এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ২৯ জানুয়ারি ২০১৮ ২১:৫৬387330
  • ইনফ্যাক্ট যাকে তাকে মুচিও বলা যায়না। ও খুব স্পেশালিস্ট জব।
  • Ekak | ২৯ জানুয়ারি ২০১৮ ২১:৫১387328
  • সে বিজেপি ভোগে যাক। আমার কী :):) কিন্তু সেদিন ল্যাগব্যাগ "ওয়াইফ অফ আ প্রাউড ট্রাকার" নিয়ে মুচকিহাসচিলেন ন্না, একচুয়ালি ঐরকমটা হলে খুশি হৈ, সে যদি তালেগোলে হয় তবুও !
  • Ishan | ২৯ জানুয়ারি ২০১৮ ২১:৫১387329
  • বুদ্ধিজীবির ব্যুৎপত্তিগত অর্থ, যাঁরা বুদ্ধি খাটিয়ে খান। প্রচলিত অর্থে খাওয়া টা জরুরি নয়, বৌদ্ধিক কাজকর্ম করলেই হবে। পিওন বা ড্রাইভারি ঠিক বৌদ্ধিক কাজ বলে মনে হয়না। কায়িক শ্রম। তাতে ছোটো হবার কিছু নেই। কিন্তু কাজটা বৌদ্ধিক নয়। পেশাগত জীবনের বাইরেও অবশ্য তাঁরা বৌদ্ধিক কাজকর্ম করতে পারেন, সেক্ষেত্রে বুদ্ধিজীবি বলতে অসুবিধে নেই। নইলে আছে। যাকেতাকে তো ধরুন, উচ্চাঙ্গসঙ্গীত শিল্পী বলা যায়না, এমনকি গায়ক বা ছবি আঁকিয়েও বলা যায়না, সেইরকম আর কী।
  • T | ২৯ জানুয়ারি ২০১৮ ২১:৪৬387327
  • না, বিজেপির একটা সমস্যা রয়েই যাচ্চে। সবাই বুদ্ধিজীবী যখন তখন বিজেপি নতুন করে আবার কি খুঁজচে? এ তো অন্যায় হ'ল।

    এই সময় ছড়িয়েচে তো অবশ্যই।
  • Ekak | ২৯ জানুয়ারি ২০১৮ ২১:৩১387326
  • পুরো সমর্থন রইলো। "মুচি মেথর তোমার ভাই " মুখস্থ করা যায় ইদিকে পিওন কে বুধদ্ধিজীবী বললে বাঙালির গায়ে লাগে। দুনিয়ার পোঁদপাকা প্রবন্ধ আর বেডরুম বাথরুম মার্কা পরিচালকরা নাকি বুদ্ধিজীবী। মমতা নিজের হাতে এই বুদ্ধিজীবিত্বের গোড়ায় জিম্যাকসিন ঢেলেছেন, বিশাল খুশি হইচি। যেটুকু বাকি আচে ওটা বিজেপি ঢালুক। একদম ডিডিটির বস্তা উপুড় করে দিক।
  • dc | ২৯ জানুয়ারি ২০১৮ ১৯:৫১387325
  • কিন্তু স্বামী বিবেকানন্দ এ কি কথা বলেছে! "তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরও ভালো বুঝিবে"!!!!

    স্বামীজি, এই ছিল তোমার মনে?
  • dc | ২৯ জানুয়ারি ২০১৮ ১৯:৪৯387324
  • যাক বাবা আমি পথের পাঁচালি দেখিনি, কাজেই সিনেমাটা নিয়ে কোন বক্তব্যও নাই।
  • + | ২৯ জানুয়ারি ২০১৮ ১৮:৫৯387322
  • যাচ্চলে, ভুলভাল সিনেমা নাটক বানিয়ে, আর্বিট ভুলভাল গল্প লিখে লোকে বুজি হয়ে গেল, আর গাড়ি চালালে বা ঝাড়ু দিলে বুজি হবেনা কেন?

    আপত্তিটা কোথায়? বিবেকের বাণী অন্যরকম বোঝায় নাকি ঝাড়ুদার-গাড়িচালকের নাম দেওয়ায়?
  • S | ২৯ জানুয়ারি ২০১৮ ১৮:৪৭387320
  • এক মিনিট। পথের পাঁচালী নিয়ে লোকের এমন বক্তব্য আছে জানতাম নাতো। মানে পথের পাঁচালি গল্পটা (এমনকি গল্পের নামটাই) তো ঐ সময়ের সমাজকে তুলে ধরার গপ্প। কোনও মেসেজ টেসেজ তো নেই গপ্পে। অপুর চোখ দিয়ে ঘটনা গুলো দেখা, নিজের চারপাশকে দেখা, প্রকৃতিকে দেখা, মানুষের মধ্যেকার সম্পর্কগুলোকে দেখা। আর তার মধ্যে দিয়ে সমাজের একটা প্রতিবিম্বকে তুলে ধরা। সেই সমাজ ভালো না খারাপ সে নিয়ে আলোচনা হতেই পারে। আর সেই আলোচনার শেষে কেউ বলতেই পারেন যে ঐ সময়ের গ্রাম্য বাঙালী সমাজ অতি জঘণ্য ছিলো। সে বোধয় পৃথিবীর সব সময়ের সব সমাজ নিয়েই বলা যায়। কিন্তু সমাজ সংস্কার করার লক্ষ্যে যথার্থ মেসেজ দেওয়ার কোনও দায় লেখক বা পরিচালকের আছে বলে তো মনে হয়্না।

    হোয়াটস অ্যাপে পাঠানো মেসেজের সাথে পথের পাঁচালীর পার্থক্য না করতে পারলে তো মুশকিল।
  • de | ২৯ জানুয়ারি ২০১৮ ১৮:৪২387319
  • সেই তো - ঃ))
  • pinaki | ২৯ জানুয়ারি ২০১৮ ১৮:৩৫387318
  • হ্যাঁ, ফেবু করবে কেন গুরু থাকতে! সত্যিই তো। :-P
  • de | ২৯ জানুয়ারি ২০১৮ ১৮:১২387317
  • বাঃ - আনন্দ করো গুরুর সকলে -

    ইদিকে আমার কন্যা বারো কেলাস পাস হবার পরে নতুন ইন্স্টিট্যুটে গিয়ে ফেবু খুলেছিলেন - একবছরও হয়নি, এরি মধ্যে তিনি বোরড হয়ে গিয়ে ফেবু ছেড়ে বেড়িয়ে গেছেন - আমাকে জিগিয়েছেন যে এতোদিন ধরে ফেবু অ্যাকাউন্ট আমি কি করে রেখে দিয়েচি? অবিশ্যি আমি যারপরনাই আনন্দিত এই ডিসিশানে - সময় বাঁচবে, কাজের সময়।
  • pi | ২৯ জানুয়ারি ২০১৮ ১৬:১৮387316
  • কাল উদ্বোধন।
  • de | ২৯ জানুয়ারি ২০১৮ ১৬:১২387315
  • বইমেলার আপডেট দিও পাই - শুরু হয়ে গেছে না?
  • pi | ২৯ জানুয়ারি ২০১৮ ১৫:৫৪387314
  • স্বরা ভাস্বরের লেখা নিয়ে মামু এক গ্রুপের তর্কে এগুলো লিখে রেখেছে দেখলাম,

    আর্টিকল টা চেতন ভগত লেভেলের হয়েছে। একটু ‘প্রগ্রেসিভ’ ভঙ্গী দিলেই তো আর মিনিমাম সেন্সের অভাবটা ঢাকা যায়না।

    আমি উম্বার্তো একোর পাঠক। আমি এইটুকু জানি যে অতীত নিয়ে লেখার মূল চ্যালেনজ টা হল সে সময়ের মরালিটিতে ঢুকতে পারছি কিনা। আজকের মরালিটির ফ্রেমটা অতীতে চাপানো নয়। সেটা সকলেই পারে।

    একই কথা পথের পাঁচালি সম্পর্কেও। হরিহর কে বামুন না দেখালে, দুর্গা ব্রত না করলে, ওটা পথের পাঁচালি হতনা। বেসিক বস।
    পথের পাঁচালিতে একটা মিষ্টি মিষ্টি ফিলগুড ব্যাপার আছে, সব সুঃখ টুঃখের শেষেও। অতএব দারিদ্র্যকে গ্লোরিফাই করা হয়েছে। কাস্ট সিস্টেমকে গ্লোরিফাই করা হয়েচে। মেয়েদের ব্রতপাঠকে গ্লোরিফাই করা হয়েছে। এইসব বালখিল্য মতাম্তের কিয়দংশ আগেও শুনেছি। তবে এখনকার মতো এপিডেমিক ফর্মে না। এখনকার এইসব সমালোচকদের কথা শুনতে হলে অপু দুগ্গা একসঙ্গে হাপ্প্যান্ট পরে কো-এড ইশকুলে সাইকেল চড়ে পড়তে যাচ্ছে দেখাতে হত। তাতে মেসেজ-টেসেজ খুবই ভালো যেত হয়তো, কিন্তু পথের পাঁচালি হতনা। কী ভাগ্যিস হয়েছে।
  • de | ২৯ জানুয়ারি ২০১৮ ১৫:২৯387313
  • হান্স স্কল - সোফি স্কল ভাই-বোন - দুজনেই সাদা গোলাপের সাথে যুক্ত ছিলেন - আর কুর্ট হুবের কন্সেন্ট্রেশন ক্যাম্পের প্রধান ছিলেন, খুব সম্ভবত পোল্যান্ডে।
  • মহিষাসুর | ২৯ জানুয়ারি ২০১৮ ১৫:০৪387312
  • ফারহা কি কুর্ট হুবের, হ্যান্স স্কল, সোফি স্কলের নাম শোনেন নাই?

    আমিও শুনি নি...........তবে মার্টিন বোনহোয়েফারের নাম শুনেচি মনে হয়।
  • de | ২৯ জানুয়ারি ২০১৮ ১৪:২৯387311
  • এই যে সাদা গোলাপ -

    https://en.wikipedia.org/wiki/White_Rose

    The White Rose (German: die Weiße Rose) was a non-violent, intellectual resistance group in Nazi Germany led by a group of students and a professor at the University of Munich. The group conducted an anonymous leaflet and graffiti campaign which called for active opposition to the Nazi regime. Their activities started in Munich on June 27th, 1942, and ended with the arrest of the core group by the Gestapo on February 18th, 1943.[1] They, as well as other members and supporters of the group who carried on distributing the pamphlets, faced show trials by the Nazi People's Court (Volksgerichtshof), and many of them were sentenced to death or imprisonment.

    The group wrote, printed and initially distributed their pamphlets in the greater Munich region. Later on, secret carriers brought copies to other cities, mostly in the southern parts of Germany. In total, the White Rose authored six leaflets, which were multiplied and spread, in a total of about 15,000 copies. They denounced the Nazi regime's crimes and oppression, and called for resistance. In their second leaflet, they openly denounced the persecution and mass murder of the Jews.[2] By the time of their arrest, the members of the White Rose were just about to establish contacts with other German resistance groups like the Kreisau Circle or the Schulze-Boysen/Harnack group of the Red Orchestra. Today, the White Rose is well-known both within Germany and worldwide.
  • de | ২৯ জানুয়ারি ২০১৮ ১৪:১৭387310
  • এপ্রন ডাক্তারের না ল্যাবারুদের? ঠিক্করে দেখে এসে বলবেন -
  • ?? | ২৯ জানুয়ারি ২০১৮ ১৩:৪০387309
  • মহিষাসূরের গায়ে ডাক্তারের এপ্রন সম্বন্ধে কী গুরুতে আলোচোনা হয়েছিল??
  • b | ২৯ জানুয়ারি ২০১৮ ১৩:৩৫387308
  • লিখবো, না লিখবো করে লিখেই দেই। ভাটেই থাকুক, হারিয়ে যাক।

    ফারহা কাজির লেখা, ঠিক আছে, এরকম তো ভালৈ লাগে। এখানটা খট করে লাগলো। অত ভেবে চিন্তে লেখেননি, তবু।
    "হিটলারের আমলে জার্মানীতে white rose বলে একটা অহিংস মতালম্বীর বুদ্ধিজীবি দল ছিলো যারা এসব অহিংসার বার্তা ছড়াতো! যদিও বউকে অহিংসার বার্তা দেওয়া বোকাদের কাজ..."

    ফারহা কি কুর্ট হুবের, হ্যান্স স্কল, সোফি স্কলের নাম শোনেন নাই?
  • dc | ২৯ জানুয়ারি ২০১৮ ১২:৪১387307
  • এতো এতো পাবলিসিটির দাম হবেনা?
  • de | ২৯ জানুয়ারি ২০১৮ ১১:৫২387306
  • আর হ্যাঁ, এটার কারণও জানিনা - পদ্মাবতীর টিকিটের দাম বম্বের সবকটা সিনেমা হলে সাধারণ টিকিটের দামের দ্বিগুণ! কোন সিলেক্টিভ সিনেমার জন্য এভাবে হুট করে দাম বাড়ানো যায়? এক্সট্রা সিকিওরিটির জন্য দাম বেড়েছে কিনা তা অবিশ্যি জানিনা।
  • de | ২৯ জানুয়ারি ২০১৮ ১১:৪৮387305
  • মেয়ে ছুটিতে বাড়িতে এসেছিলো - একসাথে দেখবো বলে পদ্মাবতী দেখেই ফেল্লাম - কিন্তু দেখতে দেখতে এমন কুলকুলিয়ে হাসি পাচ্ছিলো আর কি বলবো - পাশের লোকজন আমাদের মা মেয়ের খিলখিলানি শুনে কমেন্টও করেচে, লাগতা হ্যায় কমেডি মুভি হ্যায় - বহুদিন পর একটা মুভি দেখে এতো হাসাহাসি কল্লাম! আর ক্ষী পাহারা দিয়েচে হলে, পুলিশে পুলিশে ছয়লাপ!

    মাইরী, শাহিদ কাপুরের ঐ ভেগান চেহারার আনারকলি পরা যুদ্ধু এতো ফিনফিনে দুবলা লাগছিলো আলাউদ্দিন খিলজীর কাছে। রাজপুত প্রাইড নিয়ে এতো হুলাহুলি, একটা ঠিকঠাক চেহারা তো জোগাড় করবে! আর আলাউদ্দিনকে তো আমার খুব ভাল্লাগলো, যদিও সে কথায় কথায় মানুষ খুন করে, মহিলা দেখলেই উতলা হয়ে পড়ে, এমনি একটি গে ক্রীতদাসের সঙ্গেও ইনভলভড - আলাউদ্দিন বাইসেক্সুয়াল ছিলো, এমন কি কোন তথ্য আছে? ও হ্যাঁ, সে বলিউডি ডান্সও করে খলি-বলি গানের সঙ্গে। দীপিকাকে খুব সুন্দর দেখিয়েছে। আর থ্রীডি ভার্সনটা কেমন একটা জোর করে বানানো লেগেছে -

    মোদ্দা কথা, এই নিয়ে কর্নি সেনার এতো আপত্তি কিসের, কথায় কথায় রাজপুত প্রাইডের পিচকিরি ছেটানো আছে সিনিমায় - শুরুর আগে যদিও বলা আছে যে সতী এনকারেজ করার জন্য করা হয়নি, তবুও স্বরার লেখাটা আমার ঠিকঠাকই লেগেছে -
  • ল্যাগব্যাগর্নিস | ২৯ জানুয়ারি ২০১৮ ০৯:২৬387304
  • এবং ফরসাইথ পাক্কা ম্যারাথন রানার। ধৈর্য ধরে গল্প বিল্ড-আপ করেন, এবং একদম হিসেব করে স্পীড বাড়ান কমান।

    তবে ওনারও গোঁজামিলে শেষ আছে, বিশেষ করে শেষের দিকের নভেলগুলো, যেমন আইকন। দিব্যি চল্ল, শেষটা কেমন দুড়ুমদাড়ুম করে হয়ে গেল। যদিও তাতেও বার দশেক পড়তে আটকায়নিঃ-)
  • ল্যাগব্যাগর্নিস | ২৯ জানুয়ারি ২০১৮ ০৯:১৯387303
  • ঐতিহাসিক কন্সপিরেসি থিওরি ভালো লাগলে দা ভিঞ্চি কোড আর এঞ্জেলস অ্যান্ড ডেমনস ভালোই লাগবে। তবে ড্যানদা গল্প শেষ করতে পারেন না। সেটা গোঁজামিল হয়ে যায়।

    ফরসাইথ অন্য জঁরা। তুলনাই করা যায় না। ফরসাইথের গুণ হল ঐতিহাসিক ফ্যাক্ট আর গুল্পকে সীমলেসলি মেশানো।
  • b | ২৯ জানুয়ারি ২০১৮ ০৯:১৩387302
  • লা পেঁয়াজি। অহো। সম্পাদক ছিলেন বার্ণিক রায়। এইটা কিন্তু ওনার ছদমোনাম, আসল নাম (হরেকৃষ্ণ সাহারায়) চাপা দেবার প্রাণপণ চেষ্টা করতেন। কেন, কে জানে!

    সরকারী কলেজে বাংলার মাস্টার ছিলেন।কেষ্টনগরের হাড় বজ্জাত ছাত্ররা আসল নামটা জানতে পারার পরে উনি ক্লাসে ঢুকে দেখেন পাশ ক্লাসে প্রায় দেড়শো জন নামাবলী মুড়ি দিয়ে ক্লাশ করতে এসেছে।
  • T | ২৯ জানুয়ারি ২০১৮ ০৯:০১387301
  • এছাড়া জেলার গুরুত্বপূর্ণ খবর হিসেবে বলা যেতে পারে যে বিস্তর মাইক, ডিজে বক্স ও জনউদ্যোগ সহকারে সপ্তম/অষ্টম/নবম হাওড়া অলইন্ডিয়া টিটোয়েন্টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গ্যালো। ম্যান অব দ্য ম্যাচ হিসেবে পঁচিশটি স্কুটি দেওয়া হয়েচে। ম্যান অব দ্য সিরিজ পেয়েচেন বুলেট বাইক। 'মারাষ্ট্র' থেকে দুটি ছেলে খেলতে এসেছিল। একজন ষোলো রানের মাথায় আউট হয়। কিন্তু জনতার দাবীতে ও তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হস্তক্ষেপে আম্পায়ারের পেঁয়াজি বেশী দূর গড়ায়নি। শেষমেশ সে একশো ষাট রান করে। শোনা যাচ্ছে সে স্কুটির বদলে টাকা চেয়েচে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত