এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 2>&1 | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৪২387779
  • KIA ভলভো বাস ছাড়ে এয়ারপোর্ট থেকে। নেট এ রুট ডিটেলস পেয়ে যাবেন। ২৬০ টাকা র আসেপাশে ভাড়া।
  • de | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৫২387778
  • এয়ার্পোর্ট সিটি শাটল সার্ভিস আছে একটা - ওটা সবচে শস্তা হবে, তবে ব্রুকফিল্ড যায় কিনা রুট চেক করে নিতে পারেন-
  • b | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৩৬387777
  • ট্যাক্সির কথা হচ্ছিলো তো? বলছি, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে ব্রুকফিল্ড যেতে (রাত ন'টা নাগাদ ) সবচেয়ে শস্তা অপশন কি? ওলা উবের ছাড়া?
  • h | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:১৩387776
  • একদম বাজে ডাউন।
  • | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৩৩387775
  • করে না
  • | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:২৬387774
  • সে ত আম্মো যে কোন ফোন দিব্বি ব্যাবহার কারি, ফোনেরা কেউ কুনো অদ্ভুত আচরণ কারে না আমার সাথে :-p
  • pi | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৩৯387772
  • হানুদা, এখহন কেমন?
  • pi | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৩৯387773
  • আমি রাত দুটোয় প্রিপেড বুক করে নিয়ে এসেছি দিব্বি। দু'বার।

    আর মামুকে হ্যাবাড্ডে। জীবন ল্যাদহীন, কর্মময় হউক।
  • cm | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩৬387771
  • দেখুন গুরু ঘেঁটে বিলিফ সিস্টেম পাল্টায় কিনা।
  • b | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:১৭387770
  • হ্যাঁ, মনে করুন আফ্রিকায় সেউফল পাওয়া যায় কি না, সেই নিয়ে তর্ক হচ্ছে।
  • h | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৪৯387768
  • পাই, খুব শরীর গন্ডোগোল হওয়ায় যাওয়া হল না।
  • h | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৪৯387769
  • পাই, খুব শরীর গন্ডোগোল হওয়ায় যাওয়া হল না।
  • dc | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:২১387767
  • বিলিফ সিস্টেম কি রিজিড থাকে না মাঝে মাঝে পাল্টায়?
  • cm | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫৪387766
  • প্রপার তর্ক বলে কি আদৌ কিছু হয়? যে যার বিলিফ সিস্টেম স্টেট করে মাত্র। আর একে অপরের বিলিফ সিস্টেম জেনে ফেললেই মিটে গেল।
  • aranya | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৩১387765
  • সেশ প্রপার তক্কো বোধায় আমার আর কিছুটা টি-র সাথে হানু-র, প্রসঙ্গ শীর্ষেন্দু।

    রাজনীতির টইতে পিটি আর কল্লোল দা-র একটা বাদানুবাদ বহুবছর ধরে চালু রয়েচে, তবে সেটা ঠিক তক্কো নয়, খুনসুটি বলা যেতে পারে :-)
  • dc | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১১387764
  • লেমা লিখে তাড়া দেওয়া হয়েছে? এ তো অভিনব ব্যপার!
  • pi | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪০387763
  • হানুদা, কাল এলে না ?
  • pi | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩৮387762
  • ওনারা সবাই লিখবেন। ইন্দোদাকে লেমাতেও এই নিয়ে বিস্তর তাড়া দেওয়া হয়েছে।
  • dd | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:০৪387761
  • বই মেলার হট্টোগোল শেষ হবার মুখে দুটি প্রশ্ন রাখছি।

    আচ্ছা, ঐ যে ইন্দোনীল ঘোষ দস্তিদার পার্টিশন নিয়ে লিখেছিলেন, উনি থামলেন ক্যানো? আর সেই অসমাপ্ত লেখাটাই বা কই ?

    আর শ্রীমতি দ যে একটি মহতী উপন্যাস লিখছিলেন ? উনারই বা কী হোলো? নেশন ওয়ান্টস টু নো।

    ব্লগ, টইপত্তর, বুলবুলভাজা, হরিদাস পাল - অ্যাতো কিসিমের লেখার আস্তানা যে খুঁজে পার পাই না।

    এ তো বড়ো মুষকিল দেখছি।
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:১৭387760
  • গুর্চতে তর্কবিতর্কের সুবর্ণযুগ কবে পার হয়ে গেছে। এখন যা হয় সবই প্রায় ফেবুতে। তাও অর্ধেকের বেশিই যাকে বলে ইয়ে।
    ঃ-)
  • S | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ০২:২২387759
  • আজ বাজে হারলো ইন্ডিয়া।

    আরো বেশি স্কোর ওঠা উচিৎ ছিলো। রোহিত শর্মার রিটায়ারমেন্ট পার্টির সময় এসে গেলো মনে হচ্ছে। কোহলি রান করলেও আজ একটু নড়বড়ে লাগছিলো। রাহানে আজকে ফ্লপ; ছেলেটা আরেকটু ধরে খেলুক। শ্রেয়াস আইয়ার ইয়েট নড রেডি ফর দিস টীম।

    যে দুজন বিগত তিনটে ম্যাচে কামাল করলো, তারাই আজকে হারালো। বোধয় পীচ আর ভিজে বল মুশকিলে ফেলেছিলো। এবি দেখিয়ে দিলো এদেরকে কিকরে সহজেই খেলা যায়। বাকীরাও সেই ভাবেই খেললো। প্রচুর পেটালো দুই স্পীনারকে।

    তবুও ইন্ডিয়া জিততো যদি ডেভিড মিলারের আউট বলটা নোবল না হতো। ঐটার পরেই ইন্ডিয়া কেমন যেন মিইয়ে গেলো।
  • S | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৪৭387758
  • গুরুর কি হয়েছিলো?
  • S | ১০ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫৮387757
  • পার্লামেন্টে (এবং প্রায় সর্বত্রই) জোড়ে হাসাও যায়, টিপ্পনীও কাটা যায়। স্পীকারের যদি মনে হয় যে তাতে সংসদের কাজে বিঘ্ন ঘটছে বা অবমাননা হচ্ছে, তাহলে তিনি মানা করতে পারেন বা অন্য কোনো ব্যবস্থা নিতেই পারেন।

    কিন্তু টিপ্পনীটা জঘণ্য।

    Hmmm মোদি কি রোস্টেড হচ্ছিলেন?
  • sm | ১০ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৪387756
  • মোদী বা নাইডু হাসলে টিপ্পনী কাটুক না কংগ্রেস এর মহিলা সংসদ রা। তাঁরা তো অবলা নন।
    দরকার পড়লে অন্যান্য বিরোধী দলের সাহায্য ও নিতে পারে।
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৫387755
  • পার্লামেন্টে হো হো হাসি প্রচুর হয়। মোদী নিজেই বেশ কয়েকবার হেসেছেন ও রেকর্ড, অন্যের বক্তব্যকালীন। অন্যেরাও হাসে। এটা মহিলার হাসি বলেই টিপ্পনীটা এসেছে, উত্তর ভারতে একটু জোরে হাসা মহিলাকে সুর্পণখার সঙ্গে তুলনা করা কমন। ছেলেদের ক্ষেত্রে কিছু না।
  • sm | ১০ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২২387754
  • ওহ, পার্লামেন্টে টিপ্পনী কাটা যায় না?ভারী ডিসিপ্লিনড তো ভারতের পার্লামেন্ট!
  • dc | ১০ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২১387753
  • এগুলো তো ঠিকই, তবে এমনিতেও এদের মুখের ওপর হাসার অধিকারটাও থাকা উচিত, অন্তত সাধারন মানুষের।
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৮ ১২:১৯387752
  • আর "রাক্ষুসে হাসি " আবার কি ? কুমারদেবের স্পিচ শুনে কদিন আগেই তো মোদী হে হে বিকট হেসেছিলেন। তখন কি সেই হাসিতে আলাদা করে সার্টিফিকেট লাগানো ছিল নাকি।
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৮ ১২:১৫387751
  • রেপ্রিমান্ড করা স্পীকারের অধিকার। অন্য কারো না। পার্লামেন্ট এর ফাঙ্কশন ডিসরাপ্ট করা স্পীকারের চোখে অপরাধ এবং তিনি যা প্রয়োজন বলতেই পারেন। মোদী আলাদা করে কোনো হনু না যে তার বক্তব্যের ক্ষেত্রে দিরাপশনের আলাদা ডিগ্রি থাকবে এবং স্পীকার উপস্থিত থাকতে তাকে ডিঙিয়ে টিপ্পনি কাটার অধিকার দেওয়া হবে। যেটা হয়েছে সেটা সিম্পল ইতরামো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত