এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৭ জুন ২০১৯ ০৪:৩৮410370
  • আবাপ র কি অবস্থা, এখনো প্রশ্ন লেখা র সঙ্গে সঙ্গে এ আই করে উত্তর ছেপে দিতে পারে না।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০৪:২৪410369
  • আচ্ছা সেই টোডিকন্যার খবর কী? রিজওয়ানুরের কেসটারই বা কী হল?
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০৪:১৫410368
  • তবু ভাগ্য ভালো এরা দুজনেই এক সম্প্রদায়ের। অন্য রকম হলে লাভ জিহাদ ফিহাদ বলে হয়তো দুটোকেই খুন করে দিত।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০৪:১২410367
  • ওদিকে এক তরুণ ধর্না দিয়ে বিয়ে করেছে তার প্রেমিকাকে। আট বছর ধরে প্রেম। এখন মেয়েটা নাকি বেঁকে বসেছিল বিয়ে করবে না বলে। তাই ধর্ণা দিয়ে বিয়ে।
    ফেবুতে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। কাজটা ভালো করল না কি মন্দ করল।
    এদিকে শোনা যাচ্ছে ছেলেটা মেয়েটাকে পড়াশোনার খরচ দিয়েছে এম এ পর্যন্ত, দামী ফোন কিনে দিয়েছে, আরো বহু কিছু দিয়েছে। এখন আমার প্রশ্ন হল, এই মেয়ে কেন কন্যাশ্রী রূপশ্রী ইত্যাদির টাকা পেল না? এক হতভাগা প্রেমিককে নিজের কষ্টার্জিত অর্থ কেন দিতে হল ওর পড়াশোনার জন্য? (লোকে বলছে রাস্তার ছেলে, বেকার, অসভ্য, তাই বিয়ে করতে চায় নি মেয়েটি। ওই "বেকার অসভ্য"এর থেকে এত টাকা নিলই বা কী করে? "অসভ্য বেকার" অত টাকা পেলই বা কী করে? )
  • S | ০৭ জুন ২০১৯ ০৩:৫৮410366
  • ঈশানদা বলেন কি? সিম্বা সিনেমাতে আঁখ মারের রিমিক্স করেছে। গানটা মুলতঃ মিকা আর নেহা কক্কর গেয়েছে। কুমার শানুর একটা ছোট্ট পার্ট আছে। মুশকিল হলো পুরো গানটা শোনার পরে মনে হচ্ছে যে কুমার শানু ঐ পার্টটাতে যা গেয়েছে, বাকিরা তার ধারে কাছে যেতে পারেনি।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০৩:৫৩410365
  • হয়তো সেটাই করবে।
    লোকের তো ভোট হলেই বা কী, না হলেই বা কী। একদল ডাকাত যাবে, আরেকদল ডাকাত আসবে।
  • S | ০৭ জুন ২০১৯ ০৩:৪৮410364
  • লোকে যদি ঠিক করেই থাকে যে মোদি আর বিজেপিকেই ভোট দিয়ে জেতাবে, তাহলে ভোট আর না করাই ভালো। অনেক খরচ, সময়, আর জীবন বাঁচবে। ওর থেকে রিপাব্লিক টিভিতে অর্ণব হোয়াট্সাপে একটা ওপিনিয়ন পোল চালিয়ে নেবে নাহয়।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০৩:৪৬410363
  • আর
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০৩:৩৮410362
  • আরো তো ভোটই নাকি করবে না, চিরস্থায়ী বন্দোবস্ত করে ফেলবে।
  • Tim | ০৭ জুন ২০১৯ ০৩:৩৬410361
  • এই মডেলেই তো বিজেপি সরকার চলছে। সেকেন টার্ম এসে গেল, এখনও প্রথম পাঁচ বছরের ড্যামেজ লোকে বোঝেনি। ;-)
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০২:৪২410360
  • হ্যাঁ, সাবধানে যাবেন। রাত তো অনেক।
  • অর্জুন | ০৭ জুন ২০১৯ ০২:৪০410359
  • সবচেয়ে চিন্তার আমার ঠাকুমা এখন ছোটপিসির কাছে। ওর বয়েস ৯৬।
  • S | ০৭ জুন ২০১৯ ০২:৩৬410358
  • সাবধানে যাবেন।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০২:৩৫410357
  • অর্জুন, মণিকর্ণিকা ট্রেইলার দেখে যা বুঝলাম বাহুবলী টাইপ। দারুণ দুর্ধর্ষ যোদ্ধাদের ব্যাপার। "হর হর মহাদেও" বলে হাতে তরোয়াল নিয়ে রণে ঝাঁপিয়ে পড়ছেন রাণী। ঃ-)
  • অর্জুন | ০৭ জুন ২০১৯ ০২:৩৪410356
  • আপনাদের সঙ্গে আড্ডা দিচ্ছি, হঠাৎ একটা দুহসংবাদ পেলাম, আমার ছোট পিসেমশাই মারা গেলেন এই কিছুক্ষণ আগে। হার্ট অ্যাটাক, অ্যাম্বুলেন্স ডেকে নার্সিং হোমে নিতে নিতেই শেষ। পিসতুতো বোনের এত রাত্রে ফোন পেয়েই মনে হল কোনো দুঃসংবাদ। এখনি ছুটতে হবে।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০২:২৮410355
  • তারপরেও লোকে কিছু বোঝার আগেই লাভসমেত ওই টাকা উঠে যায়। সাংঘাতিক আবিষ্কার করেছে।
    সাধে কি আর পিটি জনগণকে অজ উপাধি দিয়েছেন? ঃ-)
  • S | ০৭ জুন ২০১৯ ০২:২৫410354
  • একটা বড় হিন্দি সিনেমার বাজেট (শুনেছি) হয় ৫০ কোটি। তার মধ্যে নাকি ২০ কোটি হলো প্রোমোশানেই খরচ করা হয়।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০২:২৩410353
  • কিছু বোঝার আগেই খেল খতম, পয়সা উঠে গেল। ঃ-)
  • Tim | ০৭ জুন ২০১৯ ০২:২১410352
  • ঃ-))
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০২:২০410351
  • ঃ-)
  • Ishan | ০৭ জুন ২০১৯ ০২:১৯410350
  • আর ওই তিন খান তো জিনিয়াস। সিনেমা সারা পৃথিবীতে একসঙ্গে রিলিজ করে। তার আগে প্রচন্ড মার্কেটিং। বাজে হচ্ছে বোঝার আগেই লোকে গাদা লোকে দেখে ফেলে। পয়সাও উঠে আসে। কোনো সিনেমা প্রযোজনাতেই ক্ষতি হয়না। এই বস্তু আবিষ্কার করা মুখের কথা না। অমিতাবচ্চনও পারেননি।
  • Ishan | ০৭ জুন ২০১৯ ০২:১৭410349
  • এখন হিন্দি সিনেমা আগের থেকে ভালো হয়। অন্তত কিশোরকুমার বা কুমার শানুর গান থাকেনা। ডায়লগ ছোঁড়াও ষাটের বাংলা সিনেমার মান প্রায় ছুঁয়ে ফেলেছে। দেখতে সেরকম অসুবিধেও হয়না।
  • অর্জুন | ০৭ জুন ২০১৯ ০২:১৫410347
  • অপর্ণা সেনের 'সোনাটা' যেরকমই হোক না কেন, শাবানা আজমী ফাটিয়ে অভিনয় করেছে। ।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০২:১৫410348
  • @অর্জুন, রেডিও আবিষ্কারের ব্যাপারে মার্কনিকে ক্রেডিট দেওয়া হয়, তার আগে আর্লি এক্সপেরিমেন্টগুলো যারা করেন তাদেরও ক্রেডিট দেওয়া হয়। সেই ব্যাপারে জগদীশ বোস ছাড়াও রাশিয়ান বিজ্ঞানী পোপোভ, বৃটিশ বিজ্ঞানী অলিভার লজ(ইনিই না বলতেন কোটি কোটি ভূত ঘুরছে দুনিয়ায়? ঃ-) ) ইত্যাদিরাও ছিলেন। এঁরা কেউই লেগে থাকেন নি কাজটা নিয়ে, এটার যে এত বড় সম্ভাবনা সেটা বোঝেন নি বা বুঝলেও এগোন নি ওই নিয়ে।
    https://en.wikipedia.org/wiki/Invention_of_radio
  • Tim | ০৭ জুন ২০১৯ ০২:০৮410346
  • হুঁ, হলে আসতেই ছুটে ছুটে দেখতে গেছিলুম। বাজে না, কিন্তু আহামরি না। ঠিক আছে।
  • S | ০৭ জুন ২০১৯ ০২:০৭410344
  • পাকিস্তানিদের এই রিয়্যাকশান দেশের বাইরে আমিও দেখেছি। আই ডোন্ট লাইক ইন্ডিয়া, বাট আই লাইক দেয়ার ফিল্মস। কিন্তু দেশের ভেতরে বোধয় অতোটাও ভালো ব্যাপার নয়। বলিউড ব্যান করা টরা লেগেই থাকে।
  • pi | ০৭ জুন ২০১৯ ০২:০৭410345
  • টিম কি হলে দেখেছ?
  • pi | ০৭ জুন ২০১৯ ০২:০৬410342
  • বরম এদেশে পাকিস্তানি সিরিয়াল আরো হিট হলে এদিককার সিরিয়ালের কোয়ালিটি যদি ভাল হত!
  • Tim | ০৭ জুন ২০১৯ ০২:০৬410343
  • জগ্গা জাসুস আমার খুবই সাধারণ মানের লেগেছে। অনুরাগ বসুর কাজ এমনিতেই ভালো লাগেনা।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০২:০৪410340
  • সামনে দেখে বোঝা যাবে না তো! সোশাল মিডিয়ার গ্রুপে গ্রুপে দেখতে হবে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত