলমান রা ব্লকে ভোট দেন না পশ্চিম বঙ্গে ২০১৯ এ ২০০৮ এর থেকে বেশি পোলারাইজেশন হয়েছে সেটা অন্যান্য পরবর্তী সংঘটিত কারণ রয়েছে। মুর্শিদাবাদ আর দক্ষিন আলাদা ভাবে ভোটো দিয়েছে। তো পার্ক সার্কাসে হেল্মেট না পরা বাইকার দেখলে যাঁরা অ্যাপিজমেন্ট এর তত্ত্ব খাড়া করেন তাঁরা মমতার অন্যান্য কাজের মতই সেমিয়োটিক্স যে অন্তঃসার শূন্য সেটা বুঝতে অসুব্ধে হবার কথা না। ইলেকহ্সনের পরে একেক্টা স্টেট মেন্ট শুধু দেখলে কন্টেক্স্ট বোঝা সম্ভব না। অ্যাপিজমেন্ট প্রচেষ্টা যদি করে থাকে তাহলে সে দোষে বিজেপি সরকার এর মোদীর প্রথম ভাষন এবারের, বা আজ কে ইন্ডিয়ান এক্সপ্রেস দেখলে সেই দোষ দেখা উচিত।

    জুঃ ডঃ রা শুধু না ডক্তার রা অসম্ভব খারাপ ব্যবহার করে ন মানুষের সঙ্গে, তার একটা কারণ প্রেসার, যেটার জন্য সিনিয়র ডঃ রও দায়ী, ইন্ফ্রাও দায়ী, আরেক্টা কারণ মেধার জোরে ধরা কে সরা জ্ঞান করাঅ, সাধারণ মানুষ কে কনজিউমার কে অশ্রদ্ধা করার প্রবণতা। মাঝে মাঝে বড় ঘটনা ঘটলে অনভিপ্রেত হলেও এই জিনিস চল্লে আটকানো মুশকিল। আটকাবেও না। যে মুখ্য়্মন্ত্রী ইনফ্রাস্ট্রাকচার বলতে নীল সাদা রঙ বোঝেন, মব মেন্টালিটি থেকেই জিনি ডঃ গড়াই কে বরখাস্ত করেছিলেন, যে দেশে উচ্চ মেধা মনে করেন দেশ এ তাঁরা উদ্ধার করছেন সেখানে খোকনপনা বাড়বে, আর বিশেষ কিছু কনফার্ম্ড না।
  • হতাশ | ১৬ জুন ২০১৯ ০৯:৫৫411465
  • ডাক্তার দের বক্তব্য টাও খুঁজে তুলে দিলাম।এখানেই ছিল।
    আর ওই "বহিরাগত" ড দীপক গিরি DSO করেন বলে পড়লাম এইসময়ে

    name: Ishan mail: country:

    IP Address : 457812.221.892312.126 (*) Date:14 Jun 2019 -- 07:43 PM

    https://www.facebook.com/215172895185474/posts/2257731120929631/

    এইটা দেখলাম। এরা যে সব ভিডিওই কেন ফেবুতে তোলে।
  • S | ১৬ জুন ২০১৯ ০৯:৫০411464
  • আমি শুধু একটা কথা বুঝতে পারছিনা যে ডাক্তাররা হঠাত পেশেন্টের পরিবারের লোকেদের মারতে যাবে কেন? এক যদি না মারামারিটা আগেই লেগে গিয়ে থাকে।

    মনে হচ্ছে এই অভিযোগের ভিত্তিতেই সিসিটিভি ফুটেজ খুঁজছে পুলিশ। তিনি/পুলিশ প্রথম দিনই বলেছিলেন যে দুদিকই মারামারি করেছে। সেটার সিসিটিভি ফুটেজ বোধয় অনেক খুঁজেও এখনও পাওয়া যায়নি। দিদিও সেই ফুটেজ পাওয়ার জন্য অপেক্ষা করে আছেন।
  • Amit | ১৬ জুন ২০১৯ ০৯:৪১411463
  • টি-কে,
    ডাক্তার রা ধুতূ কেন বলা হবে ? সেটা যদি হয় তাহলে তো তারাই দোষী। তো পুলিশ এরেস্ট করুক তাদেরকে। তাহলে তো স্ট্রিকের গ্রাউন্ড টাই থাকছে না। কোন মুখে এরা বসে থাকবে ? তখন তো পাবলিক সেন্টিমেন্ট পুরো ঘুরে যাবে।

    কিন্তু এতো বড়ো একটা এভিডেন্স পুলিশ হাতে নিয়ে বসে আছে কিছু না করে ? নাহ, ডালমে অর কুচ কালা তো হায়।
  • S | ১৬ জুন ২০১৯ ০৯:৩৫411461
  • তবে দিদি যে ডাক্তারদের শালা বলে গাল দেননি, তার জন্য উনাকে এবছরের "বঙ্গবিভীষণ" বা "বঙ্গভিসন" টাইপের একটা প্রাইজ দেওয়া উচিত।
  • dd | ১৬ জুন ২০১৯ ০৯:২৫411460
  • এবং বালুরঘাটেও।

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=49262&boxid=38106

    এবার থেকে একটা "দৈনিক হসপিটাল হাংগামা" বিভাগ খুলতে পারে ক্কাগজগুলো।

    একেবারে একটা অসুস্থ রাজ্য। কিছু না কিছু কারনে মব লিন্চিং চলছেই।
  • Amit | ১৬ জুন ২০১৯ ০৯:২৪411459
  • নৈরাজ্য তো এসে গেলো। কল্লোলদা গেলেন কৈ ?
  • T | ১৬ জুন ২০১৯ ০৯:১৩411457
  • বর্তমানে পড়লাম যে ডাক্তাররা হাসপাতালের ভেতরে রোগীর এক আত্মীয়কে সবাই মিলে পিটিয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে। এটা সত্যি হলে ওই জুনিয়র ডাক্তাররাও কিশু ধোতু নন।
  • S | ১৬ জুন ২০১৯ ০৯:১১411456
  • এইসময়ের লিন্কে তো বলছে যে ৫জন ধৃত। সিসিটিভি ফুটেজ খতিয়ে "দেখবে" পুলিশ। কবেকার খবর এটা?
  • S | ১৬ জুন ২০১৯ ০৯:০৬411454
  • মাননীয়া জানিয়েছেন যে সব দাবী মেনে নেওয়া হয়েছে।
    ডাক্তারদের দাবীর অন্যতম হলো মাননীয়া এনারেসে আসুন এবং পরিবহকে একবার দেখে যান।
    গেছেন?
    আবার নিজেই বলছেন যে ওরা তো এলই না (ডিডিদার লিন্ক সৌজন্য)।
  • Amit | ১৬ জুন ২০১৯ ০৯:০২411452
  • কোনটা তথ্য বিকৃতি ? সেই পাঁচ জন ছাড়া আর কারোর এরেস্ট হওয়ার খবর আছে ?
  • Du | ১৬ জুন ২০১৯ ০৯:০২411453
  • হঠাত করে উঠে গেলো কি নাকি কয়েকজন জুনিয়র ডাক্তার ওনার সাথে দেখা করতে এসেছে। পিটিদা একা নন, মানুষকে ছাগল ভাবেন খোদ সি এমই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত