এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ১২ জুন ২০১৯ ০৬:৫৯410820
  • দেশের নির্বাচনের টইটা আর পেলাম না -৬০লক্ষ ভুয়ো ভোটারের এক তালিকা মপ্র কং ইসিকে দিয়েছে পড়লাম। হাজার হাজার হাজরা একই মুখ অন্য নাম নিয়ে!
  • S | ১২ জুন ২০১৯ ০৬:৩৬410819
  • ২০১১র খারাপ আর খারাপতর মধ্যে খারাপ হিসাবে তৃণমুলকে বেছে নেওয়ার যুক্তি আবার নতুন মোড়কে ফিরে এসেছে।
  • Amit | ১২ জুন ২০১৯ ০৬:৩০410818
  • ও আচ্ছা। টাইম পাসের জন্য শেয়ার করলে একদম ঠিক আছে। এমনিতেও এখন পাঁচিলে বসে বাদাম ভাজা খাওয়ার দিন।
  • Ishan | ১২ জুন ২০১৯ ০৬:০২410817
  • মানে আবার কী। বাকিদের সঙ্গে শেয়ার করলাম। সীতারাম ইয়েচুরিরটাও দেব ভেবেছিলাম। কিন্তু ট্যাবটা বন্ধ করে ফেলেছি। পরে দেব। :-)
  • aka | ১২ জুন ২০১৯ ০৫:৩৭410816
  • যে ডাক্তারকে মারা হয়েছে আর যার ছবি ইন্টারনেটে ঘুরছে দুটো এক?

    যা ছবি ঘুরছে তা দেখে মনে হয়নিঃ

    ১) এমনি ছবি আর যে শুয়ে আছে দুজনে এক।

    ২) শুয়ে থাকা লোকটিকে পাণ্জাবি, জাঠ, পাকিস্তানি মনে হয়েছে।

    ৩) অমন আঘাত পেলে এত তাড়াতাড়ি কিভাবে সুস্থ হল বুঝি নি।

    এসব টেকনিকাল প্রশ্ন, ডাক্তারদের ওপর এমন প্রতিহিঙ্গসার প্রবল ধিক্কার।

    এমনিতে হেল্থ কেয়ার নিয়ে আমার নিজস্ব অভিগ্যতা খুব খারাপ, কিন্তু তার জন্য বড়জোর এখানে লিখব। যে ডাক্তার আহত হয়েছেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।
  • Amit | ১২ জুন ২০১৯ ০৫:২০410815
  • লিবারেশন এর বিবৃতি টা তুলে দেওয়ার কারণ বোঝা গেলো না। এক দিকে বলা হচ্ছে মমতা একাই মরণপণ লড়ে যাচ্ছেন, বাকিরা সবাই ডোডো পাখি, তো সেই পাখি দের বক্তব্য কেন শোনাতে হলো আবার ? জাস্ট টাইম পাশের জন্য তোলা হলে ঠিক আছে যদিও, তাতে কোনো কারণ লাগে না।

    সমীর পত্তুন্দু কি এই লিবারেশন এর সঙ্গে যুক্ত ? যিনি সিঙ্গুর নন্দীগ্রামের সময় গরম গরম বক্তব্য দিয়ে বেড়াতেন ? সিঙ্গুর নিয়ে উনি বেশ একটা জব্বর গাছেরও খাবো, তোলার ও কুড়োবো মার্কা বক্তব্য দিয়েছেন আবাপতে সেটাও তোলা থাক। জাস্ট টাইম পাস আর কি।

    "সিঙ্গুরের ‘কৃষিজমি, জীবন ও জীবিকা রক্ষা কমিটি’র শরিক তথা পিডিএস নেতা সমীর পূততুণ্ডের বক্তব্য, ‘‘আন্দোলনটা ভুল ছিল, এমন কথা এ ভাবে বলা যায় না। তবে সেই আন্দোলনের প্রধান শক্তি এবং তখনকার সরকার— দু’পক্ষেরই কিছু ভুল ছিল। আলোচনা চলাকালীন টাটার চলে যাওয়ার ঘোষণাও ঠিক হয়নি।’’"

    আর লিবারেশন হটাৎ করে প্রচন্ড সাম্প্রদায়িক গুন্ডাদের আবিষ্কার করছেন। কিন্তু গতকাল অব্দি অর্জুন সিংহ এর একই দলবল একেবারেই সাম্প্রদায়িক ছিল না, গত বেশ কয়েক বছরে তিনোদের হয়ে তেনারা তোলাবাজি চালাচ্ছিলেন, তখন সব কিছু শান্তি পূর্ণ ছিল, লিবারেশন এর কোনো চিঠিপত্র, দাবি দাওয়া ইত্যাদি চোখে পড়েনি। হটাৎ আজকে জার্সি বদলেই একই দলবল কিন্তু দারূন সাম্প্রদায়িক হয়ে গেছে।

    গত আট বছরে কত বার পব তে হাসপাতাল এ ডাক্তার দের পেটানো হয়েছে ? কত জন আরেস্ট হয়েছে ? গত সপ্তাহে একজন সরকারি BDOকে পেটানো হয়েছে, এখন হাসপাতাল এ। পিটিয়েছে তিনোদের দলের লোকজন চুরি ধরে ফেলায়। ধর্ম, বর্ণ, দল এসব ফালতু জিনিস না দেখে না দেখে কত জন আর্রেস্ট হয়েছে ? শূন্য এখনো অব্দি। কেও কিন্তু সাম্প্রদায়িকতা খুঁজে পাননি ওসবের মধ্যে। ওসব ফালতু জিনিস খুঁজে পেতেও চাইনা, যেটা একমাত্র চাই যে যে লুম্পেন গুলো এরকম আইন নিজের হাতে তুলে নিচ্ছে, সেগুলোকে আইনত সোজা জেলে ভরা হোক। সেটা যদি নাই হয়, তাহলে মমতার থেকে বিজেপি কেন খারাপতর সেটাও বলা হোক। মরার ওপর খাড়ার ঘা মারলে ব্যাথা লাগে নাকি আবার ?

    আইনের শাসন বলে কিছু কি আছে আর পব তে ? গত কয়েক বছরে গুন্ডারাজ চলেছে একজন লুম্পেন মুখ্যমন্ত্রীর প্রতক্ষ্য মদতে, পুলিশ কে ঠুঁটো বানিয়ে রাখা হয়েছে একটা দলের ভোটব্যাংকের জন্য, সাধারণ মানুষের হাড়ির হাল একজনের লোভের আর লাভের জন্য, তাহলে এতো তথাকথিত লড়াই কার জন্য ? কিসের জন্য ? এই যদি হাল হয় তাহলে মমতার তথাকথিত, মরণপণ লড়াইতে কার ফায়দা -? সাধারণ মানুষের কোন দিকে লাভ হচ্ছে বা হবে ?

    গত কদিন এ সব মিডিয়া রিপোর্ট এ আছে কায়ুম মোল্লা মিছিল করতে শাহজাহান এর দলের সাথে ভাঙি পাড়ায় এসেছিলো। মমতা কালকে বিদ্যাসাগৰ র মূর্তি নিয়ে মিটিং এ বলছে বিজেপির যে দুজন খুন হয়েছে, তারা কায়ুম মোল্লাকে তার নিজের গ্রামে খুন করতে এসেছিলো। কে সত্যি বলছে ? এটা কি সরকারি বয়ান ? কি বিশ্বাসযোগ্যয়টা আছে মমতার আর ওনাকে পরোক্ষভাবে মদত দেওয়া লিবারেশন এর ?
  • অর্জুন | ১২ জুন ২০১৯ ০২:৫২410814
  • আমার বাড়িতে আপাতত cable channel নেই। ইউ টিউবে দেখেছি।

    উনি এখনও খুব সুন্দরী।
  • S | ১২ জুন ২০১৯ ০২:৪৯410813
  • তিনোমুলের কিছু নেতা-মন্ত্রীরা মোবাইল ফোনে জয় শ্রীরাম মেসেজ পাচ্ছে, কেউ কেউ কল করেও জয় শ্রীরাম বলছে। সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এইসব বার্তা যারা পাঠাচ্ছে তাদেরকে গ্রেফতার করতে আদেশ দিয়েছেন পুলিশ সুপারকে।
  • S | ১২ জুন ২০১৯ ০২:৪৩410812
  • আমি কিছুটা দেখেছি। অসহ্য লেগেছে।
  • অর্জুন | ১২ জুন ২০১৯ ০২:৪২410811
  • অর্জুন | ১২ জুন ২০১৯ ০২:৪১410810
  • এটা যারা দেখেছেন, কেমন লেগেছে আপনাদের ?
  • Ishan | ১১ জুন ২০১৯ ২৩:৪৫410809
  • ১০ জুন রাত ১১ টার পর ভাটপাড়া পুরসভার বারুইপাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের বসতিতে হামলা চালায় বিজেপির গুন্ডা বাহিনী। একটি বাড়িতে বোম মারা হয়। বোমার আঘাতে একজন অবসারপ্রাপ্ত শ্রমিক তৎক্ষণাৎ মারা যান। অন্য আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঁদের মধ্যে আরও একজন শ্রমিক আজ (১১ জুন) সকালে মারা গেছেন।

    রাতে এই হামলা ও হত্যার পর সকাল থেকে জগদ্দল-নৈহাটি সহ সর্বত্র গুজব প্রচার শুরু হয় যে মুসলিমরা বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মারা গেছে। প্রচার চলে যে 'ওরা' বোমা বানাচ্ছে তাই হিন্দুরা পাল্টা হামলার জন্য তৈরী হ‌ও।

    ইতিমধ্যেই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের আওয়াজ হাওয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে আর এস এস-এর বশংবদ রাজ্যপালের মাধ্যমে। বর্ধমানের গলসিতে টিএমসি কর্মীকে হত্যা করা হয়েছে বলে খবর। বিজেপি সুপরিকল্পিতভাবে হামলাগুলি চালাচ্ছে।একদিকে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির কথা বলে রাষ্ট্রপতি শাসনের খাঁড়া ঝুলিয়ে রেখে প্রতিরোধহীন অবস্থায় হামলাগুলি চালিয়ে যাওয়া ও অন্যদিকে এইসব হামলার মাধ্যমে আরও তীব্র ধর্মীয় মেরুকরণ ঘটানো। নবান্নে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের রিপোর্ট থেকে একথা স্পষ্ট যে থানাস্তরের পুলিশ কর্তাদের ওপর অনেকখানি নিয়ন্ত্রণ হারিয়েছেন তিনি।

    এই অবস্থায় সমস্ত সংবেদনশীল এলাকায় সাহসভরে প্রচার কর্মসূচী গড়ে তোলা জরুরি। বিজেপির দুস্কৃতিদের এই হামলা রাতারাতি প্রতিরোধ করে দেওয়া সম্ভব হবেনা, কিন্তু বিদ্বেষমূলক অপপ্রচারকে অনেকটাই প্রতিহত করে দেওয়া যায় যদি বিপদের ঝুঁকি নিয়েও আমরা বিভিন্ন মহল্লায় ঢুকে মানুষের মাঝে সত্যটা তুলে ধরার আন্তরিক প্রচেষ্টা চালাই।

    গতকালই জগদ্দলে হিংসাবিদ্বেষের বিরুদ্ধে সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছিলো রাজ্য সিপিআই(এম এল), এলাকায় যার যথেষ্ট প্রভাবও পড়ে।

    রাজ্য জুড়ে এই হিংসা ও বিদ্বেষের বিরুদ্ধে বাংলার অঞ্চলে অঞ্চলে সাধারণ নাগরিক দের প্রতিবাদে উদ্যোগী হতে আহ্বান জানাচ্ছে সিপিআই(এম এল), রুখে না দাঁড়ালে বাংলাকে এই ঘৃণ্য আগ্রাসন থেকে বাঁচানো যাবে না।

    — লিবারেশন এর বিবৃতি।
  • | ১১ জুন ২০১৯ ২২:৩১410808
  • মুসলমান ডাক্তারদের নাম করে ফেক প্রোফাইল খুলছে আইটিসেলের গোসন্তানরা। এরপির আরো বিদ্বেষ চজড়িয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা অব্যাহত রাখবে।
  • Du | ১১ জুন ২০১৯ ২২:১০410807
  • মরে যেতেও পারতো বা কোমা। রায়টিং এর সংস্কৃতি বন্ধ হওয়া দরকার।
  • র২হ | ১১ জুন ২০১৯ ২১:৫০410805
  • ‘রিজানুরকে ধমক দেওয়াটা পুলিশের কাজ নয় সে অংশটা তো বোঝা গেল। কিন্তু রিজানুর আত্মহত্যাই করেছ্ল সেটা পন্ডিতেরা কি করে বুঝেছিল? সেই গুজবটা কারা রটিয়েছিল?’

    - one thing leads to another. পুলিশ প্রশাসন এই ব্যাপারে শুরু থেকে নিজেদের বিশ্বাসযাগ্যতা এই দশা না করলে কাউন্টার করা যেত নিশ্চয়।

    (ব্যাপারটা যে গুজব ওটা কি প্রমান হয়ে গেছে? মনে নেই।)

    ‘ধমক দেওয়া’টা পুলিশের লঘু অপরাধ ছিল বলেও মনে করি না।
  • PT | ১১ জুন ২০১৯ ২১:৪৬410804
  • "কিন্তু রিজানুর আত্মহত্যাই করেছ্ল"-র জায়গায় "কিন্তু রিজানুরকে যে হত্যা করাই হয়েছিল" পড়তে হবে।

    সুড়্সুড়ি কিভাবে শুরু হয়েছিল তার একটা খন্ডচিত্রঃ
    "On 22 September 2007, a violent Muslim mob went on rampage in the Park Circus and Tiljala area of Kolkata – Beniapukur, Topsia, Tangra and Kkaraya Police Station Areas – and set a police vehicle on fire when a rumour spread that Rehman's body had disappeared from the police morgue."
  • Atoz | ১১ জুন ২০১৯ ২১:৪৩410803
  • ফেবুতে বহু বন্ধুর পোস্টে খুলির ছবিওয়ালা লেখা দেখছি।
  • saikat | ১১ জুন ২০১৯ ২১:৩৯410802
  • খুলির স্ক্যানের ছবিটা মনে হয় হাসপাতাল থেকে বার করেছিল, একটা নিউজ রিপোর্টে দেখলাম। তার তলায় লেখা যোগ করে ছবিটা সিঙ্গাপুর পৌছে গেছে, আমি এক বন্ধুর থেকে পেলাম। !!
  • pi | ১১ জুন ২০১৯ ২১:২৯410801
  • যাহোক, খবর হল, ডাক্তার ভাল আছেন। প্রাচণ্ড খারাপ দশা বা মারা গেছেন কি আইটিসেলের ছড়ানো খুলির ছবি দেখলে সেটা একটু জানিয়ে দেবেন প্লিজ।
  • dc | ১১ জুন ২০১৯ ২১:২৭410800
  • রিজানুরের জন্য কারা কেঁদে ভাসিয়েছিল? তাদের কেউ কি এখানে আছে?
  • Atoz | ১১ জুন ২০১৯ ২১:২৫410799
  • কোনো ফলো-আপ নেই। সেই টোডিরাই বা এখন কী করছে, সেই মেয়েটারই বা কী হল ---নিশ্চুপ সব।
  • PT | ১১ জুন ২০১৯ ২১:২৩410798
  • রিজানুরকে ধমক দেওয়াটা পুলিশের কাজ নয় সে অংশটা তো বোঝা গেল। কিন্তু রিজানুর আত্মহত্যাই করেছ্ল সেটা পন্ডিতেরা কি করে বুঝেছিল? সেই গুজবটা কারা রটিয়েছিল?

    আর সেখান থেকে শুরু করে কি করে রিজানুরের ভাই MLA হয়ে যায়? ওদিকে সেই যে রিজানুরের মায়ের সামনে দাঁড়িয়ে ইনসাফ দেওয়ার পিতিগ্গে করা হয়েছিল সেটারই বা গতি পোকিতি কেমন? রিজানুরের জন্য কেঁদে ভাসানো মানুষেস্রা কি খোঁজ রাখেন যে সেই ইনসাফের কদ্দুর কি হল?

    রিজানুর আর তাপসীর মৃত্যুকে পরিবত্তনকামীরা যে জঘণ্য নারকীয় ভাবে ব্যবহার করেছে তা ঘৃণা করার মত বাংলা শব্দ বোধহয় সৃষ্টি হয়নি।
  • Du | ১১ জুন ২০১৯ ২১:২১410797
  • এতবড় একটা দেশে মানুষকে একটা স্ব আরোপিত শৃংখলার মধ্যে থাকতেই হবে বাকি রাগ প্রতিবাদ প্রত্যেকেকটাই যার যার কাছে।
  • | ১১ জুন ২০১৯ ২১:১৪410796
  • রিজওয়ানুরকে লালবাজারে ডেকে পাঠিয়ে পুলিশ ধমকেছিল হ্যারাস করেছিল জেলে ভরে দেব্বার হুমকীও দিয়েছিল। এগুলো যে পন্ডিতদের খুব স্বাভাবিক আচরণ মনে হয় তাদের মত পন্ডিত হওয়া আমার কম্মো নয়। তারপর এই সম্পর্কে জিগ্যেস সাংবাদিকদের ওই প্রসুন কি যেন বলেছিলেন পুলিশ করবে না তো কি পিডাব্লুডি করবে? এটাকেও নর্মালাইজ করা আমার পক্ষে সম্ভব নয়।
    এর জন্য যাবতীয় গালিগালাজ স্বাগত।

    সিদ্দিকুল্লা সাম্প্রদায়িক সুড়সুড়ি দেবার সময় তৎকালীন প্রশাসনের দায় ছিল সেটা হ্যান্ডল করা। প্রশাসন হয় পারে নি অথবা ইচ্ছে করে হ্যান্ডল করে নি। যাই হয়ে থাকুক সামরদায়িক সুড়সুড়ি অ্যালাও করার দায় প্রশাসনের।

    এখনো কাউকে ধরা হয় নি বোধহয় কালকের ঘটনায়। এটাও হয় প্রশাসন পারছে না নয় ইচ্ছে করে করছে না। দায় প্রশাসনের। মুখ্যমন্ত্রীর।

    একটা প্রশ্ন। ইন্টার্ন ডাক্তাররা কি সিনিয়ার ডাক্তারের অনুপস্থিতিতে পেশেন্ট হ্যান্ডল করতে পারেন?
  • Du | ১১ জুন ২০১৯ ২১:০৬410795
  • ইট মারা নিয়ে কিছু কথা হওয়া উচিত, এটাকে কেউ অন্যায়ই মনে করেনা, কিন্তু গুলির কাছাকাছি লিথাল। নির্বিচারে ইট ছোড়ে লোকে।
  • Atoz | ১১ জুন ২০১৯ ২০:৩৮410793
  • @অর্জুন, হ্যাঁ অবশ্যই। "অমৃতকুম্ভের সন্ধানে" পড়ে ফেলুন। "শাম্ব" কি পড়েছেন?
  • Prohibition of violence agains | ১১ জুন ২০১৯ ২০:৩৮410794
  • রিজোয়ানুরের মৃত্যুর পরের রাজনীতি নয়, কিন্তু মৃত্যুর আগে দুজন প্রাপ্তবয়স্কের বিয়ে নিয়ে পুলিশ যেভাবে নাক গলিয়েছিল, তার বিরুদ্ধে ছিলাম, এখনো আছি।

    কর্ণাটকে (আরো অন্য কোন রাজ্যে আছে কিনা জানি না) Karnataka Prohibition of violence against Medicare Service Personnel and Damage to Property in Medicare Service Institutions Act, 2009 বলে একটা আইন আছে দেখি, চিকিৎসাকেন্দ্রের দেওয়ালে লাগানো থাকে। পশ্চিমবঙ্গে এরকম কিছু আছে কিনা, বা এরকম কোন আইনের দাবী নিয়ে সরকারকে চাপ দেওয়া হয়েছে কিনা জানিনা।
    চিকিৎসকদের দিক থেকে সরকারী স্বাস্থ্যকেন্দ্রে সুব্যবস্থা, বেসরকারীতে এথিকেল ব্যাবসার দাবী নিয়ে কোন গণমত আছে কিনা তাও জানিনা।

    জনস্বাস্থ্য আন্দোলনের ডাক্তাররা, শ্রমজীবি হাসপাতালের ডাক্তাররা অনেক কিছু বিসর্জন দিয়ে একটা স্বপ্নের জন্যে লড়ছেন তা জানি। তাঁদের মত ত্যাগ সবার কাছে আশা করা যায় না, তাও জানি।
    আরো অনেক বিপুল সংখ্যার চিকিৎসক যাঁরা সাম্প্রতিক হিংস্রতার ঘটনায় সন্ত্রস্ত কিংবা বীতশ্রদ্ধ, তাঁদের কজন এই স্বপ্নগুলির প্রতি সহানুভূতিশীল, বা দামী হাসপাতালের বিভিন্ন ম্যালপ্র্যাকটিসের বিরুদ্ধে ফেসবুকে শব্দব্যয় করেছেন, বা কোরপান শাহ হত্যাকান্ডের সুবিচার চেয়ে মিম শেয়ার করেছেন, মানুষের হাসপাতালে কুকুরের ডায়ালিসিস নিয়ে ক্ষোভ জানিয়েছেন, তাও জানি না।

    হ্যাঁ, ওগুলো করেননি বলে এটা করা যাবে না তা অবশ্যই নয়, এরকম দাবীর প্রশ্নই ওঠে না। কিন্তু ভাংচুর করা রোগীর আত্মীয়দের ক্ষোভ হতাশা এগুলো তো বিচ্ছিন্ন নয়। ওগুলো না হলে এগুলো চলতে থাকবে, এটাই মনে হয়।
    ভাংচুর হলে আশেপাশের গুন্ডারা আসে, কিন্তু প্রথম চীৎকারটা বোধয় রোগীর আত্মীয়রাই করে।

    কিছু আইন চালু করা, কিছুটা দাবী শুনতে বাধ্য করা - এটা করা যায় তা আমরা কিছুদিন আগের হস্টেলের দাবীর ক্ষেত্রে দেখেছি।
  • Atoz | ১১ জুন ২০১৯ ২০:২২410792
  • কেযেন বললেন, "হাম বাজায়ে হারমুনিয়া।" হারমুনিয়া মানে কি হারমোনিয়ম?
  • PT | ১১ জুন ২০১৯ ১৯:২২410791
  • সুড়্সুড়ি দেওয়ার কাজ শুরু হয়েছিল অনেক আগেই। তখন পন্ডিতেরা চক্ষু মুইদ্যা ছিলে।
    Muslim leaders like Siddikullah Chowdhury ......, who went into oblivion, repeatedly visited Nandigram and roused Muslim anger against the CPI(M) and the state government for taking away the lands of the poor.
    https://www.hindustantimes.com/india/nandigram-fallout-muslim-anger-was-waiting-to-erupt/story-gXrfSinmS29nRJFWBtvQZL.html

    তার সঙ্গে গুজবঃ
    Over 600 Dalits and Muslims have been killed in Nandigram......Most residents of Nandigram are Muslims and Dalits, and that is the reason why this particular area was chosen to establish a Special Economic Zone...
    https://www.rediff.com/news/2007/nov/14nandi2.htm
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত