এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Hmm | ১৫ জুন ২০১৯ ০০:০১411360
  • "আজকের বাজারে বড়ো খেলোয়াড় বিজেপি। তাদের পদ্ধতি বোঝার চেষ্টা আমি ছেড়ে দিয়েছি। হয়ে গেলে তবে বোঝা যায়। ঃ-)"

    অতিবোদ্ধা পরম গুরুও একথা মানলেন তাহলে? বেশ বেশ
  • Atoz | ১৪ জুন ২০১৯ ২৩:১৩411359
  • রেনেসাঁর সময় এইরকম আঁকা হত। দেবদূতের কোলে যীশু, যীশুর কোলে মেষশাবক----এইরকম।
  • dc | ১৪ জুন ২০১৯ ২৩:১১411358
  • ব্যাপারটা কল্পনা করতেও ভাল্লাগে।
  • Ekak | ১৪ জুন ২০১৯ ২৩:০৭411357
  • খনুবাবু জ্যোতিবাবুকে বোধ হয়। আর জ্যোতিবাবু ঈশেন কে। বেশ একটা, কুকিং সেটের মতো একটার মধ্যে আরেকটা বসে যাচ্চে ব্যাপারটা !
  • dc | ১৪ জুন ২০১৯ ২৩:০৪411356
  • অহল্যা মা আবার কি বস্তু?

    জ্যোতি বাবু কাকে কোলে নিয়েছিলেন? কিছুই তো জানিনা!
  • Atoz | ১৪ জুন ২০১৯ ২৩:০২411355
  • ঈশ, এই কোলে নেওয়া অবস্থায় একটা ছবি তুলে রাখা যে কতটা দরকার ছিল... ঃ-)
  • Ishan | ১৪ জুন ২০১৯ ২২:৫৯411354
  • জ্যোতিবাবুরও প্রচন্ড অহঙ্কার থাকার কথা উনি একজনকে কোলে নিয়েছিলেন বলে। কিন্তু আর জানার কোনো উপায় নেই। :-(
  • র২হ | ১৪ জুন ২০১৯ ২২:৫৭411352
  • খসড়াটা যদ্দূর মনে পরে আগের সময়ের মূল্যায়ন নিয়ে ছিল না।
  • Ishan | ১৪ জুন ২০১৯ ২২:৫৭411353
  • আমার সাল তারিখ খুব ভালই মনে থাকে। ৪৮ এ তেলেঙ্গানা, ৪৯ এ অহল্যা মা, সব মনে আছে, পড়া ধরতে পারেন। কিন্তু ২০ বছর বলার সময় রাজনৈতিকভাবে ম্যাপ করিনি। এর সঙ্গে খসড়া বা পাকা বিশেষ কারো কিছুই সম্পর্ক নেই।
  • | ১৪ জুন ২০১৯ ২২:৫৪411351
  • জয়ী দের জন্য খসড়া লিখে লাভ নেই,।পরাজিত দের জন্য লিখতে হবে, যেমতি প্রশান্ত কিশোর
  • | ১৪ জুন ২০১৯ ২২:৫২411350
  • এ মানে চারিদিকে
  • PM | ১৪ জুন ২০১৯ ২২:৫১411349
  • আরে না ইশান, আমি অভিজ্ঞতা শেয়ার করলাম মাত্র। নিজের অভিজ্ঞতার প্রেক্ষিতে একই হাসপাতালের চাত্রাদের হেনস্থা হতে দেখে খারাপ লাগছে তাই। বাম প্রসংগ অবতারনা পিন্চ ওফ সল্ট ঃ)

    তবে মাত্র ৮ বছর আগে প্রখ্যাত খসরা লিখে ২০ বছর বলে ভুল করা টা যাই বলুন একটু বাড়াবাড়ি ঃ) অ্যামনেসিয়া হতে পরে আজকাল অনেকের ই হচ্ছে ঃ)
  • | ১৪ জুন ২০১৯ ২২:৫০411348
  • পপুলার হবেনা, তাও করতে হবে। পূণ‍্য দা রা তাই করছেন। বাই দ‍্য অফ অল পিপল আমার কাকিমা র প্রচন্ড অহঙ্কার ঊনি পূণ‍্য দাকে কোলে নিতেন বলেই উনি এরকম গুণী মানুষ, এবং এই বেশি বয়সের ইগো যাতে কষ্ট ন পায় তাই আমায় একাধারে স্বাস্থ্যের বৃত্তে আর হ‍্যাংলা হেঁশেলের সাবস্ক্রিপশন টানতে হচ্ছে। মাঝে মাঝে মনে হয় আমি ই এক কল‍্যাণমূলক রাষ্টট্র
  • Ishan | ১৪ জুন ২০১৯ ২২:৪২411347
  • স্বাস্থ্যে পুণ্যদা, শিক্ষায় প্রতীচি ইত্যাদি, এগুলো খুব মূল্যবান অভিজ্ঞতা, কথা। কিন্তু কীকরে পপুলারাইজ করতে হবে, সে বিদ্যে আমি এখনও করায়ত্ত্ব করিনি। কেউই করেনি মনে হয়। :-)
  • | ১৪ জুন ২০১৯ ২২:৩৩411345
  • হুঁ আমি যে আমি ফ্রেন্ডস্লিস্ট কিছুতেই বাড়াই না আর মাত্র হাতে গোণা অল্প গ্রুপে আছি আমিও কয়েকজনকে কেমন ঝপাং ঝপাং করে বদলে যেত্রে দেখলাম। সেসব নাকি পেইড লেখা।
  • pi | ১৪ জুন ২০১৯ ২২:৩৩411346
  • হুতো মামু যেগুলো বলছে, এই প্রশ্নগুলোই কিন্তু কিছুজন গলা ফাটিয়ে কয়েক বছর ধরে বলে আসছেন, কেউ প্রায় তাতে গলা মেলায়নি। এই ইস্যুতেই এরকম বাইনারি হল, আবারো বলছি, এমন নয়।
    সবার জন্য স্বাস্থ্য, স্বাস্থ্য অ(ব্যবস্থা) য় বেশিরভাগ প্রবন্ধের প্রতিপাদ্য এটাই ছিল। কিন্তু সেই কথাগুলো যতটা ছড়ালে আজকের অবস্থা কাটানো গেলেও যেতে পারত, ছড়ায়নি!
    আজ যখন সুযোগ এসেছে, এগুলো একটু বেশি করে বলা হোক! এই দাবিগুলোর মধ্যে সরকারি পরিকাঠামো উন্নত করা, স্বাশ্যখাতে বাজেট বাড়ানো, এগুলো আরো বেশি করে উঠে আসুক, সারা দেশে! কারণ এই সমস্যা সারা দেশেই, সিস্টেমেই!
  • sm | ১৪ জুন ২০১৯ ২২:২৩411344
  • এবার লম্বা লেখা ভার্সাস প্রবন্ধ,এই নিয়ে একটা জম্পেশ বিতর্ক নেমে যাক।,,
  • র২হ | ১৪ জুন ২০১৯ ২২:২১411343
  • এহ না হয় একটু লম্বা লিখে ফেলেছি তাই বলে খনুদা প্রবন্ধ বলে আওয়াজ দিয়ে দিল।
  • Du | ১৪ জুন ২০১৯ ২২:১৭411341
  • আর নরেন্দ্র মোদী এবল অ্যাডমিনিস্ট্রটোরের।
  • sm | ১৪ জুন ২০১৯ ২২:১৭411342
  • ডাক্তার দের স্টেথো ধরে টান মারুন।এই বিখ্যাত উক্তিটি কোন বাম স্বাস্থ্য মন্ত্রীর?
  • | ১৪ জুন ২০১৯ ২২:১৬411339
  • দেকোচ হূতো গোপনে পবন্দ লিখছে, নিন্দে হয় সুদু আমার, বলে রেখিচি, দ‍্য লং ফর্ম ইজ পার্ট অফ দ‍্য রেজিস্টান্স। এই ম‍্যাডনেসের বাজারে। অস ইব‍্য রা অন্য মানে করবেন না।
  • Du | ১৪ জুন ২০১৯ ২২:১৬411340
  • আর কিছু না হোক সম্ঘ আর বিজেপিগিরি একটা 'মতাদর্শ"ভিত্তিক দলের সম্মান তো পেয়েই গেছে।
  • Du | ১৪ জুন ২০১৯ ২২:১৩411337
  • নবান্নয় ডাকার কি আছে? বেশ করেছে যায় নি। শুধু তো আন্দোলন হচ্ছে না, একজন মরে যাচ্ছিলো।
  • | ১৪ জুন ২০১৯ ২২:১৩411338
  • হাহাহা হা, বেশ হয়েছে
  • র২হ | ১৪ জুন ২০১৯ ২২:১২411336
  • অন্যত্র তক্কো করছিলাম, এখানে পেস্ট করে দি।
    ~~~
    এই পুরো ব্যাপারটাতে সবচে' বড় ক্ষতি যেটা হচ্ছে সেটা বোধয় চিকিৎসক ও অচিকিৎসক দুটি যুযুধান পক্ষ হয়ে যাওয়া। আমরা ভুলে যাচ্ছি যে ডাক্তারদের পরিবারের সবাই এই একই পেশাতে নেই, এবং, উল্টোদিকে যাঁরা ডাক্তার নন তাঁদের আত্মীয় বন্ধুদের মধ্য অনেকেই চিকৎসা পেশায় যুক্ত।
    ভারতের সম্ভবত সবচে বেশী আলোচিত মেডিকেল ম্যালপ্র্যাকটিসের কেসটি (অনুরাধা সাহা'র মৃত্যু) যে করেছিলেন, তিনি নিজেও পেশায় চিকিৎসক।

    এমন ডাক্তারদের দেখেছি যাঁরা রোগীদের ব্যক্তিগতভাবে রক্ত দেন, ওষুধ দেন, চিকিৎসার খরচ দেন, বিনা পয়সায় জটিল অস্ত্রোপচার করতেও দেখেছি। অতি সিনিয়র কিংবদন্তীতুল্য ডাক্তার চল্লিশ হাজার টাকার সার্জারী ফি না চাইতে দেখার অভিজ্ঞ্তাও হয়েছে - নিতান্তই সংকোচবশত, ভদ্রতার খাতিরে!
    শ্র্রমজীবি হাসপাতালের কথা জানি, যনস্বাস্থ্য আন্দোলনের খবরাখবর খুব ভালোভাবেই রাখি।

    কিন্তু এ তো সবই ব্যাক্তিগত বা অসরকারী সংগঠনের উদ্যোগ।

    সরকারী চিকিৎসা ব্যবস্থা, যার ওপর আমাদের দেশের বেশীর ভাগ মানুষ নির্ভরশীল, তার অবস্থা কতটা করুণ? ভাগ্যক্রমে আমাদের সেই ব্যাবস্থার ওপর নির্ভর করতে হয় না এখন। কিন্তু বেসরকারী ক্ষেত্রেও, ব্যতিক্রম ছাড়া, অবস্থা কিছু ভালো না। ভয়ানক খারাপ ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, তবে সেসব ব্যক্তিগতই।
    এবার এটাকে ঠিক করার দায় চিকিৎসকদের নয়, এগুলি সরকারী নীতি নির্ধারকদের দায়, এগুলি ঠিক করার জন্যেই কোটি কোটি টাকা খরচ করে দেশে নির্বাচনী মোচ্ছব হয়।
    মুশকিল হল, দায় না হলেও, এই অব্যবস্থা ও অকর্মণ্য দায়িত্বজ্ঞানহীনতার প্রত্যক্ষ প্রভাব, ডাক্তারদের মতে পড়ে ডাক্তারদের ওপর - রোগীপক্ষের হিংস্রতায়, এবং উপওভোক্তাদের মতে তাদের ওপর, চিকিৎসা সঙ্কটে।
    কিন্তু গোলমাল যখন বাঁধে, তখন সেই নীতি নির্ধারকের গায়ে আঁচটি পড়ে না।

    আঁচ পড়ে ডাক্তাদের ওপর, পরিবহ'র ক্ষেত্রে যা হলো, এবং উপভোক্তাদের ওপর, আজ যাঁরা বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে হেনস্থা হচ্ছেন।

    যে গোলমালটা হল, তার মূল প্রশ্ন হওয়া উচিত ছিল, সরকারী স্বাস্থ্যব্যাবস্থার এমন করুণ দশা কেন যে চিকিৎসক রোগীর অনুপাত এমন, যে মরণাপন্ন রোগীকে দেড় ঘন্টা পড়ে থাকতে হয়। ডাক্তারা আজ আউটডোর বন্ধ রেখেছেন, আজকের প্রশ্নটা হতে পারতো এমন কোন আইন এবং তার সুষ্ঠু প্রয়োগ কেন নেই, যা অতি স্পর্শকাতর পেশার সঙ্গে যুক্ত নাগরিকদের যথাযথ সুরক্ষা দিতে পারবে। প্রশ্ন হতে পারতো আমাদের মত গরীব দেশে কামান বন্দুক ট্যাঙ্ক বোমা কিনে পেশী অস্ফালনের গর্ব না করে কেন শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে ব্যয় বরাদ্দ নিয়ে গর্ব করতে পারিনা।

    কিন্তু এত সময় আমাদের তো নেই, আমরা সহজ সমাধান চাই - ডাক্তার রোগীর দ্বিপাক্ষিক লড়াই বেঁধে যাওয়াটা পরিশ্রমহীন বিকল্প।

    আরো যেটা সমস্যা থেকে যায়, আমরা বহুদিন ধরে আমাদের মননে ও সংস্কৃতিতে মব জাস্টিসকে মান্যতা দিয়ে দিয়েছি। আমাদের সিনেমাতে অত্যাচারী ভিলেন গণরোষে মারা যায়, আমাদের দাবাং টাইপ সিনেমায় বিচার টিচার হয়না, ওগুলি পাবলিক খায়, আমাদের নচিকেতা ডাক্তার ও সরকারী কর্মচারীদের নিয়ে ব্যঙ্গ করে গান লেখেন এবং সেগুলি জনপ্রিয় হয়।
    বাস্তব জগত কম বর্ণময় নয়; শিক্ষাপ্রতিষ্ঠানের হস্টেলে মানসিক ভারসাম্যহীনকে মোবাইল চোর বলে সারারাত অল্প অল্প করে ইনস্টলমেন্টে পিটিয়ে মেরে ফেলা হয়, লোকজনকে ফ্রিজে গরুর মাংস আছে বলে পিটিয়ে মেরে ফেলা হয়, চোর পকেটমার ধরা পড়লে আরবিট লোক চারদিক থেকে মারতে চলে আসে - মব জানে দুশো লোক মিলে খুন করলে শাস্তি হওয়ার সম্ভাবনা খুবই কম - এবং এই বিশ্বাসকে এন্ডর্স করা লোকজন আমাদের দেশ চালান। আমাদের ত্রিপুরায় মন্ত্রীমশাইয়ের ছড়ানো অন ক্যামেরা গুজবের জেরে সরকারী প্রচারকর্মী গণধোলাইয়ে খুন হয়ে যান, মন্ত্রীর গায়ে আঁচটি পড়ে না।

    এগুলি ফার ফেচেড মনে হতে পারে। কিন্তু গণধোলাইয়ের সংস্কৃতি আমাদের আছে, কী করা যাবে।

    দুশো লোক হেলমেট পরে লরি বোঝাই করে গোলমাল করতে চলে এল, এরা সবাই পেশেন্ট পার্টি? এ তো বিশ্বাস হয় না।

    প্রথম লাইনটাই আবার বলি, এইসব ঘটনার পরিনামে রোগী ডাক্তার দুই যুযুধান পক্ষ হয়ে যাওয়া -এর থেকে দুঃখের আর কিছু নেই।
  • Ishan | ১৪ জুন ২০১৯ ২২:১১411335
  • আর বিজেপি বলতে মনে পড়ল। ক পাতা আগেই ফেবু গ্রুপ নিয়ে কথা হচ্ছিল দেখছিলাম। বছর পাঁচেক আগেও এসব নিয়ে কোনো স্ট্র্যাটেজি আছে ভাবতে অলীক লাগত। মানে, আমি যখন ধরুন, খুব তেড়ে লিখেছিলাম, এই 'মেয়েদের সম্মান রাখতে হবে'সর্বস্ব স্লোগানের সঙ্গে সঙ্ঘের কথাবার্তার কোনো পার্থক্য নেই, তখন সেটা আদর্শগত স্তরেই লিখেছিলাম। সত্যি-সত্যি ই কেউ বিজেপি যোগদান করবেন ভবে লিখিনি। বা ধরুন, কাশ্মীর নিয়ে রোমহর্ষক লেখা, বা তথকথিত ঐতিহাসিক উপন্যাস লেখা, এগুলো আদতে হিন্দুত্ববাদী অ্যাজেন্ডা, এও নেহাৎই দার্শনিক স্তরেই বলা ছিল। কিন্তু চোখের সামনে দেখলাম সঙ্ঘ সেটাকে বাস্তবে পরিণত করে ফেলল। পরিচিত লেখক টেখকরা অনেকেই, বিখ্যাত অখ্যাত সবই কাশ্মীর, পাকিস্তান, অনুপ্রবেশ, তোষণ হয়ে খাঁচায় ঢুকে পড়লেন। 'নারীবাদী' বলে পরিচিত একাংশও। সিপিএম সমর্থকদের একাংশও যে গেছেন, সে তো আর গোপন কিছু না।

    আমরা যখন বসে বসে দার্শনিক তক্কো করি, সঙ্ঘ তখন কাজ করে। কে জানে আমার কথা থেকেও ইনপুট নিয়েছে কিনা। যা নেটওয়ার্ক, সেও খুবই সম্ভব। নামধাম করে বলা তো মুশকিল, কিন্তু চারদিকে তাকালে রোজই বিস্ময় দিবস পালন করার অবস্থা হয়।
  • Ishan | ১৪ জুন ২০১৯ ২২:১০411334
  • এই রে। আমি বামদের গাল দেব বলে লিখিনি। খেয়ালও ছিলনা, কুড়ি বছর আগে বাম রাজত্ব ছিল। :-)
  • PM | ১৪ জুন ২০১৯ ২২:০৮411333
  • সব ই জঘন্য বাম আমলের গল্প। আমি নিশ্চিত অনেকের অনেক বাজে অভিজ্ঞতাও আছে। আমি আমারটা বল্লাম মাত্র
  • PM | ১৪ জুন ২০১৯ ২২:০৬411330
  • সত্যের খতিরে একটা ব্যক্তিগত ঘটনা শেয়ার করি।

    ১৯৯১/৯২ সাল। হটাত প্রচন্ড জ্বর আর বমি। হপ্তা খানেক পরেও কোনো উপশম নেই বরঙ্গ বেরেই চলেছে সমস্য। হাউস ফিজিসিয়ান, দারুন ভালো লোক, বেগতিক দেখে এক FRCS কছে রেফার করলেন। টিনি প্রথমে টাইফয়েড পরে ম্যালেরিয়ার চিকিত্সা করলেন--- খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেলো প্রায়।

    হাউস ফিজিসিয়ান, এবার খুব ই সমস্যা দেখে আজিজুল খ্যাত ডঃ অবনি রস্য চৌধুরির খাছে নিজে অ্যাপো করে দিলেন

    ঊনি একবার শুধু দেখেই বল্লেন এক্খুনি হস্পিটালে ভর্তি করতে হবে। যন্ডিস হয়েছে। ৭২ ঘন্টা না কাটলে কিচ্ছু বলা যাবে ন।

    বাবা ওনার নার্সিং হোম এ ভর্তি করতে চাইলেন। আবনি বাবু বল্লেন হস্পিটালে ২৪ ঘন্টা নজরে থাকবে। নার্সিং হোম এঅমি না গেলে কিছু হবে না। নিলরতনে ভর্তি করুন। টেস্ট কর্স্তে দিলেন, কিন্তু রিপোর্ট আসার আগেই হেপা বি র চিকিৎসা শুরু করেব। পরে তিন দিন বাদে অ্যালাইসা টেস্ট এ ধরা পরে ওনার অনুনান ই ঠিক। ঊনি যদি সাথে সাথে চিকিট্সা শুরু করতেন, রিপোর্ট এর জন্য অপেক্ষা করতেন কেলানির ভয়ে, তাহলে এই ফোরামে তো বটেই, বামেদের ও ৮% থেকে ১ টা সমর্থক
    কমতো
  • pi | ১৪ জুন ২০১৯ ২২:০৬411331
  • মমতা নবান্নয় আলোচনায় আসতে বলেছে জুনিয়রদের, সিনিয়রদের সঙ্গে মিটিঙ্গ এর পর। জুনিয়ররা যাবেননা বলেছেন। মমতাকেই যেতে হবে।

    আজ এইমসে ১০০০০ রোগী নাকি চিকিত্সা পাননি।

    এই দু'পক্ষের জেদাজেদিতে কী বিপুল পরিমাণে মানুষ সাফার করছেন, বেশিরভাগেরই বেসরকারিতে যাওয়ার সামর্থ্য নেই, তাও সর্বস্বান্ত হয়ে যাচ্ছেন, বা বলা ভাল গিয়ে সর্বস্বান্ত হচ্ছেন। এরপরেও লোকে স্বাস্থ্যের বেসরকারিকরণ, সরকারি অবস্থা ভেঙ্গে পড়া, তাতে বাজেট বরাদ্দ কমানোর কুফল বুঝবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত