এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • saikat | ০৭ জুন ২০১৯ ২৩:০৬410520
  • কয়েকমাস ধরে মেয়েকে দেখছি। ঐ বিস্কুট খেয়ে বাড়ীর কাছের কুকুর বাচ্চাগুলো বড় হয়ে গেল।
  • saikat | ০৭ জুন ২০১৯ ২৩:০৪410519
  • এবার থেকে ডিসি, আপনাকে প্রতিদিনই খাওয়াতে হবে, আপনাকে দেখলেই ল্যাজতালি দেবে। ৫ টাকা দামের পার্লে-জি কিনে রাখবেন কয়েক প্যাকেট, কাজে দেবে।
  • Du | ০৭ জুন ২০১৯ ২৩:০৩410518
  • ডিসির গল্প থেকে সেই ছবিওয়ালা রাশিয়ান বই হয়ে যেতে পারতো একটা মিষ্টিমতন।
  • dc | ০৭ জুন ২০১৯ ২২:৫৫410517
  • এখন রাস্তায় হাঁটতে গিয়ে একটা মা কুকুরের সাথে দেখা হলো। কেমন আছিস জিগ্যেস করার জন্য একটু দাঁড়িয়েছি, ওবাবা দেখি পাশে একটা গাড়ির তলা থেকে পিলপিল করে চারটে ছানা বেরিয়ে এলো। দুটো ধবধবে সাদা, দুটো সাদা আর ব্রাউন মেশানো। বাড়ি থেকে কয়েকটা রুটি আর একটু দুধ নিয়ে গিয়ে ব্যাটাদের খাওয়ালাম, খেয়ে দেয়ে সবাই মিলে গাড়ির তলায় ঢুকে গেল, রাস্তা আবার ফাঁকা।
  • | ০৭ জুন ২০১৯ ২২:২১410516
  • কিন্তু বায়ুসেনার সেই ১৩ জন সৈনিক এখনও নিখোঁজ তাই না?
  • Ishan | ০৭ জুন ২০১৯ ২২:০৮410515
  • না না চতুষ্কোণ মনে আছে। মানে লিখতে গেলে একবার পড়তেই হবে, কিন্তু ব্যাপারটা মনে আছে। :-)
  • Ekak | ০৭ জুন ২০১৯ ২২:০১410514
  • ইমোশন থাকা কোন দোষের ব্যাপার না ফিকশনের খেত্রে। ইমোশানাল বলে শরত কে স্পেশাল ইমিউনিটি দেওআ বন্ধ হোক। বুক ফাটা দুহ্খ বা অপরিপুর্ন প্রেম জদি সাব্জেক্ট হিসেবে দুর্বল হতো তালে লোকে আজ ও সরোস অফ ইয়ঙ্গ আর্থার পড়ে, আলোড়িত হতো না।

    শরত বাবু সাহিত্যিক হিসেবেই নড়বরে। একটা সেকশনে খ্যাতি পেয়ে জেতেই আর নিজেকে ভাঙ্গেন গড়েন নি।
  • saikat | ০৭ জুন ২০১৯ ২১:৫৪410513
  • শরৎবাবুর সমস্যা হল, উনি ঐ আঁকাড়া ইমোশানের কথাই বলতে চাইছেন, অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু সেটা বলার মত ভাষাটা ওনার নেই, বাংলা উপন্যাসে সেই জিনিসটা তখনও অতখানি তৈরী হয়নি আর উনিও সেই পথে যাননি। ফলে আঁতের কথা প্রকাশ করতে গিয়ে বর্ণনাই প্রধান হয়ে দাঁড়াচ্ছে, সাথে গল্প আর ডায়ালগ। এইটাই, আমার ধারণা, দ যেমন লিখেছেন যে শরতবাবুর লেখার ট্রীটমেন্টের সমস্যা।
  • S | ০৭ জুন ২০১৯ ২১:৪০410512
  • আবাপে একজন বললেন যে তিনোদের সাথে নাকি প্রশান্ত কিশোর ৪৫০ কোটি টাকার মৌ হয়েছে।
  • Debdas | ০৭ জুন ২০১৯ ২১:৩৭410511
  • ক্লাস সিক্সের পর আমি আজ প্রথম দেবদাস পড়্লাম - সৌজন্যে আপুনারা।

    তবে কিনা ক্লাস টুয়েল্ভে শরতবাবুর ওপর একটা লেকচার মেরে সেকেন প্রাইজ পাই (বিশ্বাস করার কোনো দরকার নেই, কিন্তু সেদিনের অনুষ্টানে আমি উপস্থিত ছিলাম সেটা মানা দরকার)। তো সেইখানে মানসি সামথিং (চক্রবর্তি কি ???) নামের এক মহিলা প্রধান অতিথি ছিলেন, বলা হয় উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাহিত্য পড়ান। উনার দুটো কথা এখনও মনে আছে - অ) শরতচন্দ্র বলেছিলেন সমাজ সংস্কার উনার কাজ নয় (কোনো এক বিদ্যেসাগরমশাই ইত্যাদি); আ)শরতচন্দ্র আরো বলেছিলেন, রবীন্দ্রনাথ হলেন লেখকদের লেখক।

    আতোজের ক্ষিপ্ততার উত্তরে শরতবাবুর সমাজ সংস্কারের বক্তব্যটা বলা যায়।

    আর এই আধবুড়ো বয়েসে ঝাড়াকসে ফের গপ্পোটা পড়ে মনে হল - এটা সেই raw অনুভূতির গল্প - কোনোরকম utility ছাড়া ভালবাসা! সেটা সম্ভব কিনা তা নিয়ে রাশি রাশি লেখা আছে (আমি কিছু পড়িনি)!
    খুব বেখাপ্পা হয়ত, গপ্পোটা পড়ে ঈশানের কিছুদিন আগে গল্পের মাধ্যমে চামড়া চর্বি বাদ দিয়ে মাংসপেশীর কাছাকাছি যাবার উপমাটাই মনে এল (সে আপনেরা যতই হাসুন)
  • র২হ | ০৭ জুন ২০১৯ ২১:০০410510
  • হ্যাঁ হ্যাঁ লিখে দিন প্লিজ। আমি পড়িনি।
  • Du | ০৭ জুন ২০১৯ ২০:৫৬410509
  • লোকটা সতীশ ছিল মনে হয়?
  • saikat | ০৭ জুন ২০১৯ ২০:৩৮410508
  • চরিত্রহীন নিয়ে লিখলে মানিকবাবুর চতুষ্কোণও
    আনবে ? নাকি সেও ভুলে গেছ ?
  • S | ০৭ জুন ২০১৯ ২০:২০410507
  • চরিত্রহীন গল্পটা ছোটো করে লিখতে পারি। কিন্তু যত ছোটো করবো, তত ইসে বাড়বে।
  • amar charitra kathaa | ০৭ জুন ২০১৯ ২০:১৯410506
  • কি আর হবে? কি আর হতে পারে?
    চরিত্রহীন হয়ে যাবে।
  • Ishan | ০৭ জুন ২০১৯ ২০:১৬410505
  • চরিত্রহীন নিয়ে ভাবলাম ছোটো করে একটা প্রবন্ধ লিখি। লিখতে গিয়ে দেখি কিছুই মনে পড়ছেনা। কী যেন হয়েছিল? দেবদাস প্রচুর মাল খেত, এইটাই খালি মনে পড়ছে। তাও সেটা পড়েছি, না লোকমুখে শোনা, তাও মনে পড়ছেনা।

    আমার কী হবে এবার।
  • Du | ০৭ জুন ২০১৯ ২০:১৩410504
  • লসাগু হায়দর দেখো। আর বিশালের নিজের গলায় গান শোনো ঐ সিনেমায়।
  • | ০৭ জুন ২০১৯ ১৮:৪৯410503
  • শরতবাবু আমিও ক্লাস সিক্সের মধ্যেই সব পড়ে শেষ করে ফেলেছিলাম। কিন্তু ব্যাস্স আর কক্ষণো পড়ব না।
    উফ্ফ কি ন্যকা! ক্কি গাছন্যাকা! মানে ওভারল ট্রীটমেন্টই প্রচন্ড ন্যাকা ন্যাকা।
  • মানিক | ০৭ জুন ২০১৯ ১৮:৩৯410502
  • আমি তো ভাবতাম পিতৃতন্ত্রই বিবাহ বহির্ভূত সম্পর্কের বিরোধী, এক যদি না বেশ্যাগমনকে একমাত্র বিবাহ বহির্ভুত সম্পর্ক বলে ধরা যায়। কিন্তু বেশ্যালয়ে যাবার জন্য তো কোন ইউটোপিয়া দরকার করে না। আর ময়নাদ্বীপে বোধহয় লালবাতি এলাকা ছিলও না।
  • | ০৭ জুন ২০১৯ ১৮:৩০410501
  • এলেবেলে'র 2.57 র পোস্টের প্রথমাংশের সাথে ভীষণ সহমত। আমার প্রচন্ড চোখে লাগে এই 'ওর' 'ওকে' টাইপ বক্তব্য। আমি অবশ্য নিতান্ত কাছের লোকজন ছাড়া সবাইকেই 'ওঁর' বা 'ওঁকে' বলার পক্ষপাতী।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১৭:৫৩410500
  • হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের লোকেদেরই নিয়ে যাবে, থাকার জায়্গা দেবে কাজ দেবে কিন্তু মন্দির বা মসজিদ কিছুই করতে দেবে না ময়নাদ্বীপে, হোসেন মিঞা স্পষ্ট জানিয়ে দেয়। এতখানি ইহজাগতিক, অসাম্প্রদায়িক, ঘোষণা দিয়ে সেকুলার --- গোটা বাংলা সাহিত্যে এমন চরিত্র আর চোখে পড়ে নি।
  • সৈকত | ০৭ জুন ২০১৯ ১৭:৩৬410499
  • একটি বানুকের উপকথা।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১৭:২৫410498
  • এই স্ট্রাকচারের উপর থেকে কারুর মিলিয়ে যাওয়া---আর একটু ডিটেল বলতে পারবেন? কেজানে হয়তো পড়েও থাকতে পারি।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১৭:২২410497
  • আবুল বাশারেরও ওরকম। মরুস্বর্গ। রাজাবলি।
  • সৈকত | ০৭ জুন ২০১৯ ১৭:১৫410496
  • এরপরে জিজ্ঞেস করবেন, মায়ামৃদঙ্গ-তে কলোনি আছে কিনা। ঃ-) রাণীরঘাটের বৃত্তান্ত পড়িনি। একটা গল্প পড়লাম ক'দিন আগে, নাম ভুলে গেছি। একটা বড় স্ট্রাকচার, সিমেন্ট না ইঁটের, তার ওপর থেকে চরিত্রটা আকাশে মিলিয়ে যায়, কী যেন গল্পের নাম ! যাই হোক, সিরাজ মনে হয়েছে, অল্প যা পড়েছি, বিবলিক্যাল। পাপ-পুণ্য, গোষ্ঠীজীবন ইত্যাদি।
  • de | ০৭ জুন ২০১৯ ১৭:০০410495
  • ময়নাদ্বীপ এক্স্ট্রা-ম্যারিট্যাল ফুলফিল করার জন্য উদ্ভাবিত ইউটোপিয়া আর কুবের, হোসেন মিঞা - এরা সব পিতৃতন্ত্রের প্রতিনিধি - এভাবেও দেখা যায় ঃ))
  • Kaju | ০৭ জুন ২০১৯ ১৬:৩৬410494
  • saikat-দার Date:06 Jun 2019 -- 11:51 PM-র সঙ্গে একেবারে সহমত। আমি লিখতে যাচ্ছিলাম, কিন্তু এখন কোনো কিছুতে আর কথা বাড়াতে ভালো লাগে না, সময়ও নেই, তাই মুছে দিলাম।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১৫:৫৯410493
  • কলোনি নয় তাহলে, ইউটোপিয়া। হোসেন মিঞা ক্যাঁচকলা দেখিয়ে হারিয়ে দিয়েছে কলোনিকে। ঃ-)
    আচ্ছা, রাণীরহাট কি কলোনি? আর ফালতু?
  • সৈকত | ০৭ জুন ২০১৯ ১৫:২৯410492
  • ময়নাদ্বীপ তো ইউটোপিয়া। হোসেন মিঞার যেন নোয়ার নৌকা, ধ্বংসের পর নতুন পৃথিবীর উপকরণ লাগবে তার, সম্পূর্ণ ইউটোপিক সে। কিন্তু একরোখা, ক্রমাগত চেষ্টা তার, লোকজনকে নিয়ে যাওয়ার সেই স্বর্গে। কুবেরের স্ত্রী (মালা ?) তো রুগ্ন, খোঁড়া, তাকে দিয়ে হবে না, সে অতীত। কপিলা যৌবনবতী, ভরাট বুক তার, কুবেরের সাথে সেই যায় অতএব। পুরোন পৃথিবী নষ্ট হয়ে গেলে নতুন মানুষ চাই।
  • Kaju | ০৭ জুন ২০১৯ ১৫:০৩410491
  • আজকে বৃষ্টির জন্যে খেলা পন্ড হতে চলেছে নাকি পাক-লঙ্কার?

    জটায়ুর উপন্যাসের ধরনে নাম মাথায় এল - "ব্রিস্টলে বৃষ্টি"।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত