এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২২৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২১ সেপ্টেম্বর ২০১২ ০৯:৫৩556536
  • সিরিয়াসলি, খুব খারাপ, যদি চার্চিল-কে সাপোর্ট করে থাকে।
  • aranya | ২১ সেপ্টেম্বর ২০১২ ০৯:৫৭556537
  • আবাপ-র রিপোর্ট অনুযায়ী কাল মোবা হেরে যেতে পারত, গোলে অরিন্দম না থাকলে। কাশ্যপ কি মোবা-র মত বড় দলের কোচ হওয়ার যোগ্য ?
  • গান্ধী | ২১ সেপ্টেম্বর ২০১২ ১০:১০556539
  • গোলকীপার বল আটকালে সেটা হারতে হারতে বেঁচে গেল, আর ৩টে বল পোস্টে লাগলে এতো হতেই পারে।

    নো কমেন্ট। যারা বোঝার বুঝুক
  • aranya | ২১ সেপ্টেম্বর ২০১২ ১০:১৯556540
  • 'ফুল সাপোর্ট ফর চার্চিল' - এই অদ্ভুত আবেগ আমি ক্খনো ই বুঝব না। এমন সাপোর্টার এখানেও কিছু দেখেছি। সাপোর্টের হায়ারার্কিতে - প্রথমে ভারত, তারপর বাংলা, তারও পর ক্লাব - এটাই বুঝি।
  • গান্ধী | ২১ সেপ্টেম্বর ২০১২ ১০:২৫556541
  • এটা আমিও বুঝি। অন্তত গোয়ার ক্লাবের সাথে খেলা হলে সবসময়ই ইবেকে মনে মনে সাপোর্ট করি (মুখে যদি নাও বলে অথবা মোবার স্বার্থে যদি আঘাত না দেয়) এইসব সাপোর্টারগুলোর জন্যই কিছু হয়না।

    কয়েকটা মিউচুয়াল ফোরামে বক্তব্য রেখেছিলাম এই যে সম্প্রচার হচ্ছেনা তাতে ইবে-মোবা-প্রয়াগ সব সাপোর্টাররা মিলে যদি একটা লেটার অন্তত পাঠানো যায়, তাতে লোকজনের দাবী আলাদা আলাদা কর
  • প্পন | ২১ সেপ্টেম্বর ২০১২ ১০:২৮556542
  • আপিসে পোচুর কাজ। তাই এখন তক্কে যেতে পারব না।

    তবে আশিয়ান কাপ ফাইনালে থাইল্যান্ডের ক্লাবকে প্রকাশ্যে সাপোর্ট করতে অনেক মোবা সাপোর্টারকেই দেখেছি।

    তবে যে তরফেই হোক না কেন, ব্যপারটা দুর্ভাগ্যজনক।
  • গান্ধী | ২১ সেপ্টেম্বর ২০১২ ১০:৩১556543
  • একটা অন্য প্রসঙ্গ

    চেলসি-জুভেন্টাস ম্যাচে অস্কারের গোলগুলো কেউ মিস করে গেলে এক্ষুনি দেকেহ ফেলুন
  • ঊমেশ | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৩:০৯556544
  • আগস্ট ২০১০
    ১৪ বছর বাদে আবার প্রিয় দলের ম্যাচ দেখবো ঘরের মাঠে বসে।
    বেশ উত্তেজনা হচ্ছে। মাঠে গিয়ে দেখি গেটের সামনে হাটু জল। আগের রাতে তুমুল বৃষ্টি হয়েছে।
    সবাই প্যান্ট গুটিয়ে যাচ্ছে।
    আমি ভাবছি আমি কোন লাটের ব্যাটা যে পা ভিজিয়ে নোংরা জল পেড়িয়ে যেতে পারবো না।
    মনে পড়লো সেই দিন গুলো যখন মাঠে বসে পুরো কাক ভেজা হয়ে গড়ের মাঠ থেকে বেড়িয়ে হেটে হেটে যাদবপুর ফিরেছি।
    কারন বাসে বা ট্রেনে চাপলে পাবলিক গালাগালি দেয়।

    বেশ উত্তেজনা আর আবেগ দিয়ে ম্যাচ দেখছি, গ্যালারি'র কাঁচা খিস্তি এনজয় করছি। মাথায় সব সময় এটা রাখতে হচ্ছে কিছু মিস করলে কিন্তু রিপ্লে নেই। তাই বল থেকে চোখ সরাতে পারছি না।
    মাঠে প্রথম থেকে ফিঁসফাস, "আজ নতুন ছেলে টা খেলবে"।
    শুনেছি একটা নতুন ছেলে এসেছে, তবে ধাম জানি, নাম জানি না।

    ৩০ মিনিট খেলা বাকি, হঠাৎ গ্যালারিতে উত্তেজনা বেড়ে গেলো, "নতুন ছেলেটা নামছে"।
    ছেলেটা মাঠ এলো। গ্যালারি তে ফিঁসফাস "এই গোবর গনেশ টাকে এনেছে!, সিওর টাকা খেয়ে এনেছে, এতো পুরো আলু ভাতে মার্কা"।
    দেখলাম ঠিক। একটু মোটাসোটা গনেশ মার্কা চেহারা, মোটেই স্ট্রাইকার মার্কা চেহারা নয়।
    কিন্তু যে মুহুর্তে পায়ে বল পেল সব যেন বদলে গেল। সেই মোটাসোটা গনেশ যেন কালো হরিণ তখন। গ্যালারি তখন পুরো উল্টো সুরে গাইছে।
    আর আমি সেই মুহুর্তে সেই ছেলেটার ফ্যান হয়ে গেলাম।
    শুনলাম ছেলেটার নাম "টোলগে"।

    আজ বিপক্ষ শিবিরে হলেও আমি ওর ফ্যান।
    (আজকের টোলগের চেহারা দেখে সেই প্রথম দিনের চেহারা ভাবা যায় না, পুরো ডবল ছিল)
  • গান্ধী | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৩:২৭556546
  • ভালো লাগলোঃ)
  • কৃশানু | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৩:৩১556547
  • এখানে আর্সেনাল এর কিছু ফ্যান আছে দেখে ভালো লাগলো। আর অস্কার এর সেকেন্ড গোল তা অসা। অনেকদিন পর এক নতুন ব্রাজিলিয়ান ইউরোপের মঞ্চে এলো।
  • ঊমেশ | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৩:৩৬556548
  • ওয়েলকাম কৃশানু। গানার্সরা আরো দলে ভারী হলাম।
  • গান্ধী | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৩:৪৫556549
  • এদিকে নেইমার নাকি কাল হেব্বি খেলেছে

    মার্সেলো-থিয়াগো সিলভা সবাই আস্তে আস্তে ঠিক-ঠাক হচ্ছে। ব্রাজিল আবার ওয়ার্ল্ড কাপ জিতল বলে
  • কৃশানু | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৪:২৭556550
  • আমাদের(ব্রাজিল) এর রাইট ব্যাক দুটোর অবস্থা খুব ই খারাপ। মাইকন খুবই ধুর, দানি আলভেস বরাবর বার্কা-র দুর্বলতম বিন্দু। তার চেয়ে মনে হয় রাফায়েল ভালো হবে। দাভিদ লুইজ ও ভালো খেলছে। একটা স্ট্রং মিডফিল্ডার দরকার। নেইমার, হাল্ক মিলে সামনে খারাপ হবে না।
  • প্পন | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৪:২৮556551
  • ওয়েলকাম কৃশানু। এইখানে তোমাকে নিয়ে বোধহয় ছ'জন হল গানার্সের।
  • গান্ধী | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৪:৩৭556552
  • রাফায়েল !! না-না-না-নাআআআআআআআআআআআআআআআআ

    অলিম্পিক ফাইনাল দেখেছেন? ব্যাটা ছড়াক, আপত্তি নেই, কিন্তু ছড়ানোর পর টিমের মেম্বারদের সাথে বাওয়াল করে। ম্যানুর প্লেয়ারদের টিমে নেওয়াই উচিত নয়। আলভেজই খেলে দেবে। রোমুলো-অস্কার মিলে মাঝমাঠ খারাপ নয়, তবে কাকাকে টিমে রাখা উচিত। অন্তত একটা হাফে মাঠে নামলে ডিফারেন্স তৈরী করে দেবে
  • কৃশানু | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৪:৩৯556553
  • বাহ বাহ। ছজন তো বেশ ভালো সংখ্যা। আমার চেনা পরিচিতির মধ্যে, অন্তর্জাল বাদ দিয়ে অবশ্যই, আর আমি মাত্র একজন কে চিনি যে গানার্স দের সাপোর্ট করে। আসলে ট্রফি না জিতলে, টিমে সুপারস্টার না থাকলে সাপোর্টার কমতে থাকে। গানার্স কে ভালোবাসি খেলার স্টাইল আর তুলনামূলক ভাবে অনামী খেলুড়ে-দের নিয়ে পারফর্ম করে যাওয়ার জন্যে। এই টিমের দর্শনটা ভালো লাগে।
  • কৃশানু | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৪:৪৯556554
  • রাফায়েল-এর অলিম্পিক ফাইনাল ছড়ানো দেখেছি বটে। খুব বাজে ছড়ানো। তেঅবে সাইড ব্যাক এর তো স্পীড দরকার। আলভেস এর তো বয়েস হয়ে যাবে। দেখা যাক। নেইমার যদি ২০১৪ এর আগে একটু ইউরোপ এ খেলার সুযোগ পায় তাহলে ভালো হয়। কাকা-র ব্যাপারে আমি একমত। তবে গেম টাইম না পেয়ে পেয়ে কি অবস্থা তে থাকবে কে জানে।
  • ঊমেশ | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৬:০৩556555
  • হাফ-টাইম পর্যন্ত যা সিনারি তাতে ডেম্পো'র অবস্থা কেরোসিন।
    ডেম্পো এখনো স্কোর করতে পারি আর মুম্বাই এফ সি লিড করছে ১-০ এ।
    দিদি'র ভাই এর টিম এগিয়ে আবার ১-৩ এ পিছিয়ে।
  • গান্ধী | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৭:০৫556557
  • নিউস টাইমস একটা দাবী করেছিল যে ওরা কালিঘাটের ম্যাচ দেখাবে, দেখাচ্ছে কি ? কেউ জানেন?

    ডেম্পো১-০ এগিয়ে
    মুম্বাই এফসি ২-১ এ এগিয়ে

    দিদির ভাই-এর টিম ৫-১এ হারল তাও আবার ওএনজিসির কাছে !!
  • গান্ধী | ২১ সেপ্টেম্বর ২০১২ ২০:১১556558
  • হা হা

    লাইভ টেলিকাস্ট না হলেই ডেম্পো-ইবে-সিকিম পেনাল্টি পায়

    পরশু ডেম্পো পেয়েছিল, আজ ইবে
  • ঊমেশ | ২১ সেপ্টেম্বর ২০১২ ২০:২৫556559
  • বলছো ওটা জেনুইন নয়?
    আমিও জানি না। আমি দেখিনি।
  • গান্ধী | ২১ সেপ্টেম্বর ২০১২ ২০:৩২556560
  • আমি একবারো বলেছি জেনুইন নয়?? আমি একটা ফ্যাক্ট বললাম। খেলা তো দেখাচ্ছেনা। কি করে বলব !!
  • গান্ধী | ২১ সেপ্টেম্বর ২০১২ ২৩:৩৩556561
  • খেলা স্কোর নিয়ে কেউ কিছু বললো না !!! আমিই লিখে দিয়ে যাই

    ১-১
  • কৃশানু | ২২ সেপ্টেম্বর ২০১২ ১২:৫৮556562
  • মান মেনজেস কে বরখাস্ত করার দাবি জানিয়েছেন রোমারিও।
  • প্পন | ২২ সেপ্টেম্বর ২০১২ ২১:১৪556563
  • এইবার সন্তোষ কাশ্যপের জন্য দাবিটা কে তুলবে? গান্ধী? ;-)
  • cb | ২৩ সেপ্টেম্বর ২০১২ ১১:২৫556564
  • শাল্লা, এই শুয়ারের বাচ্ছা কর্তাগুলো নিজেদের পাছা ধোয়ানোর জন্য ভাগার থেকে কোচ ধরে আনবে আর আমরা তার ফল ভোগ করব। কাশ্যপ কে দোষ দেব না বিকজ হি ইজ ইনকম্পিটেন্ট বাল। বাগান ডুবছে এই ঝাঁটগুলোর জন্য
  • নেতাই | ২৩ সেপ্টেম্বর ২০১২ ১১:৫৭556565
  • হাতি পাদেগা পাদেগা ফুস
    ধুস
  • প্পন | ২৩ সেপ্টেম্বর ২০১২ ১২:২০556566
  • সত্যি এত্তা গন্ধ। টেঁকা দায়।

    (বেশি আবাজও দিতে পারছি না, পচা শামুকে পা-ফা কেটে গেলেও যেতে পারে)
  • u | ২৩ সেপ্টেম্বর ২০১২ ১২:৩৬556568
  • "...দানি আলভেস বরাবর বার্কা-র দুর্বলতম বিন্দু।"

    ঃ((
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন