এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ০০:১৮388679
  • আমি ডট গুলো কানেক্ট করার চেস্টা করি। এইযে এক আজব চিড়িয়ায় পরিণত হলাম, তার পিছনে অনেক ঘটনা আছে নিস্চই।
  • অর্জুন অভিষেক | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ০০:১৮388680
  • মেঘনাদ সাহাকে নিয়ে একটা পোস্ট পড়েছে। সেই ডিটেলসে যাচ্ছিনা।

    মেঘনাদ সাহা ও সত্যেন বোসের মত দুই জিনিয়াসের কেউ কলকাতায় তাঁদের কর্মজীবন কাটাননি। মেঘনাদ সাহা এলাহাবাদে, সত্যেন বোস ঢাকায়। মেঘনাদ সাহা প্রায় জীবন সায়াহ্নে কলকাতায় আসেন। ব্যাপারটা সত্যি আশ্চর্যের না?
  • San | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ০০:১৭388678
  • ইয়ে আমি ঠিক ভুলে যাই না। কিন্তু পুরোন কিছু মনে পড়লে আর আনন্দ, দুঃখ কিছুই হয়না। ঐ যে বলছি অন্য কারো জীবনে ঘটেছে মনে হয় ওসব, আমার তাতে কি :)
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ০০:০৭388677
  • আমিও প্রচুর মুভ করি। বহু কথা মনে থেকে যায়। কিছু কথা ভুলে যাই। আবার হঠাত মনে পড়ে যায়। তখন খুব আনন্দ (বা খুব দুঃখ) হয়। তবে ৯০তে আমার জীবন খুব সাদামাটা ছিলো। ২০০০এ গিয়ে সব পরিবর্তন হতে শুরু হলো। র‌্যাপিড পেসে।
  • r2h | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ০০:০৩388676
  • আমি কিন্তু অনেক মুভ করি। তাও সব মনে থাকে।
  • r2h | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ০০:০২388675
  • 'যেন ওটা আমি না অন্য কেউ ছিল' - এই কথাটা মিস করে গেছিলাম। ঐটা মনে হয়। ঐ অন্য কেউ-টার জন্যে মিশ্র অনুভূতি হয় বটে কখনো। রুপান্তরটা ইন্টারেস্টিং লাগে।
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ০০:০১388674
  • তাহলে কিন্তু মনে থাকা উচিৎ। চারপাশের জিনিসপাত্র, কথাবার্তা, আর মানুষজনের সাথেই তো স্মৃতি জড়িয়ে থাকে।
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ০০:০০388672
  • ৯০ নিয়ে যে নস্টালজিয়া হয়, ২০০০ নিয়ে হয়না কেন বুঝিনা।
  • San | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ০০:০০388673
  • একদম না !
  • S | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৫৮388670
  • স্যানের কি অনেক মুভ করেন? দেশ দেশান্তরে?
  • r2h | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৫৮388671
  • পোকা নিয়ে কালজয়ী গান আছেনা, কাঁচপোকা তেলাপোকা পোকা অনেক রকম?

    আহা সব কি আর সত্যি নষ্টলজি। রামকিঙ্কর বলেছিলেন, মহাশয় আমি চাক্ষিক। আমি তাঁর ভক্ত। শিল্পের তো বটেই, তবে আরো বেশী বোধয় ভাবনাচিন্তার। যদ্দুর পড়েছি টড়েছি আরকি।

    অবশ্য আমার অনেককাল আগের স্মৃতি খুবই ভিভিড, সবই মনে আছে। তবে ঐ আরকি, এই দুনিয়ায় সবই ভালো, নব্বই চমৎকার ছিল, দুহাজার আঠারোও মন্দ কি।
    তবে অল্পবয়স সবসময়ই একটি অসাধারন ব্যপার বলে আমার বিশ্বাস। আর তাছাড়া আজকাল ডালে পোকা হয়।

    @রুকুঃ)
  • San | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৪৮388669
  • সবার কত্তো নষ্টলজি। আমার চার/ পাঁচ বছর আগের কথাই মনে হয় ক্যামন আবছা আবছা পূর্বজন্ম, যেন ওটা আমি না অন্য কেউ ছিল :/
  • রুকু | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৪৬388668
  • হুতোদা কত্ত ফেক নাম দিয়ে একই সুতোয় লেখে :P
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৪৪388667
  • পোকা খান। অনেক প্রোটিন তো।ডালের চেয়ে বেশি।
  • R2h | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৪৩388666
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৪২388665
  • কাল ছিল ডাল খা৯
    আজ কীটে যায় ভরে

    বল দেখি ভাটিয়া৯
    ডিনারে হুতো কীকরে?
  • দানবকৃষ্ণ | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৩৭388664
  • চেনা পোকা খেতে আমার আপত্তি নেই, কিন্তু এইসব কাফকাসুলভ বজ্রকীট খেয়ে কি হয় কে জানে।
  • দানবকৃষ্ণ | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৩৪388663
  • আধখানা চাঁদে আছিল গরল বাকিটাতে আছে ঊঠতি
    বয়সের দোষে বেসামাল ঘষা কাঁচের দেওয়ালে তীর্যক
    আলো অন্ধকারেও শহরে আছিল মোড়ের দোকানে এগরোল
    টিউশন সেরে ঠেসান দেওয়ানো নীল ঘোড়া হিরো সাইকেল

    দশকে শতকে গন্ডাকিয়াতে ডেসিমালে নাকি মেট্রিক
    অছিলাটি ছিল ঝরোখাতে ঝাঁকি বাহানাটি শুধু নব্বই
    হাফসোলে ছিল পদাবলীটুকু ফুলটসে যেন সন্ধ্যা
    টিউশন সেরে ডায়ালগ ভুলে, -শোন কথা ছিল একটু।
  • San | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৩১388662
  • ডালটা সেদ্দ করে নিয়ে তার্পর ফেল্লে পোকারা জ্যান্তো ঘুরঘুর কত্তো না! একবার কেকে পিঁপড়ে হয়েছিলো, আমি তাদের সহ মানে সবশুদ্ধু
    মাইক্রো করে দিই মিনিট পাঁচ। তারপরে ঝেড়েঝুরে খেয়ে নি ( সেটা তোমায় করতে বলছিনা অবশ্য) -
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৩০388661
  • উফ্হ, ডিডিদার সেইঈ পুরানো ফর্ম। আর হবে না? কিন্তু নস্টালজিয়ার সাপোসেডলি আন্টিডোট সেই নস্টালজিকি করে দিল যে! এক দু বছর আগের!
  • :) | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২৮388660
  • টিম কে অবশ্য করে ডেকে আনা হোক।
  • রুকু | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২৫388659
  • এরা কী সুন্দর কবিতা লিখেছে। আমার কলম ভেঙ্গে যায়। :-(
  • San | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২৩388657
  • কদ্দিন পরে ডিডিদার কবিতা পড়লাম। মন ভালো হয়ে গ্যালো :)

    টি, ভাল্লেগেছে!
  • রুকু | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২৩388658
  • মামু এত কম গান কেন আপলোড করেছে ইউটিউবে। :-(
    আমার সব শোনা হয়ে গেছে, প্রায় মুখস্থ।
  • T | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:০১388656
  • কেঁপেছিলো হিয়া মগডালনামা, হতে পারে উটি নব্বই
    সুবিধেমতন নস্টালজিয়া তখন থেকেই লাইনে
    রাঘব বোয়াল দরিয়ার স্মৃতি সততই কিনা খচ্চর
    ঝুরঝুর দুরু পাতার গোলাপ পানসি ভেসেছে ডাইনে।

    কড়া নেড়ে গেছে সময়সারণী অবনী দিয়েছে উঁকি
    দিনপ্রতি কিছু জমাবার ছিল মাইকে হেঁকেছে জমাদার
    গোলপ্রতি হ্যাটা লিখিতেছে মাঠ জীবন আদতে বর্বর
    টাইমপাসের লাইফে দেকুন মনে আছে শুদু মাইনে।।

    -- অক্ষম প্রচেষ্টা মাত্র, পীড় যেন স্নেহের চোখে দ্যাখেন।
  • aka | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৫১388655
  • বহুদিন পর ডিডি দা। সেসব শুক্কুরবারের দিন সমূহ, ন্যান আমাদেরও নস্টালজি আছে।
  • dc | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৪৫388654
  • আহা ডিডিদার কোবতেটা পরিষ্কার বুঝতে পারলাম আর খুব ভাল্লাগলো!

    ডিডিদা যদি অল্টার্ড কার্বন সিরিজটা দেখেই থাকেন তো বইগুলো পড়ে ফেলুন। খুব ভালো লেখা, সাইবারপাংক জঁরায় উল্লেখযোগ্য লেখা। আর অবশ্যই ফিলোজফি ঠাসা। মোট তিনটে গপ্পো আছে, অল্টার্ড কার্বন প্রথমটা।
  • দানবকৃষ্ণ | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৩৭388651
  • উফ তুমুল। দিল তরররররর হয়ে গেল। মারহাবা।

    স্নেহের টি টিম আদি বালকবৃন্দ যদি এইবারও ধরতাই না দেয় তবে পীড় নিতান্ত অপ্রসন্ন হবেন।
  • dd | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৩৭388652
  • মে'র অনুগ্রহে নেট্ফ্লিক্স পেয়ে খুব সাই ফাই দেখছি। The hundred, তারপর The expanse, আর এই মাত্র শেষ কল্লেম Altered Carbon।

    আচ্ছা, আজকাল সাই ফাইতে এতো ফেলোজফি থাকে কেনো বলুন তো ? কী সব কঠিন কঠিন বানী।
  • সিকি | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৩৭388653
  • ওটা ক৯ হবে হয় তো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত