এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২১:১৯389190
  • গ্রেট গ্রেট গ্রেট রুকুমণি। ইন্টার্ভ্যু টা শুনেই বুঝেছিলাম ওটা হয়ে যেতে পারে। কারণ প্রশ্নগুলো অর্ধেক হতে না হতেই উত্তর আসছিল। ওরা তো যাকে বলে শুধু থ না, ত থ দ ধ ন। ঃ-)
  • Ishan | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২১:১১389189
  • বাঃ। রুকুবাবু রকস।
  • রুকু | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৫০389188
  • বোঝো! :-P
  • avi | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৩৫389187
  • আবাপকে গাল দিতে হলেই এবার রুকুবাবু মেনশন করে দেওয়া হবে। কনগ্রা।
  • dc | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৩৩389185
  • আর রুকুবাবুকে কনগ্র্যাচুলেশান।
  • dc | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৩৩389186
  • ক্রুপস্কায়া, এখন পড়ছি না, তবে ওটা আমি ছোটবেলা থেকে পড়ছি। লর্ড অফ দ্য রিংস, সিলমারিলিয়ন, আনফিনিশড টেলস, লেটার্স অফ টলকিয়েন, হিস্টরি অফ মিডল আর্থ, এই সমস্ত কিছু কুড়ি তিরিশ বছর ধরে পড়ে চলেছি। গ্যানডালফ মাইয়া ছিল না ভালা, বা টম বম্বাডিলের নেচার কোন ভালার এর সাথে বেশী মেলে, এসব নিয়ে দশ নম্বরের এসেও লিখে ফেলতে পারি ঃ)
  • রুকু | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:২১389184
  • সেই যে সেই ইন্টারভিউটা দিয়েছিলাম না!!
    এবিপির ট্রেনি জার্নালিস্ট!!
    আজ রিক্রুটমেন্ট কল এসেছে!!!! :-D
    হাউমাউ হাউমাউ অবস্থা!
  • h | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:০৯389183
  • আমাকে লোকে ভূগোলে খারাপ বলে, আকা তো দুটো বার্মিঙ্গহাম এর মধ্যে আটলান্টিক
    নামক ছোটো ডোবাটা মিস করছে মাইরি।
  • aka | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪১389182
  • বার্মিঙ্গহাম তো আমার বাড়ি থেকে ঘন্টা দেড়েক লাগে। বেশ ভালো শহর।
  • Nadezhda Krupskaya | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৩৯389181
  • আমি রাজি, আপনি কি এখন ওটা পড়ছেন ডিসি?

    বার্মিংহাম বললেই মনে পড়ে ইন দা ব্লিক মিডউইন্টার, বাই দা অর্ডার অফ পিকি ব্লাইন্ডারস, থমাস সেলবি... আহা...
  • dc | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:২৫389179
  • লর্ড অফ দ্য রিংস নিয়ে আলোচনা করলে হয়। অবশ্য আগে হয়ে গেছে কিনা জানিনা।
  • | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:২১389178
  • বই পড়ে হুড়মুড়িয়ে টই খুলে বকবক করা ২০০৬ -০৭ এ প্রচুর হত। টইপত্তর তৈরীই হয়েছিল বই ব আ সিনেমা বা নাটক নিয়ে আলোচনার জন্য। এমনকি ০৯ পর্যন্তও হয়েছে কিছু। :-)

    এখন আর .....
  • Nadezhda Krupskaya | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৪৫389177
  • একটা বই পড়ে আলোচনার টই বা গ্রুপ করলে কেমন হয়? :-)
  • Nadezhda Krupskaya | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৪৪389176
  • এল্যুয়র পড়তে শুরু করেছি কিন্তু নেটে তেমন মেটেরিয়াল পাচ্ছিনা। আমার অনুবাদ করার ইচ্ছে আসলে। :-)
  • h | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৫৭389173
  • *অজানা
  • h | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৫৭389174
  • এই হঠাত করে পাওয়া বই পড়ে হেবি আরাম। এলুয়ার পড়ে আর নেকু নেকু করবেন না মাইরি
  • h | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৫৭389175
  • এই হঠাত করে পাওয়া বই পড়ে হেবি আরাম। এলুয়ার পড়ে আর নেকু নেকু করবেন না মাইরি
  • b | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৪৫389172
  • ই মা, আমার কোন রুট নাই। ক্রুপ্স্কায়া কিসব জানতে চেয়েছিলেন (১২ঃ২৮ পশ্য) প্লাস একবার একটা পুরোনো বইয়ের দোকানে একটা কবিতার বই হাতে পেয়ে যাই। তাছাড়া, বুঝতেই পারছেন, পড়াশুনা নাই। আপনি লিখুন না।
  • h | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৩২389171
  • আমার পংকজ মিশ্র আগে ভালো লাগতো না,
    এখনো মাঝে মাঝে লাগে।
    https://www.lrb.co.uk/v37/n23/pankaj-mishra/bland-fanatics

    বি, থ্যাংক্স। কারণ এলুয়ার আমার টুক টাক যা পড়েছি ভালো লাগে। তবে আমাদের প্রপার ট্রেনিং না থাকায় এলুয়ার অব্দি (গদ্য কন্টকিত) রুট টা এলোমেলো ছিল, তাই ভালো করে শেখা হয় নি।

    অশোক মিত্রের বই য়ে রেফারেন্স - আরাগঁ /এলুয়ার বিতর্ক --- পরিচয় পত্রিকার র কিছু প্রবন্ধ --- পরিতোষ সেন এর আত্মজীবনী এবং নেরুদার লেখায় এলুয়ার ও লে-ইউম্যানিতে প্রসংগ -- এলুয়ার নামাংকিত রাস্তায় পোঁদ পাকামো করে ঘুরে বেড়ানো -- দু চারটি এবার না পড়লেই না গোছের করে পাঠ কিন্তু ইংরেজি তে, বাংলায় অনুবাদ থাকা sattweo--- কুন্দেরার বই য়ে আরাগঁ এলুয়ার প্রসংগ। ইত্যাদি। আপনার রুট কি?
  • রুকু | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৫৬389169
  • আমার মা আমার পার্স খুলে এটা কী রে? চকোলেট। তারপর একটু বিব্রত হয়ে, ওহ।
    তখন আমি ফুলফ্লেজে আমার লাস্ট রিলেশনটায় আছি।
    মা একটু গোমড়া হয়ে থেকে তারপর বলেছিলো, যাক একেবারে অপদার্থ নোস। :-3
    মালপোয়াতে মিষ্টি মনোমত হয়নি।
    @De দি
  • pi | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১২389168
  • গুরুর এবারে ম্যালা মেলা।
    বইমেলা শেষ হল কি হল না, রেনবো কার্নিভাল। তারমধ্যেই নেমন্তন্ন চলে এল যাদবপুরে একুশ বাইশের ভাষামেলায়, গুরু আজ কাল সেখানে। পরশু থেকে রবিবার নেমন্তন্ন বসিরহাটের মেলায়, টাউন হলে।
  • de | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪১389167
  • ব্যাগে কন্ডোমের গপ্পে বলে যাই - আমাদের এজে এখন বুড়োদের ব্যাগে ও জিনিস পাওয়াতে কোন হেলদোল থাকার কথা না - বরং নিউ জেনারেশনের ব্যাগে খুঁজে পেলে প্রবল অশান্তির আশঙ্কা - আমার বান্ধবী তার আঠেরোর ছেলের জ্যাকেটের পকেটে খুঁজে পেয়ে তিনদিন ধরে খাওয়া-ঘুম বন্ধ করেছিলো - ইদিকে জিগাতেও পারে না - তাকে বলেছিলাম - ঠিকই আছে তো, কন্ডোম পাওয়া গেছে মানে বুদ্ধিশুদ্ধি আছে, চিন্তা করিস না! তাতে সে বহুত গালি দিলো!
  • de | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৫389166
  • এতোজকে ফনসাঞ্চি ভাজি খাওয়ানোর নেমন্ত করে রাখলাম -

    কাঁঠাল-তাল এসবের ক্ষীর না খেয়ে থাকলে জেবন বৃথা -

    রুকুর মালপো কেমন হোলো?

    আকুপ্রেসার চটিটা দারুণ!
  • Nadezhda Krupskaya | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৮389165
  • পল এল্যুয়ার পছন্দ করেন এমন কেউ আছেন?
  • b | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৪389164
  • বাবারে। সময়ের সাথে সাথে অ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে?
  • | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১২:১৯389163
  • আচ্ছা এক একটা টই বোল্ড এন্ড আন্ডারলাইন হয়ে থাকছে ক্যানে?
  • Kalpabiswa | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৫১389162
  • সময় বদলাচ্ছে, এক যুগান্তের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমরা। যারা সময়ের চাহিদাকে মেনে নিয়ে সাঁতার শিখবে না, ডুবে যাবে কালের স্রোতে। আড়াই বছর আগে কল্পবিশ্ব নিয়ে এসেছিল বাংলার প্রথম কল্পবিজ্ঞান ফ্যান্টাসি ইজিন। ইন্টারনেটে সম্পূর্ণ ফ্রিতে পরিণত মনস্কদের কল্পবিজ্ঞানের প্ত্রিকা। এরপর একে একে ৮ টি সংখ্যা বিপুল সমাদর পেয়েছে পাঠকদের। চাহিদা মেনে বেরিয়েছে ২ টি বার্ষিক প্রিন্টেড সংকলন। কাজ চলছে আরো কিছু বই এর। তৈরি হয়েছে নিজস্ব পাঠক গোষ্ঠী। কিন্তু এখানেই শেষ নয়, সামনের দিকে আরো একধাপ এগিয়ে গেল কল্পবিশ্ব। লঞ্চ হল গুগল প্লেস্টোরে কল্পবিশ্বের প্রথম ইবুক ভার্শান - কল্পবিশ্ব শারদীয়া ১৪২৪। যেখানে সারা পৃথিবীর চাহিদা যেভাবে প্রিন্টেড বই এর সাথে সাথে ইবুকের দিকে সরে যাচ্ছে সেখানে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে প্রায় ৬০০ পাতার একটি ইবুক প্রকাশ করে দেখিয়ে দিলাম টেকনোলজিটা খুবই সহজ এবং সস্তা। যারা শারদীয়া সংখ্যার ইবুক চাইছিলেন তাদের জন্যে রইল নিচের লিংক। আমরা প্লেবুক ও প্রায় সমস্ত অ্যাপ্স এই বইটি পরীক্ষা করেছি। কারো পড়তে অসুবিধা হলে দয়া করে আমাদের জানাবেন।
    গুগুল প্লে থেকে:
    https://play.google.com/store/books/details/Kalpabiswa_Kalpabiswa_Shar
    odiya_1424_2017?id=PtBMDwAAQBAJ

    গুগুল বুক থেকে:
    https://books.google.co.in/books?id=PtBMDwAAQBAJ&pg=PT368&dq=kalpabisw
    a&hl=en&sa=X&ved=0ahUKEwjx0L_2jrbZAhUDiLwKHYMxAWoQ6AEIMjAB#v=onepage&q
    =kalpabiswa&f=false

    এরপর থেকে কল্পবিশ্বের সমস্ত সংকলনই ইবুক হিসেবেও লঞ্চ হবে। তবে কল্পবিশ্ব সাইট চিরকালই থাকবে ফ্রি। চলুন গলা মেলাই বব ডিলানের চিরনূতন গানের সাথে - টাইমস দে আর অ্যা চেঞ্জিং!
  • b | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩৬389161
  • এইটা বহুদিন খুঁজছিলাম
    "হবির্বিনা হরিঃ যাতি বিনা পীঠেন মাধবঃ
    কদন্নে পুণ্ডরিকাক্ষঃ প্রহারেণ ধনঞ্জয়ঃ"

    চার ঘর জামাইকে তাড়াবার গল্প।
    ------------------
    ঘি ভাত না দেবার ফলে হরি চলে গেলো। বসার আসন না দেওয়ায় মাধব সটকালো। পচা ভাত দিয়ে পুন্ডরিকাক্ষকে ভাগানো হল। ধনঞ্জয় ব্যাটা নড়েও না, চড়েও না, তাকে শেষে ঠ্যাঙানি দিতে হল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত