এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | ১৪ জুন ২০১৯ ১৭:২৫411240
  • দে বোধ হয় বাংলা কংগ্রেস এর সাথে বামেদের জোট এর কথা মাথায় রেখে বলছেন ?
  • S | ১৪ জুন ২০১৯ ১৭:২৪411239
  • আমি তাহলে ১৪%র মধ্যে।
  • de | ১৪ জুন ২০১৯ ১৭:২১411237
  • বৃহত্তর বাম আর বৃহত্তর রামে যুদ্ধু হোক -
  • de | ১৪ জুন ২০১৯ ১৭:১৯411235
  • বিজেপি এলে আর ভোট-টোটের দরকার থাকবে না - সবই বিনা প্রতিদ্বন্দিতায় -

    আমি বিজেপির আসাকে সুখবর মনে করিনা - বরং বাম-তিনো-কং জোটের পক্ষে -
  • Amit | ১৪ জুন ২০১৯ ১৭:১৯411236
  • ঈশান কি আমাকে জিগালেন ? আমি অত শত ভাবি না, জ্ঞান গম্যি একদম কম।
    জাস্ট চাই “যে আসে আসুক, মমতা যাক।” ব্যাস।
  • S | ১৪ জুন ২০১৯ ১৭:১৮411234
  • পবে ৩৪-৩৫%, ত্রিপুরাতে শুনেছি প্রায় ৯৫%। ত্রিপুরায় বিজেপির সাপোর্ট বোধয় চলে গেছে। নইলে রাজ্য জেতার দুবছরের মাথায় ভোট, তাও আবার মোদিকে, সেটা করতে এতো হিংসার দরকার হতোনা।
  • Ishan | ১৪ জুন ২০১৯ ১৭:১৫411233
  • জাস্ট ইনফো। এবার পঞ্চায়েতে ৩০% আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। পবতে। ত্রিপুরায় বিজেপি জিতেছে ৯০%।

    সংখ্যাগুলো একস্যাক্ট নয়। কাছাকাছিই হবে।
  • PM | ১৪ জুন ২০১৯ ১৭:১৪411229
  • কেওস থিওরির কথাও মনে পড়ছে। এমনিতেই বাঙালী খুব ই হাই এন্ট্রপি জাত। সামন্য কটা ডাইনোসর কেই জুরাসিক পার্কে সামলাতে পারলো না ১০০% সিকিউর করেও, সেখানে বাঙালী কে আটকায় কে ঃ)

    সেই কোনকালে গোপাল বাবু বঙ্গ দেশে মাংসন্যায় বন্ধ করেছিলেন তারপর ঐ ৩৪ বছর ই একটু অ্যাবারেসন ( তাও শেষের কবছর বাদ দিয়ে)। এই আঙ্গিকে ৩৪ বছর নিয়ে একটা সামাজিক গবেষণা হওয়া উচিত। ঃ)

    ঐতিহাসিক ট্রেন্ড দেখলে পরের ২-৫০০ বছর আর ওরোকোম অ্যাবারেসন হবার সম্ভাবনা খুব ই কম ঃ) ঃ)
  • PM | ১৪ জুন ২০১৯ ১৭:১৪411230
  • কেওস থিওরির কথাও মনে পড়ছে। এমনিতেই বাঙালী খুব ই হাই এন্ট্রপি জাত। সামন্য কটা ডাইনোসর কেই জুরাসিক পার্কে সামলাতে পারলো না ১০০% সিকিউর করেও, সেখানে বাঙালী কে আটকায় কে ঃ)

    সেই কোনকালে গোপাল বাবু বঙ্গ দেশে মাংসন্যায় বন্ধ করেছিলেন তারপর ঐ ৩৪ বছর ই একটু অ্যাবারেসন ( তাও শেষের কবছর বাদ দিয়ে)। এই আঙ্গিকে ৩৪ বছর নিয়ে একটা সামাজিক গবেষণা হওয়া উচিত। ঃ)

    ঐতিহাসিক ট্রেন্ড দেখলে পরের ২-৫০০ বছর আর ওরোকোম অ্যাবারেসন হবার সম্ভাবনা খুব ই কম ঃ) ঃ)
  • Amit | ১৪ জুন ২০১৯ ১৭:১৪411231
  • আজ সারাদিন কিন্তু দিলুদা বা মুকুল রায় কিছু বলেনি। সামথিং ইস কুকিং।
  • S | ১৪ জুন ২০১৯ ১৭:১৪411232
  • এটা কিন্তু আমি বলিনি।

    কিন্তু আমি যদি বলি যে ২০১১র পরিবত্তনের মধ্যেই বিজেপির পত্তনের বীজ লুকিয়ে ছিলো, তাইলে তো আপত্তি করতে পারবেন না?
  • Ishan | ১৪ জুন ২০১৯ ১৭:১২411228
  • এইটা ভাল। আপনি কেন বিজেপিকে বেটার ভাবলেন? কারণ ২০১১ য় কেউ কেউ বলেছিলেন, যে আসে আসুক। :-)
  • S | ১৪ জুন ২০১৯ ১৭:০৯411227
  • আমার এস্টিমেশন বলছে যে বেশ কিছু মাইনরিটি নতুন ভোটারও এবারে বিজেপিকে ভোট দিয়েছে।
  • S | ১৪ জুন ২০১৯ ১৭:০৬411226
  • বামেদের ৩৪ বছরের শাসন দেখে অনেকে ভেবে নিয়েছিলেন যে সেটাই বোধয় নরমাল। অনেকে ভেবেছিলেন যে অন্তত ১০-১৫ বছর বেশ হানিমুন পিরিয়ড চলবে। ৮ বছরেই যে স্বপ্ন ভেঙে যাবে সেটা ভাবতেই পারেনি অনেকে। ২০১১র ইলেকশনকে যদি পরিবত্তনের ভোট হিসাবে দেখি আর ২০২১এ যদি গোভক্তরা ক্ষমতায় আসে, তাহলে দিদি মাত্র একটা ইলেকশনে পজিটিভ ভোট পেয়েছিলেন। ৩৪ বছর আর ১০ বছরের মধ্যে অনেক পার্থক্য আছে।
  • PT | ১৪ জুন ২০১৯ ১৭:০৫411225
  • বুদ্ধবাবুর ওপরে প্রেম ওথলানোর কারণ আছে। বামেদের ভোট যদি আবার বাড়ে তাহলে বিরোধী ভোটটা ভাগাভাগি হয়ে ফের তিনোদের সুবিধে হয়ে যায়। তখন বামেরা তিনোদের লক্ষীপ্যাঁচা (অনেকগুলো প্যাঁচা) হয়ে বিজেপিকে আটকায়।

    ছিম্পিল ক্যালকুলেশন। তবে কিনা শেষপর্যন্ত পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়!!

    ভবিষ্যতে অবিশ্যি মাঝাভাঙা তিনো-অদৃশ্য বাম-সাইনবোর্ড কং মিলে মিলেজুলে কিছু হয় কিনা দেখুন। তবে এর জন্য আগে তিনোর কোমর ভাঙা জরুরী।
  • PM | ১৪ জুন ২০১৯ ১৭:০২411224
  • দেখে শুনে, আমার বেহুলার লৌহ বাসরের কথা মনে পড়ছে।

    সব মেজর বিপদের দিক উনি বন্ধ করেছেন কঠিন হিসেব করে-- সংখ্যালঘু তোষন / মৌলোবি ভাতা দিয়ে ২৮% ভোট নিশ্চিত করতে চেষ্টা করেছেন, পাড়ায় পাড়ায় ক্লাব এ ভেট দিয়ে লোকাল যুবক/ লুম্পেন দের আনুগত্য নিশ্চিত করার চেষ্টা করেছেন, অবাধ সিন্ডিকেট রাজ করতে দিয়ে কাজহীন যুবক দের আর লুম্পেন দের নিজের ওপোর নির্ভর শীল করার চেষ্টা করেছেন, বুদ্ধিজীবি দের কলাটা/ মুলোটা দিয়ে পা চাটিয়েছেন ( কেউ মুখ ব্যাজার ও করে নি), বিরোধী দের কেলিয়ে পাট করেছেন যাতে কেউ মাথা তুলতেও না পরে, তার পরেও অবাধ ছাপ্পা ভোট করিয়েছেন--- কি বাকী রেখেছেন !!!

    তবু কোথা হইতে কি হইয়া গেলো। জনগন লোকসভা নির্বাচনে ডান হাতে পিস্তল, বাম হাতে ছোরা নিয়ে বাকি দুই হাতে পাইপ বেয়ে ৫০ তলায় উঠে পড়লো !!!

    তাবর বিরোধী রা যা করতে পারলো না, সামন্য কয়েকটা ডাক্তারী ছাত্র এখন তাঁকে ধোবিপাট দিচ্ছেন। লৌহ বাসরের নর্দমা দিয়েই কালনাগিনী ঢুকেছিলো না ঃ)
  • Amit | ১৪ জুন ২০১৯ ১৬:৫৮411222
  • হ্যা, এটা আমার মত যে মমতা আর বিজেপি র মধ্যে বিজেপি বেটার। যার যার মত তার তার মতো থাকতেই পারে। তাই না ?

    2011 তে যেমন অনেকের মত ছিল “যে আসে আসুক।” সেটাও ঠিক ছিল বা আছে অনেকের কাছে।
  • S | ১৪ জুন ২০১৯ ১৬:৫৮411223
  • মোদির ভোট তো এবারে অনেকটাই বেড়েছে। লোকে রাজ্যে রাজ্যে বিজেপিকে রিজেক্ট করলেও মোদিকে দুহাত তুলে সমর্থন দিচ্ছে।
  • sei | ১৪ জুন ২০১৯ ১৬:৫৭411221
  • দিদির নির্মল ডাক্তার একাই যথেষ্ট।মানুষ কুকুর হাতি ডাইনোসর সবার ডাক্তারি করার ক্ষমতা রাখেন উনি।
  • S | ১৪ জুন ২০১৯ ১৬:৫৫411220
  • পবে বিজেপি মানে তিনো + হিন্দুত্ব হবে। তিনোদল না ভাঙ্গলে বিজেপি দলই তৈরী হবেনা। ২৯৪ জন প্রার্থী দিতে হবে তো। পরের বছর আবার কর্পোরেশন মিউনিপ্যালিটির ইলেকশন আছে। অনেক নেতা দরকার। ডিসিদা ভেবে দেখুন। এই শেষ সুযোগ।
  • pi | ১৪ জুন ২০১৯ ১৬:৫৪411219
  • না না হবেনা, এর আগে মোদী আসার সময়েও শুনেছি, ২০১৪ য়।
  • Amit | ১৪ জুন ২০১৯ ১৬:৫৩411218
  • কেও যদি “ডাউনফল” মুভি টা দেখে থাকেন, তাহলে রিলেট করতে পারবেন কি ভাবে ডিকটেটর রা তাদের শেষ দিকে ম্যানিয়াক, পাগল র মতো হয়ে যান যখন বুঝতে পারেন আর ইচ্ছেমতো সবকিছু কন্ট্রোল হচ্ছেনা, হার রোজ আরো কাছে এগিয়ে আসছে, এড়ানো যাচ্ছে না। তখন প্যানিক এটাক এ যাই করে, সেটা আরো বড়ো ভুলের রাস্তায় যায়।
  • Ishan | ১৪ জুন ২০১৯ ১৬:৪৯411217
  • বিজেপি এলেও এর চেয়ে খারাপ হবেনা? বেশ।
  • pi | ১৪ জুন ২০১৯ ১৬:৪৮411215
  • মিছিলের সামনে বিনায়ক সেন।
  • S | ১৪ জুন ২০১৯ ১৬:৪৭411214
  • সবই ভোটের কারণে। আরেকটু ভেবে দেখুন।
  • pi | ১৪ জুন ২০১৯ ১৬:৪৫411213
  • না না, আমি ডাক্তার, জুনিঃ ডাঃ স্পেসিফিক এত রাগের কারণ জিগেস করছি।
    কাল এবিপি তে যা বললেন তাতে তো মানে হল সিপিএম, বুদ্ধবাবুর উপরেও কোন রাগ নেই, উল্টে প্রেম উথলে পড়ছে!
  • pi | ১৪ জুন ২০১৯ ১৬:৪৩411212
  • এটা পড়তে খুব মেলোড্রামায়াটিক লাগলেও এটাই সবচেয়ে সহজ সুন্দর সমাধান ছিল। রাজ্যের মুখ্যামান্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর থেকে কাম্য ও।

    "প্রতীক ব্যানার্জী লিখেছেন

    পরিবহর মাথায় হাত বুলিয়ে মুখ্যমন্ত্রী বললেন - "ভাই, তুমি আমার ডাক্তার। আমি তোমাকে আমার আর আমার রাজ্যের সম্পদ ছাড়া অন্যকিছু ভাবি না। মানুষ তোমাদের ভরসা করে। আমি করি। তোমার ওপরে এই আক্রমণ মানে প্রকারান্তরে আমারই খুলি ফেটে যাওয়া। রেয়াত করব না কাউকে। তোমরা প্রত্যেকে জানবে আমি কি কি ব্যবস্থা নিচ্ছি। যদি তোমার বা তোমাদের মনে হয় এই কর্মবিরতি সুফলদায়ী, আমার কিছু বলার নেই। কিন্তু ভাই, প্রতিদিন যে লক্ষ লক্ষ মুমূর্ষু ফিরে যাচ্ছে, ওদেরও তো বাঁচানোর কেউ নেই তোমরা ছাড়া।"
    তারপর মুখ্যমন্ত্রী গেলেন এন আর এসে। সেখানে গিয়ে বললেন - "এরপরে আমি নিরাপদে থাকি না থাকি, তোমাদের প্রয়োজনীয় সুরক্ষা থাকবেই। কাজ করো ভাই, বিনা চিকিৎসায় একজনকেও মরতে দিও না। বাকিটা আমার ওপর ছাড়ো।"

    রাজ্যের সব মেডিকেল কলেজের গেট খুলে গেল। মাথায় ব্যান্ডেজ নিয়েই ডিউটেতে যোগ দিলেন ডাঃ পরিবহ মুখোপাধ্যায় .......

    একেবারেই কাল্পনিক একটি ঘটনা। কিন্তু এইটাই তো দেখতে চায় আপামর রাজ্যবাসী।

    "এটা গল্প হলেও সত্যি হতেই পারত...... "। ।
  • Amit | ১৪ জুন ২০১৯ ১৬:৪২411211
  • অবসোলুটলি। সেটাই তো আরো ডেঞ্জারাস। সি লস্ট হার ব্যালান্স নাউ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত