এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ৩০ জানুয়ারি ২০১৮ ০০:০৩387360
  • ওকেই সুচিত্রার পেছনে উত্তমকুমারের জায়্গায় বসিয়ে দিয়েছিল "এই পথ যদি না শেষ হয়" গানের মোটরসাইকেল সীনে। ঃ-)
  • Ekak | ৩০ জানুয়ারি ২০১৮ ০০:০২387359
  • অন্নব তো রোডস স্কলার। সার্টিফায়েড বুজি !!
  • Ekak | ২৯ জানুয়ারি ২০১৮ ২৩:৫৯387357
  • "নিজের একমাত্র পরিচয় যদি "ওয়াইফ অফ আ হুএভার" হয়, সেইটা বেশ ইয়ে আর কী।"

    এটা আমাদের দেশের প্রেক্ষিতে চলে যেত। অন্যত্র একটু মুশকিল। এদেশে পুরুষরা নামের পাশে এমএ বিয়ে ডাক্তার ইত্যাদি লেখে দরকার না হলেও। ঘোড়েপোষা বরেপোষা মেয়েরা বরের পরিচয়ে পরিচয় দেয়।

    কিন্তু আমেরিকানদের পুরুষদের মধ্যে তো বৌ এমনকি ছেলেমেয়ের পরিচয় দেওয়া অস্বাভাবিক বলে মনে হয়না। টক দেওয়ার শুরুতে নিজেকে প্রাউড ড্যাড অফ আ সিক্সটিন ইয়ার ওল্ড বা বইয়ের শুরুতে লাভিং হাসব্যান্ড অফ অমুক এতো হামেশাই চলে !!

    "ট্রাকার" টা জাস্ট নো ম্যাটার ? হবেও বা :):)
  • S | ২৯ জানুয়ারি ২০১৮ ২৩:৫৯387358
  • সেমাই/ডাম্প ট্রাক আর পিকাপ ট্রাকের মধ্যে অনেক তফাত। প্রথমটা রুজি রোজগারের জন্য চালায়। পরেরটা ঐ যেগুলো বললাম সেগুলোর জন্য (কনফেডারেট ফ্ল্যাগ লাগানোর দিকে পদক্ষেপ মাত্র)।

    আচ্ছা শানুদা কি বুজি? বা হানি সিং। আচ্ছা অন্নব গোস্সামী আর সঙ্গে সুমন কি বুজি? মানের উনাদের কায়িক শ্রম তো কম হলোনা।

    ডিসিদা কিছু মিস করলেন? ঃ) টিকিটের দাম বান্ধবী দিয়ে থাকলে মিস্চিত ভাবে ব্যাপারটা অন্য টইতে যাওয়ার কথা।
  • lcm | ২৯ জানুয়ারি ২০১৮ ২৩:৫৮387356
  • শ্রমহীন বুদ্ধি, আর, বুদ্ধিহীন শ্রম
  • aka | ২৯ জানুয়ারি ২০১৮ ২৩:৫৫387355
  • একক না সরি এসম।
  • aka | ২৯ জানুয়ারি ২০১৮ ২৩:৫১387354
  • ধুৎ, যারা সিনেমা করে, কবিতা লেখে, নাটক করে তারাই বুদ্ধিজীবি। গাইলেও মনে হয় চলবে, তবে ড্রাম বাজালে শ্রমজীবি, বাঁশি মনে হয় বুজী, বেউলো বাজালে তো কথাই নেই। এইসব। একক বিভ্রান্ত করছে, বিচলিত হবেন না।
  • ল্যাগব্যাগর্নিস | ২৯ জানুয়ারি ২০১৮ ২৩:৪৭387353
  • মানে সামনে দুজন, পিছনে দুজন, তার পিছনে খোলা ডেক টাইপ। পিকাপ ট্রাকই বলে মনে হয়।
  • ল্যাগব্যাগর্নিস | ২৯ জানুয়ারি ২০১৮ ২৩:৪৬387352
  • ও হ্যাঁ, প্রোপি তে ওই ছোট টেম্পোমত জিনিস, যেগুলোকে ট্রাক বলে, সেইটাও ছিলো।
  • ল্যাগব্যাগর্নিস | ২৯ জানুয়ারি ২০১৮ ২৩:৪৩387351
  • ইয়ে, বলছিলাম কী, হাসিটা ঠিক "প্রাউড ট্রাকার" সংক্রান্ত ছিলো না। "ওয়াইফ অফ আ প্রাউড ট্রাকার" নিয়ে ছিলো। তোমারি গরবে গরবিনী আমি মার্কা কথায়। নিজের একমাত্র পরিচয় যদি "ওয়াইফ অফ আ হুএভার" হয়, সেইটা বেশ ইয়ে আর কী।
  • sm | ২৯ জানুয়ারি ২০১৮ ২৩:২৮387350
  • বুদ্ধিজীবী আর শ্রমজীবীদের জন্য আলাদা আলাদা টার্ম ধার্য্য করা হয়েছে। ট্রাক ড্রাইভার ও কারখানার শ্রমিক এর রোজকার পাতি ভালই হতে পারে। স্কুল টিচারের বেতন খুব কম হতে পারে। কেরানী ছা পোষা হতে পারে। কিন্তু টার্ম আলাদা।প্রথম দুজন বুদ্ধিজীবী নয়।পরের দুজন বুদ্ধিজীবী।তার মানে এই নয় ট্রাক ড্রাইভার, কারখানার শ্রমিক, বুদ্ধি খাটিয়ে রোজকার করছে না।
  • Ekak | ২৯ জানুয়ারি ২০১৮ ২৩:২২387349
  • দেখলুম। এই বিশাল ট্রাকগুলো হেব্বি সেক্সী :))) কোনো কথা হবেনা। আপনাদের চালিয়ে দেখতে ইচ্ছে করেনা ?
  • S | ২৯ জানুয়ারি ২০১৮ ২৩:১৯387348
  • এইটে দেখেন ঃ)
  • Ekak | ২৯ জানুয়ারি ২০১৮ ২৩:১৭387347
  • স্যরি, প্রাইড।
  • Ekak | ২৯ জানুয়ারি ২০১৮ ২৩:১৬387346
  • ওটা শুধু "এদেশে " না। এদেশেও আছে :) পাঞ্জাবি ট্রাক ড্রাইভার শ্রেণীর মধ্যে একই প্রাউড বহমান।
  • S | ২৯ জানুয়ারি ২০১৮ ২৩:১২387345
  • "ওয়াইফ অব আ প্রাউড ট্রাকার"এ হাসার কারণ এই নয় যে ট্রাকার মানে খারাপ কাজ। বা কিছু বোঝেনা ইত্যাদি। আম্রিগাতে ট্রাকারের কাজ যারা করেন, তাঁরা প্রচুর আয় করেন বলেই জানি।

    এখানে ট্রাকার মানে পিকাপ ট্রাকও হতে পারে। সেখানেই হাসার ব্যাপারটা চলে আসে। এদেশে ট্রাকার মানে মাসকুলিনিটি, আম্রিগাপন্থী, দেশপ্রেমী, প্যাট্রিয়টিক, সাদার্ন ইত্যাদি অনেক অন্য কনোটেশনও আছে।
  • Ekak | ২৯ জানুয়ারি ২০১৮ ২২:৫৯387344
  • না না বুদ্ধিজীবী শব্দ তুলে দেওয়া হবে কেন ? কোনো কিছুই তুলে দেওয়ার পক্ষে নোই। বাঁচিয়ে রেখেই পার ভার্সন করতে হবে। ঐতিহাসিকতার ভুষ্টিনাশ কত্তে হবে। ইত্যাদি। এসব রাখুন-তুলুন-ব্যান করুন-আর্জি করুন সব ই হলো মাঝখানে একটা আদালত বসে আছে ধরে নিয়ে ভাবা মডেল। আমি ওর পক্ষে নেই। পারভার্সন করুন। অর্থকে ভোগে পাঠান। সবাই বুদ্ধিজীবী।
  • sm | ২৯ জানুয়ারি ২০১৮ ২২:৪৭387343
  • চামড়ার জুতো বানালেই মুচি হয় না। লেদার টেকনোলজি পড়তো বা এখনও পড়ে জয়েন্ট একটু নিচু র্যানক পাওয়া লোকজন।
    এটাও কারিগরী শিক্ষা। বি ই পাস করলে যদি ইঞ্জিনিয়ার বা বুদ্ধিজীবী বলা যায়, তো এদের কে বুদ্ধিজীবী নিশ্চয় বলা যাবে। তা, নিন্দুকেরা আড়ালে এদের হেড মুচি বলতো আর টেক্সটাইল পাস করা জনতা কে হেড তাঁতী!
    এনিওয়েজ,সাধারণ ভাবে মুচি গিরি,-একটা নিচু পেশা হিসেবে ই লোকজন দেখে। তাই তাদেরকে বুদ্ধিজীবী বলে না কেউ ই।
    তবে পেশা হিসাবে খারাপ না। রোজকার পাতি মন্দ নয়। বিলাতে, লন্ডন এয়ারপোর্ট এ (হিথ্র নয়) একেবারে হাওড়া স্টেশনের মতো বুট পলিশ ওয়াল দেখেছিলাম।
  • Ishan | ২৯ জানুয়ারি ২০১৮ ২২:৪৪387342
  • আমার সঙ্গে তক্কো করে কী হবে। প্রচলিত অর্থ অনুযায়ী বললাম। এবার আপনারা প্রচলিত অর্থের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন না। বুদ্ধিজীবি শব্দটাই তুলে দেবার বিরুদ্ধে আন্দোলন করুন। কোনো চাপ নাই।
  • dc | ২৯ জানুয়ারি ২০১৮ ২২:৪২387341
  • আমি আমার প্রাক্তন বান্ধবীর সাথে কাল হো নাহো দেখতে গেছিলাম, মানে সেই বান্ধবীই টেনে নিয়ে গেছিল। পুরো সিনেমাটা জুড়ে তুমুল হেসে গেছিলাম। আশেপাশের লোক তো বিরক্ত হয়েইছিল, হল থেকে বেরিয়ে বান্ধবী গুচ্ছ ঝাড় দিয়েছিল কারন দুঃখের সিনগুলোতেও ওকে দুঃখ পেতে দিইনি। তারপর অবশ্য আমাকে আর কখনো শারুখ খানের সিনেমাতে নিয়েও যায়নি।
  • Ekak | ২৯ জানুয়ারি ২০১৮ ২২:৩১387340
  • থিওরিটিক্যাল জগতের বাইরে কোনো কাজ আলাদা করে বৌদ্ধিক হয় না কি ? বুদ্ধি লাগালেই বৌদ্ধিক। নইলে না। একজন গিটার বানানো লুথিয়ার এর কাজ বৌদ্ধিক নয় ? জাস্ট গায়ে গতরে ? নিশ্চই না। তাহলে জুতো বানানো কেন বৌদ্ধিক হলোনা ? প্রশ্নটা এখানেই। মুচির কাজে বুদ্ধি লাগানো গেলো না কেন। ইতালিয়ান স্টার্টআপ দেখেছি অবশ্য, থ্রিডি ইমপ্রেসন নিয়ে কাস্টম মেড জুতো বানাচ্ছেন।
  • lcm | ২৯ জানুয়ারি ২০১৮ ২২:৩০387339
  • আমি একবার হলে নাম ডেকেছিলাম বলে অনেকে রেগে গেছিল
  • lcm | ২৯ জানুয়ারি ২০১৮ ২২:২৯387338
  • কোনো মধ্যবিত্ত বাঙ্গালিকে চামড়া কিনে মুচিকে দিয়ে নতুন জুতো বানাতে দেখি নি। অবশ্য আমি আর কজনকেই বা জানি।
  • dd | ২৯ জানুয়ারি ২০১৮ ২২:২৬387337
  • পদ্মাভাট দেখে আমার তিন মেয়েই খুব অবাক। কর্ণীসেনার রাজপুতেরা এতে আপত্তির কি পেলো? সত্যি কেউ জানেন? ঠিক কোনখানে কর্ণীসেনা'র রাগ হোলো?

    আর দে'র মতন আমারো হয়েছিলো। অশোক (আপনেরা বলেন অশোকা) দেখতে গিয়ে। শারুখ খান আর করিনা (অথবা করিশ্মা )কাপুর। আমি তো হেসেই কুরুক্ষেত্র। হলের সবাই বেশ চটেমটে গেছে। মে'রাও রেগে কাঁই। বলে "এ কী কমেডি শো না কি? এক বিক্ষত আত্মার সংঘর্ষ ও আত্মবীক্ষণ ও যন্ত্রনার চালচিত্র - আর তুমি কি না খ্যাঁক খ্যাঁক করে হাসছো?"

    also মালিক কাফুর ছিলো এক সুদর্শন খোজা দাস। তার নাম ছিলো "হাজারদিনারী"। মানে হাজার দিনার উনার ক্রয়মূল্য। সে সময়কার হিস্টোরিয়ান Barani লিখেছিলেন খলজি ওনার রূপমুগ্ধ ছিলো।

    খলজি যখন বাজারে সব জিনিসের দাম বেঁধে দিয়েছিলেন তখনো দাস বাজারে "রূপবান তরুনের" দাম আলাদা করে ধরা হতো।
  • dc | ২৯ জানুয়ারি ২০১৮ ২২:২৫387336
  • এই যে, এই ক্লিপটা খুঁজছিলামঃ

  • dc | ২৯ জানুয়ারি ২০১৮ ২২:২১387335
  • সেকি, পিওনের কাজ বৌদ্ধিক না? নিউম্যান শুনলে খুব রাগ করবে।
  • Ekak | ২৯ জানুয়ারি ২০১৮ ২২:১৫387334
  • মানে, এমন না যে এক কামালের মোচি ছিল :) মানে ওই নব্বুই এর শেষদিকে অবধি মুচিরা ছিলেন আর কি, তারপর পিলপিলিয়ে নানান জাতের বিহারি ঢুকেছে আর আজকালকার মধ্যবিত্ত তো জুতো বানিয়েও পড়েনা আর।
  • lcm | ২৯ জানুয়ারি ২০১৮ ২২:১৩387333
  • মোচি তো জাপানি... ডেসার্ট...
  • Ekak | ২৯ জানুয়ারি ২০১৮ ২২:১২387332
  • আর সিরিয়াসলি স্পীকিং, মুচি ঠিক জব স্পেসিফিকেশন না। কাস্ট স্পেসিফিকেশন। এরা উত্তরপ্রদেশের লোক। চামড়া ট্যানিং এর পরবর্তী পর্যায়ে এর যতরকম কাজ সবই মুচিরা করতো। তাতে কিউরিং, মেকিং, ফিনিশিং সব রয়েছে। জুতো ব্যাগ ভিস্তি বেল্ট সব। বিশাল একটা এরিয়া। কলকাতায় এখন মুচি কষ্টের মানুষ কম। আমি বহুদিন আগে কামাল এর জুতোর দোকান থেকে জুতো গড়িয়ে পর্তুম। তার দুই মুচি কারিগর ছিল। বাদবাকি আমরা যা জুতো বুরুষওয়ালা বা চামড়া সেলাই ওয়ালা দেখি এনারা কেও মোচি না। ছাপড়া ফাঁপরে থেকে কাজের সন্ধানে আসা লোক। মোচি কাস্টের লোকেরা এদের নীচু জাত মনে করে এবং বিয়েশাদি দেয়না।
  • Ekak | ২৯ জানুয়ারি ২০১৮ ২২:০০387331
  • হ্যা, সেই স্পেশালিটি বাঙালি এমন বোঝে যে তাদের জুতোর দোকানের নাম হয় জগদম্বা পাদুকালয়। "মোচী " হতে পারে না :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত