এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রুকু | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:১৯388350
  • আমার ছোটবেলার পত্রিকার মধ্যে মাস্ট ছিলো শুকতারা আর আনন্দবেলা। এরপর চাঁদমামা, টিংকার আর কিশোর ভারতী। :-)
  • রুকু | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:১২388349
  • একী। ঘুম নেই দেখি :-)
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:১১388348
  • হুঁ, পেয়ে গেছি। ঃ-)
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:১০388347
  • আহ, তোমাদের এই খেলাটা দারুণ তো! "দেশ" পত্রিকা অনেক বড় হয়ে পড়তে শুরু করি, ছোটোবেলায় নিয়মিত পত্রিকা বলতে কিজ্ঞাবি, আনন্দমেলা, শুকতারা, চাঁদমামা, আর মাঝে মাঝে হঠাৎ একটা দুটো সংখ্যা বেরিয়ে বন্ধ হয়ে যাওয়া কোনো কিশোর পত্রিকা, যেমন "লালকমল নীলকমল"।
  • i | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:০৮388346
  • নেটেই পেয়ে যাবে কবিতাটি। এখানে আর দিলাম না।
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:০৪388344
  • "ঈশ্বরকে ঈভ" পড়তে ইচ্ছে করে আবার। কোথায় যে প্রথম পড়েছিলাম মনে নেই। কিন্তু ঐ কবিতা এতই শক্তিশালী যে কিছু না কিছু শব্দ মাথার মধ্যে থেকে যায়। ঈভের সেই দৃপ্ত উচ্চারণ, "জেনেছিলাম আমিই প্রথম", রণরণ করে ওঠে।
  • i | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:০৪388345
  • ঐ কবিতাটি বহু চর্চিত। সেই তুলনায় অন্য কবিতাগুলি নিয়ে লেখালেখি কমই হয়।

    আমি কবিতা সিংহকে প্রথম পড়ি আমার নয় কি দশ বছর বয়সে। দেশ সাহিত্য সংখ্যায় -বিলু ও ছটি মরচেপড়া আলপিন।
    সেই সময় এরকম সাহিত্যপত্র বেরোতো-যাতে লেখ্করা' কি লিখি কেন লিখি' ধরনের লিখতেন। সঙ্গে তাঁদের ছবি থাকত। আমার ও সহোদরার খেলা ছিল -পত্রিকাটি একবার উল্টে পাল্টে দেখে নিয়ে এবং পড়ে নিয়ে ( যদি সম্ভব হত) বন্ধ করতে হবে-তারপর একজন পত্রিকাটি খুলে লেখকের ছবির বিবরণ দেবে, ক্লু দেবে-যেমন, গালে হাত, বারান্দার রেলিং দেখা যাচ্ছে, কলম চিবোচ্ছেন এরকম আর লেখা থেকে একটা দুটো শব্দ-বলতে হবে লেখক কে। এভাবেই প্রথম পড়ি বিলু ও ছটি মরচেপড়া আলপিন। জাগরী পড়ি নি তখনও। সে বয়সই হয় নি। কিন্তু লেখাটি আমার আর সহোদরার কাছে সম্পূর্ণ অন্য ভাব্নার জগৎ খুলে দিয়েছিল।
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:০০388343
  • হ্যাঁ, ছোটাইদি, কাবুলিওয়ালার বাঙালি বৌ বইয়ের লেখিকার খুন হবার ব্যাপারটা জানি। আগে, অনেক আগে, ময়দানে যখন বইমেলা হত, তখন উনি আসতেন বইমেলায়। আমি দেখিনি অবশ্য, এক বন্ধুর মুখে শোনা।
  • i | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৫০388342
  • কাবুলিওয়ালার বাঙালি বৌ -বইটা আমার নেই। পাওয়া যায় বলেই জানি। একজন বলেছিলেন, নেটেও আছে কোথাও।
    লেখক সুস্মিতা বন্দ্যোপাধ্যায় অফগানিস্তানে খুন হ'ন বছর চারেক আগে -জানো তো নিশ্চয়ই।
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৪৭388341
  • থ্যাংকু ছোটাইদি। গুর্চতেই, অনেক অনেক অনেকদিন আগে ঐ কবিতাটা, "ঈশ্বরকে ঈভ" নিয়ে আলোচনা হয়েছিল আবছা মনে পড়ছে।
  • i | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৪৫388339
  • হ্যাঁ এটুজেড। কবিতা সিংহের।
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৪৫388340
  • এদিকে আমার আগের কোনো পোস্টে দেখলাম শফী কে শফিক লিখে ফেলেছি। হুমায়ুনের প্রভাবে এই অবস্থা। সাধে কি আর আমাদের কবি লিখতেন,
    "কুমায়ুনের বাঘ, হুমায়ুনের কে?
    এত যে তার রাগ, বাদশা নাকি সে?"
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৪০388338
  • ছোটাইদি, "ঈশ্বরকে ইভ", কবিতা সিংহের লেখা না?
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৩৮388337
  • "কাবুলিওয়ালার বাঙালি বৌ" বইটা কি এখনও পাওয়া যায়?
  • i | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০২:১৬388335
  • বইমেলার কথা তো জানি না। কবিতা সিংহর তিনটি কবিতার বই সহজসুন্দরী, কবিতা পরমেশ্বরী আর হরিণা বৈরী আলাদা ক'রে কোথায় পাওয়া যাবে সেটাও জানা নেই তবে দে'জ থেকে কবিতা সিংহের শ্রেষ্ঠ কবিতা বেরিয়েছিল, সেটি এখনও পাওয়া যায় বলেই জানি।
    গদ্যের কথা বললে, বছর চার আগে ওঁর পঞ্চাশটি গল্পের সংকলন বেরোলো সহজপাঠ থেকে। সেটি নিশ্চয়ই পাওয়া যায়। আর প্রমা থেকে বেরিয়েছিল শ্রেষ্ঠ গল্প। সেটিও কিছুদিন আগেও পাওয়া যেত। ইদানিংকালে খোঁজ করে দেখি নি। উপন্যাসগুলি পাওয়া যায় কি না জানি না।

    কবিতা সিংহর লেখা এত সহজে বিলুপ্ত হওয়ার নয়। আরো খোঁজ নিয়ে জানাচ্ছি।

    ছোটাই
  • অর্জুন অভিষেক | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:১১388334
  • এই আফগানি উত্তরাধিকার যে এতদিনে মানাতে পারলাম, আমি বেজায় খুশী।

    আফগানী বলেই না রবীন্দ্রনাথই বুঝলেন 'কাবুলিওয়ালা'কে।
  • রুকু | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০৮388333
  • এই ঈশান কীভাবে ঠুকছে তোমাকে অর্জুন!
    ধুইয়ে দাও!
  • Ishan | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০২388332
  • আমরাও তো আফগানি। মারিয়া বাদ দিয়ে সব্বাই পাঠান। মেলায় আমি প্রমাণ করে দিয়েছি। নেহাৎ মোবাইল থেকে এত পারিনা বলে অর্জুন বেঁচে গেল।
  • অর্জুন অভিশেকন | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০১388331
  • ভাটের ওপর নাম গুপ্তচরদের বৈঠক।
  • রুকু | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৫৯388330
  • আফগানি অপমান
  • Ishan | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৫৭388329
  • মানুষ কাঁদছে কেন? অর্জুন অপমান করেছে?
  • অর্জুন অভিষেক | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৪৪388328
  • ওই কবিতাটা ' মানুষ বড় কাঁদছে।।।।।।'
  • রুকু | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৩৬388327
  • শক্তির এক খানা প্রিয় কবিতা পোস্টাও দেখি। :-D
  • অর্জুন অভিষেক | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৩৫388326
  • বাংলায় অন্যতম আধুনিক মহিলা কবি ছিলেন কবিতা সিংহ। মারা গেছেন। বলছি তিনি একেবারে বিলুপ্ত। বইমেলায় তার একটা বইও কি পাওয়া যায় আর?

    সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখায় ওর কথা প্রচুর আছে।
  • অর্জুন অভিষেক | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৩৩388325
  • কবিতা সত্যি পড়া হয়না। সবসময়ে ভাবি এবার শুরু করব। প্রিয় কবি বলতে, বলা মুশকিল। শক্তি চট্টোপাধ্যায় অন্যতম। জয় গোস্বামীও।

    পিনাকী ঠাকুর ভাল লাগে। আমার তসলীমা নাসরীনের কিছু কবিতাও খুব ভাল লেগেছে।
  • রুকু | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০০:২৯388324
  • কবিতা সিংহ নিয়ে কী বলবে বলেছিলে?
  • অর্জুন অভিষেক | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০০:২৫388323
  • প্রেসেন্ট প্লীজ
  • রুকু | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০০:২৩388322
  • আচ্ছা নিজের প্রিয় কবি নিয়ে একটু আড্ডা হোক।
  • রুকু | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০০:২২388321
  • অর্জুন! আছো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত