এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৪ জুন ২০১৯ ১৪:২৭411150
  • এত মেম্বার?
  • pi | ১৪ জুন ২০১৯ ১৪:২৬411149
  • এস, হ্যাঁ, আর তার সঙ্গে
    এও শোনা যায় আর এস এস এর এরকম বাছাবাছা রিক্রুট বঙ্গদেশে হয়েছে, ঐ মধ্য উচ্চবিত্ত
    কিছুটা শিল্প সাহিত্যমোদী বাঙ্গালিকে ধীরে ধীরে মোদীপ্রেমী করে তোলার জন্য।
  • | ১৪ জুন ২০১৯ ১৪:২০411148
  • সে ফেবুতে কোন গ্রুপের সদস্যসংখ্যা ৩০ কি ৪০ হাজার ছাড়ালেই বিজেপী গ্রুপের অ্যাডমিনদের কেনার চেষ্টা করে, অধিকাংশ খেত্রে সফলও।
  • S | ১৪ জুন ২০১৯ ১৪:১২411147
  • * এক লক্ষ কোটি টাকা।
  • S | ১৪ জুন ২০১৯ ১৪:১১411146
  • মডেলটা খুব সিম্পল। তুমি আমাদের ভক্ত দাও, আমরা তোমাকে বরাত দেবো। অবশ্যি দিদি নিজে এইটার পাইলট স্টাডি করে নিয়েছিলেন।
  • S | ১৪ জুন ২০১৯ ১৪:০৯411145
  • ভেবে দেখুন মুম্বাই থেকে আহমেদাবাদ হাই স্পীড ট্রেনের জন্য সরকার খরচ করবে এক লক্ষ টাকা। ধরে নেওয়াই যায় আসলে তার অনেক বেশি খরচ হবে। এবারে আপনি একজন ইন্জিনিয়ার যদি বিজেপির খুব কাছের লোক হয়ে যান (সোশাল নেটওয়ার্কে খুব লেখেন টেখেন) তাহলে সেই বিশাল প্রজেক্টের একটা ছোট্ট বরাদ্দ পেলেও আপনাকে এই জীবনে আর কিছু করতে হবেনা।
  • Amit | ১৪ জুন ২০১৯ ১৪:০৫411143
  • ধন্যবাদ। আমি জানতাম আমার প্রতিভা আছে। আনন্দে নিজের পিঠটা নিজেই চাবরে নিলুম একটু।

    তবে নিজের পোস্ট এর প্রথম লাইন পরে নিলে এতটা কষ্ট করতে হতো না আর কি। আমার আবার বোঝার বুদ্ধি কম কি না। সোজা লাইন সোজা ছাড়া বুঝিনা। কেও পোস্ট করছেন যে শুনেছেন রাজ্যপালের কাছে যারা গেছেন তারা সবাই এবিভিপি, সেটা খুব সাংঘাতিক নিউস হতে পারে। আমার কাছে অতটা সাঙ্গাতিক লাগে নি।

    কেও এই সময় হেট্ পোস্ট করে লোকেদের সাবধান করতেই পারেন। হয়তো তাদের কাছে এবিভিপি বেশি বিপদ লাগছে। আমার কাছে মমতা র মতো ডিকটেটর নেতা সব থেকে বড়ো বিপদ লাগে। সিম্পল। এবার আপনাদের মত আপনি দ্যান, আমার টা আমি।
  • S | ১৪ জুন ২০১৯ ১৪:০৫411144
  • বুঝলাম।

    মোদি আসার পরে বেশ কিছু চেনাশুনা প্রফেশনাল লোকেদের হঠাত রাইজ দেখেছি। ঝোপ বুঝে কোপ মেরেছে এরা। বুঝে গেছে যে মোদি বহুদিন থাকবে। ফলে বিজেপির নৌকায় উঠলে অনেক দুর যেতে পারবে। যাচ্ছেও। দেশপ্রেম আর ধর্মান্মোদনার মাঝে জনগনকে ফাঁসিয়ে রেখে পুরো মাখনটা এরা চেটেপুটে খাচ্ছে।
  • lcm | ১৪ জুন ২০১৯ ১৪:০১411141
  • লাভ করা খুব কঠিন, মুশকিল হ্যায়।
  • lcm | ১৪ জুন ২০১৯ ১৪:০১411142
  • এই অভীক সরকার বই-এর ওয়েব সাইট --- চলছে? লাভ হয়? জানতে চাই, সত্যিই লাভ হয় কি না।
  • lcm | ১৪ জুন ২০১৯ ১৪:০০411140
  • অন্য সরকার, মানে আনন্দবাজারের অভীক সরকার, ফেঞ্চ কাট সাদা দাড়ি ধুতি পাঞ্জাবি - উনি নাকি পিএম মোদি-র খুব কাছের লোক, শপথগ্রহণ অনুষ্ঠানে তাকে নাকি স্টেজে দেখা গেছে।
  • | ১৪ জুন ২০১৯ ১৩:৫৯411139
  • ইনি নাকি বইচই খোলার আগে দীর্ঘদিইইন মার্কেট সার্ভে করেছেন। তারপর বাংলা বইয়ের উন্নতিকল্পে খুলেছেন।

    শুনেছি চাড্ডি প্রোপাগান্ড চড়ানোর জন্য ভাল চাকরি ছেড়ে কলকাতায় গিয়ে বিজেপীর কালচার ইউনিটের মাথা হয়ে বসেছেন।
  • S | ১৪ জুন ২০১৯ ১৩:৫৫411138
  • বুঝেছি। ফাঁকা মাঠে গোল দিয়েছে। এটা কলকাতায় গিয়ে বারে বারে উপলব্ধি হয় যে একদল ফালতু লোকের শহরে পরিণত হয়ে গেছে।
  • T | ১৪ জুন ২০১৯ ১৩:৫৩411136
  • হ্যাঁ, এই সরকার বাবুর দল চাড্ডি প্রোপাগান্ডা লিখে বিখ্যাত হয়েচেন।
  • S | ১৪ জুন ২০১৯ ১৩:৫৩411137
  • ব্লু চিপ স্টকে লং টার্ম ক্যাপিটাল গেইন নেই জানতাম। রিয়েল এস্টেটে আছে।
  • lcm | ১৪ জুন ২০১৯ ১৩:৫২411134
  • আচ্ছা, লং টার্ম ক্যাপিটাল গেইন এ ট্যাক্স রেট কেমন? কোনো ছাড় কিছু আছে?
  • S | ১৪ জুন ২০১৯ ১৩:৫২411135
  • তবে অনেকে এই সোশাল মিডিয়ায় লাইক আর কমেন্টস পাওয়ার প্রতিযোগিতার ফাঁদে পড়ে গিয়ে এমন অনেক কিছু করে ফেলছে যেটা হয়তো নিজেও ভেতর থেকে বিশ্বাস করেনা। একবার যদি দেখি যে একটা বিশেষ কোনও ব্যাপারে আমার পোস্টে লোকে খুব লাইক দিচ্ছে, তাহলে সেই একই লাইনে পোস্ট করে করে পপুলার হওয়ার লোভ সামলানো খুব কঠিন।
  • pi | ১৪ জুন ২০১৯ ১৩:৪৯411132
  • অনুপস্থিত নাও হতে পারেন ;)
  • pi | ১৪ জুন ২০১৯ ১৩:৪৯411133
  • নাঃ, অমিতবাবুর যুক্তিবোধ সত্যি প্রশংশনীয়। বিভিন্ন ঘটনার, যেমন ইস্তফাদানকারী ডাক্তার অধাপক ইঃ উল্লেখ করে বলা হল এঁরা কি সবাই চাড্ডী ? তার উত্তরে বলা হল, কিছুজন মানেই সবাই নন। রাজ্যপালের কাছে যাওয়া পড়ুয়ারাই সবাই, এমনকি পড়ুয়ারাই ডাক্তার অধ্যাপক, এটা ডিডাক্ট করার জন্য অমিতবাবুর যুক্তিবোধকে আভূমি কুর্নিশ।
  • S | ১৪ জুন ২০১৯ ১৩:৪৮411131
  • কি বলবো পাই? লোকে কারে দিসে রাজার পার্ট? হা হা হা হা। আমি হেসেই যাচ্ছি তখন থেকে। খোলা পাতায় অনুপস্থিত একজনের নামে না লেখাই উচিত। কিন্তু তাই বলে শ্যাসে অভিক?
  • lcm | ১৪ জুন ২০১৯ ১৩:৪৭411130
  • ইন্ডিয়াতে কমোডিটি ট্রেডিং নিয়ে আমি জানতে আগ্রহী, প্রাইভেট ইকুইটি-তে তোমার চেনাজানা নেটওয়ার্ক চাই।
    কারেন্সি ট্রেডিং এ আমার ঠিক ভরসা হয় না, তবে ভারতে রিয়েল এস্টেট তো নিংসন্দেহে আকরষণীয় সেক্টর।
  • PT | ১৪ জুন ২০১৯ ১৩:৪৫411128
  • মোদ্দা কথাটা হল তিনোদের ক্ষমতায়নের আগে ও পরে নয়নের মণির মত আগলে রাখতে হবে। তার জন্য যখন যেমন প্রয়োজন গুজব রটানো হবে। তার জন্য কখনো রাজনাথ-লকেটের উপস্থিতে চক্ষু মুইদ্যা থাকতে হবে। আবার কখনো সিপিএমের সমর্থকের ঘাড়ে বন্দুক রেখে তথ্য প্রদান করা হবে। ঠিক যেমনটি তিনি এখন চেয়েছেনঃ

    " বিজেপি-বিরোধী লড়াইয়ে এই ৮% বাম-ভোটারকে ‘প্রকৃত বামপন্থী’ বলে ব্যাখ্যা করেছেন মমতা। তাঁর বিজেপি-বিরোধী লড়াইয়ে এই ভোটারদেরই পাশে পেতে চাইছেন মমতা।"
    https://www.anandabazar.com/state/chief-minister-mamata-banerjee-urged-to-the-left-front-to-cast-vote-in-favour-of-tmc-1.1005022
  • pi | ১৪ জুন ২০১৯ ১৩:৪৫411129
  • হ্যাঁ, S এর চেনার কথা। তিনিই। বহুদিন ধরে এই লাইন তোনি ভালই জনপ্রিয় করেছেন, আর এরকম ইস্লামোফোবিক ( প্যাথোলজিকাল বামবিরোধী, সেতো ছেড়েই দিলাম), বহু পোস্ট করার পরেও কিছু লোকে বলেন তিনিই নাকি সহিসেকুলার, বাকিরা সিকুলার ইত্যাদি।
    এই পোস্ট এবারেও সুপার ভাইরাল আর এই আন্দোলনে এঁদের মত এলিমেন্টও প্রচুর পরিমাণে ঢুকে পড়েছে, সেটাই বলার ছিল।
  • S | ১৪ জুন ২০১৯ ১৩:৪৩411127
  • শর্ট করা না গেলেও পুট অপশান তো আছেই।
  • lcm | ১৪ জুন ২০১৯ ১৩:৪২411126
  • হ্যাঁ ঠিক, যে হেজ ফান্ডের কালচার শুরু হয় নি। একটা ব্যাপার হল, ভারতের স্টক এক্সচেঞ্জ বোর্ড (SEBI) এর নিয়ম কানুন কঠিন, মানে কোনো নতুন হেজ ফান্ড শুরু করতে গেলে যা লাগে। আর, আমি ঠিক জানি না, ভারতের স্টক মার্কেটে নাকি শর্ট করা খুব ঝামেলার, অনেক নিয়ম কানুন আছে নাকি।
  • S | ১৪ জুন ২০১৯ ১৩:৩৯411125
  • স্টক মার্কেটেই ঢালতে হবে কেন? কারেন্সি আছে, কমোডিটি আছে, প্রাইভেট ইকুইটি আছে, রিয়েল এস্টেট আছে, সর্বোপরি ডেরিভেটিভস আছে। তাছাড়া ফরেন মার্কেট তো আছেই। দেশে এখনো হেজ ফান্ডের কালচার শুরু হয়নি তেমন। অতেব রাইট টাইম টু জাম্প ইন।
  • lcm | ১৪ জুন ২০১৯ ১৩:৩৫411124
  • দেশে হেজ ফান্ড মার্কেটের সাইজ ছোট। ভারতের স্টক মার্কেটের ভ্যালু (টোট্যাল মার্কেট ভ্যালু) ২.২ ট্রিলিয়ন এর মতন, তো এর মধ্যে হেজ ফান্ড ধরো ৬০০-৬৫০ মিলিয়ন ডলার, মিউচুয়াল ফান্ড প্রায় ৩০০ বিলিয়ন।
  • Amit | ১৪ জুন ২০১৯ ১৩:৩১411123
  • হ্যা। এইটা কিন্তু সত্যি। শুধু সবাই অভবপঃ বলা হয়েছে মিষ্টি করে, চাড্ডি বলা হয়নি একবার ও। এবিভিপি আবার গালাগাল হলো নাকি ? একদম নয়।
  • pi | ১৪ জুন ২০১৯ ১৩:২৯411122
  • আর অমিতবাবু, বহুদিন ধরেই বহু পিএ আপনি করেছেন, কী কী পোস্ট একসময় করেছিলেন, ভালই মনে আছে, পুরানো কথা আর টানতে চাইনা, কিন্তু দিনের পর দিন যা নয় তাই লিখে যাবেন কিছুই বলা যাবেনা, তাও তা না ! আর এবিভিপি র কথা যেমন লিখেছি, এতদিন ধরে বহু িকিত্সক নিগ্রহ নিয়েও লিখেছি, এই এন আর এস ঘটনার বহু আগে থেকে, বহু লেখা লিখিয়েছি, বের করেছি। আপনি ঠিক কী কী করেছেন আমার জানা নেই, কিন্তু মিথ্যে অভিযোগগুলো করবেন না।
  • pi | ১৪ জুন ২০১৯ ১৩:২৬411121
  • পদত্যাগের খবর কাল আমিই দিয়েছিলাম। কোথাও বলেছি কি তাঁরা সব চাড্ডী ?
    কী অসাধারণ যুক্তিবোধ, কেউ এবিভিপি র থাকলে সবাই এবিভিপি ! যেখানে নাকি এও বলা হয়েছে, যাঁরা এবিভিপির কথা বলছেন, তাঁরা নিজেরাই আন্দোলনে, আজ মিছিলেও, আর তাঁদের কেউ কেউ সিপিএম ও। ধন্য যুক্তিবোধ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত