এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১০ জুন ২০১৯ ১১:৪৬410700

  • দমু/সৈকত, আবুল বাশার, জয়দেব বসু, ভগীরথ মিশ্রের একটা অদ্ভুত ট্রাজেকটরি আগে লক্ষ্য করেছিলাম, কিন্তু অসীম দার কাজের উপরে প্রবন্ধ টা লেখার সময়ে সেটা আরেকবার মনে পড়ে খানিকটা মজাই লেগেছিল।

    মূলতঃ বাম / ডান, বাঙালি ন্যাশনালিস্ট বনাম বাম এই টা ফল্ট লাইন হলেও, এটার নানা স্ট্র্যান্ড একে অন্যকে জড়িয়ে ছিল।

    কোন সময়টা আনন্দ পাবলিশার এর ইন্টেলেকচুয়াল প্রতিষ্ঠান হিসেবে লেজিটিমেসির চুড়ান্ত কনসোলিডেশন এর সময়ের শুরু সেটা নিয়ে একটা বিতর্ক আছে। সমরেশ বসু ফাইনালি স্টেবল এ এলেন সে সময় থেকে নাকি বাংলাদেশ যুদ্ধের পর থেকে? আমার ব্যক্তিগত মত, বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরের সময়টা থেকে, কারণ তার আগে পর্যন্ত আবাপ র মধ্যে মোনোপোলিস্টিক টেন্ডেন্সি অপেক্ষাকৃত কম, যেটা আবার ৯০ এর দশকের পরে নতুন রিফর্ম হচ্ছে, ব্রডশীট, টেলিভিশন ইত্যাদি ফর্ম আসছে। যাই হোক, নব্বই এর মাঝা মাঝি থেকে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, বাজারে বিশ্বায়ন, গণশক্তি/নন্দন স্টেবল এবং আনন্দ স্টেবল এর মধ্যে ব্যক্তি র আনাগোনা আরো ফ্লেক্সিবল হচ্ছে, এটার একটা কারণ হতে পারে লোকের নতুন অ্যাসপিরেশন আসছে অন্যদিকে হতে পারে, লোকে মনে করছে, আর রাজনৈতিক ডিবেট এর অবশিষ্ট কিছু নেই। সেটা ভালো করে এভিডেন্স না পেলে বলা মুশকিল। কিন্তু বেসিকালি যেটা হচ্ছে, একদিকে আজীবন বামপন্থী ভগীরথ মিশ্র বড় সিরিয়ালাইজ্ড লেখা লিখছেন, আবুল বাশার ও লিখছেন, জয়দেব দা (শান্তিনিকেতন পাঠভাবন সূত্রে) ও কবিতা দিয়ে শুরু করে তার পরে ইয়ুথ থিমের একটা গোছের উপন্যাস লিখছে। অনেক দিন ধরেই আমাদের অভ্যেস ছিল, বাবা দের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া, শারদীয় দেশ এমনিতে পড়া হত না, প্রতিবাদে নন্দন পড়া হত, কিন্তু প্রথমটা কারো বাড়িতে থাকলে, উংকি পেরে সুভাষ মুখোপাধ্যায় এর কবিতাটি দেখে নেওয়া হত, আর ঠিক সেভাবেই, উল্টো শিবির চকিতে দেখে নিত, শারদীয় গণশক্তি বা নন্দনে, নীরেন বাবু কি কবিতা দিলেন, কাকে বড় দিলেন কাকে ছোটো দিলেন। জয়দেব দার যখন লেখা বেরোলো, দীর্ঘ কবিতা, আমরা কান্তো জেনেরাল এর প্রভাব লক্ষ্য করলাম, একেবার আর্লি নাইন্টিজ হবে, আর মন খারাপ হল, দেশ কবিতা পেল বলে। আর দেখছিলাম রেটোরিকাল লেখা সর্বত্রই লিখছে, তাই খানিকটা শান্তি পেলাম। এবং এই সময় টাতেই অসীম দা কিছু পত্রিকা তে রবি বার করে গল্প লেখার সুযোগ পেল, তাতে আমাদের মন খারাপ বাড়লো, কিন্তু আমরা এও দেখলাম, শারদীয় নন্দন অসীম দার সেরা লেখা গুলো পাচ্ছে। অতএব পাওয়ার হায়ারর্কি টা যেটা হল, কলকাতা যাদবপুর লিবেরেলে বামপন্থী অল্প বয়সী পড়ুয়া দের অ্যাড্রেস করতে আনন্দ পেলেন জয়দেব দা কে, আর জেলায় প্রতিভা খোঁজার নতুন উদ্যোগে নন্দনের পাওয়ার সেন্টার খুঁজে পেল অসীম দা কে। ইতমধ্যে আবুল বাশার ফুল বউ নিয়ে এলেন, এবং মূল বিষয় টা হল গ্রামে সিপিএম এর পাটোয়ার ছোটো নেতা দের কে নিয়ে সমস্যা উপন্যাসের বিষয় হলে, বা খাদান এ ট্রেড ইউনিয়নিজম টাই সমস্যা হলে বা অন্তত ব্যর্থ সমাধান প্রচেষ্টা হলে জায়গা পেতে অসুবিধে হচ্ছে না।

    নন্দীগ্রাম পরবর্তী পর্বে, বাশার বুদ্ধ বাবুর নতুন ফ্যান হয়ে ওঠেন, সম্ভবত রংগনাথ মিশ্র কমিশন প্রসঙ্গে থিয়োরেটিকাল লেখা লিখেও, বাম অবস্থান কে সমর্থন করলেন, ভগীরথ মিশ্র রেটোরিক অন্তত বড় মঞ্চে করা থেকে বিরত থাকলেন, মূলত শিল্পটা করাতেই ব্যস্ত থাকলেন, জয়দেব দা যে আমাদের অনেক কেই লেখা পড়া করতে শিখিয়েছিল, তৈরী হাত নিয়ে এসেছিল, হঠাৎঅ চলে গেল, অসীম দা লেখা প্র্যাকটিকালি ছেড়ে দিল। বাশার কাজ করে চলেছেন। একটা রাইটার কখনো ভালো লিখবে কখনো খারাপ লিখবে সেরকম চলছে।

    ফানি থিং ইজ, এই ছোটো সাইড স্টোরি টা, সাহিত্য জগতের সেই আমলের ক্ষমতার বিন্যাসের গল্প যখন টিভি অ্যাপিয়ারেন্স জিনিসটা গুরুত্ত্বপূর্ণ হয় নি, আর স্টেবল জিনিস্টা প্রথম বাজার দ্বারা প্রভাবিত হতে আরম্ভ করেছিল এবং বাংআলি সাংবাদিকতার রাজনৈতিক মতাদর্শের ঐতিহ্য থেকে সরে সরে আসছিল, এবং পার্সোনালি একজন লেহক কখন কি করবে তার ব্যাপার, সরকারের সঙ্গে থাকবে না সেটাই স্বাভাবিক, এবং থাকলে বিশেষ পরিস্থিতিতে থাকবে সেটাও স্বাভাবিক, বিষয়/ফর্ম নিজের মত একেকটা ইনটেলেকচুয়াল ডিসকভারি তে বেছে নেবে সেটা স্বাভাবিক, কিন্তু যেটা লক্ষ্যনীয়, সত্তরের দশক থেকে আজ অব্দি, শহরের বাইরের প্রতিভা, শহুরে পাওয়ার সেন্টার এর আশীর্ব্বাদ না পেলে আত্মপ্রকাশ এখনো প্রায় অসম্ভব। একেবারে যে বদলায় নি তা না, নানা রকম কাজ তো হচ্ছে, নন ফিকশনে বেশি, ফিকশনে পাছি না, কবিতার খবর সেভাবে রাখা হয় না, আর কবিতা সত্যি বলতে কি, মোটামুটি যা দাঁড়িয়েছে, বড় শহর ছাড়া কবিতার চর্চা ক্রমশ ভোগে।

    এই সব মনে পড়ল।
  • lcm | ১০ জুন ২০১৯ ১১:২৭410699
  • lcm | ১০ জুন ২০১৯ ১১:২৪410698
  • ন্যাড়া | ১০ জুন ২০১৯ ১১:২০410697
  • আনন্দ স্টেবলের বাইরে এই আমি কত স্বপনকুমার পড়েছি, এ নিয়ে এস্ট্যাব্লিশমেন্ট-বিরোধী বিপ্লবী কমরেড খনুর নীরবতা পীড়াদায়ক। ছেলেপুলেরা কী শিখবে?
  • | ১০ জুন ২০১৯ ১১:১৩410696
  • বুকলিস্ট আনন্দ পাবলিশার্স এর বিজ্ঞাপন প্রায়, তবু জেনেরালি পড়া করা র মতোই পড়া ধরাও ভালো অভ‍্যেস, এর পরে কারো পড়া ধরা য় আপত্তি থাগলে, বিশেষত আনন্দ পন্থী দের আপত্তি থাগলে বেশ হোয়াট আবাউটারি ক‍রা যাবে, খুল।
  • | ১০ জুন ২০১৯ ১০:৩৫410695
  • ওহ এইতো থ্যাঙ্কু সইকত। (এই বানানটা বোধি লিখত আগে আমার নয় ☺ )
  • | ১০ জুন ২০১৯ ১০:৩৪410694
  • মরুস্বর্গ তো আবুল বাশার। হরফ কি মানিক বব্দ্যো? মনে হয়।
    ট্যানের লিস্টে 'সেই দেশ সেই সব মানুষ' নাই। খোয়াবনামা নাই হায়।

    গিরীশ কারনাড চলে গেলেন। আরো একজপ্ন মেরুদন্ডওয়ালা আর্টিস্ট কমে গেল।
  • সৈকত | ১০ জুন ২০১৯ ১০:৩২410693
  • লেখক যে 'কলমপেষা মজুর', সেটা তো হরফ উপন্যাসেই বলা হয়েছিল।
  • সৈকত | ১০ জুন ২০১৯ ১০:২৯410692
  • আবুল বাশার আর মানিকবাবু।

    আর কারোর হরফ নামে উপন্যাস থাকতেই পারে, কিন্তু মনে হয়না তার কথা বলছেন। ঃ-)
  • ন্যাড়া | ১০ জুন ২০১৯ ১০:১৫410691
  • আতোজ বর্ণীত মরুস্বর্গ আর হরফ কার উপন্যাস?
  • Du | ১০ জুন ২০১৯ ০৯:৫৭410690
  • গিরিশ কারনাড হিটলিস্ট থেকে বাদ গেলেন।
  • অর্জুন | ১০ জুন ২০১৯ ০৯:৫৪410689
  • @Du, থ্যাংক ইউ। লিঙ্কটা পেলে ভাল হত।

    আপনার লিস্টে সবকটি উৎকৃষ্ট সাহিত্য। বেশ কয়েকটা আমারই পড়া হয়নি। 'অমৃতকুম্ভের সন্ধানে' পড়তে চাই। @আতজ
  • সৈকত | ১০ জুন ২০১৯ ০৯:৪২410688
  • একটা লোক আর একটা পত্রিকা - ঊন সাহিত্যবোধ সম্পন্ন - সম্পূর্ণ ভুল কারণে ইতিহাসে বিখ্যাত হয়ে রইল।
  • Du | ১০ জুন ২০১৯ ০৯:২৭410687
  • বল্টিমোর ৪জুলাইয়ের ধারেকাছে কোন একটা।
  • অর্জুন | ১০ জুন ২০১৯ ০৯:২৪410686
  • অ্যামেরিকায় বঙ্গ সংস্কৃতি সম্মেলন এই বছর কবে এবং কোন স্টেট ও সিটিতে হচ্ছে!
  • Du | ১০ জুন ২০১৯ ০৯:১৯410685
  • গর্গ এন্ডিটিভিতে পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে বলছে, পরে আবার দেখালো টিএম্সি সাপোর্টার।
  • Atoz | ১০ জুন ২০১৯ ০৪:৫৪410684
  • একটা আঁতেলকে চেপে ধরে ট্রিভিয়া কত্তে হবে একদিন। ঃ-)
  • T | ১০ জুন ২০১৯ ০৪:৪৯410683
  • আরে না না, ওঁরা ওগুলোই বেশী করে পড়েন।
  • Atoz | ১০ জুন ২০১৯ ০৪:২৮410682
  • পদ্মা নদীর মাঝি, অলীক মানুষ, সেই সময়, পুতুলনাচের ইতিকথা, প্রাগৈতিহাসিক, সাদা খাম, অলৌকিক জলযান, হাটে বাজারে, দহন, মৈত্রেয় জাতক, মরুস্বর্গ, হরফ, কুবেরের বিষয় আশয়, ঈশ্বরীতলার রূপোকথা, অমৃতকুম্ভের সন্ধানে, শাম্ব ইত্যাদি ইত্যাদি---- এইসব লেখাগুলো আঁতেলরা কি একেবারেই পড়েন না?????
  • Atoz | ১০ জুন ২০১৯ ০২:২৮410680
  • নির্মোহ ব খুল্লে দেখবেন সেইসব চিঠির উল্লেখ আসছে, লিংক আসছে। ঃ-)
  • অর্জুন | ১০ জুন ২০১৯ ০২:০৮410679

  • *আমার মনে হয় জীবনানন্দের এই ব্যাপারে একটা পরস্পরবিরোধীতা ছিল।

    ' রিভিউ টিভিউ বা সমালোচনা যা হচ্ছে, কবির কাছে যাচ্ছে, কবি উত্তর লিখে পাঠিয়ে দিচ্ছেন।' তাই? চিঠির উত্তর দিতেন? আছে সেসব চিঠি।? ইন্টারেস্টিং

    আগের টইগুল্লি উঠলে জানা যাবে। আপনি জীবনানন্দকে নিয়ে লিখুন। পড়তে বিশেষ আগ্রহী।
  • Atoz | ১০ জুন ২০১৯ ০২:০৩410678
  • নিভৃতচারী হলেই বা? লেখা পাঠিয়ে দিচ্ছেন, ছাপা হচ্ছে। রিভিউ টিভিউ বা সমালোচনা যা হচ্ছে, কবির কাছে যাচ্ছে, কবি উত্তর লিখে পাঠিয়ে দিচ্ছেন। আর কী করবেন কবি?
  • অর্জুন | ১০ জুন ২০১৯ ০১:৫২410677
  • জীবনানন্দ 'পারস্পরিক পৃষ্ঠ কন্ডুয়ন সমিতি' পছন্দ করতেন না। সেটা একদম ঠিক আছে। কিন্তু ওর সম্পর্কে লেখাগুলো পড়লে মনে হয় উনি একদম সাহিত্যিক ভাবে পাণ্ডব বর্জিত হয়ে থাকতে চাইতেন। আমার জীবনানন্দের এই ব্যাপারে একটা পরস্পরবিরোধীতা ছিল।
  • Atoz | ১০ জুন ২০১৯ ০১:৪৫410676
  • ভালো সমালোচনা-সাহিত্যের খুব প্রয়োজন। সম-আলোচনা। পক্ষে বিপক্ষে দু'ভাবেই বিশ্লেষণ।
  • অর্জুন | ১০ জুন ২০১৯ ০১:৪১410674
  • 'কিন্তু জীবনানন্দ দাশ বিষয়ে নির্মোহ ব মনে হয় নেই।' ঃ-) ঃ-) হাহাহা, এটা সত্যিই দারুণ। একেই কি বলে গুরুমারা বিদ্যে।

    সজনীকান্ত দাস ছিলেন দোর্দণ্ডপ্রতাপ সম্পাদক। তার 'শনিবারের চিঠি' কাউকে রেয়াত করত না। তবে সজনী দাস যাকে বলে রিলিজিয়াস্লি জীবনানন্দের পিছনে লেগে পড়ে ছিলেন। অনেকের মতে ওর শ্লেষই নাকি জীবনানন্দকে পপুলারিটি দিয়েছিল। সজনী দাস একেবারে ভিলেন ছিলেন, এখনো। ডিসেম্বরে জোড়াসাঁকো লিট ম্যাগ মেলায় একজন সম্পাদক সজনী দাসকে একেবারে ফ্রিঞ্জ এলিমেন্ট বললেন। কিন্তু সজনী দাস খুব শার্প ছিলেন।
  • Atoz | ১০ জুন ২০১৯ ০১:৪১410675
  • @অর্জুন, জীবনানন্দ হয়তো "পারস্পরিক পৃষ্ঠ কন্ডুয়ন সমিতি" কে পছন্দ করতেন না। তা বলে বলা যায় না যে তিনি পুরো সাহিত্যিক সমাজকেই অপছন্দ করতেন। আর, ব্যক্তিগতভাবে নিভৃতচারী তো কেউ হতেই পারেন, সকলে তো সভাসমিতিতে গিয়ে তুমুল আঁতেল বক্তৃতা দিতে সচ্ছন্দ নন(সেই সময়টায় হয়তো তাঁর আরো কয়েকটা কবিতা লেখা হয়ে যায় অথবা কবিতার ভাবনা এসে ধীরে ধীরে কুঁড়ি থেকে আস্তে আস্তে দল মেলতে শুরু করে)।
  • Atoz | ১০ জুন ২০১৯ ০১:৩৪410673
  • এলেবেলে কি দৌড়ে পালিয়ে গেলেন রবাহুতোকে দেখে? ঃ-)
    আরে ইতিমধ্যেই জীবনানন্দ বিষয়ে এক (বা একাধিক) টই আছে। কিন্তু জীবনানন্দ দাশ বিষয়ে নির্মোহ ব মনে হয় নেই। ঃ-)
  • Atoz | ১০ জুন ২০১৯ ০১:২৪410672
  • অবশ্যই। কবিতার পাঠক তো ছিলই, অনেক পাঠক। সজনীকান্ত রীতিমতন নিয়ম করে কড়া সমালোচনা লিখতেন শনিবারের চিঠি তে। কিন্তু অর্থমূল্য পেতেন না কবি, পেলেও ছিটেফোঁটা। অর্থাৎ যে পরিমাণ মূল্য পেলে এটাকেই মূল জীবিকা হিসেবে নেওয়া যায়, সংসার চালানো যায়, সেই ব্যবস্থা ছিল না।
  • অর্জুন | ১০ জুন ২০১৯ ০১:২০410671
  • @র২হ, বলতে চেয়েছি বুদ্ধদেব ঢাকা থেকেই জীবনানন্দের কবিতা সাগ্রহে ছাপিয়েছিলেন। তার পত্রিকা ব্যতীত অন্যত্র কবিতা পাঠালে যদি তা আরও পাঠকের কাছে পৌঁছয় সে ব্যাপারে নিজেই উদ্যোগ নিয়ে সব কিছু করতেন। বুদ্ধদেব, সুধীন্দ্রনাথ, বিষ্ণু সে শুধুই লেখেননি, পত্রিকা সম্পাদনা, প্রকাশনা খোলা এবং তরুণ লেখকদের লেখা ছাপানো সব কিছু করেছেন। জীবনানন্দ নিজেকে চিলেকোঠায় বন্দি করে রেখেছিলেন। সাহিত্য সমাজকে তিনি ঘৃণা করতেন বলেই আমার বিশ্বাস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত