এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ২১:১৭389490
  • ঃ)
    এসবিআই দিয়েছে নাম -মাল লো।
  • Atoz | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ২১:১৭389491
  • কর্মচন্দ্র ---লাভলি লাভলি ঃ-)
  • sm | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ২১:১৫389488
  • পূজা ভাট কে পূজা ভট্ট করল যারা। গান্ধী কে গাঁধী করলো যারা।
    রুড গুলিট কে খুলিট করলো যারা--তারা।
  • Ishan | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ২১:১৪389487
  • সবাই জানে বিজয়মাল্য একটা শুদ্ধ তৎসম শব্দ। বিজয়মালিয়া বলে কিছু হয়না।
  • Atoz | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ২১:১১389486
  • আচ্ছা, মালিয়াকে মাল্য কারা করল?
  • h | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ২১:০৭389485
  • উফ ইশান কি দিলো মাইরি যেন চোখ ফোলা বৈজন্তীমালা
  • Ishan | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ২১:০৪389484
  • এছাড়া এমনিতেও একটু ঘেঁটে আছি। আজ মেল খুলে দেখলাম, মালদা থেকে একজন তাঁর নতুন কেনা ৩৫০ সিসি বাইক নিয়ে আমাকে কমপ্লেন করেছেন। শোভন বা সিকি কেউ যদি হেল্প করতে পারেন দেখুন। ইঞ্জিনের নম্বর লাগলে বলবেন, দিয়ে দেব। নম্বর প্লেটটা দেননি, ওটা দিতে পারবনা।
  • sm | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ২১:০২389483
  • আরে ডিসি কিসব স্ট্রেঞ্জলভ (কি খাসা নাম!)নামক ডাক্তারের মিলিটারির পলিটিক্সে আসবে কিনা--এ নিয়ে একটা বই পড়তে দিয়ে চলে গেলো?কিছুতেই নিজের মত টার ব্যাখ্যাবিশ্লেষণ দিয়ে গেলো না
  • S | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৫৬389482
  • কন্ডোমের অ্যাড থেকে মিলিটারি এলো কোত্থেকে?
  • Ishan | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৪২389481
  • অনেক পড়তে হবে? আমি ঠিক বুঝতে পারছিনা।
  • sm | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৪১389480
  • ম্যাট লুকাস অলরেডি জানিয়েছে ট্রানসবেস্টাইট ও ব্ল্যাক ক্যারেকটার করবে না। কারণ প্রচুর সেক্সিস্ট ও রেসিস্ট উপাদান আছে।
    এমনিতে কেউ সেকিস্ট, রেসিস্ট কমেন্ট করলে, ধিক্কার ধ্বনি শুরু হলে থামতেই চায়না কিন্তু ব্ল্যাক কমেডি হলে,; সাত খুন মাপ!
    বাহবা!
  • Ekak | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৩১389479
  • ক্রিস রক রকস। এরকম স্ট্যান্ড আপ তো আমাদের দেশে হবেনা। তবু টুকটাক উঠে আসছে। জাকির খান মোটামুটি লাগছে আজকাল।
  • সিকি | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ২০:১৯389478
  • এইত্তো। একদম খাপে খাপ। হর হর এবং ঘর ঘর।
  • T | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ২০:১২389477
  • এখন বিজ্ঞাপনের বিরতি।

  • h | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৫২389476
  • এই কালো মানুষের উদা টাও একেবারেই ওঁচা। কিরকম পুরোনো কনজারভেটিভ সিপিএম এর মত শোনাচ্ছে। সেই নন্দনে যাঁরা লিখতেন এবং ওয়ার্কিং ক্লাস চরিত্র কে আজকের গুড মুসলিম গোছের করে গড়ে তুলতেন/ গোলাম সিনেমার গোলামের মত, যার মূল কাজ প্রাণ দিয়ে হিন্দু কনজারভেটিভ দের রক্ষা করা। উকুনের অত্যাচার সত্ত্বেও বলতে বাধ্য হচ্ছি, ক্রিস রক এর স্ট্যান্ড আপ কমেডির মজাটাই হল, পোলিটিকালি রিস্কি কমেডি, যে খানে আকছার নিগার কথা টা ব্যবহার হচ্ছে, অবশ্যই ব্ল্যাক লাইভস ম্যাটারের মিছিলে লোকে ক্রিস রক কে নেতা করবে না, কিন্তু সন্ধে বেলায় হ্যা হ্যা করে হাসবে। আরেকটু কম শার্প কিন্তু গুড নেচার্ড হিউমরে ভর্তি, প্রিন্স অফ বেল এয়ার এ উইল স্মিথ, যেখানে বাট অফ দ্য জোক হল, ব্রিটিশ উচ্চারণ করা ভীষণ ফর্মাল একজন ব্ল্যাক বাটলার, যার মনিব হল ব্ল্যাক কনজারভেটিভ মিডল ক্লাস, উইল চরিত্র টির কাকা। অসামান্য মজার, পোলিটিকালি ইনকারেক্ট কথা বার্তায় ভরতি। এমনকি মীরা সায়াল দের কুমার্স অ্যাট ৪২, তে দেখানো হচ্ছে, একজন অবভিয়াসলি ভারতীয় ঠাকুমা, রেগুলারলি সাদা লোকদের সঙ্গে শুতে চাইছে, হিলারিয়াস। কানে আঙুল দিয়ে শোনার মত, কিন্তু মীরা সায়াল বলেই দুর্দান্ত। এখন এই গুলো র এপিং হোক কেউ ই চাইবেনা, তার কারণ এটা যে অরিজিনালিটি সকলের ই ভালো লাগে, কিন্তু সেক্স বিষয়ে হ্যা হ্যা করাটা ছেলে বুড়ো মেয়ে বুড়ি মিলে, এটা করলে, একটু প্রাইম কলা সঠিক টাইমে দেখানো হয়, এই আর কি। কাউক মানতে হবে না, খুব স্বাভাবিক ভাবেই, আমরা সব সময়ে এগুলো তে হাসতে পারবো না, কিন্তু ভবিষ্যতের বাংলা সিনেমায় যদি ভীষণ পেলব নায়িকা ঘনিষ্ঠ মুহুর্তে যদি ঢাস করে পায়ূ পথে বায়ূ নিঃস্বরণ করার পর মুহুর্তেই, এই রাত তোমার আমার এর রিমেক গেয়ে ওঠে ব্যাপারটা খুব খারাপ হবে না, মহাপ্রচারক এর চ্যালাদের মুখের উপরে হ্যা হ্যা হবে খারাপ হবে না। এই ঝর ঝর করিয়া কাঁদিয়া ফেলিলোর অত্যাচারে অতিষ্ট হয়ে গেলাম। আর ভুঁড়ি ওয়ালা নায়ক চাই, মারপিট করতে গেলেই যার প্যান্ট ফেটে যাবে। হাতে বেল্ট পরণে শুধু ডোরাকাটা আন্ডারওয়ার মে বি দ্য বেস্ট রেজিসটান্স টু দ্য কালচার অফ আননেসেসারি ভায়োলেন্স উই হ্যাভ। অনুরাগ কাশ্যপ অ্যাটেম্প্ট করেছেন কিছুটা, মনোজ বাজপায়ী দেখা যাচ্ছে, খুন করে ম্যায় ফার্স্ট ম্যায় ফার্স্ট বলে দৌড়ছ্হে, কিন্তু ও টারানটিনোর ভক্ত বেশি বলে ভালো লাগে না।
  • dc | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৪৩389475
  • কলেজ স্টুডেন্টদের পলিটিক্সে আসা উচিত। মিলিটারি এস্ট্যাব্লিশমেন্টের পলিটিক্সে আসা অনুচিত।

    আপাতত কাটি ঃ)
  • dc | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৪১389474
  • মিলিটারি কেন পলিটিক্সে আশা উচিত না, সে নিয়ে অনেক কিছু বলতে হয়। তবে সেপারেশান অফ পাওয়ার যেকোন সুস্থ ডেমোক্রেসির লক্ষন। মানে এসবের অনেক ফিলোজফিকাল ভিত্তি টিত্তি আছে, স্ট্রেঞ্জলাভ নামে ডাক্তারের বক্তব্যও আছে, কিন্তু মোদ্দা কথা সিভিলিয়ান কন্ট্রোল অফ মিলিটারি খুব জরুরি। পলিটিশিয়ানরা জেনারেলদের ওপর কর্তৃত্ব করবে, এটাই হওয়া উচিত।
  • Yeerlin Silverleaf | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৪০389473
  • এইত্তো। দেত্তালি।
  • T | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৩৮389472
  • হুঁ হুঁ বাবা, প্রাইম টাইম চলছে এখন।
  • sm | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৩৬389471
  • মিলিটারি যদি পলিটিক্সে অংশগ্রহণ করে তাতে আপত্তি কেন?
    কলেজ স্টুডেন্ট দের পলিটিক্স থেকে দূরে থাকতে বললে তো হাহাকার পড়ে যায়।
    হোক পলিটিক্স, হোক হাততালি কতো কি!
    মিলিটারি বাদ যায় কেন?
  • sm | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৩১389470
  • ইন্টারনেট এ বিভিন্ন রকমের সেন্সর করা হয়। বিভিন্ন দেশ বিভিন্ন ভাবে। প্রচুর সাইট ব্লক ক রা হয় এতো সবাই জানে। জিজ্ঞেস করার কি মানে?
    দুই, টিভি তে যতটা অবধি সেন্সর করা হয়, সিনেমাতে তার চাইতে আলাদা হতেই পারে।
    ইন্টারনেট ইউ টুবেও ওই বিজ্ঞাপন পাওয়া যাবে তাতে আশ্চর্য্যের কি আছে?
    প্রশ্ন গুলো বড়ই ফালতু ছিলো।
  • dc | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:১৯389469
  • অরণ্যদা দুয়েকদিন আগে জানতে চাইছিলেন বিজেপি হিন্দুত্ববাদী অ্যাজেন্ডার পলিসি কি কি নিয়েছে। এই আর্টিকেলটা পুরোটা পড়ে নিতে পারেনঃ

    https://scroll.in/article/869669/why-army-chief-rawats-comments-about-assam-party-should-worry-all-indians-who-care-about-democracy

    আরেসেসের হিন্দুত্ববাদী অ্যাজেন্ডার একটা পার্ট হলো মিলিটারিকে পলিটিক্স এর একটা পার্ট বানানো। আর এই পলিসি বিজেপি সরকার উৎসাহ নিয়ে ইমপ্লিমেন্ট করছে। মিলিটারি এস্ট্যাব্লিশমেন্ট যদি আমাদের পলিটিক্সে অ্যাক্টিভলি অংশগ্রহন করে, তাহলে বিরাট বড়ো বিপদ হবে।
  • | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:১৭389468
  • উহ কত্তদিন বাদে গুচর দেয়ালে বসে কি আরাম! কি আরাম!
  • Rabaahuta | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪৭389467
  • সে হতে এমন আর কি বাকী আছে।
    কবছর আগে স্যামসাঙের স্মার্ট টিভি নিয়ে নজরদারীর অভিযোগ উঠে একটু জলঘোলা হলো
  • Yeerlin Silverleaf | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৩৬389466
  • মুশকিল হল তখন আপনি টিভির সামনে বসে ম্যাগি খেলে হয়তো আপনাকে টপ রামেনের অ্যাড দেখাবে, এদিকে সেটা একবার খেয়ে আপনাকে পাঁচদিন ধরে নরফ্লক্স খেতে হয়েছিলো।
  • Yeerlin Silverleaf | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৩১389465
  • ভাববেন্না, ওসব টেক রেডি। আর কিছুদিনের মধ্যেই বাজারে এসে যাবে। ঘরে কে কে বসে আছে তার ওপর স্ক্রিনিং ঠিক হবে। মুশকিল হল আপনারা কে কে কী দেখছেন সেগুলোও তারা জেনে ফেলবে।
  • Rabaahuta | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:২৮389463
  • কিন্তু সেটা আমি নিজে অ্যাকসেস করছি। ওদিকে টিভিতে হয়তো কৃষিদর্শন দেখতে বসেছিলাম।
  • de | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:২৮389464
  • "কালো মানুষের ঘামের রক্তে পুঁজিও আলকাতরা।
    ঘাপলা সমূহ নীরব শাপলা ডাক ছেড়ে বলে মিত্রোঁ,
    তুমিও রয়েচ আমিও রয়েচি বাজারেও রুই কাতলা,
    টাইমানুযায়ী প্রাইম ভারতে চলুক বলিজ চিত্রোঁ।"

    পদ্যটি - বা টিপদ্য -

    পাঁচ বছর পরে ফিরে এসে যেন পাবা যায়!
  • Rabaahuta | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:২৬389462
  • আরে কি মুশ্কিল, ঐ গুরুচন্ডালি নামের পোস্ট। ঊফ ☹️
  • h | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:২৫389459
  • উইল সেল্ফ খুব বড় সাহিত্যিক বা কমেন্টেটর আমিও মনে করি না। কিন্তু দুটো স্পেসিফিক কারণে আমার উইল সেল্ফ কে ইন্টারেস্টিং লাগে। প্রথমটা হল, লন্ডন শহরে সাউথ লন্ডনের ব্যাটারসি অঞ্চলের ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিয়ে খুব সেন্সিটিভ কয়েকটা লেখা আছে। আর নিউ লেবার অতো বটেই লেবার লেফট মুভমেন্ট এর নানা ধাষ্টামো কে মাঝে মাঝেই অ্যাসারবিক অ্যাটাক করাটা খুব প্রয়োজনীয় ছিল এবং ইনি করছিলেন। লিবেরাল পজিশন থেকেই করছিলেন। উইল সেল্ফ এর মূল্যটা মেনলি হল, বহুদিন পরে, যাপিত জীবনের ডাইরেকট অভিজ্ঞতা কে লেখায় আনা, এমন একটা সময়ে, লোকে আইডিয়া আইডিয়া করে দৌড়চ্ছে, বিশেষত ব্রিটিশ ফিকশনে। এই কাজ টা উইল সেল্ফ এর ব্ল্যাংক প্রোজ করেছিল। অনেকে এঁকে উইলিয়াম বারোজ এর ঘরানার গ্রেট বলেন, অনেকে এঁকে জে জি ব্যালার্ড এর ঘরণার গ্রেট বলেন, আমার অত শত জানা নেই, ব্যালার্ড এর সঙ্গে তবু কিছু মিল পেয়েছি, তাও প্রবন্ধে, গল্পে না, বারোজ আমার আরো রেয়ার ট্যালেন্ট মনে হয়েছিল। কিন্তু উইল সেল্ফ এর রেকর্ড খারাপ ন। এবার এই জিনিস গুলো নিয়ে তর্ক হয় না, যার যা লাগে লাগে। কি আর করা যাবে। বারোজ, বালার্ড এর পরেই রাখবো উইল সেল্ফ কে, কিন্তু ঠিক র‌্যাংকিম সম্ভব না। আমি ব্রিক্সটন ব্যাটারসি নিয়ে নন ফিকশন ভুলতে পারি না, সমসাময়িক লন্ডন শহর সম্পর্কে ওরকম মায়া নিয়ে কেউ লিখেছে কিনা সন্দেহ। অ্যাপার্ট ফ্রম আয়ান সিনক্লেয়ার। ওনার অঞ্চল টা আলাদা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত