এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ১৭ জানুয়ারি ২০১৮ ২০:৫৬386880
  • বাঃ। আমার ওতেই আনন্দ। জেতা হারায় কিছু এসে যায়্না। :-)
  • avi | ১৭ জানুয়ারি ২০১৮ ২০:৫২386879
  • পার্থিব অতি কনসিস্টেন্ট খেলেছে। দু ইনিংসেই ঊনিশ। আর ক্যাচ মিস আগের মতোই।
  • Ishan | ১৭ জানুয়ারি ২০১৮ ২০:৪৩386878
  • পার্থিব কত করল?
  • T | ১৭ জানুয়ারি ২০১৮ ২০:৪২386877
  • হেরেচে। বাহ্‌, চমতকার।
  • aranya | ১৭ জানুয়ারি ২০১৮ ২০:৪১386876
  • আপনেরা লুঙ্গি-কে এত হতচ্ছেদ্দা করেন, ওদিকে দক্ষিণ আফ্রিকান পেসার 'লুঙ্গি', ভারতবর্ষের বিখ্যাত ব্যাটিং লাইন আপকে পুরো শুইয়ে দিল

    সবই নামের মহিমা
  • T | ১৭ জানুয়ারি ২০১৮ ২০:৪০386875
  • হ্যাঁয়াঃ, হ্যাটার একশেষ আর কি।
  • Ishan | ১৭ জানুয়ারি ২০১৮ ২০:৩৮386873
  • আমাদের পাড়ায় একটা ছেলে ছিল, সে নাকি প্লেন চালাতে পারত। বলেছিল নিজে প্লেন চালালে অনেক সস্তা পড়ে। এই ধরুন শিকাগো থেকে আটলান্টা যাবেন, একটা ফোর সিটার ভাড়া নিয়ে সোঁ করে ফেমিলি নিয়ে চলে গেলেন আটলান্টা, খচ্চা অনেক কম। তবে লোকাল এয়ারপোর্ট থেকে উঠতে আর নামতে হবে, এবং কীসব ক্লাবের মেম্বারশিপ থাকা দরকার।

    আমি অব্শ্য ভেরিফাই করিনি। কিন্তু টি তো প্লেন চালাতে পারে, তাই সাজেস্ট করলাম। একবার ট্রাই করে দেখতে পারে।
  • aranya | ১৭ জানুয়ারি ২০১৮ ২০:৩৮386874
  • সবচেয়ে সস্তা হয় চাইনীজ বাসগুলো যদি চলে ঐ রুটে
  • T | ১৭ জানুয়ারি ২০১৮ ২০:৩৭386872
  • হ্যাঁ হ্যাঁ, অ্যামট্র্যাক। আনন্দ সহকারে।
  • S | ১৭ জানুয়ারি ২০১৮ ২০:৩৬386871
  • ওদিকে অ্যামট্র্যাকও আছে তো।
  • T | ১৭ জানুয়ারি ২০১৮ ২০:৩১386870
  • গাড়ী চালিয়ে? দূর। চালাতে পারিনা। এনেফেস ছাড়া চালাইনি। ক্যাব ধরব অ্যাঁ!
  • Ishan | ১৭ জানুয়ারি ২০১৮ ২০:২৯386869
  • ওয়েস্ট কোস্টের ব্যাপারে আমি কিছু জানিনা। আমি মিডওয়েস্ট বিশেষজ্ঞ। এটা টি কে।
  • S | ১৭ জানুয়ারি ২০১৮ ২০:২৮386867
  • গাড়ি চালিয়ে চলে যান। দারুন রাস্তা। একদিকে প্যাসিফিক।
  • Ishan | ১৭ জানুয়ারি ২০১৮ ২০:২৮386868
  • এছাড়া, এয়ার হস্টেস বস্তুটাই তুলে দেওয়া উচিত। মানে ডোমেস্টিকে। প্লেনে চাট্টি সেজেগুজে ঘুরে বেড়ানো মহিলার কী কাজ আজ অব্দি বুঝিনি। একটা করে তাগড়াই জাঠ যুবক রাখা হোক, মালপত্তর তুলে বা নামিয়ে দেবে, ব্যস। খচ্চা বাঁচবে, সেই টাকায় লেগস্পেস বাড়ানো হোক।
  • T | ১৭ জানুয়ারি ২০১৮ ২০:২৭386866
  • লস অ্যাঞ্জেলস থেকে ইরভিনের ওদিকে মানে লাগুনা হিলস, কতক্ষণ লাগে? মানে যাওয়ার সেরা উপায় কি? কি ধরব বাস না ট্যাক্সি? ওঁকস।
  • T | ১৭ জানুয়ারি ২০১৮ ২০:২৫386865
  • হে আমার আমেরিকাবাসী ভাই ও বোনেরা...
  • Ishan | ১৭ জানুয়ারি ২০১৮ ২০:২৩386864
  • এয়ার ইন্ডিয়ায় আমার অভিজ্ঞতা বেশ খারাপ। দিল্লি থেকে কলকাতা যাবার সময় রাত ৮ঃ১৫ র ফ্লাইটটা ধরি। মানে, বার আষ্টেক ধরেছি আজ পর্যন্ত। কোনো বারেই সময়ে ছাড়েনি। এক ঘন্টা থেকে তিন ঘন্টা পর্যন্ত ডিলে। এছাড়াও ইন্টারন্যাশানালে একটা বাজে অভিজ্ঞতা হয়েছে। দিল্লি থেকে শিকাগো উড়ানে একবার চার ঘন্টা উড়িয়ে আবার দিল্লি ফিরিয়ে এনেছিল। সে হতেই পারে, কিন্তু তারপরের অব্যবস্থা, ওরে বাবা রে। তবে, আন্তর্জাতিক উড়ানে এটা একবারই হয়েচে, ওই বার আষ্টেকের মধ্যে। ফলে সেটার অবস্থা, আমার অভিজ্ঞতায়, দেশীয় উড়ানের চেয়ে ভালো।
  • সিকি | ১৭ জানুয়ারি ২০১৮ ২০:১৭386863
  • তোমারগুলো ব্যতিক্রম, পাই। এয়ার ইন্ডিয়া ফ্রিকোয়েন্টলি ডিলে করে, ক্যানসেল হয়। মেসেজ ফেসেজ তো করেই না, উপরন্তু ফোন করেও কল সেন্টারের নাগাল পাওয়া যায় না বেশির ভাগ সময়ে।
  • pi | ১৭ জানুয়ারি ২০১৮ ১৯:৫৭386862
  • আর ৫০+ কিনা জানিনা, ডোমেস্টিকে মাঝেসাঝে মধ্যবয়স্কা এয়ারহোস্টেসদের ব্যবহার কিন্তু দিব্বি ভাল পেয়েছি। জিনিসপত্র তুলতে সাহায্যও। বাবা মা কে নিয়ে এর মধ্যে হুইলেয়ার আসিস্টান্স নিয়ে, প্রচুর লাগেজ নিয়ে প্রচুর ট্রাভেল করলাম, খুবই ভাল কোঅপরেশন পেয়েছি। গ্রাউণ্ড স্টাফ থেকে শুরু করে আকাশে।

    ফ্লাইট ডিলে বা ক্যান্সেল নিয়ে এক দুবছর আগে ডোমেস্টিকে আর ইন্টারন্যাশানালে দুবার খারাপ অভিজ্ঞতা আছে, কিন্তু সে হিসেবে ইন্টারন্যাশানালে সবে খারাপ আছে লুফথানসা নিয়ে আর ডোমেস্টিকে এবারে স্পাইসজেট নিয়ে। এয়ারইইন্ডিয়া এই ঘনঘোর কুয়াশাও প্রায় ডিলেহীন। যেদিন আধঘণ্টা করেছে, আগের দিন সন্ধেয় দুবার মেসেজ, দুবার কল করে জানিয়েছে। তাও লোক ভর্তি হয়ে যেতে আগেই ছেড়ে দিয়েছে। বাকি সব অনটাইম। তা বলে অন্যথা হয়না তা নয়। কিন্তু সেটাই নিয়ম নাকি আমারগুলো ব্যতিক্রম ?
  • pi | ১৭ জানুয়ারি ২০১৮ ১৯:৫০386861
  • এয়ার ইন্ডিয়াতে মাইনে কম আর তাই কমবয়সীরা জয়েন করেনা ? উল্টে আমি তো দেখি, গ্রাউণ্ড ডিউটিতে প্রচুর অল্পবয়সী আছেন। এয়ারইন্ডিয়াতেই বাধ্যতামূলকভাবে প্রচুর যাতায়াত করতে হয় বলে খেয়াল আছে।
  • de | ১৭ জানুয়ারি ২০১৮ ১৯:০৫386860

  • শেফালি শাহ - শুধু তাকিয়েই কামাল করে দিতে পারেন!
  • ? | ১৭ জানুয়ারি ২০১৮ ১৮:১০386859
  • সুপ্রিম কোর্টের কোন নির্দেশ?
  • sm | ১৭ জানুয়ারি ২০১৮ ১৭:৪৪386858
  • পৃথিবীর অধিকাংশ এয়ার লাইন্সেই এয়ার হোস্টেস দের বয়: সীমা উর্ধ তন ৩৫ বছর মতন।
    সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৫০বছর পার হলে অন ফ্লাইট ডিউটি দেওয়া যাবে না।
    হাইট কম হলে সত্যিই অসুবিধে।
    সুন্দরী না হলে-আলু থালু হলেও চলবে, কিন্তু এয়ার লাইন্স এর ব্যবসা কিন্তু অনেক টা ঝক ঝকে ইমেজ এর ওপর দাঁড়িয়ে থাকে।
    মদ খেয়ে কিছু যাত্রী অসভ্যতা নিশ্চয় করে। কিন্তু অন বোর্ড মদের ব্যবস্থা করে কেন কোম্পানি রা? নিশ্চয় লোক টানার জন্য।
    কারণ ওই দু পেগ সাপ্লাই করা মদে ইন্দুরের ও নেশা হবে না।
  • de | ১৭ জানুয়ারি ২০১৮ ১৬:৩১386857
  • কেজানে, Lungi Ngidi ছয় উইকেটে পরিয়েছে না খুলিয়েচে -
  • b | ১৭ জানুয়ারি ২০১৮ ১৬:২১386856
  • লুঙ্গি পরিয়ে না খুলিয়ে?
  • T | ১৭ জানুয়ারি ২০১৮ ১৬:২০386855
  • :))
  • Rabaahuta | ১৭ জানুয়ারি ২০১৮ ১৬:১৫386854
  • মহাকবি হরিচরণ আচার্য্যের জন্মদিন, পলাশীর যুদ্ধ, আমার কলিকাতা আগমন, মর্মপীড়ের পুণ্যতিথি, কপিল মোহনের তিরোধান দিবস, অ্যান্টনী ফিরিঙ্গীর প্রথম গীতরচনা এইসব আপাতত মনে পড়ছে। ক্যালেন্ডার হবে ডাবল ডিমাই চার ভল্যুম, কানের কাছে নীল চামড়া।
  • de | ১৭ জানুয়ারি ২০১৮ ১৬:১৪386853
  • পুউরো লুঙ্গি পরিয়ে ছেড়ে দিলো টিমটাকে -

    টি - কান কটকট করে কিনা, বাঁ কষের তিন নম্বর দাঁতটায় পোকা লেগেচে কিনা, অমাবস্যা পুন্নিমায় মাজায় ব্যথা করে কিনা -

    মোদ্দা কতা, ডিটেলের কাজ আরো এট্টু ভালো হওয়া প্রয়োজন -
  • pi | ১৭ জানুয়ারি ২০১৮ ১৬:১২386852
  • আরে সবাইকে থ্যাঙ্কু। কেউ একটু টই খুলে রাখবে ?

    আরো কিছু সাজেশন এসেছে।

    দেদি, আমার তো মনে হয় ইভেন্টও এলে ভাল হয়। দাও না ভাল, বাছাই কিছু সাজেশন, তারিখ সহ। সুভাষ মুখার্জির আত্মহত্যার দিনও।

    খুব বেশিও আবার করা যাবেনা। তাইলে ক্যানেণ্ডারের মহাভারত হবে। ড্রোণাচার্যের জন্মদিন অবশ্য রাখতেই হবে।
  • b | ১৭ জানুয়ারি ২০১৮ ১৬:১০386851
  • ভালো খেলিয়াও পরাজিত। মাত্র ১৩৫ রানে।

    ওরে, গোটা দুই শ্রীলঙ্কা ধরে নিয়ে আয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত