এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১২৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | ০১ আগস্ট ২০১৭ ১৯:৩৯713672
  • হ্যাঁ হ্যাঁ, ১০০।
  • | ০২ আগস্ট ২০১৭ ১৩:৫১713673
  • elam | ০৩ আগস্ট ২০১৭ ০৫:৩৪713675
  • কে বলুন তো ? এই পিটি কে (লিন্ক বাবু) কেউ হারাতে পরবেন না। উনি যত না বিজেপি বিরোধী তার চেয়ে বেশি মমতা বিদ্বেশি।
    ঠিক ?
    ওনার অন্য কোন কাজ নেই শুধু মমতা।
  • j | ০৩ আগস্ট ২০১৭ ০৯:৪৮713676


  • তবে সিপিয়েমের জ্বালা এখন সবদিকেই, আবার এই সাইকেল চোরেরে সংগে গদগদ হওয়া, ২০১১ র পর খুব খুশি হয়ে পার্থকে চিঠি লেখা হাড়হিমবাবুকে ভোট দিতে হবে !

    লম্বা লাইনে দাঁড়িয়ে .....
  • রোবু | ০৩ আগস্ট ২০১৭ ১০:১২713677
  • এলাম বাবুকে - মমতা বিরোধিতায় অসুবিধে কি?
  • PT | ০৩ আগস্ট ২০১৭ ১২:১৩713678
  • "বিজেপি নেতারা বলছেন, জ্যোতি বসুর সময় চন্দন বসুকে আক্রমণ করে ওঁর সাদা ধুতিতে কাদা লাগানো সম্ভব হয়েছিল।"
    কি অসাধারণ বাক্যবিন্যাস!! অবশেষে "বিজেপির নেতাদের" মুখে কথা বসিয়ে কি মেনে নেওয়া হল যে চন্দন বসুকে ব্যবহার করা হয়েছিল জ্যোতি বসুকে কলঙ্কিত করার জন্যে?
    http://www.anandabazar.com/state/after-lalu-mamata-is-next-target-1.652180?ref=hm-ft-stry-2
  • j | ০৩ আগস্ট ২০১৭ ১৫:৫৬713679
  • হাজার হাজার ডঃ ব্যানার্জী, লোকসভা ভোটের গৌতম দেব এই দিদির দাদার অবৈধ সম্পত্তি নিয়ে বলাতে কত হাসাহাসি

  • s | ০৮ আগস্ট ২০১৭ ০৪:২৮713682
  • পিটিদার জন্য। সত্যই কি ভাঙবে? না দরকশাকশি?
  • T | ০৮ আগস্ট ২০১৭ ০৭:৫৪713683
  • অ্যাই চোপ, সিপিএম ঘুরে দাঁড়াচ্চে
  • T | ০৮ আগস্ট ২০১৭ ০৮:৩৯713684
  • দয়া করে যদি অন্য নিক নেন তো ভালো হয়।
  • PT | ০৮ আগস্ট ২০১৭ ০৯:১১713685
  • s
    কমুনিস্টদের পরিবার আগেও ভেঙেছে কাজেই এখন ভাঙলেও আশ্চর্য হওয়ার কিছু নেই।

    আমার বেশী চিন্তা এইসব নিয়েঃ


    কিংবা এইটাঃ
    ******দেখনদারি********
    সমগ্র মুর্শিদাবাদ ও নদিয়া ও বীরভূমের একাংশের সাধারণ মানুষের মূল ভরসা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। আমার এক নিকটাত্মীয় পথ দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে এই হাসপাতালের ইমারজেন্সি ক্যাজুয়ালটি ব্লকে ভর্তি আছেন। দেখা করতে গিয়ে তাজ্জব হয়ে গেলাম! দু’টি বেড জোড়া দিয়ে চার-পাঁচ জন রোগী রাখা হয়েছে। অর্ধেক রোগীর ঠাঁই হয়েছে মেঝেতে! প্রায় সব বিভাগেরই এক হাল। অথচ, স্বাস্থ্য দফতর থেকে বিপুল অর্থ খরচ করে ঝাঁ চকচকে বেশ কিছু বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। বেশির ভাগই তালাবন্ধ! অব্যবহৃত! সম্ভবত, স্বাস্থ্য দফতর থেকে উচ্চ আধিকারিকগণ পরিদর্শনে আসলে এ সব সুদৃশ্য ভবনগুলি দেখানো হয়ে থাকে। এখনও বেশির ভাগ বিভাগই চলছে আদ্যিকালের অতি সংকীর্ণ সেই পুরনো ভবনে। তা হলে কি নতুন বহুতল ভবনগুলি সব কেবলই দেখনদারির জন্য নির্মিত!
    সাবির চাঁদ রেজিনগর, মুর্শিদাবাদ
    http://www.anandabazar.com/editorial/letters-to-the-editor-1.654614?ref=editorial-new-stry
  • | ১০ আগস্ট ২০১৭ ০০:৫৮713689
  • যে সমাজে কোন বড়লোকের আদুরে ছেলে মদ খেয়ে মাতলামি করে মারা গেলে। তার জন্য শোক মিছিল হয়। কিন্তু এ সমাজে উচ্চ শিক্ষায় শিক্ষিত এক বেকার বেকারত্বের জ্বালা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। কিন্তু হায়রে সমাজ তার জন্য কেউ একটাও মোমবাতি জ্বালায় না। কোন বুদ্ধিজীবী ধরেনা তার কোন কলম। আর সবই বাদ দিলাম কোন বেকারই বের হয়না তার জন্য। কেউ গলা ফাটায় না justice for Atanu Mistri।
  • S | ১০ আগস্ট ২০১৭ ০১:১০713690
  • খবরটা দেখে সত্যিই খুব খারাপ লেগেছে।
  • PT | ১০ আগস্ট ২০১৭ ১১:০১713691
  • মেরুদন্ড জমা আছে নবান্নে.......
    তাছাড়া বেকারত্ব-জনিত আত্মহত্যা নিয়ে মিছিল করলে পব-তে কেন যথেষ্ট চাকরী সৃষ্টি হচ্ছে না ইত্যাদি অস্বস্তিকর প্রশ্নের উত্তর দেওয়ার দায় নিতে হয়......
    তাতে ক্ষমতাশালীর বরাভয় থেকে বঞ্চিত হওয়ার প্রবল সম্ভাবনা জন্মায়।
    কে আর সে সব ঝঞ্ঝাটে যেতে চায়?
  • রোবু | ১০ আগস্ট ২০১৭ ১১:২১713693
  • পিটির সাথে একমত।
  • de | ১০ আগস্ট ২০১৭ ১৫:২৬713694
  • চাকরীর দরকার কি প ব তে - চাষ করে খেলেই চলবে এ'রমই তো শুনেছিলাম -

    খুবই খারাপ লেগেছে খবরটা পড়ে - তবে ছেলেটি রাজ্যের বাইরে কিছু করার কথা ভাবলোই না - এটা দেখেও অদ্ভুত লেগেছে -
  • sm | ১০ আগস্ট ২০১৭ ১৫:৫২713695
  • আমিতো পব তে প্রচুর ভিন রাজ্যের লোকজন কে কাজ করতে ও ব্যবসা করে খেতে দেখছি।সংখ্যাটা প্রচুর।পিটি ও আগে এরকম ই দেখতেন। এখন হয়তো দেখার দৃষ্টি ভঙ্গি পাল্টেছে। আমাদের ছেলেরা ভিন রাজ্যে কাজ করলে আপত্তি কোথায়?
    একেকটি রাজ্যের লোক কিছু কিছু জীবিকা বেশি পছন্দ করে বা পারদর্শী। যেমন বাঙালিরা সোনা রুপো হিরে ও জরির কারিগর।
    বিহার ঝাড় খন্ডের লোকজন কারখানায় শ্রমিক বা ট্যাক্সি ও গাড়ির চালক হিসাবে বেশি কাজ করে। ওড়িশার লোকজন রান্না,প্লাম্বিং, ফুল ও পানের ব্যবসা করে।
    এতে আপত্তির কি আছে? এটাই তো সফল মাইগ্রেশন এর লক্ষণ।
  • PT | ১০ আগস্ট ২০১৭ ১৬:৩৩713696
  • "বছর খানেক আগেই এক সমীক্ষা রিপোর্ট দেখিয়েছে, প্রতি বছর এ দেশে অন্তত ৪৫ হাজার আত্মহত্যার ঘটনা ঘটে বেকারত্বের কারণে। পশ্চিমবঙ্গে যে বেকারত্বের জেরে বেড়েই চলেছে আত্মহত্যার ঘটনা, তা-ও বেরিয়ে আসছে বিভিন্ন সমীক্ষায়।...........
    .........‘বাবা আমি ইংরেজিতে এমএ। বিএডও করেছি। কিন্তু বেসরকারি সংস্থায় ঘর মোছার কাজ পেয়েছি। ওরা বলছে, ‘হাউস কিপিং’। আমি কি ঘর মোছার জন্যই এত পড়াশোনা করেছি?’ "

    অতনু কি মদন তাঁতীর গল্প পড়েছিল?
  • amit | ১১ আগস্ট ২০১৭ ০৪:৩১713697
  • আচ্ছা, জাস্ট জানার জন্য- এখানে যে বাঙালি রা লেখালেখি করেন, তাদের মধ্যে ঠিক কতজন সোনা রুপো হিরে ও জরির কারিগর-? অথবা এসব ব্যবসা নিয়ে ভালো, ঠিক ঠাক (হাওয়াতে ভাসানো নয়) জ্ঞান আছে ?
  • s | ১১ আগস্ট ২০১৭ ০৭:৩৮713698
  • খবরটা খুবই মর্মান্তিক কোন সন্দেহ নেই। বিশেষ করে ছেলেটার ছবি দেখে, আর পাঁচটা ছেলের মতো স্বাভাবিক বুদ্ধিদীপ্ত চেহারা, কেন যে এরকম ডিশিসন নিল।
    পিটিদার পয়েন্টটা খুবই ভ্যালিড কিন্তু যেহেতু পিটিদা প্যাথোলজিকাল তিনো বিরোধী, তাই ঠারেঠারে এতেও তিনো সরকারের ব্যার্থতার উদাহরণ হিসাবে পেশ করতে চেষ্টা করছেন।
    আমরা বামেদের স্বর্ণ্যুগেও দেখেছি পশ্চিমবংগে চাকরির আকাল। ব্যক্তিগত ভাবে দেখেছি একটা সেলসের চাকরীর অ্যাড বেরোলে অন্তত ৫০০ ক্যান্ডিডেট লাইন লাগায় ইন্টারভিউ দিতে। অনেক ছোট কম্পানি, অন্য রাজ্যের, এখানে অফিস খুলবে, তারা এমনও দাবী করছে যে ডিগ্রী সার্টিফিকেট জমা রাখতে হবে চাকরী পেতে, জনতা তাই মেনে নিচ্ছে। ব্যাচেলার, মাস্টার্স এমনকি ইন্জিনিয়ররাও ইন্টারভিউ দিচ্ছে পাতি সেলসের চাকরীর জন্য।
    তাই এই পাপ অনেক পুরোনো পিটিদা। আর এর জন্য দায়ী আপনার প্রিয় বাম সরকার, তথা জ্যোতি বসু। রাজ্যটাকে ফোঁপরা করে দিয়ে বিদায় নিয়েছেন।
  • PT | ১১ আগস্ট ২০১৭ ০৮:০৬713699
  • s
    এই নিয়ে বহু লেখা লিখি হয়েছে। তবু আবার বলি। জ্যোতি বাবুর আমলে একটি rice-deficient রাজ্য চাল ইত্যাদি উৎপাদনে একেবারে প্রথম সারিতে উঠে আসে। আর কেন্দ্রীয় সরকারের সংখ্যাতত্ব প্রমাণ করে যে বুদ্ধবাবুর আমলে actual investment-এর ব্যাপারে পব প্রথম ৪/৫ টা রাজ্যের মধ্যে উঠে এসেছিল এবং চাকরী সৃষ্টিতে গুজরাটের ওপরে ছিল।
    (এসব লিং বহুবার দেওয়া হয়েছে)

    কিন্তু যেটা বোঝা গেল না সেটা হচ্ছে যে জ্যোতিবাবু "`রাজ্যটাকে ফোঁপরা" করলে প্রতি বছর কেন এই দেশে অন্তত ৪৫ হাজার আত্মহত্যার ঘটনা ঘটে বেকারত্বের কারণে? আর বামেদের পুরনো "পাপ" তিনোদের কাঁধে তুলে নিতে কে মাথার দিব্যি দিয়েছিল?

    কিন্তু অতনু মিস্ত্রির মৃত্যুর জন্যে তিনো সরকারকে "ঠারেঠারে" আমি কোন পোস্টিং-এ দায়ী করলাম? আপনার অভিযোগ কি প্যাথোলজিকাল বাম বিরোধীতার বহিঃপ্রকাশ? অতনু নিমিত্ত মাত্র-আপনি কোন ভাবে জ্যোতি বসুকে গাল দেওয়ার সুযোগ খুঁজছিলেন?
  • sm | ১১ আগস্ট ২০১৭ ১০:৩৪713700
  • বামেদের আমলে কেউ ভিন রাজ্যে চাকরি করতে যেত না আর পব তে, এতো লক্ষ লক্ষ ভিন রাজ্যের লোক কাজ /ব্যবসা করে খেত না!
    তবে হ্যা, সিপিএম তথা বাম দলের নেতা নেত্রী দের ৩৪ বছরের চাকরি পাকা ছিল।
    এর পরে কত জ্ঞানী, বিদঘ্ধ এলসিএম,জি সি এম রাজ্য আলো করে থাকতো।
    সে এক সময় ছিল বটে!
  • sm | ১১ আগস্ট ২০১৭ ১১:০৪713702
  • অনেক বাম নেতা বলছে বিজেপি তে যোগ দেবে। কে জানে কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন