এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সোমনাথ | ২৮ জানুয়ারি ২০১৮ ১২:১১387270
  • এটাও পেলাম সাই হাব এ।
  • pi | ২৮ জানুয়ারি ২০১৮ ১১:৫৯387269
  • ওহ, থ্যান্কু থ্যাংকু। কিন্তু ডিসি একটু আগেই পাঠিয়ে দিয়েছেন।

    এইবার দরকার এইটার ফুল পেপারটা, পাওয়া যাবে ?
    Acta Tropica
    Volume 174, October 2017, Pages 56-63
  • সোমনাথ | ২৮ জানুয়ারি ২০১৮ ১১:০৩387268
  • পাইদি,
    পেপার টা পেয়েছি। কোন ঠিকানায় পাঠাবো ?
  • dc | ২৮ জানুয়ারি ২০১৮ ১০:৪০387267
  • ডিডিদা যদি কিছু না মনে করেন তো একটা প্রশ্ন করব? এশিয়ান পেন্ট, বার্জার ইত্যাদির মধ্যে কোনটা ভালো? আমি একটা দেওয়াল পেন্ট করাতে চাই, স্টাকো বা ওরকম কোন একটা টেক্সচার এফেক্ট। দেওয়ালটা ১৭' লম্বা, ড্রয়িং রুমের একটা অংশ।
  • pi | ২৮ জানুয়ারি ২০১৮ ১০:২৯387266
  • এবার বিবেকানন্দর জন্মদিনে বিশাল সাহিত্য সভা হয়ে গেল। সাহিত্য সিনেমা জগতের রথী মহারথীরা এসেছিলেন। সেনিয়েও শুনলাম। তবে সত্য মিথ্যা জানা নাই।
  • বুজি | ২৮ জানুয়ারি ২০১৮ ১০:২৬387265
  • বু.গু. কে রিক্রুট করলেই তো পারে!
  • pi | ২৮ জানুয়ারি ২০১৮ ১০:২৫387264
  • ডিডিদা, ঃ)

    আচ্ছ্হা, আমাকে এই পেপারটা কেউ পাঠাতে পারবেন ? অনেক ধন্যবাদ।
    J Med Entomol. 2006 Nov;43(6):1248
  • pi | ২৮ জানুয়ারি ২০১৮ ১০:২৪387263
  • সাহিত্যিক, বিশেষ করে ফেবু সাহিত্যিক, নতুন পুরানো প্রকাশনা, এসব দিয়ে নানাভাবেই চেষ্টা চালাচ্ছে আর এস এস। খুবই পরিকল্পনা করে।
  • | ২৮ জানুয়ারি ২০১৮ ০৯:১২387262
  • dd | ২৮ জানুয়ারি ২০১৮ ০৯:০৬387261
  • @ফাইদি

    রনি মুর ছিলেন আংলো ইন্ডিয়ান সার্জেন্ট। বক্সার বলেও নাম ছিলো। যে গল্পোটা আমরা শুনেছিলাম যে পিস্তল হাতে রনিকে দেখে শম্ভু বাবু বলেছিলেন, বন্দুক ফেলে দিন। আসুন আমরা বক্সিং লড়ি। রনি মূর হেসে চলে গেছিলেন।

    এ সবই গল্প - কিন্তু এর অনেকটাই সত্যি। রনি মূর সত্যি, শম্ভু বাবু সত্যি। এই ধরনের ডায়ালগো - প্যারাফ্রেজিত হলেও সত্য ঘটনা।
  • pi | ২৮ জানুয়ারি ২০১৮ ০৭:৫৯387259
  • ওদিক্র ডিডিদা, এটা পড়লাম। ঠিক?

    ।। রাজনীতি আর থিয়েটারের আগুনঃ শম্ভু ভট্টাচার্য। ।

    একসময় আমি LTGতে শিল্পনির্দেশক নির্মল গুহ রায়ের সহকারী ছিলাম। সেটা 'অঙ্গার'কাল। পরবর্তীতে 'কল্লোল'যুগ। শিল্প নির্দেশক ছিলেন সুরেশ দত্ত। এই নাটকেই শম্ভুদা প্রথম সবার নজরে আসেন। বাগবাজারের ছেলে। শরীরচর্চা আর থিয়েটার ছিল প্যাশন। শম্ভুদা ছিলেন উৎপলদার নিজের হাতে তৈরি। ছিলেন থিয়েটার আর রাজনৈতিক বোধের এক অপূর্ব মিশ্রণ। বোম্বাইএর নৌবিদ্রোহে গদ্দারি করেছিলো এক কংগ্রেসী নেতা। এটা ‘কল্লোল’ নাটকে খোলাখুলি দেখানো হয়েছিল বলে তৎকালীন মিডিয়া, বিশেষ করে ‘আনন্দবাজার’ আর কংগ্রেসী নেতৃত্ব সরাসরি এর বিরোধিতা করেছিল। সরকারী নির্দেশে আনন্দবাজারসহ সমস্ত কাগজে ‘কল্লোল’এর বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছিল।কংগ্রেসী গুন্ডাদের ভয়ে মিনার্ভা থিয়েটারের ধারেকাছে ঘেসতে পারছিল না নাট্যরসিক মানুষজন। ঐ সরকারী আক্রমণ ও কংগ্রেসী গুন্ডালুম্পেনদের প্রতিরোধ করার জন্য উৎপলদার নির্দেশে গড়ে ওঠে থিয়েটার কর্মিদের এক ‘প্রতিরোধ বাহিনী’। শম্ভুদা ছিলেন ঐ বাহিনীর পুরোভাগে। তাপস সেন নির্মিত ঐতিহাসিক শ্লোগান ‘কল্লোল চলছে চলবে’ পোস্টার ছাপিয়ে গোটা কলকাতার দেয়াল মুড়ে দেওয়া হয়েছিল ঐ নিবেদিতপ্রাণ নাট্যকর্মী শম্ভুদাদের দায়িত্বে। এরপর বাকিটা ইতিহাস। প্রশাসন আর গুন্ডাদের মুখে ঝামা ঘসে কল্লোলিনী তিলোত্তমায় ‘কল্লোল’ চলেছিলো ৫০০ রজনীর বেশী।
    বামপন্থী ও বাংলা কংগ্রেস দলের মতানৈক্যের কারণে অজয় মুখোপাধ্যায়ের নেতৃত্বে প্রথম যুক্তফ্রন্ট মন্ত্রীসভার পতন হয়েছিল।
    বিধানসভার তৎকালীন স্পিকার বিজয় বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উক্তিঃ ‘বিধানসভায় ঝুলিয়ে দেবো তালা, চাবিকাঠি থাকবে আমার হাতে’। সেদিন সারা কলকাতায় বিস্তর খুচরো গন্ডগোল হয়েছিল। এ্যাসেমব্লি, হাইকোর্ট, রাজভবন,টাউন হল, এজি অফিস,গোটা ধর্মতলা চত্ত্বর মুড়ে ফেলা হয়েছিল সেনা, আধাসেনা আর কলকাতা পুলিশের নানান স্তরের কর্মিদের দ্বারা। আমাদের অফিসের আকাশবাণী ভবনের গেটের দিকে দায়িত্বে ছিলেন কলকাতা পুলিশের ডিসি পদের এ্যাংলো অফিসার রণি মুর। অন্যদিকে, সম্ভবত বামপন্থী কোনো দলের পক্ষে ঠিক এজি বেঙ্গল অফিসের সাউথ গেটের দায়িত্বে ছিলেন নাট্যকর্মী শম্ভু ভট্টাচার্য ও তার সঙ্গীরা। সত্যি কথা বলতে কি, উত্তেজনার আগুন পোহাতে আমিও সেদিন একটাছুরি বা ঐ ধরণের একটি নিরীহ অস্ত্র কোমরের কাছে লুকিয়ে নিয়ে অফিস গিয়েছিলাম। তার কারণটা অবশ্য আমার কাছে না তখন, না এখন খুব একটা পরিস্কার ছিল বা আছে। যাই হোক, ঐদিন নিজের চোখেই দেখেছি, গোটা অঞ্চলে ১৪৪ ধারা জারি থাকার জন্য মিঃ রণি মূর বারবার খোলা রিভলবার হাতে তেড়ে যাচ্ছেন আমাদের গেটের কাছে জমায়েত হওয়া দুচার জনের দলটির দিকে। দলটিও মুহূর্তমধ্যে মিলিয়েয়ে যাচ্ছে চোরপুলিশ খেলার অদ্ভুত কৌশলে ! একটা সময়ে শম্ভুদা আর রণি মুখোমুখি। রণির পিস্তলধরা হাত শম্ভুদার বুকের দিকে তাক করা। আর শম্ভুদা ? জামা খুলে বুক চিতিয়ে সামনে দাঁড়িয়ে, মুখে আগুনে সংলাপঃ ‘কংগ্রেসের পাচাটা কুকুর, গুলি করবি ? কর, দেখি তোর কতো সাহস ! বলাই বাহুল্য বিধানসভা আর এজি বেঙ্গলের মাঝের চত্ত্বরটিতে সেদিন কোনো অগ্নুৎপাত হয় নি, আগুন দেখেছিলাম শম্ভুদার চোখো। তা আমার নিজের চোখেই দেখা। সে আগুন রাজনীতি না থিয়েটারের, তা আমি জানিনা, তবে আত্মবিশ্বাসের তো বটেই। সমাজের প্রতি এতটা দায়বদ্ধ থিয়েটারকর্মী এর আগে বা পরে আমি খুব একটা দেখিনি। শম্ভুদা ছিলেন একজন খাঁটি থিয়েটারের মানুষ। অনেকটাই অনালোকিত আর অব্যবহৃত। তবে আজকের 'ক্যালকুলেটিভ থিয়েটার' কান্ডকর্মে তিনি সততই বেমানান। যেখানেই থাকুন, ভালো থাকুন শম্ভুদা !

    subho joardar
  • pi | ২৮ জানুয়ারি ২০১৮ ০৭:৫৭387258
  • আম্বুলেন্স!! ঃ(
  • aranya | ২৮ জানুয়ারি ২০১৮ ০৪:২১387257
  • কাবুলে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, ৯৫ জন মৃত :-(((

    এবার কাগজ পড়াই ছেড়ে দিতে হবে
  • aranya | ২৮ জানুয়ারি ২০১৮ ০৩:৪১387256
  • পাই, একদম সত্যি। কাল দেখলাম পদ্মাবত। আমি রাজপুত হলে চাইতাম এ সিনেমা রাজস্থান এবং ভারতের সর্বত্র যেন দেখানো হয়।
    রাজপুত-দের প্রভূত গ্লোরিফাই করেছে। আর আলাউদ্দীন নৃশংস হত্যাকারী, বিশ্বাসঘাতক ইঃ
  • b | ২৮ জানুয়ারি ২০১৮ ০০:৩৬387255
  • আলাউদ্দিন খিলজির কবর আছে দিল্লির কুতুব কমপ্লেক্সে। ভাঙাচোরা ঘরটার দরজা নেই। আধো অন্ধকারে থাকে সারা দিনরাত। টুরিস্টরা এক চিলতে চোখ বুলিয়ে চলে যায়।
    Nothing beside remains: round the decay
    Of that colossal wreck, boundless and bare,
    The lone and level sands stretch far away
  • S | ২৭ জানুয়ারি ২০১৮ ২৩:২০387254
  • এইসব নিয়ে কালকেই লসাগুদার সঙ্গে লম্বা কথা হয়ে গেলো ফোনে। আর আম্রিগাতে অ্যান কৌল্টারও বইটই লেখে।
  • pi | ২৭ জানুয়ারি ২০১৮ ১৪:৪১387253
  • এটা সত্যি হলে তো কর্নিসেনা থেকে শুরু করে সবাইকেই মুর্গি করেছে।

    Does Padmaavat cast aspersions on the Rajput valour? No.

    Does it present the Rajputs of Mewar, who ruled in the 13th century, as heroes? Yes.

    Does Karni Sena have reasons to oppose Padmaavat? No, unless they believe that Rajputs actually won against Alauddin Khilji.

    Has Bhansali gone overboard in praising Rajputs? Kind of yes, though he claims Padmaavat is a work of fiction and mostly based on Malik Muhammed Jayasi’s epic poem of the same name.

    Last, the protests by the fringe groups hold any meaning after watching the film? A big no.

    In fact, the film does what the Karni Sena stands for: Uphold the Rajput flag.
  • ল্যাগব্যাগর্নিস | ২৭ জানুয়ারি ২০১৮ ১৪:৩৯387252
  • এ লোকটা আবার বইটই লেখে, টুইটারে ৪ লাখ ফলোয়ার। এর দাবী ছিলো।নাজি পার্টির পুরো নাম যেহেতু ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি ছিল, তাই নাজি আর সোশ্যালিস্ট এক।

    এটা নিয়ে যারা বাহবা দিয়েছিল তাদের কয়েকজনের প্রোফাইলও দেখেছিলাম - ট্রাম্প ফ্যান, মিডওয়েস্ট, গোঁড়া ক্যাথলিক ইত্যাদি। একজন লিখেছিল "ওয়াইফ অফ আ প্রাউড ট্রাকার"
  • aka | ২৭ জানুয়ারি ২০১৮ ০৯:২২387251
  • কেরেস্তান, বাইবেল, ধম্মো নিয়ে কথা কয়।অনেক ডিবেটে পার্টিসিপেট করেছে। এদানিঙ্গ কি বলেছে জানি না।

    তবে সত্য কথা বলতে কি বিগ ব্যাঙ্গ এখনও এক্সপ্লেইনড নয়।
  • aka | ২৭ জানুয়ারি ২০১৮ ০৯:১৩387250
  • দীনেশ বাউ অনেক পুরোনো পাপী।
  • Atoz | ২৭ জানুয়ারি ২০১৮ ০৫:০৪387249
  • কী বলেছে লোকটা?
  • S | ২৭ জানুয়ারি ২০১৮ ০৪:৩২387248
  • দীনেশ ডিসুজা অনেকদিনের পাবলিক। নো ওয়ান টেক্স হিম সিরিয়াসলি।
  • Du | ২৭ জানুয়ারি ২০১৮ ০৩:৪৯387247
  • আম্রিগান ভারতীয়দের ডোরাগুলো একেবারে ফুটে ফুটে বেরোচ্ছে। একজন দেখলাম দীনেশ ডিসুজা। কোটার চক্করে আটকে থাকা বন্ধুদের কাছে বলতে খারাপ লাগে কিন্তু কোটা উঠে গেলে আম্রিকর্নি সেনা বেশি দুর না।
  • Du | ২৬ জানুয়ারি ২০১৮ ২২:২৬387246
  • মাধবীকে কেটে দিয়ে সৃজিতকে দিয়ে কথা বলাচ্ছে। কি যে চায় এরা?
  • Atoz | ২৬ জানুয়ারি ২০১৮ ২১:৪৯387245
  • আচ্ছা, বোতল (অথবা ইংরেজি বট্ল) কথাটা এল কীভাবে?
  • kumu | ২৬ জানুয়ারি ২০১৮ ১৮:৫৭387244
  • ছিপটি লইল মন্ডূক স্যার,
    প্যাঁচাদাদু গেল অন্ডাল।

    একই বাটিভরা মুড়ি মাখা /(চপমুড়ি)খেয়ে,
    মহাখুশি গুরু চন্ডাল।

    অথবা

    খোলামেলা এই আড্ডা, ইহার
    কিবা শেষ, কিবা শুরু,
    একই ফিল্টারে জল খেয়ে নেন
    যত চন্ডাল গুরু।
  • পিনাকী | ২৬ জানুয়ারি ২০১৮ ১৭:১৭387243
  • "ছিপ নিয়ে গেল কোলাব্যাঙে আর
    মাছ নিয়ে গেল চিলে
    একই ঘাটে হায় জলপানি খায়
    গুরু চণ্ডাল মিলে।"

    - শ্রীহুতো

    এই ছড়াটা কেমন? এটাকে আর একটু শার্প করার সম্ভবনা আছে কি? ছিপ/মাছের থীমটা রেখে আর গুরুর স্পিরিট অনুসারে কিছু অল্টারনেটিভ সাজেস্ট করুন জলদি, যদি সম্ভব হয়। আর যদি এটাই খুব ঠিকঠাক মনে হয় সেটাও জোরগলায় বলুন। জরুরী দরকার।
  • S | ২৬ জানুয়ারি ২০১৮ ১৪:৫১387242
  • এদের জন্য অর্নব গোস্বামীই ঠিক আছে।

  • S | ২৬ জানুয়ারি ২০১৮ ১৪:৫০387241
  • নিউজ অ্যান্কর মহিলা কি কিছুক্ষনের জন্য খুশি হয়েছিলো? হাসি বেড়িয়ে গেছে। ঐ হারামজাদাটাকে ঐ মুহুর্তেই হাউ ডেয়ার ইউ কল মি বেবি ইউ পিস অব শীট। নাউ গেট আউট বলা উচিৎ ছিলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত