এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১৪ জুন ২০১৯ ১৬:৪০411209
  • S একদম ব্যাং অন টার্গেট
  • PM | ১৪ জুন ২০১৯ ১৬:৪০411210
  • "ব্লু চিপ স্টকে লং টার্ম ক্যাপিটাল গেইন নেই জানতাম। রিয়েল এস্টেটে আছে।"

    S/LCM বাবু,

    এটা ঠিক নয়। আগে শুধু 15% STCG ট্যাক্স ছিলো শর্ট টার্ম এ। শেয়ার কেনার ১ য়্র এর মধ্যে বিক্রি করলে দিতে হত প্রফিট এর ওপোর

    মোদি বাবু ১০% LTCG ট্যাক্সো বসিয়েছে ২ বছর আগে। শেয়ার কেনার ১ বছর পরে থেকে যে কোনো সময় বিক্রি করলে প্রফিট এর ওপোর দিতে হয়
  • S | ১৪ জুন ২০১৯ ১৬:৩৯411207
  • ভোটে হারার রাগ। পিএম হতে চেয়েছিলেন, সিএমের চেয়ার যেতে চলেছে।
  • Amit | ১৪ জুন ২০১৯ ১৬:৩৯411208
  • মমতা আর বিজেপির থেকে কোন দিকে কম সাম্প্রদায়িক ? নিজের গদির লোভে তো যেকোনো সময় হিন্দু- মুসলিম, বাঙালি অবাঙালি, ডাক্তার-রুগী দের মধ্যে প্ল্যান করে দাঙ্গা লাগিয়ে দিতে পারে। আর পর্বতপ্রমাণ ইগো।

    নাহ, এরকম একটা বিকৃত অস্থির মস্তিস্ক, মেগালোম্যানিয়াক এর হাতে রাজ্য থাকা জাস্ট ডেঞ্জারাস। সি নীডস মেডিকেল ট্রিটমেন্ট।
  • pi | ১৪ জুন ২০১৯ ১৬:৩৭411206
  • মুখ্যমন্ত্রীর কোন ভাইপো আবেশও নাকি আন্দোলনে!
    সাব্বা হাকিম তো আগেই গেছেন। তাতে উনি বললেন এরা সব ছোট ছেলেমেয়ে, কীসব করে। তা জুনিয়র ডাক্তাররদের সবাইকে এরকম স্নেহের চোখে দেখতে পারেন না কেন! রীতিমত রাগ দেখলাম জুনিয়র ডাক্তারদের উপর, যেভাবে বলছিলেন ইন্টার্নদের এগুলো করতেই হবে, এটা না করলে পরীক্ষায় পাশ কেন করবে, বারবার এদের পিছনে টাকা খরচের খোঁটা, কীসের এত রাগ!
  • S | ১৪ জুন ২০১৯ ১৬:৩২411204
  • মাথাটা পুরো গেছে। নইলে নিজের সবথেকে ভরসাযোগ্য ভোটার বেসকে দুধেল গরু বলেন?
  • pi | ১৪ জুন ২০১৯ ১৬:৩২411205
  • না না, এগুলো আর এমন কী খারাপ! এগুলো আসালে আসুক।

    ওদিকে আন্দোলন প্রত্যাহারের জন্য আরেকটা দাবি জুড়েছে, এস এস কে এম এ কালকের বক্তব্য প্রত্যাহার।
  • | ১৪ জুন ২০১৯ ১৬:৩০411203
  • ইশান ওটা ইয়ার্কি নয় দিল্লু খুব সিরিয়াস মুখ করে টিভিতে বলেছে, আমি দেখেছি।
  • S | ১৪ জুন ২০১৯ ১৬:২৬411202
  • বিজেপি এলে ধম্মকম্ম বাড়বে, কথায় কথায় হিন্দু-হিন্দুস্তানের সেন্টিমেন্ট জুড়ে দেওয়া হবে, বাঙালীরাও অকারণে হিন্দিতে কথা বলতে শুরু করবে, ওদের বেশ টাইট দেওয়া গেছে বলে অনেকে পেশী ফোলাবে, বিবেকানন্দ থেকে জীবনানন্দ সকলেই বিজেপির সদস্যপদ পাবেন, মুক্ত চিন্তাভাবনার দিন শেষ হবে, পার্কে বসে প্রেম করা থেকে চীনে খাওয়ার খাওয়া সবকিছুকেই কাঠগড়ায় দাঁড় করানো হবে, পাঠ্যপুস্তক বদলানো হবে, সায়েন্সে হিন্দু মাইথলজি পড়ানোর হবে - এইসব হবে আরকি।
  • pi | ১৪ জুন ২০১৯ ১৬:২৩411201
  • ৫০০+ ডাক্তার ইস্তফা দিয়েছেন।

    মমতা কাঁচড়াপাড়া থেকে হাসপাতালে সব বহিরাগত আর মিডিয়াতে সব ব্যবসায়ী বলে যাচ্ছেন। এন আর এসে যাওয়ার কোন লক্ষণ নেই! কাল আবাপ তে বললেন আমাকে কেন সব জায়গায় যেতে হবে, আমি কোথায় যাব, অন্যেরা ঠিক করে দেওয়ার কে!!
    কী অদ্ভুত ভুলভাল আটিচিউড আর বাজে জেদ! এরকম ঘটনার পরে দেখতে যাবেন এটাই তো স্বাভাবিক! প্রথমেই গেলে অনেক কিছুই হতনা, কালও গেলে কিছুটা

    কেসটা কী বুঝিনা। হোক কলরব, মেডিকাল কি এস এস সি অনশন, সবেতেই লেট এন্ট্রি নেন, দেখাতে চান হাত থেকে সব বেরিয়ে যাওয়ার মুহূর্তে নিজে এসে কীভাবে সব সামলে দিচ্ছেন! কিন্তু এবার তো প্রথম থেকেই উনিই টার্গেট, উপাচার্য, অধ্যক্ষ, শিক্ক্ষামন্ত্রী না, তাও যাবেন না!
  • Amit | ১৪ জুন ২০১৯ ১৬:২১411200
  • মমতার দিন শেষ হয়ে এসেছে। এদিক ওদিক থেকে নিজের দলে, টালিগঞ্জে আওয়াজ উঠতে শুরু করে দিয়েছে। কি পরিমান ক্ষোভ জমে ছিল বোঝা যাচ্ছে। আরো একটু আওয়াজ উঠুক, বাইরে থেকে সব দিক থেকে চাপ আসুক। তারপর জাস্ট একটু ধাক্কা দিলেই হবে, ওই হীরক রাজ্যের মূর্তি ভাঙার মতো হবে। ওর নিজের লোকেরাই সবার আগে ভাঙ্গবে।

    ভালো। এই মেগালোম্যানিয়াক ইগোটিস্ট, চূড়ান্ত সাম্প্রদায়িক, ডিভিসিভ মহিলা যত তাড়াতাড়ি বিদায় হয়, ততই মঙ্গল। যেই আসুক না কেন।
    বিজেপি এলেও এর থেকে খারাপ হবে না।
  • dc | ১৪ জুন ২০১৯ ১৬:২০411199
  • অংকে কাঁচা।
  • pi | ১৪ জুন ২০১৯ ১৬:১৬411198
  • দাবি যা যা বলা হচ্ছে, ( বারবার বলছে ৩ দফা, এদিকে এগুলো সব লিখে তো ৫ দফা দেখছি!)

    ১। সিসিটিভি ফুটেজ দেখে দোষী সবাইকে গ্রেপ্তার
    ২। এন আর এসে মুখ্যমন্র্রীকে যেতে হবে
    ৩। পরিবহকে দেখতে যেতে হবে
    ৪। হাসপাতাল চত্বরে সর্বত্র পুলিশি
    পাহারা, যথাযথ সুরক্ষা, আরো সিসিটিভি
    ৫। হাসপাতালের পরিকাঠামো ঠিক করা।
  • Ishan | ১৪ জুন ২০১৯ ১৬:০৯411196
  • একজন লিখেছে, এনআরএস গেলে জয় শ্রীরাম শুনতে হবে এই ভয়ে যাচ্ছেননা। ইয়ার্কি করেই লিখেছে। কিন্তু এই বাজারে কী যে ইয়ার্কি আর কী যে সিরিয়াস কথা। :-(
  • S | ১৪ জুন ২০১৯ ১৬:০৯411197
  • সরকারি ডাক্তাররা অনেকদিন ধরেই অখুশি ছিলেন।
  • Ishan | ১৪ জুন ২০১৯ ১৬:০৭411195
  • এগুলোই দাবী কিনা আমি জানিনা। গুরুর গ্রুপে পোস্ট হয়েছে তাই দিলাম।
  • pi | ১৪ জুন ২০১৯ ১৬:০৬411194
  • সিকিওরিটি ও এনশিওর করা হয়েছে।

    ওঁর এন আর এসে গিয়ে কথা বলতে কীসের এত ইগো তে আটকাচ্ছে?

    ২০০-২৫০ ডাক্তার ইস্তফা দিয়েছেন। এই জেদাজেদিতে সাধারণ মানুষের কী চূড়ান্ত ভোগান্তি!
  • de | ১৪ জুন ২০১৯ ১৬:০৩411193
  • মব ভায়োলেন্সের ক্ষেত্রে সবাইকে ধরার দাবীটা হাস্যকর - এই পাঁচজনের প্রত্যেককেই তো নন-বেলেবল চার্জ দিয়েছে দেখলাম মামুর লিং থেকে -

    বাকী দুটো দাবী তো পূরণ করাই যেতো - SSKM এর কি অবস্থা? পোজিসন দেখলে ওটা মমব্যানের দক্ষিণ কলকাতার রাজত্বে পড়ে -

    বাকি এসব ইস্তফা- ইঃ - উত্তর কলকাতা - সেখানে বিজেপি নাহলে কং এর প্রাধান্য -
  • dc | ১৪ জুন ২০১৯ ১৫:৪৭411192
  • পারমিট মানে তামিল নাড়ু থেকে অন্ধ্র ঢোকার পারমিট, ইসরোর না।
  • dc | ১৪ জুন ২০১৯ ১৫:৪৬411191
  • চেন্নাইতে বর্ষা কিস্যু হয়না, জুলাইতে তো খুবই কম চান্স। বরং রোদ্দুর থাকবে খুব। তবে ইসরোর সাইটে নাকি বুকিং করতে হয় আগে থেকে, সেটা পাবো কিনা জানিনা। বুকিং ফ্রি। আমাদের বাড়ি থেকে শ্রীহরিকোটা পৌঁছতে মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা লাগে, আর রাস্তায় একবার থেমে পারমিট বানাতে হয়। যদি দিনের বেলা টাইম দেয় তো ভোর বেলা বেরিয়ে পড়বো।
  • ইস্রো | ১৪ জুন ২০১৯ ১৫:৪০411189
  • name: dc mail: country:

    IP Address : 232312.174.565612.209 (*) Date:13 Jun 2019 -- 04:56 PM

    চন্দ্রযান ২ জুলাই এর ১৫ তারিখে লঞ্চ করবে বলছে। দুয়েকমাস আগে তো কাগজে দেখলাম নাকি বড়ো করে ভিজিটর্স গ্যালারি বানিয়েছে, যেখানে বসে লোকে আম খেতে খেতে লঞ্চ দেখতে পাবে। ভাবছি সবাই মিলে ১৫ তারিখ যাবো।
    _________________________________________________
    যাবেন্না ডিসিদা, আনন্দবাজার লিখছে --
    ১৫ জুলাই রওনা হচ্ছে চন্দ্রযান-২, এই প্রথম চাঁদে পা ছোঁয়াবে ভারত। বর্ষা তখন ঝমঝমিয়ে। ঘন মেঘে ঢাকা রাতে আমরা ডুবে থাকব গভীর ঘুমে। আর সেই সময়েই সে রওনা হয়ে যাবে চাঁদ মুলুকে।

    লাঞ্চ খেতে খেতে লঞ্চ দেখতে গেলে বরং গগোনটদের পাঠানোর সময় গ্যালারী বুক করুন, কিম্বা সেই দু হাজার তেইশে শুক্কুর অভিযানের সময়। তাও টিকিট কাটার আগে একবার বেনীমাধব শীলের ফুল পঞ্জিকাটা দেখে নেবেন। শুভযোগ রাত্রে পড়লে কিন্তু বুকিং ক্যানসেলেশন হয় না।
  • Ishan | ১৪ জুন ২০১৯ ১৫:৩৯411187
  • ডাক্তারদের কোনো অফিশিয়াল দাবী পাইনি। কোনো সংগঠনই তো এখনও ওনারশিপ নেয়নি, ফলে অফিশিয়াল আর কী থাকবে। নেটে এইটা ঘুরছে।

    ১)West bengal medicare service act অনুযায়ী non bailable ধারায় সব কজন যারা গুন্ডামি করতে এসেছিল তাদের গ্রেফতার করতে হবে। (২) CM কে NRS এর অবস্থানে সশরীরে আসতে হবে। (৩) প্রতিটা হাসপাতাল ক্যাম্পাসে পর্যাপ্ত সশস্ত্র পুলিশ রাখতে হবে যারা আক্রমণ হলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে।
  • S | ১৪ জুন ২০১৯ ১৫:৩৯411188
  • গরুচন্ডালীর কপিরাইট নেওয়া যাবে?
  • Ishan | ১৪ জুন ২০১৯ ১৫:৩৬411186
  • ২০০ জন অ্যারেস্ট করাটা চাপ একটু। মব ভায়োলেন্সের সমস্যাই তো এই।

    https://www.anandabazar.com/amp/state/did-police-found-the-main-accused-of-nrs-case-question-raised-1.1005009

    অন্য এর জায়গায় পড়লাম, পুলিশ এলাকায় গিয়ে হুজ্জুতি করছে। লোকজন ভয়ে আছে। সেও খুব কাজের কথা না।
  • S | ১৪ জুন ২০১৯ ১৫:৩২411184
  • তিনি জানতেন যে উস্কানি দিলে জল আরো ঘোলা হবে। তখন ডাক্তারদের কালপ্রিট বানানো যাবে।
  • de | ১৪ জুন ২০১৯ ১৫:৩২411185
  • খুবই ঘাঁটা পরিস্থিতি - ডাক্তারদের দাবিদাওয়াও তো বোঝা যাচ্ছে না - ইদিকে সাধারণ মানুষের কাছে সংবাদগুলো এমনভাবে যাচ্ছে যেন ডাক্তারেরা কোন কাজ করছেন না, এতে ডাক্তারদের নিরাপত্তা বিঘ্নিত হবার প্রভূত আশঙ্কা। ডাক্তার, পুলিশ, দমকল - এইসব এমার্জেন্সি সার্ভিস সেক্টরে এভাবে বনধ চালানো উচিত নয় -

    জনমত কিন্তু ডাক্তারদের বিপক্ষে যাচ্ছে - এটা ওনাদের জন্যও ভালো নয় -
  • dc | ১৪ জুন ২০১৯ ১৫:৩০411183
  • হ্যাঁ ভালো চাকরি ছেড়ে মোদির সেবা করছে এরকম আমিও শুনেছি। জীবনে কিছুই করতে পারলাম না ঃ-(
  • | ১৪ জুন ২০১৯ ১৫:২৯411182
  • সে তো ৪ না ৫ জনকে অ্যারেস্ট করেছে। তাও পাকাপাকি কিছু দেখেছি বলে মনে পড়ছে না। মিসও করে থাকতে পারি। কিন্তু হাংগামা করতে এলো দুশো লোক। তাদের তুলনায় মাত্র এই কজনের গ্রেফতার!

    আর উনি এস এস কে এমে গেচোলন কেন? এন আর এস এ যাওয়াই তো স্বাভাবিক হত।
  • S | ১৪ জুন ২০১৯ ১৫:২৮411181
  • ডাক্তাররা কি প্রথমদিন থেকেই কাজ করবোনা বলেছেন? নাকি উস্কানি দিয়ে এই অবস্থা তৈরী করা হয়েছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত