এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২৩388770
  • ইন্ডিয়ান টিভি সিরিয়াল বোধায় একতা কাপুর একাই ধসিয়ে দিয়েছেন। তার আগে ইয়ে জো হ্যায় জিন্দেগি আর নুক্কড়ের মতো দেখার যোগ্য সিরিয়াল তো হতো, কিন্তু একতা কাপুর ওনার মেগা সিরিজ শুরু করার পর থেকে আর কিছু টেকেনি।
  • অর্জুন অভিষেক | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২২388769
  • গোপাল ভাঁড় আর বীরবলের কাহিনী বেশ ভাল করে সম্পাদনা করে ছেপেছে, এই রকম বইয়ের সন্ধান চাই।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:১৭388768
  • নাঃ। এরকম অনেকই হয়। কিন্তু ফিনাইলের কেসে এখন একটু বেশিই ..., যাগ্গে। হয়ত সত্যিই খুব দরকার। অনেককেই বলছেন হয়তো।
  • রুকু | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:১৪388766
  • গৌতম বেহরার কেসটা এখানে বলেছো? @ পাই
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:১৪388767
  • অথচ এই সিরিয়ালই যথেষ্ট ভাল লেভেলে ছিল। পাশে পাকিস্তানেই হচ্ছে।

    টেলিফিল্মও যখন মোটামুটি একটা ভাল লেভেলে হচ্ছে, সিরিয়ালের মান সেখানেও হুহু করে পড়ছে। টার্গেট দর্শকসেট তো একই, নাকি ?
  • r2h | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:১৩388765
  • দমদি, হ্যাঁ, ঠিক - সেরকমই হওয়া উচিত।
    লেখার সময় দ্বিতীয় লাইনের কন্টিনিউয়েশনে ঠিক ধরা পড়েনি!

    @পাই, ত্রিপুরার নির্বাচনট সত্যিই কি হয় কি হয়। আগে তো এরা আইপিএফটির সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে স্বীকার করতে চাইতো না বোধয়, কিন্তু এখন তো দেখছি খোলাখুলিই জোট।
    মজার ব্যাপার হলো, ত্রিপুরার লোকাল বিজেপি নেতাদের কিন্তু কোন রকম বিশ্বাসযোগ্যতা কারো কাছেই নেই; যা আছে সব মোদী এবং হিন্দুত্ববাদী বিদ্বেষ - আর ত্রিপুরায় যেহেতু প্রায় সব বাঙালীরই পূর্ববঙ্গীয়, এইটা বেশ সহজ।
    আর ত্রিপুরায় মিডিয়া মোটামুটি সর্বদাই সিপিয়েমবিরোধী। দৈনিকসংবাদতো তাও দেখি অনেক সদয়। ৯২তে তো ভূপেন দত্তভৌমিক ভোটেই দাঁড়িয়ে গেলেন, নির্দল প্রার্থী হিসেবে। আগে স্যন্দন বামপন্থী ছিল, এখন, বোধয় দক্ষিণ। আর ছিল ত্রিপুরা দর্পণ - ভালো কাগজ ছিল - সে এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে।

    তবে অভীক সরকারে দাড়িটি বেশ।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:১১388764
  • আমি এবার পাগল হয়ে যাব। কেউ ফিনাইল কারখানা করতে চান, তার জন্য কেমিক্যাল সম্বন্ধে কোন বই থেকে পড়বেন, সেও মেসেজ করে আমাকে জিগেশ করছেন। এমনও না, তিনি বিশেষ পরিচিত বা কথাটথা হয়। ফিনাইল কারখানা নিয়ে আমার জ্ঞান থাকবে এটা কি আমার ছবি দেখে মনে হয় ?

    কুমুদি, জানলে বলে দিও।
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৯388763
  • ভারতে টিভির অবস্থা খুব খারাপ। কন্টেন্ট জাস্ট টয়লেট পেপারের লেভেলে। মেগা সিরিয়াল তৈরী করতে গিয়েই এই সমস্যা। আর এতো বছর বছর ধরে চালানোর কি আছে বুঝিনা। এতো হাজার হাজার এপিসোড তৈরী করার মতন কন্টেন্ট কোনও গল্পে থাকেনা। মহাভারত হয়েছে ৯৪ এপিসোডে। তাই লোকের ভালো লেগেছিলো।
  • অর্জুন অভিষেক | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৭388762
  • গোপাল ভাঁড়ের গল্প কোন প্রকাশনা সংস্থা থেকে বেরিয়েছে?
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৬388761
  • অল্টার্ড কার্বোন আর ব্ল্যাক মিরর আমি দেখতে পারলাম না। সরি। বুড়ো হয়ে গেছি। আমার পক্ষে ১০০ আর কলোনিই ঠিক আছে।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৫388760
  • রোববারে সবচে ভাল ছিল মিকি ডোনাল্ড। ওগুলো আর পাওয়া যায় ? কোন ্যানেলে দেখায় ?

    কিন্তু মহাভারতের রিপিটে ডায়লগ বদলে দিয়েছিল ? এটা দেখার কোন দুর্ভাগ্য অবশ্য হয়নি। পরে এজাতীয় মহাভারত টারর যা দেখেছ্হি টিভিতে, আগেরটার থেকে অনেক খারাপ মনে হয়েছে।

    এই সিরিয়াল দেখলে অবাক লাগে বটে। সব কিছুতে সময়ের সাথে ইমপ্রুভমেন্ট হবে আশা না করি, এত খারাপ কীকরে হয়ে যায় ? সিনেমা, গান, সাহিত্য বাকি কিছুতে এরকম চোখে লাগার মত পিছিয়ে পড়া তো আসেনি। এসেছিল, কিছুটা ঐ ৮০র দশকে বোধহয়।

    অবশ্য আচ্ছে দিনে যা যা আসছে, তাতে কেনই বা অবাক হচ্ছি।
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৮388759
  • নাম মনে নেই। সায়েন্স নিয়ে একটা সিরিজ হতো। খুব মন দিয়ে দেখতাম। প্রত্যেক এপিসোডের শেষে অ্যান্কার (মহেশ ভাটই তো ছিলো মনে হয়) থুতনিতে হাত দিয়ে বসতেন।
  • dc | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৫388758
  • কি সিরিজ?
  • রুকু | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৪388757
  • না না আমি থেমে গেছি
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫২388756
  • আচ্ছা এই কসমসের নকলেই কি ঐ মহেশ ভাটের একটা সিরিজ হয়েছিলো?
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫১388755
  • ওরে, S বড় সাজার জন্য বলেননি বোধহয়, বড়দের সাথে মেশার জন্য বলেছেন। মানে ঐ লজিক টজিক বল্লে এটাও বলতে হয়।

    কিন্তু সেটাও যে কেস নয়, সেও তো রিপিট টেলিকাস্ট নিয়েই সবাই বলে দিয়েছেন। এবারেও না কাটালে পেটাবৈ :P
  • রুকু | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪৮388754
  • না এটা অ্যাজাম্পশান মনে হতেই পারে আমার অপোজিটে যে আছে তার, কিন্তু ধরো আমি যদি অপোজিটে থাকতাম তাহলে আমি কী দেখতাম..

    - আমার মনে হচ্ছে এই মেয়েটা বড় সাজতে চায়
    - বড় সাজার প্রাইমারি ব্যাপার হবে নিজের বয়স লুকিয়ে যাওয়া। কিন্তু এ নিজের বয়স ওপেনলি জানিয়ে দিয়েছে।
    সেক্ষেত্রে নাল অ্যান্ড ভয়েড হয়ে গেলো।
    - এ ইঁচরে পাকা, সবজান্তা, সব বিষয়ে বক্তব্য আছে( যেমন মিলেনিয়ালদের থাকে আর কী), এখানে দুটো কথা বলার আছে-
    ১। ইঁচরে পাকা হওয়া মানেই সে বড় সাজতে চায় তা নয়, ফাইন লাইন আছে, ম্যাক্সিমাম পাকাগুলো ইম্ম্যাচিওর হয়। ( যেমন আমি)
    ২।পাকারা বেসিক্যালি ওয়েল রিসার্চড হয়, মহাভারত নিয়ে এরকম গামা লেভেলে ছড়ায় না।মানে যেটা বললে ধরা পড়ার প্রভূত চান্স সেটা নিয়ে আটকে থাকে না। বরং ইনকোহেরেন্ট ব্যাপারে কমেন্ট করে, যেখানে ধরতে পারা টাফ।

    সেক্ষেত্রে এই মেয়েটার কমেন্টিং বা কনভো টাইপ অ্যানালিসিস করলে তার টাইপটা ধরা খুব টাফ নয়। যদিও সন্দেহ থেকে যায়।

    ফাইন্যালি, যেখানে ছোট হওয়ার দরুন এত্ত ভালোবাসা ইত্যাদি পাওয়া যাচ্ছে সেখানে বড় সাজতে চায় কোন আহাম্মক! আর আমি আহাম্মক নই সেটা আশা করি বোঝা যায়। :-(

    পি. এস, এর বাইরেও একটা গ্রে জোন আছে। লজিক্যালি সেটাকে অ্যানালাইজ করা খুব টাফ।সেখানে যা যা বলেছি বা হচ্ছে তার কিচ্ছু নাও হতে পারে। আবার সব সত্যি হতে পারে।
    ( এবার পাই আমাকে পেটাবে)
  • avi | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪৫388753
  • অনেক কনফিউশন। প্রথমত, কিকিদি, গরম পড়ে গেছে, প্লাস জিন্দেগী সেশ, সুতরাং শিফটাতেই হচ্ছে। আর ডবোল প্রমোশন মানে যেমন ব্যঙ্গমা, ইউনিকর্ন ইত্যাদি। বড় হলে দেখবে ওসব গাঁজা। ;))
    দ্বিতীয়ত, ৯৬-৯৮এর মাঝে ডিডি মেট্রোতে রোববার দুপুরে মহাভারত রিপিট করত। আমাদের কোনো কোনো জনতা দেখতে চাইত। কিন্তু আমি যে কবার দেখতে গেছি, ওই 'অতসী মহাভারত কথা' হওয়ার পরেই ছাদের অ্যান্টেনা নড়ে গেছে, আর মেট্রো ঝিরিঝিরি হয়ে গেছে। সে আমলে ডিডি ওয়ানে শ্রীকৃষ্ণ হতো। সুতরাং রুকুবাবু ছোটবেলায় দেখতেই পারে।
  • dc | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪৪388752
  • আমার তো অরিজিনালটাই ভাল্লাগেনি, মানে দেখিইনি, তার আবার রিপিট টেলিকাস্ট।

    তখন রোববার কসমস টেলিকাস্ট হতো, আমি সেগুলো দেখতাম আর ভাবতাম, হায়, এই আমাদের দেশ, যেখানে লোকে কসমস ছেড়ে মহাভারত দেখতে হামলে পড়েছে, সব ছাগোলের দল (পিটিদার থিওরি কতো প্রাচীন ভাবুন)!
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৩৬388751
  • জাস্টিন ট্রুডোর ইন্ডিয়া ভিজিট শুরু হলো আজ। সাত দিনের ট্যুর। এই দুই দেশের মধ্যে ট্রেড বাড়া উচিত অন্তত ১০ গুন।
  • Tim | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৩৩388750
  • সাল তারিখ মনে নেই, তবে প্রথম মহাভারতের অনেক পরে, যখন প্রচুর প্রাইভেট চ্যানেল এসে গেছে তখন এই জিনিসটা একবার দেখেছিলাম কারু বাড়িতে মনে হয়। সে ক্ষি কনফিউশন, একই অ্যাক্টর ইত্যাদি কিন্তু প্রপস থেকে ডায়লগ সবই কেমন সন্দেহজনক। তারপর বোঝা গেল, বেওসা হচ্ছে।
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২৯388749
  • আমি অবশ্যি ২০০৯এ একবার মহাভারত দেখতে গেছিলাম। ঐ অরিজিনাল চোপড়াদেরটাই। কোনও একটা চ্যানেলে রিটেলিকাস্ট। খুব প্রিমিটিভ আর বোরিং লেগেছিলো।
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২৭388747
  • আমি যেমন ডিসির মজার কথায় বড় করে সিরিয়াস রিপ্লাই দিই, এই রুকু দেখি আমার কথায় লজিকের বন্যা বইয়ে দিলো। যাক হোমওয়ার্ক দিই।

    "আমার বড় সাজার কোনো ইচ্ছে নেই, কারণ লাভও নেই"
    এটা তো জাস্ট অ্যাজাম্পশান। আমি মানবো কেন?
  • Tim | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২৭388748
  • রুকু ঠিকই বলছে। মহাভারতের একটা এক্সটেন্ডেড এডিশন টেলিকাস্ট হতো, প্রাইভেট চ্যানেলে। সেটায় আবার অন্য পৌরাণিক দুয়েকটা সিরিয়াল থেকে ভেজালও ছিলো, যেমন কৃষ্ণ ইত্যাদি। বাচ্চারা ওটাই দেখেছে। জিনিসটা খুব বাজে ছিলো, কিছু নতুন করে শ্যুট করে, কিছু পুরোনো ফুটেজ এইসব মিলিয়ে বানিয়েছিলো। ওটা ভালো লাগার কথাই না।
  • রুকু | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২৫388746
  • ইশ এরকম কাঁচা কাজ আমি করিনা :-D
    বড়দের সাথে মেশার জন্য এইসব কষ্ট করবো কেন যেখানে গটগট করে কোন সালে মা তে নিজের মাধ্যমিকের বছর লিখে এসেছি? ওখানেই তো সবাই জেনে গেলো আমি কত ছোট। :-)
    খুব ট্রিভিয়াল না ব্যাপারটা?
    লজিক্যালি ভাবো,
    - সকলে জানে আমি ছোট
    - আমিও জানি সকলে জানে আমি ছোট
    - আমার বড় সাজার কোনো ইচ্ছে নেই, কারণ লাভও নেই
    - আমি ( সাপোসডলি) ধরে নিলাম মহাভারত নিয়ে কেতা মারতে চাই, তা উইকি করলেই তী আমি জেনে যাবো মহাভারত ১৯৯০ তে শেষ হয়েছে। ওটা নিয়ে খাপ খুলবো কেন?
    - আমি এত জানার পরেও যখন জোর গলায় বলছি আমি মহাভারত দেখেছি বা হতে দেখেছি তার মানে ডেফিণিটলি আমার এক্সপেরিয়েন্স হয়েছে। সেটা হয়ত রীপিট টেলিকাস্ট, আমার ছোটবেলায়। সেটা আমার জানার কথা নয়। :-)

    এই আর কী।
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১৮388744
  • ওসব যে তুমি বিগত দুয়েকদিনে ইউটিউব খুলে দেখোনি তার প্রমাণ কি? বড়দের সাথে মেশার জন্য নিজেকে আপডেট করে নিয়েছো। অনেক ছোট বলে আসল পোশ্নোটা আর করলাম না।
  • রুকু | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১৮388745
  • আমার বাবা মায়েরই তখন দেখা হয়েছে কীনা সন্দেহ। কিন্তু মহাভারত হতো।
  • রুকু | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১৭388743
  • সেইই ম্যায় সময় হুউ -_-
    ৯০ তে শেষ হলে আমি কীভাবে জানবো এগুলো? -_-
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১৬388742
  • না না তুমি আগে বলো ২৪শে জুন ১৯৯০তে (উইকি থেকে) তুমি কত বছরের ছিলে? তারপরে তোমাকে র‌্যাপার শুদ্ধু টফি দেবো।
  • রুকু | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১৪388741
  • আমি হলফ করে বলতে পারি মহাভারত হতো! -_-
    রিপিট টেলিকাস্ট মেইবি।
    কানে সুরটা এখনো লেগে আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত