এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৫৮388320
  • ফিরি দিয়ে কিনলাম - গুগল
  • aka | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:০২388319
  • কিন্তু দুই একটা অ্যাড না পাঠালে গুগুল চলবে কি করে? সেইজন্যই তো ফ্রি দেয়।
  • | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২২:০৯388318
  • লিস্টেও নাই।
  • | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২২:০৮388317
  • এইজন্য আমি কদাপি লোকেশান অন করি না। কখনো করলেও অল্প পরেই অফ করে দিই। আর ফ্লাইট ডিতেইলস ইয়াহু বা অফিস মেলে পাঠাই। ফলে গুগল পাকামি করার চান্স পায় না।,

    কিন্তু ডিসি টাইপের কেস আরো শুনেছি দু একটা। এর মধ্যে সবচেয়ে ক্রিপি কেস হল একজন ফোনে তার বিএফের সাথে বিএফের এক্সকে নিয়ে দু চার কথা কয়েছিল। তারপর ফেবুতে ঢুকে দেখে সেই এক্সকে ফ্রেন্ডস সাজেশান এ দেখাচ্ছে। এদিকে এক্স কিন্তু বিএফের লস্টেও নাই বা আর কোন মিউচুয়াল ফ্রেন্ডও নাই।
    সে বেচারি সিরিয়াস ভয় পেয়েছিল।
  • রুকু | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২২:০১388316
  • দিলরুখের কিছু করার ছিলো না।
  • Atoz | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৫৮388315
  • প্রথম যখন অ মা পড়লাম, শুধু রুকু আর শফিকেই আটকে গেলাম, এতকাল পরে আবার পড়ে আর একটু বেশি দেখতে পেলাম।
    লেখাটা খুবই মানে খুবই ভালো।
  • রুকু | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৫৭388314
  • লখনৌর ডুয়েল
  • Atoz | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৫৪388313
  • হিডেন বিহাইন্ড দ্য বুশ ঃ-)
  • রুকু | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৫২388312
  • হুঁ, শুনলেই বলভরসা আসে
  • Atoz | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৫১388311
  • হিডেন ফ্রেন্ড?
    ঃ-)
  • রুকু | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৩৮388310
  • দেখছি। পর পর দুটো টই তুলতে হবে
  • pi | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৩৫388308
  • কিন্তু রুকু, বিপ্পালের ঐ নিউরন স্পার্কের পোস্ট পেলি কই ? তুলে দিবি বা লিংক ?
  • রুকু | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৩৫388309
  • একটা কোড নেমও আছে,
    হিডেন ফ্র‍্যান্ড :-D
    ভালো না?
  • Atoz | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৩৪388307
  • মাঝে মাঝেই বিপ্লববাবু এখানে ঋতেন বলে ডেকে ফ্যালেন অভির দাদাকে। আর তিনি বেজায় অবাক হয়ে বলেন, ঋতেন আবার কে?
    ঃ-)
  • Atoz | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৩২388306
  • ঋতেন মিত্র নামটা কিন্তু বেশ চমৎকার। ঃ-)
  • রুকু | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৩১388305
  • মুস্তাফা সিরাজের তো। পড়েছি
    হ্যাঁ আপনাকে আমার ঋতেন মিত্র মনে হচ্ছে।
  • Atoz | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৩০388304
  • রুকু,
    "অলীক মানুষ" পড়েছ? সেখানে আছে রুকু আর রোজি, দুই বোন। আরো অনেকে আছে অবশ্য।
  • Atoz | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২১:২৪388303
  • বিশ্বামিত্র হতেই বা বাধা কোথায়? ঃ-)
  • Atoz | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২১:২৩388302
  • রুকু,
    ঋতেন মিত্র ? তা বটে! ঃ-)
  • pi | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২১:২২388301
  • মামুর সেই টার্গেট নিয়ে লেখাটা মনে পড়ল। কোথায় ছিল, আবাপ না গুরু ?
  • পাই | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২১:২১388300
  • হ্যাঁ, প্র্রথমবারে ঘাবড়েছিলাম। আরো, ঐ কনফারেন্সে বসে একটু বাদেই ফ্লাইট ছাড়ছে জেনে।

    আমি প্রচণ্ড দুঃস্বপ্ন দেখি, ফ্লাইট আর কিছুক্ষণ বাদেই আর আমার হাতে কোন সময় নেই। ঐ দুবার ভুল তারিখে কেটে আর বার তিনেক মিস করে এবং অগুনতি বার ডট ৪৫-৫০ মিন আগে চেকিন করে, তাও বলে কয়ে, এই দশা হয়েছে।
  • dc | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২১:২০388299
  • হ্যাঁ, লাইভ ট্রাফিক অ্যালার্টও আছে। আবার আপনা থেকে আমার হোম আর অফিস অ্যাড্রেস, দুটোই সেভ করে নিয়েছে। সেই বেসিসে গুগল ম্যাপে প্রাইভেট ট্রান্সপোর্ট, পাব্লিক ট্রান্সপোর্ট এর নানারকম অপশান সাজেস্ট করে, বাসের নং আর নেক্সট বাস আসার অ্যাপ্রক্সিমেট টাইম দেখায়, আশেপাশে কটা উবের আর ওলা আছে সেটা দেখায়।
  • T | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২১:১৬388298
  • এতো হামেশাই হচ্ছে। আমাকে ফ্লাইটের ঘন্টা তিনেক আগে নোটিফিকেশন দেখায় যে শোনো অমুক রাস্তায় ট্রাফিক আছে, হাতে সময় নিয়ে বেরিয়ে পড়ো। ফ্লাইট আইটিনারারির ট্র্যাক রাখে তো। জিমেলে লগিন থাকা অবস্থায় ক্রোম সার্চে মাই ফ্লাইটস টাইপালে হুড়মুড়িয়ে সব দেখিয়ে দেয়। দিব্যি।
  • dc | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২১:১৪388297
  • ওবাবা এগুলো তো আকছার হয়!

    ধরুন আমি প্লেনের টিকিট বুক করলাম, হোটেল বুক করলাম আর সেসব কনফার্মেশান আমার জিমেলে এলো। এবার যাবার দুতিনদিন আগে থেকে গুগল নাউতে (যেটা ফোনের বাঁ দিকে স্ক্রোল করলে আসে) পুরো ইটিনারি দেখিয়ে একটা ট্যাব ভেসে উঠবে। আগের দিন রাতে অ্যালার্ট দেবে যে পরদিন তোমার যাত্রা। যেদিন বেরবো সেদিন ঘন্টা দুয়েক আগে অ্যালার্ট আসবে, এবার বেরিয়ে পড়ো, নয়তো এয়ারপোর্ট পৌঁছতে পারতে না। যদি অন্য দেশে যাই তো আপনা থেকে আরেকটা ক্লক অ্যাড করে দেবে সেই দেশের লোকাল টাইম দেখিয়ে। এসব তো আছেই। তারপর ধরুন রাত্তির এগারোটায় কাউকে এয়ারপোর্টে ড্রপ করতে গেলাম, এয়ারপোর্টে যখন পৌঁছেছি তখন অ্যালার্ট দেবে, লাস্ট বাস টু হোম ইজ অ্যাট ইলেভেন থার্টি, বাস নাম্বার ইজ এতো। চাইলে তার রুটও দেখিয়ে দেবে।

    এসবই মেনে নিয়েছি। কিন্তু ফোন কনভার্সেশানের ওপর যদি অ্যাড পাঠাতে শুরু করে তো যাতা হবে।
  • pi | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২১:০৪388296
  • অর্জুন, ঃ)

    ডিসির মত কিছু হলে আঁতকেই উঠতাম। গতবার বার্সেলোনার মিটিং এ এক টকের মধ্যে হঠাৎ দেখি মোবাইলে দেখাচ্ছে আর তিন না চার ঘণ্টা বাদে তোমার ফ্লাইট ! প্রথমে তো চমকালাম আমার ফোন আমাকে ফ্লাইটের কথা মনে করাচ্ছে বলে। কিন্তু আরো কেলো হল, সেদিন কেন, আমার যাবার কথা তো আরো দু'দিন বাদে ! ভাবলাম, কেলো করেছে, এর আগে এক দু'বার ভুল তারিখে ট্রেন আর প্লেনের টিকিট কেটেছি বটে কিন্তু এতো ইন্টারন্যাশানাল ফ্লাইট, আর, আর তিন ঘণ্টা বাদে মানে মিস তো হবেই আর তারপর আবার কীকরেই বা কাটা হবে !
    অমি তো ঘাবড়ে টাবড়ে একশা ! লেকচার আর শুনব কি, বুকের ধুকুপুকু শুনছি।
    এদিকে আমি তো টিকিট কাটিনি, অর্গানাইজাররাই পাঠিয়েছেন, আমি তারিখ বলেছিলাম। ওদেরকে কীকরে বলব, টিকিটের তারিখ ভুল বলেছি আর সেটা ধরতেও পারছিনা ! আবার টিকিটের কথাই বা কীকরে বলব ! কিন্তু এতটা ভুল করব বিশ্বাস হচ্ছিল না ! মেইল খুঁজে টিকিট বের করে দেখি, নাঃ, দু'দিন পরের টিকিটই তো আছে ! একটু ঠাণ্ডা হয়ে, গুগলকাকুর ফালতু ফচকেমি ভেবে লেকচারে মন দিলাম। কিন্তু তখনো খুঁতখুত করছে। এটা এলো কোদ্দিয়ে ? কোথা থেকে কোথায় যাব, কোন এয়ারলাইন্স, এসবই তো ঠিক দেখাচ্ছে ! আর এই রুটটাও কেন চেনা লাগছে ? তারপর মনে করে আর মেইল ঘেঁটে দেখি, একবার এই রুটে আর এইদিনেই ফেরার কথা হয়েছিল, সেইমত বুক করে ( না কেটে) ইটিনারারি পাঠিয়েছিল, পরে দেখলাম মিটিং শেষ হবার আগেই বেরোতে হবে, তাই কাটিয়ে, আর দেড়দিন থাকার প্ল্যান জুড়ে সেটা বদলে অন্য টিকিট কাটা হয়। সে মাস তিনেক আগের গল্প। গুগলকাকু মেইল থেকে সেটি বুঝেছেন, এদিকে বুকাকাকু আর ক্যান্সেলের গল্প বোঝেননি !
    এর আগে কখনো আসেনি। এরপর এসেছ্হে অনেকবার। ক্যান্সেল করা টিকিটেও। তারপর এখন আবার কীকরে বন্ধ হয়েছে কে জানে !

    তবে ঠিক তারিখে প্রথম রিমাইন্ডার এলেও অতটা না হলেও বেশ ছ্যাঁৎ করে উঠত মনে হয়। ডিসিরটা তো পড়েই কেমন লাগল !
  • dc | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৪১388294
  • পিনাকি, আমার নিজেরই কনস্পিরেসি থিওরি লাগছে, কিন্তু এরকম আগেও দুতিনবার হয়েছে। ফোনে কারুর সাথে কথা বলেছি, তারপর ঠিক সেই বিষয়ে অ্যাড এসেছে।

    দ দি, হ্যাঁ জিমেলে গুছিয়ে একখান চিঠি লিখব। আর এরকম টার্গেটেড অ্যাড যে শুধু জিমেলে এসেছে তা নয়, এমনি কোন সাইট ব্রাউস করতে গিয়েও টার্গেটেড অ্যাড দেখেছি। তবে ফোনের কথাবার্তা শুনে সেইমতো অ্যাড পাঠাবে, এটা সত্যি বিশ্বাস করতে পারছিনা। কিছুদিন ফোনের লোকেশান ট্র্যাকিং হ্যান ত্যান সব বন্ধ করে দিয়ে দেখব ভাবছি।
  • অর্জুন অভিষেক | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৩৪388293
  • যাক, রুকু পড়তে বসেছে।
  • অর্জুন অভিষেক | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৩৩388291
  • আমার এক মামাতো ভাইয়ের বিয়ে। মা তার ভাইবৌইয়ের বাড়ি গিয়ে 'গুরুচন্ডা৯' র ক্যালেন্ডারের খুব প্রশংসা করেছে বাপের বাড়ির আত্মীয়দের কাছে।

    বলেছে 'কালেক্টারস আইটেম'।
  • রুকু | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৩৩388292
  • আমি বিপপালের পোস্টটা পড়ার চেষ্টা করলাম খুব আগ্রহ নিয়ে......
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত