এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ১০ জুন ২০১৯ ০১:১৪410670
  • ঐ জন্যি তো টই খুলতে বললুম। শূন্য ভাণ্ডার কে পূর্ণ করার লোভে। ঃ-)

    বেশ, পুরানো টইগুলো জেগে উঠুক।

    সুভাষচন্দ্রকে আলটিমেটলি কোন কাঠগড়ায় দাঁড় করান সেটাই দেখছি। ঃ-)
  • অর্জুন | ১০ জুন ২০১৯ ০১:০৭410669
  • @আতজ, এই যে বলছেন জ দ'র সহকর্মীরা ওর কবিতা নিয়ে হাসি ঠাট্টা করত, তার মানে তো তার কবিতার পাঠক ছিল এবং সে সব জনপ্রিয় পত্রিকায় বেরুত।
  • র২হ | ১০ জুন ২০১৯ ০১:০৫410668
  • কী মুশকিল আমি কী পেয়াদা নাকি?

    জীবনানন্দ বিষয়ে কিছু চমৎকার পুরনো টই আছে খুঁজলে পাওয়া যাবে।
  • এলেবেলে | ১০ জুন ২০১৯ ০১:০২410667
  • এই তো র২হ এসে গেছেন। ওজ্জুন আমি কাটি। আপনারা চালিয়ে যান।
  • র২হ | ১০ জুন ২০১৯ ০১:০০410664
  • “অর্জুন 10 Jun 2019 -- 12:20 AM - ...ওকে নিজেকে বিশেষ কিছু করতে হয়নি। বুদ্ধদেবকে পাঠাতেন কবিতা, বুদ্ধদেব ছেপে দিতেন বা অন্যথা পাঠিয়ে দিতেন।”

    - এটা বুঝলাম না। একজন কবিকে আর কী করতে হওয়া উচিত, আইডিয়ালি? লিখে পাঠিয়ে দেওয়া ছাড়া?
  • গবু | ১০ জুন ২০১৯ ০১:০০410665


  • বেশ সুন্দর গলা। গুরুভাইরা একটু শুনে বলেন কি রকম লাগলো।
  • এলেবেলে | ১০ জুন ২০১৯ ০১:০০410666
  • ধ্যাত, আপনি আর আতোজ খালি টই খুলতে বলেন কিন্তু লেখেন্নাকো মোটে ))))) (এইটা আজ শিখেছি!)। হবে জীবনানন্দ নিয়ে টই হবে, যথাসময়ে।
  • Atoz | ১০ জুন ২০১৯ ০০:৫৮410663
  • আহা, রায় কিনা! ঃ-)
  • অর্জুন | ১০ জুন ২০১৯ ০০:৫৩410662
  • জীবনানন্দ নিয়ে একেবারেই চর্চা সীমিত আমার। সমালোচকদের নামগুলো দেওয়ার জন্যে ধন্যবাদ। নিশ্চয় পড়ব।

    শিবনারায়ণ রায়ের এম এন রায় পুজো আমাকেও অবাক করে। তবে উনি কিন্তু একমাত্র ব্যক্তি যিনি অরবিন্দের মুখে ঝামা ঘষেছিলেন। সেই লেখাটা জোগাড় করতে চাই।

    জীবনানন্দকে নিয়ে একটা টই হয়ে যাক।
  • এলেবেলে | ১০ জুন ২০১৯ ০০:৪২410661
  • *জীবনানন্দের
  • এলেবেলে | ১০ জুন ২০১৯ ০০:৪১410659
  • আগে শিবনারায়ণের অ্যানালিসিসটা করুন দিকি। এম এন রায়ের চামচা। বিদ্যাসাগর-রামমোহনে আপ্লুত। নবজাগরণের ঢপবাজিতে ঘোর বিশ্বাসী। যদি জীবনান্দের বিশ্লেষণ পড়তেই হয় তো অমলেন্দু বসু আর শিবাজী বন্দ্যোপাধ্যায় পড়ুন। কাজে দেবে, মানে যদি না পড়ে থাকেন আর কি।
  • Atoz | ১০ জুন ২০১৯ ০০:৪১410660
  • হ্যাঁ, কলেজে পড়ানোর ওই চাকরিগুলো জীবনানন্দের সইতো না। পরিবেশ অনুকূল হলে হয়তো অসুবিধে হত না, কিন্তু ওঁর ক্ষেত্রে কন্টকময় করে রাখা হয়েছিল পরিবেশ।
  • অর্জুন | ১০ জুন ২০১৯ ০০:৩৮410657
  • @আতোজ, তখন অধিকাংশ কবি সাহিত্যিকরাই তো অধ্যাপনা করতেন। জীবনানন্দও করেছিলেন।
  • Atoz | ১০ জুন ২০১৯ ০০:৩৮410658
  • চাকরিগুলো একেবারেই পোষাতো না জীবনানন্দের, খুবই স্বাভাবিক। উনি একজন কবি, নিজের মনোজগতে থাকেন, তিনি কেমন করে মানিয়ে নেবেন সেইসব সহকর্মীদের সঙ্গে যাঁরা সদাই উদ্যত হয়ে আছে ব্যঙ্গ করার জন্য? এক একটা কবিতা বেরোনোমাত্র নাকি সাড়া পড়ে যেত হি হি হা হা র, "ঘাইহরিণী" এবারে কী লিখেছে তাই নিয়ে। এরকম অবস্থাতে চাকরি চালিয়ে যেতে পারা খুব কঠিন।
  • অর্জুন | ১০ জুন ২০১৯ ০০:৩৬410656
  • আমি জীবনানন্দের পক্ষে, বিপক্ষে লড়ছি না। উনি তো সামাজিকতা পছন্দই করতেন না। রবীন্দ্রনাথ জীবনানন্দ কে মানলাম ধরতে পারেননি। রবীন্দ্র নাথ বুদ্ধদেব, সুধীন্দ্রনাথ দের নিয়ে খুব স্বস্তিতে ছিলেন না। কিন্তু ওই নব্য কবিকূল তার সঙ্গে ফ্লার্ট করতে চেয়েছিল, তিনিও বুদ্ধিমানের মত ফ্লার্ট করে গেছেন। জীবনানন্দ ওই কবিকুলের থেকে অনেক পৃথক মার্গে ছিলেন।

    তবে জীবনানন্দ .কে নিয়ে শিবনারায়ণ রায়ের অ্যানালিসিস .কে আপনি কি বলবেন?
  • এলেবেলে | ১০ জুন ২০১৯ ০০:২৯410655
  • ওজ্জুন, ভাগ্যিস পাঠককে কাত্তিক ঠাকুর আই মিন কেতো বানাননি!
  • Atoz | ১০ জুন ২০১৯ ০০:২৭410653
  • হ্যাঁ এলেবেলে, এটাই জী দা সম্পর্কে বারে বারে মনে হয়। একজন আত্মমগ্ন কবি, যিনি বনলতা সেন নিওলিথ ঘোড়া ঘাইহরিণী মিরুজিন নদী অনন্ত সময়গ্রন্থি মাঘনিশীথের কোকিল ইত্যাদির এক মায়ালোকে বাস করেন, অভাবিতপূর্ব সব কবিতা উপহার দ্যান, তাঁকে কেন চাকরি করতে হবে এখানে ওখানে? যেখানে অসমমনস্ক সহকর্মীরা খিল্লি করবেন তাঁকে? উপহাস করবেন? ঘাইহরিণী নাম দেবেন?
    কেন শুধু লিখেই তাঁর জীবিকর্জন হবে না?
  • এলেবেলে | ১০ জুন ২০১৯ ০০:২৭410654
  • আমার নাক বোঁচা, সব্বাই জানে। আপনি জানেন না? বেশ, আজ থেকে জেনে নিন।
  • অর্জুন | ১০ জুন ২০১৯ ০০:২৬410652
  • @এলেবেলে, এত উন্নাসিকতা ভাল নয়। পাঠক হল লক্ষ্মী, তাকে এত সহজে পায়ে ঠেলতে নেই।
  • এলেবেলে | ১০ জুন ২০১৯ ০০:২৫410651
  • ওজ্জুন, জীবনানদের কবিতা নিয়ে নাকউঁচু সুধীন দত্ত কী করেছিলেন তা নিশ্চয়ই জানেন? তিনি হীনম্মন্যতায় ভুগতেন? তাই তাঁকে রবি ঠাকুর সারা জীবনে দু'খানা চিঠি লিখেছিলেন? আর সমসাময়িক কবিদের কাঁড়ি কাঁড়ি? হবেও বা। কত কিছুই তো জানি না।
  • অর্জুন | ১০ জুন ২০১৯ ০০:২৪410650
  • @আতজ, জীবনানন্দ শুনেছি শেষের দিকে কোন পত্রিকায় কবিতা পাঠালে টাকা পাওয়া যায় সেখানে পাঠাতে আগ্রহী ছিলেন। খুবই স্বাভাবিক।

    আপনি যে ঘটনাটার উল্লেখ করলেন তাতে বলতে হয় ওর বন্ধু ভাগ্য বেশ ভাল ছিল।
  • এলেবেলে | ১০ জুন ২০১৯ ০০:২২410649
  • সে তো ঋত্বিকও সংসার চালানোর জন্য শর্টহ্যান্ড শিখেছিলেন। পয়সা কীভাবে পেতে হয় সেটাও জানতেন। তার পরেও পয়সা পেলেন না কেন? কারণ সময়ের আগে এসে পড়েছিলেন। জীবনানন্দও তাই। এ পৃথিবী একবার পায় তারে পায়নাকো আর। ভালো জিনিস অল্পই হয়। দুনিয়া ভুষিমালে ভর্তি।
  • অর্জুন | ১০ জুন ২০১৯ ০০:২০410647
  • জীবনানন্দের ওপর আমার কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই। কিন্তু মানুষটি বেজায় হীনমন্যতায় ভুগতেন। কে কি করা যাবে! আবার এটাও ভেবে দেখতে হবে ওকে নিজেকে বিশেষ কিছু করতে হয়নি। বুদ্ধদেবকে পাঠাতেন কবিতা, বুদ্ধদেব ছেপে দিতেন বা অন্যথা পাঠিয়ে দিতেন। বুদ্ধদেব বসুর মত ইম্প্রেসারিও না পেলে কি করতেন জানিনা।

    পরে অপ্রকাশিত উপন্যাসে বুদ্ধদেব এর আদলে 'বাণীকুমার' না ওইরকম কিছু একটা নামের নেগেটিভ চরিত্র এঁকে সব উষ্মা বের করে দিয়েছিলেন।

    ' ট্রাঙ্কবন্দী' 'উপন্যাস; গুলি এখন প্রকাশক বন্দি।
  • Atoz | ১০ জুন ২০১৯ ০০:২০410648
  • জীবনানন্দ একবার একটি পত্রিকার অফিসে তাঁর লেখার পারিশ্রমিক চাইতে গিয়ে অপমানিত হন, তখন ওঁর এক বন্ধু সোজা সেই পত্রিকা অফিসে গিয়ে ওঁর হয়ে লড়াই করেন।
  • Atoz | ১০ জুন ২০১৯ ০০:১৭410646
  • ওরকম করে বলা সম্ভব নয়। একজন সংসারী মানুষ, বহুরকম নিত্য খরচ যার ঘাড়ে, তিনি অর্থের প্রয়োজন অনুভব করবেনই। জীবাননন্দ বুদ্ধদেব বসুর বাড়িতে গিয়ে একবার তাঁর স্ত্রীকে(তখন বু ব বিদেশে ছিলেন) জিজ্ঞাসা করেছিলেন, উপন্যাস লিখলে কীরকম অর্থোপার্জন হয়। সারাজীবন অর্থসংকট ছিল জীবনান্দের, উনি তার থেকে উদ্ধার পান নি। চেষ্টা করেছিলেন, কিন্তু লেখার মূল্য পেতেন না।
  • এলেবেলে | ১০ জুন ২০১৯ ০০:১২410645
  • জীবনানন্দ নাম কিংবা অর্থের কাঙাল ছিলেন না। থাকলে সারা জীবনে ২৫০টা কবিতা ছাপতে দিতেন না। উপন্যাস সবই ট্রাঙ্কবন্দী ছিল। পঞ্চাশোর্ধ্ব একজনের লেখকের পক্ষে এই সংযম যথেষ্ট আশ্চর্যজনক।
  • Atoz | ১০ জুন ২০১৯ ০০:১০410644
  • এখন তো আলাদা করে "দেব" ও আছেন, নেতা ও আছেন, অভিনেতাও আছেন। ঃ-)
  • এলেবেলে | ১০ জুন ২০১৯ ০০:০৯410643
  • হ্যাঁ, দুধ এবং পিটুলিগোলাই। কথাসাহিত্য এমন কিছু কম পড়ে নাই যে তাঁহাকে দুগ্ধের মর্যাদা দিতে হইবে। সৌরীন্দ্রমোহনের যাঁরা পাঠক ছিলেন তাঁরা 'সন্দেশ' 'মৌচাক' কী জিনিস জানিতেন না। তাঁহার জনপ্রিয়তাও ওই কারণে নহে। জনপ্রিয় হইয়াছিলেন তাই তাঁহাকে 'সন্দেশ-মৌচাক'-এ লিখিতে বলা হইয়াছিল। না লিখিলেও রকমফের হইত না। ওই গোগোল-কাকাবাবু টাইপ।

    জীবনানন্দকে চিনিতে পারিয়াছে পাঠক। তাঁহাকে জনপ্রিয় করিবার ও ব্যবসার কেন্দ্রবিন্দুর বানাইবার মূলে প্রকাশকবৃন্দ। পাঠক আর প্রকাশক কদাচ এক জিনিস নহে।
  • Atoz | ১০ জুন ২০১৯ ০০:০৮410641
  • জীবনানন্দ দাশ একদিন না একদিন জনপ্রিয় হতেনই, কমার্শিয়ালও হতেন। যদি জীবিতকালেই সেরকম ভালো প্রচারক প্রকাশক ইত্যাদি পেতেন, তাহলে তখনই হতেন। ওঁর লেখা কবিতাগুলো একটা নতুন পথের দিকে বাঁক, সমকালীন অন্যান্যদের কবিতার সঙ্গে তুলনা করলে।
  • S | ১০ জুন ২০১৯ ০০:০৮410642
  • এমনিতেও অ্যান্টাইবায়োটিক আবিষ্কারের পরে আর দেশে গ্রীন রেভেলিউশানের পরে বহু সাহিত্যকীর্তির কালোত্তীর্ণ হওয়ার সম্ভাবনাটাই চলে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত