এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শাক্যজিৎ | ৩০ মে ২০১৫ ১৩:১৮679921
  • অভিজিৎ রায় খুন হয়েছেন সেটাকে কেউ লেজিটিমাইজ করছে না, কি অদ্ভুত ! এখানে কেউ-ই সেনাইল নয়। শুধু বলতে চেয়েছি যে অভিজিতদের এই আগমার্কা নাস্তিকতার পলেমিক্স সমস্যা সমাধানের বদলে তাকে আরো কমপ্লিকেটেড করে তুলছে সারা পৃথিবী জুড়ে
  • কল্লোল | ৩০ মে ২০১৫ ১৩:২০679922
  • দ। ওটাই বুঝলি না।
    বিদ্যাসাগর ধর্মের মধ্যে থেকেই বিধবা বিবাহের শাস্ত্রসম্মত তা প্রমাণ করেছিলেন। নাস্তিকতা বা ধুর বাল-এর যায়গা থেকে নয়।
    আবারও বলছি অভিজিতের খুন বা বন্যার উপর আক্রমন নিন্দনীয়। কিন্তু তাতে অভিজিতের দায় স্খলন হয় না। বিরোধীতা করা আর অন্ধ বিরোধীতা করার তফাৎ আছে।
    আমি বিশ্বাস করি প্রত্যকের নিজের মতো করে মত প্রকাশের অধিকার আছে। কিন্তু তার দায় তাকেই বহন করতে হয়।
  • শাক্যজিৎ | ৩০ মে ২০১৫ ১৩:২৪679923
  • আরে মত প্রকাশের অধিকার তো আছেই। কিন্তু সেই মতবাদে অন্য কারোর অফেন্স নেবার অধিকার নেই? খুন ফুন কেউ সসমর্থন করছে না কিন্তু তুমি ঠেলতে ঠেলতে একটা সম্প্রদায়কে ডেমনাইজ করে দিয়েছ অলরেডি, আর সে উন্ডেড অ্যানিমালের মতন দাঁত নখ বার করে যাকে পারবে তাকে আঁচড়ালে দায়টা পুরো তার? তোমার নয়?
  • sosen | ৩০ মে ২০১৫ ১৩:২৭679924
  • আর আগমার্কা ধর্মসন্ত্রাস প্রথমে সমস্যা তৈরি করে, চাপাতির মাধ্যমে তা সরলভাবে সমাধানের চেষ্টা করছে।হুম।
  • sosen | ৩০ মে ২০১৫ ১৩:৩০679925
  • অন্ধ বিরোধিতা কল্লোলদা কাকে বলেন? লেখালিখির মাধ্যমে বিরোধিতাকে?
    আর এমনি বিরোধিতা কাকে বলেন? ভায়োলেন্সকে?

    মেসেজটা এইরকমই আসছে।
  • কল্লোল | ৩০ মে ২০১৫ ১৩:৩৯679926
  • সোসেন। হয়তো আমারই অক্ষমতা।
    নাস্তিক ব্লগারেরা ধর্মবিশ্বাসীদের যে ভাষায় নিন্দা করেন, সেটা আমার কাছে আপত্তিকর। তাতে আসলে উল্টো ফল হয়।
    ভায়োলেন্স সবসময়েই নিন্দনীয়।
    কিন্ন্তু যে যা বলছে/লিখছে তার দায় তাকেই নিতে হয়।
    এই যে আমি এটা লিখলাম বলে আপনি আমায় সমালোচনা করলেন। আমি যদি বলি যে আমি আমার মত লিখেছি, সে অধিকার আমার আছে, আপনি সমালোচনা করার কে মশয়!! সেটা কি আমার অন্যায় হবে না? আমি যা লিখেছি তার দায় তো আমায় নিতেই হবে। তাই না?
  • sosen | ৩০ মে ২০১৫ ১৩:৪৫679927
  • দায় নেওয়া ইজ ইকুইভ্যালেন্ট টু?
  • Tim | ৩০ মে ২০১৫ ১৩:৪৮679928
  • দায়টা এখানে কতদূর? মানে কতদূর অবধি নেওয়া লেজিটিমাইজড এবং/অথবা তর্কযোগ্য? একটা অপছন্দের পোস্টের উত্তরে কেউ পোস্টকারীর হাত কেটে নিতে চাইলে বা হাল্কা করে ডেথ থ্রেট দিলেও কি সেটা "বক্তার দায়" থাকবে? সেটা কী ধরণের সমালোচনা?
  • কল্লোল | ৩০ মে ২০১৫ ১৩:৫৪679929
  • সোসেন।
    এই যে জন লেনন বলেছেন -
    https://www.facebook.com/Takeapissfunny/photos/a.456787994391082.1073741827.233180330085184/883244625078748/?type=1&theater
    We live in a world where we have to hide to make love, while violence is practiced in broad daylight
    বেশ চমৎকার, তাই না?
    কেউ আজ অবধি হুমায়ুন আজাদ, অভিজিত, ওয়াশিকুর, অনন্তকে প্রকাশ্যে/দিনের আলোয় খুন করার জন্য নিন্দা করেছে? কেন এদের প্রকাশ্যে/দিনের আলোয় খুন করা হলো। অন্ধকারে/অপ্রকাশ্যে খুন কেন করা হলো না!!!! কেউ কি বলেছে।
    আজ যদি আমি শ্যামবাজার ৫মাথা মোড়ে লেনন কথিত love meke করি, আপনি কি বলবেন?

    দায় নিতে হয়। লেনন নিয়েছিলেন। সাংবাদিক ডেকে বিছনায় ওনোকে নিয়ে যুদ্ধ বিরোধী সাংবাদিক সম্মেলন করেছিলেন। তাতে যা নিন্দামন্দ নেবার নিয়েছিলেন।
  • dc | ৩০ মে ২০১৫ ১৩:৫৫679931
  • যে যা লিখছে তার দায় তো তাকে নিতেই হবে। কিন্তু সেই দায় কি খুন হয়ে যাওয়া পর্য্যন্ত? কেউ কিছু লিখলো, তার বিরুদ্ধে আন্দোলন হলো, তাকে নিন্দা করা হলো। এইসব্ছড়িয়ে কি তাকে মেরে ফেলারও অধিকার জন্মে গেল, মৌলবাদীদের কেউ বোঝেনি এই অজুহাতে? আর এটাও কি বলে দেওয়া যায় যে মৌলবদীর রিয়াকশন কি হবে তা কেউ ঠিক করে দিতে পারেনা? তাহলে ল অ্যান্ড অর্ডার কিজন্য আছে? একজন ব্যাক্তির জীবনের সুরক্ষা দিতে ব্যার্থ হওয়ার কোন দায় সরকারের নেই?
  • | ৩০ মে ২০১৫ ১৪:০০679932
  • নাস্তিক ব্লগাররা কী ভাষায় লিখেছে শুনি, যেটা নাকি এত্ত আপত্তিকর?? আর বাংলাদেশ মুসলমান প্রধান দেশ থেকে ক্রমশ ৯৯% সুন্নি মুসলমানের দেশ হওয়ার দিকে এগোচ্ছে সেটা বোধহয় ভুলে যাচ্ছেন। অভিজিত রায় সেই দেশে সংখ্যালঘু ছিলেন, এটাও বোধহয় ভুলে যাচ্ছেন।
  • sosen | ৩০ মে ২০১৫ ১৪:০১679933
  • অফেন্সটা ঠিক কতদূর এবং কোন মাধ্যমে নেওয়া যেতে পারে এটা পরিষ্কার করে ডিফাইন করুন শাক্য বা কল্লোলদা। নইলে "দায়" শব্দটা অতীব বোকা বোকা শোনাচ্ছে। আমি মনে করি যে কোনো ধর্মই অপ্রয়োজনীয়। অন্য কেউ ধর্মের প্রয়োজনীয়তা আছে মনে করল। সে আমাকে কোনো একদিন রাস্তায় কুপিয়ে দিল। এইটা অনিবার্য, কারণ আমার মতামত আমার দায় এবং তৎপরবর্তী রিঅ্যাকশন-ও আমারি দায়? দায় শব্দটার রেঞ্জ আপনাদের কাছে ঠিক কি?

    আর প্লিজ বলবেননা/বোলো না, "খুনটুন কেউ চাইছে না-সেটাকে সমর্থন করা যায় না" ওটাও ভেগ শোনাচ্ছে, কারণ কি চাওয়া হচ্ছে, অফেন্স ঠিক কতটা নেওয়া লেজিটিমেট এটা এখনো অব্দি কেউই ডিফাইন করেননি।
  • কল্লোল | ৩০ মে ২০১৫ ১৪:০২679934
  • দায়টা কতদূর তা কি করে বলবো।
    আমি বললাম - সন্তোষী মার পূজো একটা বালের ছাল। এবার কোন সন্তোষী মায়ের ভক্ত আমার নামে কুকুর পুষলেন, কেউ আমাকে খানকির ছেলে বলে গাল দিলেন, কেউ রাস্তায় আমার মাথায় ডান্ডা মারলেন, কেউ কুপিয়ে দিলেন। এগুলো কোনটাই আমার হাতে নেই। তাই আমি কি করে বলবো দায়টা কতদূর। আমার কাছে কুকুর পোষা থেকে কোপানো সবটাই নিন্দনীয়। কেউ যুক্তি দিয়ে বোঝাক যে আমি ভুল বলেছি, সেটাই আমার কাছে ঠিক। কিন্তু সে তো আমার কথা। অন্যদের কথা আমি কি করে বলবো!!!
    তাই আমাকে কুকুর পোষা থেকে কোপানো সব কিছুর জন্যই তৈরী থাকতে হবে। দায়টা আমারই।
  • sosen | ৩০ মে ২০১৫ ১৪:০৩679935
  • আমি কল্লোলদার ১ঃ৫৪ বুঝলাম না। ভেগ এবং সার্কুলার রিজন।
  • dc | ৩০ মে ২০১৫ ১৪:০৭679936
  • কল্লোলবাবু, ঐ লেখালিখি করার জন্য যদি কোন গোষ্ঠী খেপে গিয়ে বলতো আমরা লেননকে খুন করবো,তারপর খুনও করতো, বারবার যদি নানান লেখককে ঘোষনা করে করে খুন করতো,তাহলে কি বলতেন? ব্রিটিশ সরকারকে দায়ী করতেন? নাকি লেননের লেখালিখির ওপরে সমস্যার দায় চাপাতেন?
  • | ৩০ মে ২০১৫ ১৪:০৮679937
  • মোটামুটি ঐ ছোট ছোট পোষাকের জন্য রাত বিরেতে চলাফেরার জন্য মেয়েরা ধর্ষিত হচ্ছে, দায়টা তো ওদের। ছোট পোষাক যখন পরেছে, রাস্তায় যখন বেরিয়েছে দায় তো নিতেই হবে ভাই
    এই তো হল গপ্পো।

    তা এই লজিক তো সেই ছোট থেকেই শুনে আসছি।
  • PM | ৩০ মে ২০১৫ ১৪:১১679939
  • "কিন্ন্তু যে যা বলছে/লিখছে তার দায় তাকেই নিতে হয়।" ( প্রান দিয়েও?)

    এই যুক্তি অনুসারে মিনিস্কার্ট পরিহিত মেয়ে ধর্ষিত হলে ধর্ষনের মেয়েটিকেই নিতে হবে। কারন এক অর্থে মেয়েটি "প্রোভোক" করেছিলো!!!!! আর ছেলেটি সেই প্রোভোকেসন" কে এড়াতে না পেরে নিতান্ত বাধ্য হয়েই ধর্ষন করে ফেলেছে।

    দিদির যুক্তির প্রভাব কল্লোলদাকেও ছেড়ে দেয় নি জেনে ভালৈ লাগলো ঃ)
  • dc | ৩০ মে ২০১৫ ১৪:১২679940
  • কল্লোলবাবু, আপনার আর অন্যজনের কথার মাঝে রাষ্ট্র বলে একটা কিছু আছে তো! বারবার আগে থেকে জানিয়ে হত্যা করা হচ্ছে,তখনও কি রাষ্ত্রের দায় নেই? নাকি রাষ্ট্রও বলবে ওর লেখার দায় ওর,ও কেন আদারকে বুঝে লিখছে না, তাই আমি সুরক্ষা দিতে অপারগ!
  • কল্লোল | ৩০ মে ২০১৫ ১৪:১৪679942
  • দ উবাচ - "নাস্তিক ব্লগাররা কী ভাষায় লিখেছে শুনি, যেটা নাকি এত্ত আপত্তিকর?? আর বাংলাদেশ মুসলমান প্রধান দেশ থেকে ক্রমশ ৯৯% সুন্নি মুসলমানের দেশ হওয়ার দিকে এগোচ্ছে সেটা বোধহয় ভুলে যাচ্ছেন। অভিজিত রায় সেই দেশে সংখ্যালঘু ছিলেন, এটাও বোধহয় ভুলে যাচ্ছেন।"

    না ভুলে যাই নি। ওয়াশিকুর বা অন্য কোন মুসলমান নামের নাস্তিকও বাংলাদেশে/সারা পৃথিবীতেই সংখ্যালঘু।

    কিন্তু তোর যুক্তিটা অনেকটা তিনোদের মতো শোনালো - ওরাও তো এসবই করতো..............

    কোন কিছুই ভুলে যাইনি। লড়াই করতে হবে। কিন্তু পদ্ধতিটাও মাথায় রাখতে হবে। ধর্মের সংষ্কারের জন্য লড়তে হবে বিদ্যাসাগরের মতো, রামমোহনের মতো। মধুসূদনের মতো নয়।

    নাস্তিকতা দিয়ে ধর্মের বিরুদ্ধে লড়া যায় না।
    আমি নাস্তিক। ঈশ্বর বা ধর্মে বিশ্বাস নেই আমার। কিন্তু আমার মা/বৌ যখন বৃহষ্পতিবার লক্ষীপূজো করেন, তখন তাদের মাসিকের অসুবিধায় আমার পাঁচালী পড়তে কোন অসুবিধা হয় না। কিন্তু আমি তাদের মাসিক নিয়ে কুসংষ্কারের বিরোধীতাও করি। তাদের একথা বলতে কোন দ্বিধা করি না যে, তোমরা ঐ সময়টাতে অশুচি নও, বরং নারী হিসাবে সেটা গর্বিত হওয়ার সময়।
  • dc | ৩০ মে ২০১৫ ১৪:১৫679943
  • আর হ্যাঁ আপনার যুক্তি মানলে কিন্তু সভ্য সমাজে ডিসকোর্স বলে আর কিছু থাকে না। যেযাই বলুক বা লিখুক,অন্যপক্ষ বলতে পারে ও আমাকে বোঝেনি,তাই ওকে মেরে ফেল। মানে তর্ক নামে জিনিশটারই আর অস্তিত্ব থাকবে না।
  • a x | ৩০ মে ২০১৫ ১৪:২৩679945
  • কল্লোলদা, এটা খুব ডেঞ্জারাস বক্তব্য হয়ে যাচ্ছে। অভিজিতের বহু লেখালেখি ও রাজনীতির সাথে আমি একমত নই এবং শাক্যর এই লেখার আগেই অভিজিতের সাথে নিও-এথিস্ট ও নিও-কনদের পলিটিকাল অ্যাজেন্ডা নিয়ে লিখেওছিলাম। এই উগ্র বিরোধিতার রেটোরিক সমস্যাকে বাড়াতে সাহায্য করতে পরে বা মৌলবাদীদের হাতে মারা গেলেই তাঁকে মুক্তমনা বলে মনে করতে হবে এমন না, এগুলো তো ঠিকই আছে, কিন্তু তার মানে এই নয় এই লেখালেখি বা বক্তব্যর দায় হেতু তাদের খুন হল। দুটোকে এইভাবে এক করার কারণ বুঝছিনা। এইভাবে ভাবলে তো সমস্ত লেখালেখিরই কোনো না কোনো দায় থাকে, এবং ভেস্টেড পার্টি থাকে।

    লিখলে খুন হতে হবে, এতো জেনেই এসেছ, কাজেই দায় তোমার, এটা সর্বত্র বহু রকম ভাবে এক্সটেন্ড করা যায় বুঝছেন নিশ্চয়ই।
  • সৈয়দা তাহ্‌মিনা আলি | ৩০ মে ২০১৫ ১৪:২৩679944
  • Name: শাক্যজিৎ

    IP Address : 116.51.235.4 (*) Date:29 May 2015 -- 01:16 AM

    সে তো আইসিস কাটছে :) জামাতের মধ্যে তো শুনি আজকাল এমন লোকজন-ও আছে যারা মুক্তিযুদ্ধের সময় লড়েছিল। তারা কেন জাম্মাত হয়ে গেল? অথবা আরব গেরিলাদের একতা বড় অংশ নিজেরাই মার্ক্সিস্ট লেনিনিস্ট। এই যে নানা রঙ এর ইস্লামিক রেজিস্টান্স, এগুলোকে ইগ্নোর করে শুধুই গলা কাটা টুকু দেখব?

    Name: শাক্যজিৎ

    IP Address : 116.51.132.70 (*) Date:30 May 2015 -- 01:17 PM

    আমি কোথায় বল্ললাম জামাতিরা মুক্তিযুদ্ধ করেছিল? লোকজন কি অ্যাসিড করে লেখাপত্তর পড়তে নামে?
  • | ৩০ মে ২০১৫ ১৪:২৪679946
  • কল্লোল, মমব্যান এবং সেই জাতীয় যুতিটা আপনি দিচ্ছেন। ছোট পোষাক পরেছে তার দায় তো নিতেই হবে, রাতের বেলা বেরিয়েছে বা দেশবিশেষে আদৌ রাস্তায় বেরিয়েছে, তার দায় তো তাকেই নিতে হবে। আর ওয়াশিকুর বাবুর খুনী হিসেবে যারা ধরা পড়েছে তারা যে আদৌ ব্লগ কাকে বলে, ওয়াশিকুর কী লেখেন এইসব কিছুই জানত না, জানতে চায়ও নি মৌলভী বলেছে তাই ওকে খুন করে দিল সে দায়ও তো অবশ্যই ওয়াশিকুর বাবুরই। মমব্যানও এরকমই বলেন না?
  • | ৩০ মে ২০১৫ ১৪:২৫679947
  • *যুক্তি
  • dc | ৩০ মে ২০১৫ ১৪:২৬679948
  • লিখলে খুন হতে হবে, এ দায় বড়ো দায়।
  • সৈয়দা তাহ্‌মিনা আলি | ৩০ মে ২০১৫ ১৪:২৯679949
  • শাক্যবাবু, মুক্তিযুদ্ধ যাঁরা করেছিলেন তাঁরা কখনও জামাতি হয়ে যেতে পারেন না। আপনি অনে-ক বইপত্তর পড়েছেন, কথায় কথায় তার ঞ্জির পেশ করতেও আপনার ক্লান্তি নেই।বইয়ের পাতা থেকে এিয়েরচোখ তুলে তাকান, কান পেতে শোনার চেষ্টা করুন বাংলাদেশের আর্তনাদ।
  • | ৩০ মে ২০১৫ ১৪:৩০679950
  • কে জানে হয়ত এই টইটা পড়ে পড়েই তালিকা তৈরী হচ্ছে .... জামাতের সাথে অ্যালাই হয়ে গেলেই সেই ধরে ধরে কোপানো শুরু হয়ে যাবে। মনে রাখবেন কিন্তু এই টইতে লিখেছিলেন কাজেই দায়টা আপনার।
  • dc | ৩০ মে ২০১৫ ১৪:৩৩679951
  • সৈয়দা, বাস্তব যাই হোক না কেনো, থিওরি হলো আসল কথা ঃ-)
  • সৈয়দা তাহ্‌মিনা আলি | ৩০ মে ২০১৫ ১৪:৩৮679953
  • শাক্যবাবু, আমার প্রশ্নের জবাব পেলাম না এখনও। এই যে আপনি আইসিস, জামাত, সালাফি মতাদর্শ নিয়ে এত বিচক্ষণ মন্তব্য করেন, আপনার ইসলামী শাস্ত্রে দখল কতদূর? আরবী ভাষা কোথায় শিখেছেন আপনি? ফিকাহ্‌, সহীহ্‌ হাদিস এবং কুরান মজিদের বিভিন্ন তাফসীর কোন উস্তাদের কাছে বসে পড়েছেন? বিশ্ব ইসলামের মানসভুবন বিশ্লেষণের কী অধিকার অর্জন করেছেন আপনি? না-কি 'পুঁথিগত বিদ্যা আর পরহস্তগত ধন' প্রবাদটা আপনার জন্যেই সৃষ্টি হয়েছিল?
    আর একটি অনুরোধ, বাংরেজিতে না-লিখে আপনি দয়া করে বাংলায় লিখুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন