এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১৭ জানুয়ারি ২০১৮ ১৬:০৪386850
  • হ্যাঁ ক্যালেন্ডারে আমার জন্মদিনটায় য্যানো দাগ থাকে। আমার পাঁচ ফুটের বেশী হাইট, মোটা বললে ভুঁড়ির দিকে দেখি, ওজন মনোটনিক্যালি ইনক্রিসিং, সময়মতন লেখা জমা দিই না, আর আর সিঙ্গাপুর এয়ারলাইন্সে চড়িচি।
  • de | ১৭ জানুয়ারি ২০১৮ ১৫:১৮386849
  • কালকে রাসসুন্দরী দেবীর "আমার জীবন" পড়লাম - লেখাটা অবশ্যই অসাধারণ, তার থেকেও সুন্দর ছোট ছোট কবিতাগুলো - প্রত্যেকটা পরিচ্ছদের আগে যেগুলো শুরু হয়।
  • de | ১৭ জানুয়ারি ২০১৮ ১৫:১৫386848
  • শুধু জন্মদিনই রাখা হবে কি? নাকি ইভেন্ট - যেমন ভাষা দিবস, রবিঠাকুরের নোবেল প্রাপ্তির দিন, সত্যেন-বোসের সেই বিখ্যাত পেপারের, সাহা আয়োনাইজেশনের পেপারের পাবলিকেশন ডেট, শিকাগো ধর্ম মহাসম্মেলনের দিন, সিস্টার নিবেদিতা বাগবাজারে যেদিন প্রথম মেয়েদের স্কুল চালু করেন, বিধবা বিবাহ আইন, সতীদাহ রদের আইন যেদিন থেকে প্রথম চালু হয়েছিলো - এইসব রাখলেও তো হয়। জন্মদিন তো গুগলিয়েই পাওয়া যায়!
  • S | ১৭ জানুয়ারি ২০১৮ ১৫:০৪386847
  • উচ্চতাটা কি কেবিন ব্যাগেজ রাখার প্রয়োজনে নাকি সুন্দর হওয়ার জন্য? সিঙ্গাপুর এয়ারলাইন্স মহিলাদের ক্ষেত্রে 1.58 মিটার উচ্চতা চাইছে।
  • | ১৭ জানুয়ারি ২০১৮ ১৫:০২386846
  • পাই,

    ১৮ জুলাই - কাদম্বিনী গাঙ্গুলীর জন্মদিন
    ২৬-সেপ্টেম্বর - বিদ্যাসাগরের জন্মদিন
  • Rabaahuta | ১৭ জানুয়ারি ২০১৮ ১৪:৫৮386845
  • অনেক কাল আগে এয়ার হোস্টেস বলে একটা সিরিয়েল হতো, কিটু গিদওয়ানি ছিলেন।
  • S | ১৭ জানুয়ারি ২০১৮ ১৪:৫৭386844
  • আচ্ছা ইসে মানে শ্রীলেখা মিত্রকে তো অনেকেই সুন্দরী বলে থাকেন। আর আমার আবার দীপিকা পাডুকোনকে পছন্দ হয়না। বহু মহিলাদেরই তো দেব বা শাহরুককে খুব পছন্দ। সুন্দর-সুন্দরীর কি আর ওরকম ফর্মুলা হয়?
  • S | ১৭ জানুয়ারি ২০১৮ ১৪:৪১386843
  • সেকি! পরশুই তো এলাম ইউনাটেডে। এক্জনও তো কম বয়েসি দেখিনি। আমার একজন ৭০ বছর বয়সি মহিলা কলিগ আছেন - তিনি র‌্যাফটিঙ্গ ট্রেইনিঙ্গ দেন।

    আর সুন্দর-সুন্দরী মানেই সিলিম ফিট আর লম্বা এটা মনে হয় পস্চিমী মিডিয়া, বিউটি প্রোডাক্ট, আর জিম কোম্পানিগুলো আমাদের মাথায় ঢুকিয়েছে।
  • dc | ১৭ জানুয়ারি ২০১৮ ১৪:৩৮386842
  • খুব ভালো আইডিয়া। সত্যেন বসু আর দেবব্রত বসুর নাম দুটো হাইলাইট করে দেবেন।
  • pi | ১৭ জানুয়ারি ২০১৮ ১৩:৩২386841
  • ওমা, কী যে বলে! পাঁচ ফুট কম হাইটে কত্ত কত্ত সুন্দরী দেখেছি! আর ফিটও।
    আপনার খুবই দুর্ভাগ্য, আপনি দেখেননি।
  • San | ১৭ জানুয়ারি ২০১৮ ১৩:২৭386840
  • @Hmm

    রুবেন্সের পেইন্টিং নিয়ে
    একটু পড়ে/ছবি দেখে নেবেন নাকি ? ভদ্রলোক আপনার ভাষায় 'থলথলে' চেহারার মহিলাদের ছবি আঁকতেন আর কি আশ্চর্য, সেগুলো নাকি সৌন্দর্য হিসেবে পরিগণিত হতও ইওরোপে। rubenesque বলে একটা টার্মই নাকি তৈরি হয়ে গ্যালো, ভারি আজব, না?
  • pi | ১৭ জানুয়ারি ২০১৮ ১৩:২১386839
  • আমরা প্রায় প্রতি বছর গুরুচণ্ডা৯ র একটা ক্যালেণ্ডার বানাই। ইংরাজি মাস কিন্তু বাংলা হরফেই সব থাকে, তারিখ অব্দি। এবারেও বানানোর কথা ভাবা হচ্ছে। তো, এও ভাবা হচ্ছিল, সরকারি ছুটির তালিকা বাদেও প্রতি মাসে বাংলা ভাষা র কোন গুরুত্বপূর্ণ দিনের কথা হাইলাইটেড থাকুক। কী মনে হয়? তাহলে এরকম কিছু দিনক্ষণ তারিখের সাজেশন আসুক? সেখান থেকে কিছু বেছে নেওয়া যাক?
  • de | ১৭ জানুয়ারি ২০১৮ ১৩:০৭386838
  • বডি শেমিং কে অসভ্যতা বলে তো - পলিটিক্যালি ইন্কারেক্ট বলে না - জানা না থাকলে, জেনে নিন!

    অসভ্যতা দেখলে রিঅ্যাক্ট না করে থাকতে পারি না - জানি কাদায় পা দেওয়া, তবুও!
  • b | ১৭ জানুয়ারি ২০১৮ ১৩:০৪386837
  • কেন, এই তো আমি-ই আছি।
  • Hmm | ১৭ জানুয়ারি ২০১৮ ১২:৫৮386836
  • btw, পাঁচফুটেরও কম উছতার, থলথলে চেহারার কোন 'কনফিডেন্ট' সুন্দরী/ সুন্দরের ছবি কি আপনাদের কারও মনশ্চক্ষে ভাসছে??

    জানি, একটু পলিটিক্যালি ইনকারেক্ট কথা হল....
  • de | ১৭ জানুয়ারি ২০১৮ ১২:১৬386835
  • কড়া আর বয়স্ক এয়ারহোস্টেসই ভালো - ইন্ডিয়ান ছেলেদের বিদেশী ফ্লাইটে সুন্দরী এয়ারহোস্টেসের সাথে বহু অসভ্যতা দেখেচি - তার সাথে আছে মাল খেয়ে অসভ্যতা - এসব সামলানোর মতো এয়ারহোস্টেসই ভালো!

    হস্তীমূর্খের বোনের নামটা মনে আসচে না -
  • hmm | ১৭ জানুয়ারি ২০১৮ ১২:১৩386834
  • "লফট লাগানোর মতো হাইটও নেই, এমন এয়ারহোস্টেস আমি তো দেখিনি!"

    খ্যা খ্যা....

    অবশ্য টো এর ওপর দাঁড়িয়ে লফট লাগালোর ক্ষমতা প্রায় সব এয়ার ইন্ডিয়ার হোস্টেসের ই থাকে :)
  • rabaahuta | ১৭ জানুয়ারি ২০১৮ ১২:১১386833
  • আগরতলা থেকে কলকাতা তো শুধু ইন্ডিয়ান এয়ারলাইন্স ছিল, সেখানে সব এয়ার হোস্টেসরাই কড়া এবং খিটখিটে প্রকৃতির হতেন। তাঁদের দোষ নেই, প্যাসেঞ্জাররাও ব্যাদড়া।
    প্লেন ছাড়ার সময়ের কোন ঠিক ঠিকানা ছিল না। এক বন্ধু (তৎকালীন কলেজ পড়ুয়া আরকি) অনেকক্ষণ গুমোট প্লেনে বসে থেকে বিরক্ত হয়ে এয়ার হোস্টেসকে ডেকে বলেছিল, 'কাকীমা, প্লেনটা কি ঠেলতে হবে?'।

    আর আমার প্রথম আমেরিকার আঞ্চলিক ফ্লাইটে, একপাল ছেলেপুলে, তখন বসন্ত অবকাশের সময়, খুব চিলুবিলু করছিল। খুবই কড়া চেহারার ব্যক্তিত্ত্বময়ী হোস্টেস না স্টুয়ার্ডেস যাই হোন তাদের এসে যা বললেন তার মর্মার্থ হলো, দেখো বাছারা, তোমরা প্লেনে উঠেছো, এটা তোমাদের বাড়ির পেছনের উঠোন নয়, এখানে বেশী হল্লা করলে কানটি ধরে নামিয়ে দেবো। তারপর শান্তিপূর্ণ।

    হস্তীমূর্খের বিমানযাত্রা মনে পড়ে গেল অবধারিত ভাবেই।
  • de | ১৭ জানুয়ারি ২০১৮ ১২:০৪386832
  • লফট ঠিকঠাক লেগেছে কিনা সেটা দেখার জন্য চেয়ারে দাঁড়াতে তো আমাকেও হয় না - সাধারণ হাইটের যেকোন মহিলা-পুরুষেরই সেটা পারা উচিত। লফটের পিছনে জিনিস চলে গেলে অসুবিধে হলে তখনই সিটে দাঁড়ানোর প্রশ্ন ওঠে। লফট লাগানোর মতো হাইটও নেই, এমন এয়ারহোস্টেস আমি তো দেখিনি!
  • Hmm | ১৭ জানুয়ারি ২০১৮ ১১:৫৬386831
  • আপনার সীটের ওপর এয়ার হোস্টেস (জুতো খুলে) দাঁড়ালে আপনার আপত্তি নাও থাকতে পারে, কিন্তু সবার থাকবেনা এরকম কেন ভাবছেন?
    এয়ার হোস্টেসের অন্যতম কাজ লফট ঠিকমত লক হয়েছে কীনা সেটা চেক করা। আপনি যতই চেয়ারে দাঁড়িয়ে লফট লাগানোর এক্সপার্ট হোননা কেন, সেটা ঠিকমত লেগেছে কীনা সেটা নির্ধারণ করার দায়িত্ব এয়ার হোস্টেস/ স্টুয়ার্ডদের। এবং সেটা প্লেনের টেক অফের ঠিক আগে ফ্লোরে দাঁড়িয়েই তাদের করার কথা।
  • b | ১৭ জানুয়ারি ২০১৮ ১১:৫২386830
  • আরে লাগেজ রাখাটা ঠিক আছে। অনেক সময় এয়ার হোস্টেস (বা স্টুয়ার্ড) লাগেজ গুছিয়ে রাখেন, জায়গা করে দেন। সেক্ষেত্রে ওনাদের ঐ অব্দি হাত পেতে হবে বই কি। তখন জুতো খুলে সিট এর ওপর দাঁড়ালে আমি হেবি আপত্তি করব, যতই সুন্দর(ঈ) হোন না কেন।
  • de | ১৭ জানুয়ারি ২০১৮ ১১:৪৫386829
  • লফটে হাত পাবার জন্য লম্বা কেন হতে হবে? আমি নিজে খাটো চেহারার, চার দশ, জীবনে কোনদিন ফ্লাইটে বা ট্রেনে কারোক্কে লাগেজ তুলতে বা নামাতে হেল্প করতে দিই নি। জুতোটা খুলে সিটের ওপর উঠে লাগেজ রাখি। আশ্চর্য্য তো! এসব নিয়ে এখনো লোকে ভাবে?

    ফিটনেস বা সৌন্দর্য্য লম্বার ওপর আদৌ ডিপেন্ড করে বলে মনেই করি না! কনফিডেন্স সৌন্দর্য্যের শেষ কথা!
  • Hmm | ১৭ জানুয়ারি ২০১৮ ১১:৩৯386828
  • সুন্দর হোক বা না হোক লম্বা তো হতেই হবে যাতে লফট এ হাত পায়। এয়ার ইন্ডিয়াতে তো অনেক নাটা এয়ারহোস্টেসও আছে।

    লম্বা আর ফিট ফিগার মানেই তো সুন্দর, মানে আমি তাই মনে করি আর কী!
  • b | ১৭ জানুয়ারি ২০১৮ ১১:৩২386827
  • দে কে ক্ক। ১১ঃ১২।
  • >> | ১৭ জানুয়ারি ২০১৮ ১১:১৫386826
  • লিগ্যাল রিকোয়ারমেন্ট নয়, কনভেনশন। এশিয়ান, মিডল ইস্টার্ন এয়ারলাইন্সগুলোর ক্যাবিনক্রুদের বয়স সাধারণত কম।
  • de | ১৭ জানুয়ারি ২০১৮ ১১:১২386824
  • * এক্সপার্টাইজ
  • de | ১৭ জানুয়ারি ২০১৮ ১১:১২386825
  • শুধু ফিটনেস আর এক্সপ্রাটাইজই বিচার্য্য হওয়া উচিত - আর কিচ্ছু নয় - পঞ্চাশ -ষাটে প্রচুর লোকে ফিট থাকে আজকাল - তাদের এয়ারহোস্টেস হতে আপত্তির কি কারণ? - ইন ফ্যাক্ট, এয়ারহোস্টেসদের কমবয়েসী আর সুন্দরী হতে হবে, এই আইডিয়াটাই প্রচন্ড আপত্তিকর - ওটা থোড়ি এসকর্ট সার্ভিস?
  • সিকি | ১৭ জানুয়ারি ২০১৮ ১১:০৮386823
  • এইটা পেলাম, কতটা জেনুইন উত্তর জানি না - এটা জেট এয়ারওয়েজের জন্য। চল্লিশ, খুব বেশি হলে পঁয়তাল্লিশ বছর।

    https://www.quora.com/What-is-the-age-limit-of-a-Jet-Airways-cabin-crew

    মানে, বয়স্ক এয়ার ক্র্যু ভারতে অন্তত এয়ারইন্ডিয়া ছাড়া আর কোথাও দেখি নি। মালয়েশিয়া এয়ারলাইনে দেখেছি, কিন্তু তাঁরাও এয়ারইন্ডিয়ার ক্র্যুদের তুলনায় কমবয়েসী ছিলেন।
  • lcm | ১৭ জানুয়ারি ২০১৮ ১১:০৬386822
  • *আপার এজ
    আমি অবশ্য এদিককার এয়ারলাইন্সের কথা বললাম।

    এমনিতেও ফ্লাইট অ্যাটেনড্যান্ট এর চাকরির মাইনে বা সুবিধে তেমন কিছু নেই।
  • lcm | ১৭ জানুয়ারি ২০১৮ ১০:৫৮386821
  • মিনিমাম এজ আছে - ১৯ বা ২১ বোধহয়, আপার এগ কোনো লিমিট নাই। আমেরিকান/ইউনাইটেড/সাউথওয়েস্ট/ব্রিটিশ/লুফথানসা --- প্রচুর ৫০+, ৬০+ জনগণ দিব্য কেবিন ক্রু-র চাকরি করছে। ইন ফ্যাক্ট আজকাল কেবিন ক্রু-তে বয়স্কাদের বেশি দেখি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত