এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০৮387480
  • নারকোল পড়লাম। ঃ-)
  • Ekak | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০০:২৯387479
  • প্রেশারকুকারের মধ্যে চাট্টি চারকোল রি একটিভেট কত্তে চাই। আপাতত উনুনে এবং বিপুল পটাস্পটস আওয়াজ হচ্ছে।
  • সিকি | ৩১ জানুয়ারি ২০১৮ ২৩:৪১387478
  • ইয়ে - সবাইকে ধন্যবাদ।

    সকালে মেয়ে এইটা দিল, দুদিন ধরে এঁকেছে আমার জন্য -



    আর তারপরে আসল গপ্পো। হার্লে নয়, ডুক্যাটি নয়, বিএমডাব্লুও নয় - এইটি আজ আমাদের পরিবারে যুক্ত হল।







    মারুতির তরফ থেকে আমাকে একটা ছোটখাটো বার্থডে ট্রিটও দিল, কেক টেক কেটে।



  • b | ৩১ জানুয়ারি ২০১৮ ২২:৪৯387477
  • এটা শুনছেন? মুসলিম ধর্মীয় কথকতা। ভিডিও যুক্ত।



    উচ্চারণ শুনে মনে হচ্ছে পশ্চিমবঙ্গ.. হাওড়া/হুগলী সাইডে।

    এই কালচারটা যে আছে তাই জানতাম না। ভদ্রলোকের গলার রেঞ্জ জাস্ট ভালো।
  • সোমনাথ | ৩১ জানুয়ারি ২০১৮ ২২:০২387476
  • সিকি দাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনার ঘোরাঘুরি চলুক আজীবন।
  • lcm | ৩১ জানুয়ারি ২০১৮ ২১:০৩387475
  • জুম/টেলিফটো লেন্স নাই এখন, বেসিক লেন্স দিয়ে যা হয়, ভোরে উঠলাম বহুদিন পরে --
  • S | ৩১ জানুয়ারি ২০১৮ ২০:৩৩387474
  • সিকিবাবুর ব্যাটপড হউক।

  • শঙ্খ | ৩১ জানুয়ারি ২০১৮ ২০:১১387473
  • সিকিকে হ্যা বা ডে।
  • dc | ৩১ জানুয়ারি ২০১৮ ১৯:৫৫387472
  • ব্লাড মুন এক্লিপস ভালোই দেখলাম।
  • de | ৩১ জানুয়ারি ২০১৮ ১৯:০২387471
  • খুবই সাংঘাতিক ঘটনা - তবে পব তে গ্রামের দিকে ট্রান্স্পোর্টের যা শোচনীয় অবস্থা - রাজ্য পরিবহণের বাসে একবার উঠলে বেঁচে ফিরবো বলেই মনে হয় না - কেউ কি কোনদিন পরিবহণ ঢেলে সাজানোর কথা ভাববে?
  • b | ৩১ জানুয়ারি ২০১৮ ১৫:১৭387470
  • অতগুলো লোক কিভবে মরল ড্রাইভারের দোষে!
  • সিকি | ৩১ জানুয়ারি ২০১৮ ১৫:১০387469
  • হার্লেটার্লে নয়, তার থেকেও বড়সড় একটা জিনিস আসছে আজ :)
  • pi | ৩১ জানুয়ারি ২০১৮ ১২:৫৮387468
  • বইমেলার ম্যাপে দেখছি গুরুর স্টলের উল্টোদিকে রয়েছে পরম।ভোলানাথ মাস্টারমশায় মহা সংঘ!
  • ল্যাগব্যাগর্নিস | ৩১ জানুয়ারি ২০১৮ ১২:২৯387467
  • বেনারসেরটায় ঢুকিনি কখনো (আসলে অন্য অ্যাক্টিভিটি এত বেশি থাকে বেনারসে গেলে), তবে উজ্জয়িনীরটায় গেছি। ভালো মেন্টেইন করেছে। যদিও একটু ছোটো।
  • ল্যাগব্যাগর্নিস | ৩১ জানুয়ারি ২০১৮ ১২:২৫387466
  • জয়পুর আর দিল্লী ছাড়াও, উজ্জয়িনী এবং বেনারসেও দেখতে পাবেন। মানে ওই যন্তরমন্তর।
  • de | ৩১ জানুয়ারি ২০১৮ ১১:৪৮387465
  • ইদিকে বম্বের কপার চিমনিতে ভেজগুলো তবু মুখে তোলা যায় - ননভেজ অখাইদ্য বানায় -ইদিক্কার লোকের একটা ধারণা আছে, ননভেজ হলেই তাতে হাতা হাতা লংকার গুঁড়ো দিতে হবে, আর গুচ্ছের হাবিজাবি মসলা -

    রান্নায় অতিরিক্ত উপকরণ রান্নাকে খারাপ করে -

    সিকিকে জন্মদিনের শুভেচ্ছা - হার্লে ডেভিডসন সিভিও নিয়ে সারা পৃথিবী ঘোরার আশিব্বাদ করি!
  • San | ৩১ জানুয়ারি ২০১৮ ১১:৩৪387464
  • করিমস ভেজ হবে ক্যানো ? সে তো দিল্লিতে। যদিও করিমসের বিরিয়ানি প্রচন্ড ভাবে ডিটোরিয়েট করে গ্যাছে। নিহারি কোর্মা ইত্যাদি এখনও ভাল -
  • San | ৩১ জানুয়ারি ২০১৮ ১১:৩১387463
  • জয়পুরে নন ভেজ দিব্বি ভাল পাওয়া যায় তো। বছর দুয়েক আগে গিয়ে এম-আই রোডের কপার চিমনিতে চমৎকার লাল মাস খেয়েছিলাম। ঐ এম-আই রোডের দিকটায় বেশ নানারকম ভালমন্দ খাবার জায়গাপত্তর ছিল।
  • dc | ৩১ জানুয়ারি ২০১৮ ১১:২৭387462
  • সিকি এবার একটা ডুকাটি কিনে ফেলুক।
  • pi | ৩১ জানুয়ারি ২০১৮ ১১:২৬387460
  • হ্যপ্পি বার্থডে বাইক সিকি। আরো অনেক সর্ষে হোক!
  • dc | ৩১ জানুয়ারি ২০১৮ ১১:২৬387461
  • আর হ্যাঁ, উটের মাংস খেয়ে দেখার ইচ্ছে আছে।
  • dc | ৩১ জানুয়ারি ২০১৮ ১১:২৫387459
  • অ্যাঁ করিমস ভেজ নাকি? তাহলে যাচ্ছি না। জয়পুরে ভালো মটন ইত্যাদি কোথায় পাওয়া যায়?
  • de | ৩১ জানুয়ারি ২০১৮ ১১:২৩387458
  • জয়পুরে করিমস? ভেজু করিমস?
  • dc | ৩১ জানুয়ারি ২০১৮ ১১:২১387457
  • আচ্ছা ঃ)
  • aka | ৩১ জানুয়ারি ২০১৮ ১১:২০387456
  • করিমসে খেয়েও নেবেন।
  • dc | ৩১ জানুয়ারি ২০১৮ ১১:১৫387455
  • আমি তো ভারতের ইতিহাসে গব্বো করার মতো একটাই জিনিস দেখি, যন্তরমন্তর। সেটা দুটো আছে, একটা দিল্লিতে আর একটা জয়পুরে। তাজ মহল টাজ মহল নিয়ে ঠিক গব্বো করা যায়না, ওটা আছে, দেখতে যাবার মতো জিনিস কিন্তু গব্বো হবার মতো জিনিস না। তো যন্তর মন্তর মেয়েকে দেখানোর অনেকদিনের শখ, আগে ভেবেছিলাম আরেকটু বড়ো হলে নিয়ে যাবো, তাহলে ইকুইনক্স ইত্যাদির খুঁটিনাটি হিসেব দুজনে মিলে বোঝার চেষ্টা করবো। কিন্তু রাজস্থানে তো আর যাওয়ারই ইচ্ছে নেই, আর দিল্লির কি দূষণ রে বাপ! যাই হোক, একবার মেয়েকে নিয়ে জয়পুর গিয়ে ওটা দুতিনদিন ধরে দেখে ফিরে আসার ইচ্ছে আছে।
  • aka | ৩১ জানুয়ারি ২০১৮ ১১:০৯387454
  • আর কোন মহিলা যদি তার সবথেকে কোর মরাল ভ্যালুর জন্য প্রাণ দেয় সেটা আজগের জমানায় দাড়িয়ে বিচার করা কি জাজমেন্টাল?
  • সিকি | ৩১ জানুয়ারি ২০১৮ ১১:০৪387453
  • জৌহর। হিন্দিতে ঔ-টা উচ্চারণ হয় 'অও' টাইপের। তাই জওহর।

    আর প্রাক্তন প্রধান মন্ত্রীর নাম ছিল জবাহর। অন্তস্থ্য ব। বাঙালিরা ওটা উচ্চারণ করে জওহর। সেটা ভুল।
  • aka | ৩১ জানুয়ারি ২০১৮ ১১:০৩387452
  • স্বরা ভাস্করের লেখা চিঠিটা অতি হাস্যকর হইছে।

    আরে বাবা, সেকালে ভ্যাজাইনাই অতি স্যাক্রেড ছিল, একালে নয়।

    যেমন এককালে শিকার করা ছিল, একালে এক সলমন খান করে। ইত্যাদি।
  • aka | ৩১ জানুয়ারি ২০১৮ ১০:৩৯387451
  • ও বুয়েছি আন্চলিক ভার্সেস ইন্গ্লিশ।

    নেরুদ ভার্সেস রবীবাবু করুন। রবীবাবুকে বেশি লোকে চেনে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত