এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:২৮387600
  • অভি এই কুচো বয়সে বে করছে?? ভাল ভাল............... মরপিট, যুদ্ধ করে সুখে থাক। কখন ও বোর হওয়ার চান্স না পাস এমন আশীর্বাদ কল্লুম।

    কাজুকে কনগ্রা।
  • Atoz | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:১০387599
  • থ্যাংকু থ্যাংকু। এইটাই জানতে চাইছিলাম। অর্থাৎ কিনা তখনকার দিনে এটা কতটা ছিল।
  • S | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০১:১৪387598
  • সেক্ষেত্রে একটা ইসে করা যায়। যেহেতু সরকারি বেতন আসে সরকারি ট্যাক্স রেভিনিউ থেকে। তাই এই চার্টটা ব্যবহার করছি।



    ১৯৯৯এ সরকারের ট্যাক্স রেভিনিউ ছিলো ১২৮৩ বিলিয়ন টাকা। এখন হয়েছে ১১০০০ বিলিয়ন টাকা। অতেব প্রায় সাড়ে আটগুন। সেই হিসাবে এখনকার ট্যাক্স দেওয়ার পরে ৫০০০০ মানে তখনকার ট্যাক্স দেওয়ার পরে ৬০০০ টাকার মতন ধরুন।
  • S | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০৯387596
  • হুম। এর অনেক কম্পলেক্স হিসাব হবে। প্রথমতঃ ট্যাক্স রেট বদলেছে। তারপরে কত খরচ করেন? কত ইনভেস্ট করেন? কোথায় করেন। ইত্যাদি।

    ইনি কি সরকারি চাকুরে?
  • Atoz | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০৯387597
  • একদম পাতি সরকারী বেতন।
  • lcm | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০৭387595
  • সেটা বলা মুশকিল, কিছু কিছু সেক্টরে মাইনে বেশি বেড়েছে, কোথাও তেমন বাড়ে নি।
  • Atoz | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০৬387592
  • একজনের মাসিক বেতনের হিসেব করছিলাম। একজন এখন যদি মাসে ৫০০০০ টাকা পান, তাহলে নব্বই দশকের শেষদিকে ইকুইভ্যালেন্ট কত পেতেন?
  • lcm | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০৬387593
  • বড়েস-এর 1 : 3.5 ঠিকই আছে
  • S | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০৩387591
  • এইবারে প্রপার্টি প্রাইস দেখুন। যদিও ১৯৯৯এ ৫০০০০ এ কোনও বাড়ি বা ফ্ল্যাট পেতেন না। কিন্তু পাঁচ লাখে পেতেন। যাত দাম বেড়ে এখন হয়েছে ধরুন প্রায় ৬০ লাখের কাছাকাছি।

    এইবারে বলুন আপনি হঠাত এই পোশ্নো করলেন কেন? তাহলে বলে দেবো কোন হিসাবটা চলবে।
  • Atoz | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০২387590
  • থ্যাংকু থ্যাংকু।
    কিন্তু তখনকার এক টাকার জিনিসের দাম এখন সাড়ে তিন টাকার অনেক বেশি হয়ে গ্যাছে তো!!!!! ঃ-)
  • S | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০১387589
  • আরেকটা হিসাব দিই।
    https://www.sbi.co.in/portal/documents/36873/53953/1403695699641_RETAIL_TERM_DEPOSIT_INTEREST_RATES.pdf/3f68fe5f-8b81-4205-90bf-67a825a42556

    এইখানে এসবিআইয়ের ইন্টারেস্ট রেট হিস্টরি দেওয়া আছে। প্রথমেই দেখতে পারবে যে ১৯৯৯ এ ১০ বছর বা তার থেকে বেশি সময়ের জন্য টাকা রাখলে বাৎসরিক ১০.৫% মতন সুদ দিতো।

    ফলে সেই হিসাব অনুযায়ী আপনি যদি ১ টাকা রাখ্তেন ১৯৯৯তে তাহলে এখন পেতেন ৬ টাকার মতন।
  • S | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৫৬387588
  • আমি এই দুটো চার্ট ব্যবহার করছি।




    ইনফ্লেশন রেট ছিলো (মোটামুটি)ঃ
    ১৯৯৯ থেকে ২০০৫ অবধি ৫% এর আশে পাশে।
    ২০০৬ ও ২০০৭ এ ৬%।
    ২০০৮ এ ৯%।
    ২০০৯ এ ১২%।
    ২০১০ এ ১০.৫%।
    ২০১১ তে ৮%।
    ২০১২ তে আবার ১০.৫%।
    ২০১৩ তে ১০%।
    ২০১৪ তে ৮%।
    ২০১৫ তে ৫%।
    ২০১৬ তে ৬%।
    ২০১৭ তে ৪%।

    মনে রাখবেন এগুলো সরকারী হিসাব। এবং সিপিআই। আপনার কনজাম্পশান বাসকেট আলাদা হলেই হিসাব অন্যরকম হবে। আমার এক্সপিরিয়েন্সে আসল জীবনে ইনফ্লেশন এর থেকে বেশিই হয়।

    ফলে এই হিসাব অনুযায়ী যে জিনিসের দাম ১৯৯৮ এ ছিলো ১ টাকা সেটা এখন হয়েছে সাড়ে তিন টাকা। হেঁ হেঁ।
  • Atoz | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৪৫387587
  • ডিসি, বড়ো এস, এলসিএম, অথবা অন্য যে কেউ অর্থনীতি নিয়ে যাঁরা জানেন, বলতে পারেন, আজকের ৫০০০০ টাকার মূল্যমান নব্বই এর দশকের শেষদিকে কত ছিল? ৫০০০ টাকা? ১০০০০ টাকা? না অন্য কিছু?
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৫৪387586
  • ডিডিদা কুমুদি সবাই আশীর্বাদ করবেন যেন এগিয়ে যেতে পারি।
  • dd | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ২২:১০387585
  • দুটো কনগ্রাটস।

    এক তো অভিকে। বে' করতে যাচ্ছে টোপোর মাথায় দে'। ভেরী গুড ভেরী গুড।

    আর কাজুকে। বইএর জন্য। যদি কলকেতায় থাকতেম আর বইমেলায় যেতাম তো ডেফিনিটলি তোমার বই সংগ্রহ কত্তেম। আরো লেখো।
  • Du | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ২১:২২387584
  • কাজু খুব খুশি হলাম জেনে। অভিনন্দন।
  • kumu | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৫৯387583
  • কৌশিককে অভিনন্দন।
  • কাজু কৌশিক গুপ্ত | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:০৫387582
  • এক ফাঁকে একটুসখানি জানিয়ে যাই।

    সেই যে গতবছর আমার বই "জংশনলিপি অথবা তরাই" প্রকাশিত হয়েছিল "বইতরণী" থেকে, সেটি এবারও থাকছে ৩৯১ নম্বর স্টলে। কেউ সংগ্রহ করলে খুব খুশি হবো। অন্ততঃ হাতে নিয়ে তো দেখে আসবেন। খুব খারাপ লাগবে না। দাম-ও সস্তা-ই, ৩০/-। প্রচ্ছদটিও দিয়ে রাখি।

  • Hmm | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ১২:১১387581
  • সিনিয়র সিটিজেন দের বছরে ৫০০০০ টাকা পর্যন্ত সুদ করযোগ্য নয়- এবারের বাজেটে।
  • sm | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪৬387580
  • যাঁরা প্রকৃত সিপিএম বা পার্টি কে ভালোবাসে তাঁরা কেউই বিজেপি হয়ে যায় নি। বরঞ্চ চুপ মেরে বসে আছে।
    কিছু ভুল ভাল জনতা অবিশ্যি শত্রুর শত্রু আমার বন্ধু, বা মোদী -দিদিকে টাইট দেবে এসব ভেবে বিজেপি তে জয়েন করেছে।
    কিছু গরীব মানুষ গ্রামের দিকে পিঠ বাঁচাতেও বিজেপি জয়েন করে চলেছে।
  • b | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ১০:০১387579
  • দেখুন সোজা সাপটা কতা কই। আমাদের ফেমিলিতে পোচুর অ্যান্টি কংগ্রেস আগুনখোর সিপি এম ছ্যালো এক্কালে। পোস্ট ২০১১ ধীরে ধীরে বিজিপি হয়ে গ্যাছে। একজন আবার মন্ডল প্রধান না কি যেন।

    এইসব আর কি।
  • aranya | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩৩387578
  • রাজস্থানে ভোটের ফল অতীব আনন্দদায়ক। দুঃখের বিষয় একটাই, বিজেপি-কে চাই না বলে, সেশে কংগ্রেস-কে সাপোর্টাতে হচ্চে

    কংগ্রেস নামটায় বেশ অ্যালার্জি ছেল এক কালে, কী আর করা যাবে, লেসার ইভিল
  • T | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:৩৮387577
  • কিন্তু ভ্যালেন্সিয়াকে মাত্র এক গোল ক্যানো দেওয়া হ'ল তার জবাব চাই।
  • T | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:২৪387576
  • মনে হয় না। রাজস্থান মধ্যপ্রদেশে বড়ো ধাক্কা খেতে চলেছে। গুজরাট এবং কর্ণাটক ও শিওর শট কিছু না। এই বছরই রাজস্থান মধ্যপ্রদেশে বিধানসভা ইলেকশন। হেরে গেলে ডমিনো এফেক্ট শুরু হবে। একমাত্র ইউপি বিহার দিয়ে হবে না। শিবসেনা এনসিপি কংগ্রেস জোট হয়ে গেলে মহারাষ্ট্রও গ্যালো। আমার মনে হয় ২০১৯ এ আর ফিরে আসতে হবে না।

    বাজেট দেখিয়ে ভোট পাওয়া মুশকিল। ভারতবর্ষের ইনারশিয়া অনুযায়ী লোকের মনে পারসেপশন তৈরী হতে সময় লাগে।
  • Atoz | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৪৪387575
  • শ্যামাপ্রসাদকে কাশ্মিরী প্যাঁচা সাপ আর ঠান্ডা আর নেতাজীকে গুমখুন-এই দুটো আরো প্রচার করতে পারলে অনেক বাঙালির ও পাবে ভোট।
    কিন্তু শ্যামাকে স্লো পয়জনের ব্যাপারটা আগেও শুনেছিলাম। এরকম একটা জনরব মনে হয় ছিল। এটার উপরে জোর দিয়ে কেউ কি ইনভেস্টিগেট করেছে বা করছে?
  • S | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ০২:২০387574
  • পুরোপুরি ভোট দরদী বাজেট হয়েছে। ২০১৯এ মোদিজি নিজের জয় পাক্কা করলেন মনে হচ্ছে। হিন্দি বেল্টে বড় মার্জিনে জিতলেই তো এনাফ। গুজরাট আর মহারাষ্ট্র থেকে এমনিতেই সীট আসবে। এরপরে কর্ণাটক, উড়িষ্যা, উত্তরপুর্ব ভারতে যা পাবে তাতে মেজরিটি চলে আসবে। বাজেটের সাথে অবশ্যি জাতপাত আর ধর্ম নিয়ে খেলাটাও চলবে।
  • lcm | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ০০:১০387573
  • এদিকে মেট্রো এরিয়ার ট্রাফিক ক্রমশই ইয়ে হয়ে উঠছে -
  • lcm | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ০০:০৯387572
  • হ্যাঁ, এরকমই কিছু, এগজ্যাক্ট অ্যামাউন্ট মনে নেই।
  • sm | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৫২387571
  • সব ই ঠিক আছে। খালি টাকার অঙ্কে একটু ভুল আছে। অর্থাৎ দেড় লাখ টাকা রাখলে মাসে ১০০০ টাকা সুদ পাবে। সাড়ে ৭ লাখ রাখলে ম্যাক্সিমাম ৫০০০ টাকা পার মান্থ সুদ পাবে।
    সুদ কর যোগ্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত