এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০৭ জুন ২০১৯ ১১:৫৬410400
  • শরতচন্দ্রের সবথেকে ন্যাকা উপন্যাস হলো দেবদাস। নো ওয়ান্ডার বলিউড প্রতি দশকে একটা ইও গল্প নিয়ে করে খাজা সিনেমা বানায়।

    নোটঃ দেখলেন কেমন ঠিক আবার বলিউডকে নিয়ে এলাম আলোচনায়।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১১:৫৩410399
  • পিতৃতান্ত্রিক তো বটেই। পার্বতী পড়ে রইল খাঁচায়, সারাজীবন ধর্ষিতা। সে সব ভেঙে বেরিয়ে আসতে পারলে তবে তো হত। সেখানে দেবদাস অদেবদাস সমান হয়ে যেত সব।
  • PT | ০৭ জুন ২০১৯ ১১:৪৯410398
  • -দিদি, কাঁদ্ছিস কেন?
    কিশোরী দিদি কোন জবাব দেয় না। শুধুই ফোঁপায়। সামনে দেখি খোলা দেবদাসের শেষ পাতা। অনেক বার পড়েছে। আর শেষ পাতাটা বেশী বেশী করে.........

    "তাহারপর দাসী - চাকর মিলিয়া ধরাধরি করিয়া পার্বতীর মূর্ছিত দেহ টানিয়া আনিয়া বাটীর ভিতরে লইয়া গেল। পরদিন তাহার মূর্ছাভঙ্গ হইল, কিন্তু সে কোন কথা কহিল না। একজন দাসীকে ডাকিয়া শুধু জিজ্ঞাসা করিল, রাত্রিতে এসেছিলেন, না? সমস্ত রাত্রি!

    তাহার পর পার্বতী চুপ করিয়া রহিল।

    তোমরা যে-কেহ এ কাহিনী পড়িবে, হয়্ত আমাদেরই মত দুঃখ পাইবে। তবু যদি কখনো দেবদাসের মত এমন হতভাগ্য, অসংযমী পাপিষ্ঠের সহিত পরিচয় ঘটে, তাহার জন্য একটু প্রার্থনা করিও। প্রার্থনা করিও, আর যাহাই হোক, যেন তাহার মত এমন করিয়া কাহারও মৃত্যু না ঘটে। মরণে ক্ষতি নাই, কিন্তু সে সময় যেন একটি স্নেহকরস্পর্শ তাহার ললাটে পৌঁছে - যেন একটিও, করুণাদ্র স্নেহময় মুখ দেখিতে দেখিতে এ জীবনের অন্ত হয়। মরিবার সময় যেন কাহারও এক ফোঁটা চোখের জল দেখিয়া সে মরিতে পারে।"

    পিতৃতান্ত্রিক? ফুঃ!!
  • Tim | ০৭ জুন ২০১৯ ১১:৪৮410397
  • না না কই, ব্ল্যাক উইডো একটা মারধর করে বটে কিন্তু মনটা নরম। সেই আয়রনম্যান টু থেকে দেখে আসচি
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১১:৪৫410396
  • এও হতে পারে সিংহীরা ভেবেছিল, কাজ মিটে গ্যাছে, এবারে আয় ব্যাটাকে খেয়ে নিই ছজনে মিলে। (ব্ল্যাক উইডো স্পাইডার মহিলারা এরকম করে থাকেন )
  • r2h | ০৭ জুন ২০১৯ ১১:৪২410394
  • কে জানে কী। কেউ বলছে সিংহীরা একে নেতা হিসেবে অযোগ্য মনে করছিল (কি সাংঘাতিক, আমাদের নেতাদের শিক্ষা নেওয়া উচিত), কেউ বলছে ওদের খাবার খেয়ে নিচ্ছিল (এও সাঙ্ঘাতিক, কেউ যদি বেশী খায় খাওয়ার হিসেব নাও)।

    ঐ বলছিলাম আরকি, সিংহীরা মোটে কৃপাপ্রার্থিনী নয়। ওসব ন্যাকামো কি আর মনুষ্যসমাজ ছাড়া চলে।
  • dc | ০৭ জুন ২০১৯ ১১:৪২410395
  • সিংহটা বোধায় ওদের ল্যাজতালি দিতে অস্বীকার করেছিল (কপিরাইট এস দাশগুপ্ত)।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১১:৩৯410393
  • টুপিদাড়িয়ালা এক গায়ক দেখলাম কফি হাউসের সেই আড্ডাটা গাইছেন।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১১:৩৫410392
  • সিংহীরা সিংহটার উপরে রেগে গেল কেন? ওদের "না" বলেছিল? ঃ-)
  • b | ০৭ জুন ২০১৯ ১১:৩৩410390
  • অহে ঈশান, তোমার ডায়াপার বেলায় অমিতা বচ্চন অনেক দিন পরে ফিরে এসে শাহেনশা বলে একটা সিনিমা করেছিলেন। বুঝেই গেছো, টাক খটখটে, ভুঁড়ি টুবু টুবু,মুখের চামড়া ঝুলু ঝুলু। তা সেই মুভির প্রযোজকরা সারা দেশে একই সময়ে সিনেমা রিলিজ করেছিলেন। ফার্স্ট ডে ফার্স্ট শো এর পরেই টাকা উঠে গেছে। বাকি কদিন জিরো প্রফিট।
    এই সিনেমার একটি গানঃ
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১১:৩৩410391
  • না না, আসলে বুঝতেই পারেন নি কখন তুখোর হয়ে গেছেন। সাহেবরা ঝাড়পিট করছে দুম দুম করে বন্দুক কামান দাগছে, এই করতে করতে কত কথাই তো বলছে, সেসব পড়তে পড়তেই তুখ্খার হয়ে গেছেন, হতেই হবে।
  • r2h | ০৭ জুন ২০১৯ ১১:৩২410389
  • সেদিন কোন চিড়িয়াখানায় ছ'খানা সিংহী মিলে একটা সিংহকে প্রায় খেয়ে নিচ্ছিল। একটা পেছনের ঠ্যাং চেপে ধরে আছে, একটা মাথা, দুটো এদিক ওদিক কামড়াচ্ছে আর দুটো ধৈর্য ধরে বসে পাহারা দিচ্ছে।

    আরো দুটো সিংহ ছিল এনক্লোজারে, ওরা ভয় পেয়ে পাহাড় মত একটা জায়গায় বসে নীচের দিকে তাকিয়ে উদাস করুন সুরে গ্যাঁও গ্যাঁও করে ডাকছিল। সেই দেখে চিড়িয়াখানার রক্ষীরা এসে টিয়ার গ্যাস জলকামান এসব মেরে আহত সিংহটিকে বাঁচিয়েছে।

    হ্যাঁ, শ্রীকান্ত শুরুটা যেমনি মজার শেষটা তেমনি বোরিং।
  • dc | ০৭ জুন ২০১৯ ১১:১৯410388
  • নাঃ আমি ইংরিজিতেও অতি ঝুল :d
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১১:০৩410387
  • আপনি তো ছোট্টো থেকে সাহেবদের যুদ্ধের গল্প পড়েন, ইংরেজীতে অতি তুখোর।
  • dc | ০৭ জুন ২০১৯ ১০:৫৯410386
  • আমি এনাদের গল্প পড়িনি, অতো দুঃখের গল্প পোষায় না।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১০:৫৭410385
  • এই শরৎচন্দ্র বিভূতিভূষণ এঁদের গল্প পড়ে রেগে চতুর্ভূজ হয়ে যান মুসলমানরা। কারণ এঁরা খুব গরীব দেখান মুসলমানদের। যাও বা উল্লেখ থাকে গল্পে কোথাও যেমন পথের পাঁচালিতে আছে তমরেজের বৌ এর কথা, সেও অন্নসংস্থান নেই ঘর ভেঙে পড়ছে এমন অবস্থা। আর এই মহেশ এ তো একেবারে শুরু থেকেই এই অবস্থা। ক্রমাগত এরকম দেখালে রেগে যাবার কথাই। সবচেয়ে বড় কথা এই অবস্থা থেকে উত্তরণের কিছু দিশা থাকে না গল্পে, এটাই আরো রাগের কথা।
  • dc | ০৭ জুন ২০১৯ ১০:৫১410384
  • সন্ধেবেলায়
  • dc | ০৭ জুন ২০১৯ ১০:৫০410383
  • হ্যাঁ। বাবারে সে কি দুঃখ! বোধায় ক্লাস সেভেন এইটে হবে। এদিকে পড়ছি অ্যালিস্টেয়ার ম্যাকলিনের সাউথ বাই জাভা হেড, ওদিকে স্ন্ধেবেলায় পড়তে বসে মহেশের দুঃখের ভাবসম্প্রসারন করতে হবে। বাংলা আর ইংরেজি দুটো সাবজেক্টেই কি করে যে পাশ করতাম, এখন ভাবতে অবাক লাগে। মাস্টারমশাইদের অসীম দয়া, কোনরকমে পাশ মার্কটা দিয়ে দিতেন।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১০:৪৬410382
  • হ্যাঁ, এক দরিদ্র কৃষক গফুর, তার কন্যা আমিনা আর তাদের এক বৃদ্ধ গরু মহেশ যে কিনা এখন আর কাজ করতে পারে না। এদিকে এদের নিজের অন্নসংস্থান নেই বলতে গেলে, গরুকে খাওয়ায় কী? জমিদার গোচারণক্ষেত্রটুকুও কেড়ে নিয়েছে।
  • dc | ০৭ জুন ২০১৯ ১০:৪৩410381
  • শরতচন্দ্রর কি একটা গল্প ছিলো, ইস্কুলে পড়তে হয়েছিল, মহেশ। সে গল্পটা এতো দুঃখের ছিলো, পড়তে বসলেই খালি কান্না পেতো। সেই দুঃখে শরতচন্দ্রের আর কোন গল্প পড়তে পারিনি।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১০:৩৭410380
  • পিতৃতন্ত্রের ব্যাপারে শীর্ষেন্দুর ঠাকুর্দা শরৎচন্দ্র। নায়ক গির অরণ্যের সিংহের মতন উদাসীন হয়ে ঘুরবেন, নির্বিকার নিরাসক্ত, উচ্চমার্গীয়। আর নায়িকারা সব কৃপাপ্রার্থিনী সিংহীর পাল, চারিদিকে লুটিয়ে লুটিয়ে পড়বে। কী পরিমাণ সুবিধাবাদী পিতৃতান্ত্রিক হলে এরকম লিখতে পারে!
  • dc | ০৭ জুন ২০১৯ ১০:৩০410379
  • শ্রীকান্ত কিন্তু বড্ডো ইনকনসিস্টেন্ট ছিলো।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০৯:২৩410378
  • কোন্‌ শ্রীকান্ত? রাজলক্ষ্মীর?
  • S | ০৭ জুন ২০১৯ ০৮:১৪410377
  • আচ্ছা কন্যাশ্রী প্রকল্প কি শ্রীকান্তের নামে হয়েছে?
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০৬:৫৫410376
  • তবে এসেমকে ছাড়ছি না। বলি মশাই আপনার কন্যাশ্রী রূপশ্রীর টাকার কী হল? ঃ-)
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০৬:৫২410375
  • হ্যাঁ, মেয়েটাকে আটকেছিল মনে হয় ওর অভিভাবকরা। চিন্তা করুন কী ধরণের ধান্দাবাজ, মেয়েটার পড়াশোনার খরচ ইত্যাদি সব ছেলেটার থেকে এতদিন নিয়েছে, এখন মুখ মুছে মেয়ের বিয়ে ঠিক করতে যাচ্ছিল উপরতলায়। অসৎ আপদ।
  • dc | ০৭ জুন ২০১৯ ০৬:৪৮410374
  • মেয়েটা বোধায় বেঁকে বসেনি, ওর মাবা অন্য কারুর সাথে বিয়ে ঠিক করে ফেলেছিল। তবে ছেলেটা ধর্নায় বসেছে বেশ করেছে, যুদ্ধে আর প্রেমে পিছু হটতে নেই।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০৬:২২410373
  • হ্যাঁ, "দিবস রাত্রি নূতন যাত্রী নিত্য নাটের খেলা" ঃ-)
  • Amit | ০৭ জুন ২০১৯ ০৬:২১410372
  • রিজয়ানুর এর কেস থেকে যা মাইলেজ পাওয়ার, মমব্যান পেয়ে গেছেন অলরেডি। এখন আর কে মাথা ঘামায় আবার ওসব নিয়ে ? ভোটের বাজারে আরো কত কি আসছে রোজ।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০৪:৫৮410371
  • হ্যাঁ, দেখুন তো কী অবস্থা। একটা প্রবন্ধ লিখুন এই নিয়ে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত