এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ১৪ জুন ২০১৯ ১৫:২৭411180
  • পাঁচজন অ্যারেস্ট হয়েছে - ডাক্তারেরা বোধ্হয় যে দুশোজন হামলা করেছিলো তাদের সবাইকে অ্যারেস্ট করা হোক এটাই চাইছেন
  • S | ১৪ জুন ২০১৯ ১৫:২৫411178
  • মিডিয়া যেটাকে বেশি কভার করবে সেখানে সেলেবরা পৌঁছে যাবেন স্বাভাবিক।
  • Ishan | ১৪ জুন ২০১৯ ১৫:২৫411179
  • অ্যারেস্ট মনে হয় ঘটনার পরদিনই হয়েছে। গোলমাল এভাবে শুরু হবার আগে।
  • de | ১৪ জুন ২০১৯ ১৫:২১411176
  • টীচারদের সঙ্গে ডাক্তারদের তুলনা করিনি - দুটো ব্যাপারে সেলিব্রিটিদের রিয়াকশনের তুলনা করলাম -

    যাক, অমিত আর ডিসি মিলে গুরু বেচে দেবে -ঃ)
  • | ১৪ জুন ২০১৯ ১৫:২১411177
  • আজকে মিছিল আছে।
    কিন্তু সিরিয়াসলি, যারা গিয়ে কেলিয়েছিল তাদের ভার্সান দিয়েছে আবাপ'তে। বেশ দীর্ঘসময় ওঁকে কেউ অ্যাটেন্ডই করেন নি। এর আগেও ওঁদের পরিবারের কেউ মারা গিয়েছিল অ্যাপারেন্টলি গাফিলতিতে। তারপ্রেও যারা কেলিয়েছিল ঝপাঝপ তাদের অ্যারেস্ট করে আহত ছেলেটিকে দেখে ভদ্রভাবে কথা বলে আশ্বাস দেওয়া কি এতই কঠিন কাজ?

    কত জায়গায় ডাক্তাররা ইস্তফা দিয়েও একেবারে এমার্জেন্সি কেস দেখছে।
  • Amit | ১৪ জুন ২০১৯ ১৫:১৯411175
  • তবে টিচার দের সাথে তুলনা ঠিক নয়। এতো গুলো সরকারি হাসপাতাল আউটডোর স্ট্রাইকের সোশ্যাল ইমপ্যাক্ট মারাত্মক।
  • S | ১৪ জুন ২০১৯ ১৫:১৭411174
  • ডিসিদা আপনি যেটা মজা করে বলছেন, ২০১৪র আগে পরে অনেকে সেইটাই করছে। এরকম বেশ কিছু লোকজন পেয়ে যাবেন যারা ২০১৪র আগে আগে ভালো চাকরী ছেড়ে দিয়ে হঠাত মোদিভক্ত হয়ে যায়। এখন তারা যা রিটার্ণ তুলছে ভাবতেও পারবেন না। এইযে দেশে হঠাৎ স্টার্টাপের জোয়ার এলো, এগুলো কি এমনি এমনি হয়েছে মনে হচ্ছে। লোকে মাল্টিন্যাশনালের চাকরি ছেড়ে একটা ওয়েবসাইট বা অ্যাপ বানাতে শুরু করে দিলো কেন?
  • Amit | ১৪ জুন ২০১৯ ১৫:১৬411172
  • এক কোটি ? ডিসি বলে কি ? আমি একেবারে চূড়ান্ত সস্তা মানসিকতার ছোট লোক। ওর ১০ % এ আমি করতে রাজি আছি।
  • T | ১৪ জুন ২০১৯ ১৫:১৬411173
  • একদমই। মেধাবী ডাক্তারবাবু সব। অনেক পড়াশোনা করে ডাক্তারি পাশ দিতে হয়, সেজন্য দেবিয়োঁ এবং সজ্জনোঁ ছুটে গেছেন। বাংলা অনার্সের জন্য কেউ যাবে না।
  • T | ১৪ জুন ২০১৯ ১৫:১৫411171
  • পুরসভা ভোটে ডাহা হারবে। এ নিজেরাও জানে। সেজন্য ছ মাস দেরী করেছে। ভেবেছিল কেন্দ্রের সরকার উল্টোলে এ যাত্রা বেঁচে বেরিয়ে যাবে।
  • de | ১৪ জুন ২০১৯ ১৫:১৩411170
  • অ সে - শ্যাম রাখি না কূল রাখি অবস্থা -
    ডাক্তারেরা ধর্নায় বসেছেন - সঙ্গে সঙ্গে সেলিব্রিটিরা ছুটে গেছেন। কতো স্টেটমেন্ট, কতো পোস্ট! এতো অনশন আন্দোলনও নয় -

    এই কয়েকটা মাস আগে হবু শিক্ষকেরা জল-ঝড়ে, শৌচাগারের অ্যাবসেন্সে অনশন চালালেন কতোদিন, শঙ্খ বাবু, সৌমিত্রবাবুর মতো হাতে গোনা কয়েকজন ছাড়া কারোকে একবারও কোন স্টেটমেন্ট দিতে দেখিনি। অনশন মঞ্চে গিয়ে দাঁড়ানো তো দূরের কথা!

    প্রফেশনের গ্ল্যামারটাও কতো ম্যাটার করে -
  • Amit | ১৪ জুন ২০১৯ ১৫:১২411167
  • মাঝি বাবু হয়তো এখন কোনো কুকুরের হাসপাতাল এ নিজের ডায়ালিসিস করছে
  • pi | ১৪ জুন ২০১৯ ১৫:১২411168
  • ওদিকে অর্চন লিখেছে,

    Aj ABP te shokal e ei mohilati ke dekhiye bolano hocchilo that she's in labor and take treat kora hocchena. She was treated and her baby was delivered at 10:30 am and I was in the Labor room at that time. But ABP is still showing the same shit.
  • S | ১৪ জুন ২০১৯ ১৫:১২411169
  • "এটাকে ইগোর লড়াইয়ে ফেলারই বা কী দরকার ছিল কে জানে।"
    ইগো না। মুলতঃ ভোট। পরের বছর কর্পোরেশন ইলেকশন। সঙ্গে অন্য অনেক কিছু থেকেও চোখ সরে গেলো।
  • dc | ১৪ জুন ২০১৯ ১৫:১০411166
  • সিরিয়াসলি কিন্তু, টাকা পেলে আমি চুরি ডাকাতি সব করতে পারি।
  • S | ১৪ জুন ২০১৯ ১৫:০৯411165
  • গুরুচন্ডালির নাম একটু পাল্টালেই কিন্তু বিজেপি কিনে নেবে। ঈশানদা ভেবে দেখুন।
  • T | ১৪ জুন ২০১৯ ১৫:০৮411164
  • এ যে মানে কী বিচিত্র পরিস্থিতি ভাবা যায় না। একদল লোক গিয়ে ডাক্তার কেলিয়েছে, একটা নিশ্চিতভাবেই ল এন্ড অর্ডার সমস্যা। সেটাকে সামলাতে গিয়ে কাপড়ে চোপড়ে হয়ে যাচ্ছে। জাস্ট উঠোনে গিয়ে আইন আইনের পথে চলবে বলে এলেও অ্যাত বিশ্রী কেস হয় না। এ মানে কীঈঈঈ! এটাকে ইগোর লড়াইয়ে ফেলারই বা কী দরকার ছিল কে জানে। কী আজব রে বাবা। নিজেই নিজের বিরুদ্ধে আন্দোলন করচে। আর সেই মাজিবাবু কোথায়?
  • dc | ১৪ জুন ২০১৯ ১৫:০৭411162
  • বিজেপির আইটি সেল এর সাথে কিভাবে যোগাযোগ করে? আমাকে সামান্য কিছু টাকা দিকে আমি গুরুতে রাতদিন ক্যাম্পেন চালাতে রাজি আছি। মেমে, জোক্স, কবিতা, চুটকিতে ছেয়ে দেব। পাই ম্যাডাম, দ দি, দে দি, S, অমিত, খ দা, টি, এলসিএমদা, সব্বাইকে বাঘা বাঘা বিজেপি সাপোর্টার করে দেব। জয় সিয়া রাম ছাড়া কেউ কোন কথাই বলবে না, নিজের মায়ের থেকে গোরু মাকে বেশী ভালোবাসবে। মাত্র এক কোটি দিলেই চলবে।
  • de | ১৪ জুন ২০১৯ ১৫:০৭411163
  • তবে, এই পুরো ব্যাপারটাতে বেশ ভালোমতো বোঝা যাচ্ছে যে ডাক্তারেরা খুবই ক্ষুব্ধ হয়ে ছিলেন - হঠাত করে এমন পাকিয়ে গেলো ব্যাপারটা -
  • S | ১৪ জুন ২০১৯ ১৫:০৫411160
  • আমি সোশাল মিডিয়াতে নেই বললেই চলে। তবে অল্পস্বল্প যেটুকু দেখেছি, ধান্দাবাজির আখড়া।
  • de | ১৪ জুন ২০১৯ ১৫:০৫411161
  • খুবই অসুবিধেজনক পরিস্থিতি - এতো ডাক্তারেরা গণ ইস্তফা দিলে চলবে কি করে?

    কলকাতায় বাবা-মা থাকেন, দুজনেই বৃদ্ধ ও ডাক্তারের ওপর সতত নির্ভরশীল - খুবই চিন্তা হচ্ছে -

    ধমক-চমক না দিয়ে মুখ্যমন্ত্রী আলোচনায় বসুন না -
  • Amit | ১৪ জুন ২০১৯ ১৫:০৩411159
  • অপর্ণা সেন তো মমব্যান কে মায়ের নাম করে সেন্টি মেরে চোখের জল ফেলে দিচ্ছে পুরো। এরকম একটা মেগালোম্যানিয়াক ইগোটিস্ট কে মাথায় তুলে চটি চাটা এখনো চলছে এই shameless আর্টিস্ট গুলোর। কবে যে এনার অত্যাচার শেষ হবে।
  • S | ১৪ জুন ২০১৯ ১৪:৪৮411158
  • * টেনিওর
  • S | ১৪ জুন ২০১৯ ১৪:৪৭411157
  • পুরো ইন্ডিয়ার ইকনমিকেই শর্ট করে দিন। একটু লম্বা টেনির রাখবেন। প্রচুর কামাবেন। কোনও নামজাদা সাহেব যদি দেশের জিডিপিতে জল আছে বলে পেপার পাবলিশ করে দেন, তাইলেই সব হুড়মুড়িয়ে ভেঙে পড়বে।
  • | ১৪ জুন ২০১৯ ১৪:৪৩411156
  • দেব-এর ট্যুইটার পোস্টটা দেখলাম। ভাল লাগল। আজকাল সেন্সিবল কথাবার্তা এত দুর্লভ হয়ে গেছে যে দেখলেই খুব খুশী হয়ে যাই।
  • S | ১৪ জুন ২০১৯ ১৪:৩৬411155
  • হ্যাঁ সেদিন শুনলাম যে কে একজন মীম বানায়। সেটাই তার প্রফেশান? আচ্ছা এগুলোর বিজনেস মডেল কিরকম?
  • pi | ১৪ জুন ২০১৯ ১৪:৩৫411154
  • ত্রিপুরায় ভোটার প্রতি প্রচুর টাকা ছড়িয়েছে বিজেপি। লোকে বারবার বলে কর্মসংস্থান কমেছে, কিন্তু বিজেপি যে একটা মাসমাইনে দিয়ে এই বিপুল পরিমাণে আইটি সেল ও গ্রাউণ্ড লেভেলে প্রচার ও ভোটার বাহিনি বানিয়েছে, সে তো বেকার লোকজনের জন্য জবই হল, তার হিসেব কই ! লোকের কাজও হল, তা দিয়ে পার্টির প্রচার ও হল, ভোটও এল। খুব হিসেব করে বুথে বুথে এরকম টার্গেট করে ভোটার প্রচারক কিনেছে এরা। ২৭০০০ কোটি বহু নয়কে হয় করতে পারে।
  • | ১৪ জুন ২০১৯ ১৪:৩৩411153
  • গুরু তো আর্বান নকশালদের আড্ডাখানা। গুরুর গ্রুপকে কেন অ্যাপ্রোচ করবে :-))
  • pi | ১৪ জুন ২০১৯ ১৪:৩২411152
  • এটা জানিনা, গুরুর গ্রুপে তো কবে থেকে ~৫০০০০ সদস্য, বহুদিন ধরে বহু পেন্ডিং এখন,এরকম কেনাকাটির অফার কেউ পেয়েছে বলে জানিনা। তবে বহু তথাকথিত হিউমারের পেজ, মিম পেজ, জোকস ইঃ গ্রুপ রাতরাতি পবতে বিজেপি চাই, বিজেপি ভোটার ইঃ বিজেপির নানা গ্রুপে বদলে গেছে, হ্যাঁ, নামই বদলে গেছে পেজের। এসব পেজ টেজে লাখ লাখ ফলোয়ার হয়েছিল, ঐসব জোক্স মিন কি খাওয়াদাওয়ার পোস্ট শেয়ার করে। মানে একেবারেই নিরামিষ অরাজনৈতিক গ্রুপ পেজ এরকম হয়েছে জানি।
  • S | ১৪ জুন ২০১৯ ১৪:৩১411151
  • একদম গ্যারান্টির সাথে বলতে পারি যে এসব পয়সার জোড়ে চলছে। পাইয়ে দেওয়ার ব্যবস্থা না থাকলে এরা কেউ একটা কুটো নাড়বে না। বিজেপি বোধয় অ্যাসপিরেশন বলতে এই লাগামছাড়া লোভের কথাই বলেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত