এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | ১৪ জুন ২০১৯ ০৪:৫৮411060
  • না না, ধন্দ রাখবেন না জেবনে প্লিজ। তাহলে আর সর্বনাশের বাকি কি রইলো ?

    সেইসব পাবলিক যারা ৩৪ বছরকে স্বর্গ মনে করে, তারা একেবারে পাক্কা শয়তান, বদমায়েশ, বদের ধাড়ি আর বদ্ধ পাগল, সব একসাথে। শুধু তাই নয়, আরো যা যা বদ গুন্ আছে একেবারে সেসবের সব কিছুর মনোহারি সমাহার।
  • ন্যাড়া | ১৪ জুন ২০১৯ ০৪:৩৩411059
  • পিসির যাওয়ার সময় হয়েছে।

    কিন্তু যে কোন মাপকাঠিতেই যাদের ৩৪ বছরকে স্বর্গ মনে তারা শুধু পাগল না শুধু বদমাইশ না যুগপৎ দুইই, এই নিয়ে ধন্দে পড়তে হয়। জীবনে আর কোন কনফিউশন নেই। পিটিবাবুকে নিয়েও।
  • Amit | ১৪ জুন ২০১৯ ০৩:৫৭411058
  • ইন ফ্যাক্ট মমতা গত কদিন ধরে যেভাবে বাঙালি- অবাঙালি, হিন্দু মুসলিম নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করতে শুরু করেছে (ডাক্তার রা নাকি আজকাল রোগীর নাম দেখে ট্রিটমেন্ট করছে, রোগী কেন ইঞ্জেকশনে মরলো তাই নিয়েও তদন্ত হবে ইত্যাদি ইত্যাদি), তাতে কদিন পরে বিজেপিকে বা জামাত কে কম সাম্প্রদায়িক মনে হবে।

    একটি রাজ্যের অফিসিয়াল চিফ অফিসার, একটা সাংবিধানিক দায়িত্বের মধ্যে থেকে এভাবে ওপেনলি ডিভিসিভ কথা বার্তা বলছে, এসব জাস্ট আগুনে ঘি ঢালা। লুম্পেন দের কন্ট্রোল করতে হলে নিজে ও যে এভাবে লুম্পেনগিরি করবার দরকার নেই, সেটা বোঝার বিন্দুমাত্র বুদ্ধি বা ইচ্ছে কোনোটাই তেনার নেই।
  • Amit | ১৪ জুন ২০১৯ ০৩:০৭411057
  • গত আট বছরের তুলনায় আগের ৩৪ বছর তো স্বর্গ মনে হয় এখন। সবই রিলেটিভ আর কি। যে যেভাবে দেখেন।
  • Du | ১৪ জুন ২০১৯ ০২:০৫411056
  • বিজেপি এসে সব অসুবিধার অবসান ঘটাবে। তাদেরকে ৩৪ বছর বলাও যাবেনা।
  • অর্জুন | ১৪ জুন ২০১৯ ০২:০৪411055
  • 'সরকারী হাসপাতালের কঙ্কালসার অবস্থাটা বেরিয়ে পড়েছে। জুনিয়র ডাক্তারদের দিয়ে স্বাস্থ্য পরিষেবাটা উনি কোনো রকমে চালিয়ে রেখেছেন, এটা স্বীকার করছেন না কেন?' তরুন ডাক্তার হুমায়ুন কবীরের এই বক্তব্যটা ভাল লাগল।

  • অর্জুন | ১৪ জুন ২০১৯ ০১:৪৯411054
  • তবে সরকারী চিকিৎসার এই হাল শেষ আট বছরে হয়নি। তার অনেক আগে থেকে। সিস্টেম কেন বদল হয়নি, সে প্রশ্ন উঠতেই পারে।
  • অর্জুন | ১৪ জুন ২০১৯ ০১:৪৭411053
  • তৃতীয় বর্ষের ছাত্রটি বললো ইমারজেন্সির পেশেন্টদের চিকিৎসা নাকি চলছে, ভর্তি করা হচ্ছেনা নূতন করে রুগী।
  • S | ১৪ জুন ২০১৯ ০১:১৭411052
  • তিনো আমলে পাবলিক ডেট কম নেওয়া হয়েছে নাকি? ২০১১তে বাম সরকার যাওয়ার সময় মোট ডেট ছিলো ২ লক্ষ কোটির কম। এখন সেটা ৪ লক্ষ কোটিরও বেশি। ৮ বছরে দুই থেকে আড়াই লক্ষ কোটি টাকা ধার নেওয়া হয়েছে। বৎসরিক ট্যাক্স রেভিনিউ কালেকশনও বেড়েছে ৪০,০০০ কোটি টাকা, বর্তমান পব সরকারের দাবী।

    তাহলে স্কুল-কলেজ-হাসপাতালের পরিষেবার এমন বেহাল কেন? কেন বেসরকারী প্রতিষ্ঠানগুলোর উপরে ভরসা করতে হচ্ছে মানুষকে?

    কারণ মানুষের প্রায়োরিটির কথা না ভেবে কিকরে শর্ট টার্মে ভোট বাড়ানো যায়, সেই অনুযায়ী বাজেট তৈরী করে আজ এই সমস্যার মুখে পড়তে হয়েছে। মেলা-খেলা-পুজোতে ফান্ডিং বন্ধ করে হাসপাতাল-স্কুল-কলেজে পয়সা ঢাললেই বেশ কিছু সমস্যার সমাধান হতো। যেমন সরকারের পক্ষ থেকে ক্লাবগুলোতে টাকা দেওয়া হয়েছে যাতে সেই টাকা ঘুরে তিনোর পার্টি ফান্ড আর তিনোপন্থী সেলেব্রিটিদের হাতে ফিরে আসে।
  • অর্জুন | ১৪ জুন ২০১৯ ০০:৩৪411051
  • আজ একটা কাজে গিয়েছিলাম কলেজ ষ্ট্রীটে, গেলাম মেডিকেলেও, ছাত্ররা অনড়। একজন তৃতীয় বর্ষের ছাত্র বলল আগামী কাল থেকে সারা ভারত মেডিক্যাল কলেজ স্ট্রাইক করবে। সারা বাংলা জুড়ে সব মেডিক্যাল কলেজে অচলাবস্থা।
  • S | ১৪ জুন ২০১৯ ০০:১৯411050
  • "উনি নাকি কথা দিচ্ছেন, বামপন্থীদের উনি সর্বতোভাবে দেখবেন, প্রোটেকশন দেখবেন! তাঁ্রা বামপন্থী হিসেবেই থাকতে পারেন!"

    তিনি প্রোটেকশান দিলে তবে রাজ্যে থাকা যাবে? গুন্ডারাজ চলছে পুরো। অবশ্যি এইসবই তো চিরকালই করে এসেছেন। গভর্নন্স বস্তুটি ঠিক কি জানে নাকি? গুন্ডা-লুম্পেন দলের মাথায় গুন্ডা সরদার্নি বসে থাকবে, এ তো জানা কথাই।
  • PT | ১৩ জুন ২০১৯ ২৩:৪৭411048
  • শুধু হিন্দু-মুসলমানে আর হচ্ছে না এবার বাঙালী-অবাঙালী (=বহিরাগত) ক্রমে আসিতেছে। রাজনৈতিক দর্শনহীন ক্ষমতায়নকে প্রশ্রয় দিলে কি হয় সেটা বোঝাই যাচ্ছে। শুধু ভিক্ষান্ন, ভাঙা সাইকেল আর বিনা পয়সার চিকিৎসার ঢপ কতদিন কাজ করতে পারে?

    লোকাল দাদারা উন্নয়নের গান শুনিয়ে প্রত্যাশা বাড়িয়েছে মস্তিষ্ক প্রক্ষালন করে কিন্তু হাসপাতালে এসে রুগীর স্বজনেরা দেখছে গ্যাস বেলুন। একটি বেসরকারি হাসপাতালে CGHS-রুগী, ডাক্তারের ভিসিট ৭০০ টাকার জায়গায় ১৫০ টাকা দিচ্ছে। সেটা কেন্দ্রীয় সরকারের রেট।

    তাহলে রাজ্যের পক্ষে সব কিছু বিনা পয়সায় দেওয়া কি করে সম্ভব?
  • | ১৩ জুন ২০১৯ ২৩:৩৭411047
  • হোয়াতে পেলাম মম্ব্যানের এক ভাইপো নাকি ডাক্তারদের সাথে যোগ দিয়েছে? সেও কি ডাক্তার?
  • | ১৩ জুন ২০১৯ ২৩:৩৫411046
  • দক্ষিণ আফ্রিকা র ট্রুথ আ্যন্ড রিকন্সিলিয়েশন কমিশন। আয়ারল্যান্ডের গুড ফ্রাইডে এগ্রিমেন্ট।
  • Du | ১৩ জুন ২০১৯ ২৩:৩২411045
  • এইসব করেই এসেছেন তাই ভাবছেন যত অরাজকতা ততই ওনার লাভ।
    গাছ এবং তলা দুটোর লোভে ১৯৯৯ থেকে ২০০৫ অব্দি টানার পর ২০০৯ তে বিজেপিকে কম্বলচাপা না দিয়ে নীতিশের স্ট্র্যাটেজিতে সাথে রাখতে পারতেন ব্যপারটা কন্ট্রোলে থাকতো হয়তোবা। অন্তত ইলেকশনের আগেও বললেই বিজেপি জোট করতো। নিজে সিএম থাকা দিয়ে তো কথা।
  • Du | ১৩ জুন ২০১৯ ২৩:১১411044
  • বাংলায় চাকরি না থাকা অবস্থায় আমরা বাঙ্গালীর
    ঢেউ তুললে প্রবাসী বাঙ্গালীদের ওপর কি ইমপ্যাক্ট হবে ভেবে দেখবেন কি উনি?
  • Ekak | ১৩ জুন ২০১৯ ২২:৫৭411043
  • খ বাবু যেটা চাইছেন সেটা খুবই ভালো কিন্তু একটা এন্ট্রপিতে না পৌঁছনো অবধি লোক জোগাড় হবে না সন্দেহ আছে।

    রাজনৈতিক হত্যার সঙ্গে মতাদর্শের একটা যোগ ছিল একসময়, যা ক্ষীণ হতে হতে গত কয়েক দশকে আর এক্সিস্ট করেনা। এখন যা হয় ওসব, স্টোনচিপ্সের হত্যা,টেন্ডারের হত্যা, সরকারি তহৰিলে ভাগের জন্যে হত্যা, অস্ত্রের দালালির হত্যা।

    খুবই সন্দেহ আছে, সেটা কোনো রাজনৈতিক রিকনসিলিয়েশণ প্রসেসে ফিট করানো আর আগের মতো সম্ভব কিনা।
  • | ১৩ জুন ২০১৯ ২২:৪২411042
  • এইরে! খ আবার খসড়া লিখতে চাইছে!
    তবে খকে মনে হয় লোকে গাইল্যাইবো ন
  • saikat | ১৩ জুন ২০১৯ ২১:৩৪411041
  • কিন্তু এর মধ্যেই টার্ফ ওয়ার হবে, জায়গা দখল, মারপিট চলবেই। ফলে সরকার অবধারিত পক্ষ নেবে, কনসিডারেট হতে পারবে না। ফলে একদিকে কনসিডারেট হলে, অন্যদিক নিয়ে প্রশ্ন হবে। হাসপাতালে গেছ, সন্দেশখালিতে যাওনি কেন।
    এ মানে পুরো হাতের বাইরে।
  • saikat | ১৩ জুন ২০১৯ ২১:২৮411039
  • ধরে রাখেন আগামী দু'বছর; এরাজ্যে যাই হোক না কেন হিন্দু-মুসলিম হবে। দেশের অন্য জায়গায় যদি করা যায়, কিছু লাভ তোলা যায়, বাচ্চা মেয়ে রেপ হলেও যদি করা যায়, তাহলে এখানেও সম্ভব। আমরা বসে বসে দেখে যাব, বোধি যেমন লিখেছে, ঘুম চলে যাওয়ার যোগাড়। এর মধ্যে সরকার কনসিডারেট না হলে আরৈ কিছু থাকবে না।
  • | ১৩ জুন ২০১৯ ২১:২৮411040
  • আমরা আপনাদের প্রোটেকশন দেবো বা ক্যালাবো এরকম ধরণের কথা, এ কি মামদোবাজি নাকি। হোয়ার ইজ দ্য প্রসেস? একি পূজোর প্রসাদ দেব বা নেব? বোকা বোকা কথা।
  • | ১৩ জুন ২০১৯ ২১:২৫411038
  • এই সব কথার কোন মানে হয় না, দেখবো ৭ % এসব কথার কোন মানে হয় না। সত্যি যদি মানুষের কনসোলিডেশন চান, আমি একবার ২০০৭ / ২০০৮ নাগাদ লিখেছিলাম, আবার ও বলছি, একমাত্র উপায় হল জাস্টিস এর রাস্তা ধরা, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন এর ধাঁচে রাজনৈতিক অপরাধ ও হত্যার একটা রিকনসিলিয়েটরি ফ্রেমওয়ার্ক তৈরী করা।

    দ্যাখ ভাই, কয়েকশো বছরের কলোনিয়ালিজম সত্ত্বেও এটা দঃ আফ্রিকা পেরেছে, গুড ফ্রাইডে এগ্রিমেন্ট পেরেছে। আমরা কেন পারবো না। এটার পোলিটিকাল ড্রাফ্ট একটা চল সবাই মিলে লিখি, তার পরে উকিল দের দি, আর পোলিটিশিয়ান দের দি, অ্যাপিল করি কিসু একটা করুন। ভায়োলেন্স কমাতে হবে।

  • dd | ১৩ জুন ২০১৯ ২১:২২411037
  • আরো গভীর ষড়যন্ত্র রয়েছে।

    যেমন এটাকে ডাক্তার জনতা বিভেদ না দেখিয়ে হিন্দি মুসলিম দাংগা করা হবে। অমিত শাহের স্ট্র্যাটেজি। আমরা ধরতে পেরেছি।

    আর এরম হবে নাই ই বা ক্যানো? সামনেই ত্তো ইলেকশন।
  • | ১৩ জুন ২০১৯ ২১:১৯411036
  • মমতা আগে কখনো হোস্টাইল প্রেস ফেস করেন নি। এবং সেটা ওনার দোষ না। প্রেস এর দোষ, প্রেস নুয়ান্সড ন্যারেটিভ দিতে পারে না, টিভির ফরমাটেই নুয়ান্স নেই আপাতত। কাগজে বিশ্লেষন ইজ ব্যাক কিছুটা, মানে আজকাল আর স্কুপ করতে হয় না তাই, কিন্তু সেটা অপ এড এ, নিউজ এ না।

    এবার বাকি হল এই সব প্রশাসন এবং গণতন্ত্রের প্র্যাকটিস কে একটা নাট্যমঞ্চ হিসেবে দেখার সমস্যা। দুটো হার্ড বার্গেনার না দেখা তে পারলে মানুষকে ভিকারিয়াস প্লেজার বেচা যায় না। আনবিলিভেবল, এই সিনিসিজম অবিশ্বাস্য।

    আর কত গুলো ধারণার রোগের দিক আছে সেটা সকলেই আক্রান্ত তার কোন পক্ষ নেই।

    এই যেমন সকলের ধারণা রাষ্ট্র কে ভীষণ কড়া হতে হবে। নইলে হয় পাকিস্তান, নয় মব, নইলে কেন্দ্র, অথবা নিশ্চয়ী রাজ্য সকলে ভেজে নিয়ে খেয়ে নেবে। দ্বিতীয় হল পাবলিকের ই ধারণা পাবলিক কে ক্যালানো উচিত। আমি নিশ্চিত যাঁরা মারামারি করলেন, ছেলেটাকে মারলেন বা পুলিশের কাছে মার খেলেন, আজ সকলের থুতু খাচ্ছেন মেটাফোরিকালি, তাঁরা নিজেরা মনে করেন পুলিশ আর মিলিটারি সবাইকে ক্যালালে দেশ ভীষণ এগিয়ে যাবে। আর একটা রয়েছে সেটা হল, নীতি সংক্রান্ত আলোচনার দরকার নেই, প্ল্যানিং কমিশন তো বটেই, নীতি উদ্যোগ ও তুলে দেওয়া যায়, নীতি নিলেই বাবা এনটাইটেল মেন্ট এর বিষয় আসবে, গোটাটাই ইম্প্লিমেন্টেশন, একজন ভীষণ স্কেল বা মাইকে হাতে বা প্লেনে করে সর্বত্র চষে বেড়ালেই সব সমস্যা সমাধান হবে, যেটা হয়েছে এতে মান্ষে বিকল্প আলোচনা থেকে দূরে সরে যাচ্ছে, গেছে, আর উল্টে যাঁরা ইম্প্লিএমেন্টেশনের দায়িত্ত্বে, গভরনেন্স এর নামে তাঁদের কোন এমপাওয়ারমেন্ট নাই।

    এর আর পাবলিক আর প্রাইভেট কি সর্বত্র দেখছি। আনবিলিভেবল। চারিদিকে অসম্ভব প্রবন্ধ লেখা পড়া ছাড়া কোন মুক্তি নেই। দ্য লং ফর্ম ইজ পার্ট অফ দ্য রেজিস্টান্স। মানুষকে বোঝা তে হবে, সব কিছু ইন্স্ট্যান্ট হবে না। আর নীতিকে দায়্বদ্ধ আর ইনক্লুসিভ করতে হবে, নইলে প্রসেস ই তৈরী হবে না, কেবল ক্লায়েন্ট পেট্রন রিলেশন্শিপ তৈরী হবে। জবলেস গ্রোথ এর এই দুঃসময় না হলে তৃণমূল, সুভাষ দা তৈরী ই হত না। বিজেই আলাদা, তার একটা দীর্ঘ দিনের মেজরিটারিয়ান প্রোগ্রাম রয়েছে, সেটা কে সে এস্টাবলিল্শ করছে, তাকেও প্রচুর কম্প্রোমাইজ করতে হচ্ছে, কিন্তু তার পরে ওভার রাইডিং হেট মেসেজ টা সে রাখছে কারণ সেটাই তার অথেন্টিসিটি, বিজেপি কে রেজিস্ট করার রাস্তা কি আমি জানি না, ভয়ানক অবস্থা, শুধু আসাম কেস এ এটা বোঝা গেছে, শুধু ফেডেরাল মডেল দিয়ে আমরা ওদের রেজিস্ট করতে পারবো না। এ মানে রাত্রে ঘুম ছুটে যাওয়ার মত ব্যাপার।

  • pi | ১৩ জুন ২০১৯ ২১:১২411035
  • ও, ডাক্তার অনেক কম মেনে নিলেন। তার দায়ও ডাক্তারদের উপর চালালেন, কেন ৩ বছর বাদে বণ্ড দিয়ে সবাই চলে যাব,তাই তো সরকারি হাসপাতালে এত ডাক্তার কম ইত্যাদি।
  • pi | ১৩ জুন ২০১৯ ২১:১০411034
  • বাপ্স রে, এসব কী বলছেন! বুদ্ধবাবুকে উনি রেস্পেক্ট করেন, ওঁ্র সংগে কথা হয়েছে, উনি অন্যদের মত বিজেপির পাশে নেই, এসব।

    তারপর বল্লেন, যে ৭% ভোট এখনো বামেরা পাচ্ছেন, সেই ৭% বামপন্থীরা এবার তৃণমূলকে ভোট দিন, উনি নাকি কথা দিচ্ছেন, বামপন্থীদের উনি সর্বতোভাবে দেখবেন, প্রোটেকশন দেখবেন! তাঁ্রা বামপন্থী হিসেবেই থাকতে পারেন!
  • pi | ১৩ জুন ২০১৯ ২১:০৬411033
  • এতদিন সেভাবে ফলো করতে পারিনি, আজ দুপুরে দিদির বক্তব্যগুলো পড়ে হুব্বা লাগছিল। তারপর জুনিয়্র ডাক্তারদের দাবিগুলো খুঁজছিলাম
    যা শুনলাম, এইগুলো মাত্র। এর মধ্যে কী কী মানা হয়েছে বা হয়নি জানতে চাইছিলাম, নাহলে কেন মানা হয়নি, যুক্তি কী দেওয়া হচ্ছে, সেটাও।
    "১)West bengal medicare service act অনুযায়ী non bailable ধারায় সব কজন যারা গুন্ডামি করতে এসেছিল তাদের গ্রেফতার করতে হবে। (২) CM কে NRS এর অবস্থানে সশরীরে আসতে হবে। (৩) প্রতিটা হাসপাতাল ক্যাম্পাসে পর্যাপ্ত সশস্ত্র পুলিশ রাখতে হবে যারা আক্রমণ হলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে।"

    তো এর মধ্যেই দেখি দিদি এবিপি আনন্দে এসে বলছেন ডাক্তারদের উপর মারধোর দুর্ভাগ্যজনক।
    আরো বলছেন, এবিপি আনন্দে দিদি এখ বলছেন ভোটের জন্য হাসপাতালে পুলিশ পিকেটিং যা ছিল ( দিদি বললেন এটা নাকি উনি করিয়েছিলেন), সেটা নাকি নির্বাচন কমিশন প্রত্যাহার করিয়েছিল, সেটা নাকি দিদি জান্তেনই না (!!) এই ঘটনায় জেনেছেন, এই ভুলের মাশুল দিতে হচ্ছে ইত্যাদি। এটা শুনে মনে হল ২ নং দাবি মেনে নেওয়া হয়েছে।
    আরো বলছেন আরেস্ট হয়েছে, ছেলেটির চিকিতসা পুরো সরকারই দায়িত্ব নিয়ে করিয়েছে, পরিবারের লোকের সংগে নাকি কথা বলেছে, মন্ত্রী গেছেন ইত্যাদি, তাহলে কেন রোগীদের পরিষেবা দেওয়া হচ্ছেনা ইত্যাদি। যা শুনলাম এখন আর কি। কিন্তু এটা ঠিক হলে, প্রথম দাবিও মানা হয়েছে। জানিন হয়নি, এরকম কিছুও দেখাল।
  • Ishan | ১৩ জুন ২০১৯ ২০:৪৭411032
  • খ কে অনেকাংশেই ক।

    তবে তার পরেও আমার পুরো যুদ্ধটাই অ্যাবসার্ড লাগছে। পরিবহর উপরে আক্রমণের পরদিনই দেখলাম পাঁচ না কতজন গ্রেপ্তার হয়েছে। বাকি থাকে দুটো। নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া আর মমতার সশরীরে একবার এনাঅরএস ভিসিট করে বাবা-বাছা করে দুটো কথা বলা। লোকে দুটো স্লোগান টোগান দেবে, সেটুকু ইগনোর না করার কিছু নেই। কিন্তু এইটুকু সামান্য জিনিস না করে টিভিতে আক্রমণাত্মক হবার কী কারণ বুঝিনি। এক হতে পারে, দম্ভ, দুই হতে পারে চাপের মুখে প্রতিক্রিয়া। অনেকেই সেরকম বলছেন। কিন্তু আমার কীরকম মনে হচ্ছে সাধারণ জনতা বনাম এলিট ডাক্তার -- এরকম একটা মেরুকরণ তৈরির চেষ্টা আছে। উল্টোদিকে ডাক্তারদের একাংশ সিধে রাজ্যপালের কাছে যাচ্ছেন। সেটাও খুব সন্দেহের ঊর্ধ্বে নয়। সব মিলিয়ে নানারকম কার্ড খেলা হচ্ছে বলে সন্দেহ হচ্ছে। অতি অবশ্যই, খ যেমন বলেছে, এতে সমস্যার কোনো সুরাহা হবেনা।
  • | ১৩ জুন ২০১৯ ২০:৪৪411031
  • মূল সমস্যা গুলো কমিউনিকেশনের, ঠিক ঠাক ইনফো পাচ্ছেন না রুগী রা, ডাক্তার দের বুঝিয়ে বলার সময় নেই, এই কথা লিখতে গিয়েও লিখিনি, তখন হয়তো দেখা গেল চারি দিকে প্রাইভেট হাসপাতালে যেমন কিস্যু টেকনিকাল জানেন না বিল বাড়ানো ছাড়া মার্কেটিং স্টাফ দের দিয়ে সমস্ত কনটেন্শন সামলানোর চেষ্টা করা হয় সেটা যে বড় সমস্যা সেটা কে ঢাকা হয়ে যাবে।

    এসব ব্যাপারে এস এম দার প্রবন্ধ লেখা উচিত। একজন তৃণমূল সমর্থক হিস্বেই লিখুন, কিন্তু ডাক্তার তো, প্রফেসনাল বিচার টা তো আমার চেয়ে বেশি।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত