এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ৩১ জানুয়ারি ২০১৮ ১০:৩৭387450
  • মেট্রিকটা কি?
  • aka | ৩১ জানুয়ারি ২০১৮ ১০:৩৬387449
  • জহর বা জওহর না হলে?

    গণধর্ষণ, বিডিএসেম, শেষে নির্ম্মম মৃত্যু।

    এর থেকে স্বেচ্ছায় মৃত্যুও ভালো বোধহয়। আসলে এরকম দেখালে প্র্যাকটিকাল হত।

    কিছু মহিলা আগুনে মরলেন না তখন তাদের কি হল? মানে আগুনে কেউ কেউ পুড়ে মরতে না চাইলে তাদের পরবর্তী স্টেপও দেখানো উচিত।
  • Ishan | ৩১ জানুয়ারি ২০১৮ ১০:৩৩387448
  • সে তো আমি যতজনকে জানি, তার বেশিরভাগ রবীন্দ্রনাথ আর শেক্সপিয়র দুজনকেই জানে। তাতে করে কি আর রবীন্দ্রনাথের আন্তর্জাতিক পরিচিতি শেক্সপিয়রের ধারেকাছে পৌঁছল? এমনকি নোবেল পাবার পরেও?
  • Ishan | ৩১ জানুয়ারি ২০১৮ ১০:৩১387447
  • তবে জহর নিয়ে গব্বো করতে বারন করিনি। জহর আর সতীদাহ এক জিনিস নয়। জহর হল শত্রুর হাতে ধরা না দেবার জন্য আত্মাহুতি। সে তো প্রীতিলতা ওয়াদ্দেদারও করেছিলেন, কেন করেছিলেন কস্মিনকালেও বুঝিনি। তাতে গব্বো করা আটকেছে? এখানে আটকাবে কেন? অংবংচং মন্ত্র আর হিন্দুধর্মের ছোঁয়ার জন্য? সে তো প্রীতিলতারাও করতেন, অগ্নিযুগে সব্বাই করতেন। তাহলে? একটাই কারণ দেখতে পাচ্ছি, আগুনে পুড়ে মরা, ফলে সতীদাহর সঙ্গে মিল। তদুপরি জহরে মরলেও মেয়েরা বোধহয় সতী হয়ে সগ্গে যেত। ব্যস, দুয়ে দুয়ে চার।

    পুঃ জওহর না। বাংলায় চিরকাল জহরব্রত পড়ে এলাম, একটা সিনেমার চোটে হিন্দি বলব নাকি?
  • aka | ৩১ জানুয়ারি ২০১৮ ১০:৩০387446
  • আমি যতজনকে জানি সবাই দুজনকেই জানে।
  • Ishan | ৩১ জানুয়ারি ২০১৮ ১০:২৬387445
  • হ্যাঁ, সতীদাহ নিয়ে গব্বো করতে বলি নি।

    শূন্য আবিষ্কার অস্বীকার করা নিয়ে কথা নয়। ফলাও করে গব্বো করা নিয়ে কথা। এই ধরুন দুনিয়ার যাবতীয় লোক আর্কিমিডিসের নাম জানে, আর্যভটের নাম কয়টা লোক জানে? দুজনেই জিনিয়াস, কয়েকশো বছরের এদিক ওদিক মাত্র। এই হল কথা।
  • | ৩১ জানুয়ারি ২০১৮ ১০:১৩387444
  • ডিডির আট্টা সাতাশে বেশ খুশী হলাম। কেউ আল্লি যৌবনে করে কেউ মিড যৌবনে, কেউ সিকির মতম প্রৌঢ় বয়সে কেউ সারাজীবনই করে যায়।
  • aka | ৩১ জানুয়ারি ২০১৮ ১০:১২387443
  • পদ্মীনি আসলে ছিলেন কিনা, থাকলেও জওহর করেছিলেন কিনা তাই দিয়ে শূন্য আবিষ্কার কে অস্বীকার করল, কবেই বা? আর তার সাথে কলোসিয়ামেরই বা কি সম্পর্কো?
  • | ৩১ জানুয়ারি ২০১৮ ১০:০৯387442
  • সতীদাহ
    হুশ যাহ
  • | ৩১ জানুয়ারি ২০১৮ ১০:০৮387441
  • সোতীদহ নিয়ে গব্বো করতে বলে নি তো। সেজন্য বাকী জিনিষগুলো হুশ অ করে দিতে মানা করছে।
    আমি তাই বুঝলাম।
  • aka | ৩১ জানুয়ারি ২০১৮ ১০:০১387440
  • এটা আবার কি হইল?
    সতীদাহ হত, জওহর হত, জিউদের মারা হত, কোনো সময়ে স্লেভ হত, সেই সময়ে একদল লোক, এমনকি যারা এর ভিক্টিম তারা অবধি গব্বো টব্বো করত, এই অবধি ঠিক আছে। সেটা সেই সময়ের প্রেক্ষিতে দেখানো বোঝা যায়।

    আজ সেই নিয়ে গব্বো করতে কেন হবে বোঝা জায় না। বোঝার দরকারও নই, খুব একটা, মতামত ব্যক্তিগত।
  • Ishan | ৩১ জানুয়ারি ২০১৮ ০৯:৫৬387439
  • আর রাজস্থানে অত দুর্গ, অত যোদ্ধা, সে নিয়ে গর্ব করবে নাই বা কেন। এমনিতেও ভারতবর্ষের ইতিহাস গ্রিকদের মতই পুরোনো। গ্রিকদের তো গর্বের অন্ত নেই, ভারতে এক অদ্ভুত পরিস্থিতি। যারা গর্ব করে তারা অত্যন্ত ভুলভাল হিন্দুত্ববাদী, আর বাকিরা স্রেফ নান সিঁটকে গর্বের ময়দানটা ওদের হাতেই ছেড়ে দিয়েছে।

    গ্রিসই ধরুন। সেখানে ক্রীতদাসপ্রথা রমরমিয়ে চলত। তারপর নাবালক/বালিকার সঙ্গে সমকামী শারীরিক সম্পর্ক হইহই করে চালু ছিল, আজকে যাকে পিডোফিলিয়া বলা হয়। তাপর ধরুন ইউরোপ। জ্ঞানীগুণীদের ধরে চার্চ স্রেফ পুড়িয়ে মেরে দিত। ডাইনি হলেও দিত। এসবের পরেও এদের গর্বের কোনো অন্ত নেই। রোমানরা তো বিশ্বের ইতিহাসে একমাত্র জাত, যারা মানুশে মানুষে লড়িয়ে খেলা দেখত। তাদের কলোসিয়াম নিয়ে আদিখ্যেতার অন্ত নেই। ওদিকে ভারতে দেখুন। 'আমাদের তো সতীদাহ হত'। হ্যাঁ, রে ভাই নিশ্চয়ই হত। আমাদের প্র-প্র-প্রপিতামহরাই বিধবাদের জিন্দা জ্বালাতেন। তো হলটা কী। তাতে করে বিজ্ঞান, সঙ্গীত, সাহিত্য, স্থাপত্য (সেই আদিকাল থেকে মুঘল আমল পর্যন্ত), সব মিথ্যে হয়ে গেল?
  • aka | ৩১ জানুয়ারি ২০১৮ ০৯:৫৫387438
  • সিকিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।

    একটা হার্লে হোক।
  • Ishan | ৩১ জানুয়ারি ২০১৮ ০৯:৪৪387437
  • কিকির পরকীয়া আবার কারা। আজকল আর মনেও থাকেনা ছাই।

    সিকির সোনার বাইক হোক। চড়ে মেবার ঘুরে আসুক।
  • kiki | ৩১ জানুয়ারি ২০১৮ ০৯:৩০387436
  • আ মোলো !! মানুষগুলো নেই বলেছি নাকি!! বালাই ষাট..........

    আমার আয়ু তাদের দিয়ে দেওয়া হোক.........

    যন্ত্রনা..........
  • kumu | ৩১ জানুয়ারি ২০১৮ ০৯:২৫387435
  • আজ সিকির জন্মদিন।
    একটি ঝাঁ চকচক নতুন বাইক আর দিগন্তবিস্তৃত পথ।
    সব স্বপ্ন পূর্ণ হোক।
    শ্যামলদা ও পটাশম্যাম।
  • সিকি | ৩১ জানুয়ারি ২০১৮ ০৯:১৯387434
  • কী সব দাবিদাওয়া। তোমার পরকীয়ারা বহাল তবিয়তেই আছে। আজ সকালেই কথা হল তো!
  • kiki | ৩১ জানুয়ারি ২০১৮ ০৯:০৮387433
  • এ হে!! কেমন ব্যর্থ জেবন। এমনকী দু দুটো পরকীয়া হইচে জেনে আহ্লাদিত হবো হবো ভাবচি এমন সময় জানলুম পরকীয়া দুটো ও নেই। তারা আদেও ছিল যে, সেটাও কনফার্মানো হলো না!! ধুস।
  • সিকি | ৩১ জানুয়ারি ২০১৮ ০৯:০৭387432
  • ডিডিদা সকাল আট্টা ষোলতে একদম হককথা কয়ে দিয়েছে। রাজপুতদের গব্বো এমন কিছু আলাদা নয়। ও রকম গব্বো নিয়ে সব গোষ্ঠীতেই লোক রয়েছে, বাঙালিও কম গব্বো করে না নেতাজি আর রবি ঠাকুরকে নিয়ে। বাংলা ভাষা নিয়ে গব্বো করে কত লোকে হিন্দিতে লেখা স্টেশনের নাম, ইংরেজিতে লেখা দোকানের নামের ওপর কালি লেপে দেয়, ভাঙচুর করে দেয়।
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৮ ০৯:০৩387431
  • ওদিকে বিপও বেগুনী আর চপের দোকান দিতে বল্লেন যে !!!! ঃ-)
  • b | ৩১ জানুয়ারি ২০১৮ ০৯:০০387430
  • না না সে তো দা ভিঞ্চি কোড সিনেমা নিয়েও হয়েছে। ভ্যাটিকান কেরেস্তানরা প্রতিবাদ জানিয়ে একটা পাল্টা ডকু বের কল্ল। বাঙালী কেরেস্তানরা প্রতিবাদ জানিয়ে কলকাতার অক্সফোর্ড বইয়ের দোকানে ইঁট মাল্ল। এই সব আর কি।
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৮ ০৮:৪৩387429
  • তারপরে ধরুন সেই জমিদার ডাকাত! দিনে জমিদারি রাতে ডাকাতি ! দিনেরটাও ডাকাতিই, তবে সমাজসচল। থ্রিলিং লাইফ। ঘুম অবশ্য কম হত বলে মনে হয়। কিংবা হয়তো নৌকোর উপরেই একঘুম ঘুমিয়ে নিতেন। ঃ-)
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৮ ০৮:৩৭387428
  • চিন্তা করে দেখুন, লোকে জামা জুতো মালা চুড়ি আংটি বোতাম কেনার মতন দোকানে গিয়ে মানুষ কিনে আনতো। কীরকম একটা থ্রিলিং লাইফ! কেউ কিছু মনেও করত না।
  • dd | ৩১ জানুয়ারি ২০১৮ ০৮:২৭387427
  • Maslow সাহেব লেখেন নি তো কী হয়েছে? আমিতো লিখেছি।

    মানুষের সুখে থাকার জন্য একটু দ্রোহসাও দরকার। দ্রোহসা =বিদ্রোহ করিবার ইচ্ছে। একটু পাটকেল প্রেম, মোমোবাতির জন্য বুভুক্ষা।

    বড়ো বেশী নিস্তরংগ জীবন। একটা হাওয়াকল না হলেই নয়। সেদিন দেখলাম একটা সার্ভে (ফেসবুকে)। প্রশ্ন হচ্ছে আপনি সেক্ষ করেছেন? সম লিংগের মানুষকে চুমু খেছেন? গেরেপতার হয়েছেন? ড্রাগ নেন নি? এইরকম। সবেতেই "না" হলে আপনের জীবন ষোলো আনাই ফাঁকি।

    ফেসবুকে আর কতোটা তর্জন গর্জন খিস্তি খেউর করা যায়? এক আদ বার মিছিল টিছিল করলে মন্দ হয় না। আর লাইফে একবারো ইঁট ছুঁড়লাম না তো কল্লেমটা কী ?
  • dd | ৩১ জানুয়ারি ২০১৮ ০৮:১৬387425
  • এই সিনেমা নিয়ে হট্টোগোল একটা অতি পুরোনো অসুখ।

    এর আগে "যোধাবাই" নিয়েও হুজ্জুত হয়েছে। উনি অ্যাকচুয়ালি কি আকবরের বৌ না মা? এই নিয়ে। মংগল সিং নিয়ে আমীর খান যে বায়োপিক করেছিলেন (নাম মনে নেই)নিয়ে বিহারে। ব্যান করা হোলো। এমন কি অ্যাটেনবরোর গান্ধী সিনেমায় একবারও কেনো নেতাজীকে দেখানো হয় নি - এই নিয়েও কলকাতায় ফরোয়ার্ড ব্লক ভাংচূড় করেছিলো। কোনো হিস্টোরিক গোছের সিনেমা হলেই একটা "সেনা" গোছের কিছু জুটে যায়। লেনিনের পাছু দেখানো নিয়ে প্রতিবাদ হয়েছিলো কিন্তু হট্টোগোল হয় নি। সেটা ভালো।

    আর বইটই নিয়ে আর কিছু না বলাই ভালো। গাঁ উজাড় হয়ে যাবে।
  • অভি | ৩১ জানুয়ারি ২০১৮ ০৮:১৬387426
  • হুঁ, আফিমে কেন, যেকোনো নেশাই প্রচুর পরিমাণে করলে সেনসেশন একটু কম হয়, লাগে কম। রাজপুত বীরের দলও যুদ্ধে নামার আগে আফিম সেবন করতেন শুনেছি। তাতে 'হয় মারো, নয় মরো' ব্যাপারটা প্রভূত পরিমাণে আসত। নিন্দুকে অবিশ্যি বলে, তার জন্যই নাকি ব্যক্তিগত বীরত্ব অনেক দেখালেও দলবদ্ধ কমপ্লেক্স রণকৌশল তারা তেমন দেখাতে পারত না। নেশায় বেশি নির্দেশ মাথায় রেজিস্টার করত না। ইয়ে, ড্যানবাবুর বইতেই বোধ হয় প্রথম পড়েছিলাম, অ্যাসাসিন কথাটা এসেছি হসিসিউন থেকে, তাদের নাকি হসিস খাইয়ে পাঠানো হতো। এখনও স্টিমুল্যান্ট ওষুধের কার্যকারিতা পরীক্ষার একটা বড় গিনিপিগ হয় বিভিন্ন ভাড়াটে সেনারা।
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৮ ০৮:০৫387424
  • সিনেমাতে মঞ্জরীর কাহিনিটা স্রেফ হাওয়া করে দিয়েছে। অথচ মূল বইতে জীবনমশায় এর জীবনে মঞ্জরী পর্ব একটা বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার।
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৮ ০৮:০১387423
  • আমার এক কালেজি বন্ধু তারাশঙ্করের "আরোগ্য নিকেতন বইটা পড়তে নিয়েছিল। পড়ে তো আমায় এই মারে কি সেই মারে। বলে, ঈশ, কী বাজে! এরকম ইয়ে রাবিশ মানুষে লেখে? আমি তো হতবাক! তারপরে, অনেক পরে, সিনেমাটা দেখে বুঝলাম গন্ডগোলটা কোথায় হয়েছে। সিনেমাতে তো বদলে টদলে একশা করে দিয়েছে। সেই বস্তু তো আসল বইতে নেই!
    ঃ-)
  • kiki | ৩১ জানুয়ারি ২০১৮ ০৭:৫৩387422
  • আচ্ছা, এককের বাণী, একদম এককের বানামে, সে নিয়ে কোন চটি আছে? আমি আগ্রহী......... ; D
  • kiki | ৩১ জানুয়ারি ২০১৮ ০৭:৫০387421
  • এখনকার লেখকদের মধ্যে অনেকটাই এমন গুন অমর মিত্রের আছে। আর ভদ্রলোক বেজায় সিম্পল তার গুনের তুলনায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত