এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১৬ জানুয়ারি ২০১৮ ০১:৫৯386760
  • সিক্যারিও দেখিনি। ভাল?
  • Binary | ১৬ জানুয়ারি ২০১৮ ০১:৫৩386759
  • অরণ্য, কালকেই একটা সিনেমা দেখলাম সিক্যারিও। দেখেছো কিনা জানি না। তোমার ফিদেল কাস্ত্রো-র লেখায় কমেন্টের পার্স্পেক্টিভে বলছি। কোনো কোনো সময় নীতি আর বাস্তবে ফারাক যোজন। যে যেভাবে নেবে।
  • Binary | ১৬ জানুয়ারি ২০১৮ ০১:৪৬386758
  • তবে সুনীলের সেই সময়-এ নেক্রোফিলিয়া-ও আছে। এবং
  • Binary | ১৬ জানুয়ারি ২০১৮ ০১:৪২386757
  • শঙ্খ, সুনীলের সরস্বতী-র বুকে মুখ ঘষার ব্যাপারটা নিজের-ই বয়স:সন্ধি'র অভিগ্গতা। এ প্রসঙ্গে আমি বলি, না হয় আমি কোনো সেলিব্রিটি নই, আমার সেক্সুয়ালিটি নিয়ে কারোর মাথা ব্যাথা থাকার কথা নয়। ক্লাস টেন না ইলেভেন হবে, পাড়ার (পাড়ার মানে একটা হাউসিং-এর) সরস্বতী পুজোর ঠাকুর রিকশা করে কেষ্টপুর খালে বিসর্জন দিতে যাচ্ছিলাম। রিকশার সীটে আমি, পাদানিতে একমানুষ সমান প্রতিমা। আসে পাসে দুচার জন ইয়ার বন্ধু হেঁটে হেঁটে যাচ্ছে। একটু গোধূলি বেলা। মাইরি বলছি পেছন থেকে প্রতিমার বুকে আর কোমরে হাত দিয়ে শিরশিরানি হলো। এটাও মাইরি বলছি, আমি তখন সুনীলের কিছু পড়িনি।
  • aranya | ১৬ জানুয়ারি ২০১৮ ০০:২৬386755
  • বিসর্গ বাদ, মনে হয়
  • aranya | ১৬ জানুয়ারি ২০১৮ ০০:২৬386756
  • ঠিক, 'অর্ধেক জীবন'-এ ছিল বটেক
  • pinaki | ১৬ জানুয়ারি ২০১৮ ০০:২০386754
  • প্রসঙ্গতঃ তে কি বিসর্গ হয় আজকাল? নাকি মূলত, বস্তুত - এগুলোর মত এখন বিসর্গ ছাড়া লেখে?
  • Ishan | ১৬ জানুয়ারি ২০১৮ ০০:১৭386753
  • বয়:সন্ধিতে দেবীমূর্তির প্রতি আকর্ষণ টাও সুনীলবাবুর ব্যক্তিগত অভিজ্ঞতা প্রসূত। অর্ধেক জীবনে লিখেছেন। অসততা কিছু নাই।
  • aranya | ১৫ জানুয়ারি ২০১৮ ২৩:৫৭386752
  • বড় ব্যাপার কিছু না, সেনসেশনালিজম, কিছু লেখক করেই থাকে।

    কার সাথে কার যৌনসম্পর্ক ছিল, ইতিহাসচর্চার বিষয় হিসাবে এটা একেবারেই খেলো
  • aranya | ১৫ জানুয়ারি ২০১৮ ২৩:৫১386751
  • কারও যৌনজীবন - সে তিনি সেলিব্রিটিই হন বা ঐতিহাসিক চরিত্র, কি ব্যক্তিগত না তা নয়? এটাই আমার কাছে মূল প্রশ্ন।

    যদি ব্যক্তিগত হয়, তাহলে রামকৃষ্ণ + বিবেকানন্দ, বিবেকানন্দ + নিবদিতা, রবীন্দ্রনাথ + বৌঠান - এই সব সম্পর্ক নিয়ে কচলানো ই অনাকাঙ্খিত।
  • একক | ১৫ জানুয়ারি ২০১৮ ২৩:৩৩386750
  • সংঘর্ষে অসুবিধে কী ? এতো আতুপুতুর কী আছে ? পার্বতী ও শিব চিরকাল সেক্সুয়াল কম্প্যাটিবিলিটির এপিটোম হিসেবে প্রজেক্টেড। কালিদাস অর নো কালিদাস। কাজেই ও দিয়ে কিছু প্রমান হয়না। বিবেকানন্দ ও রামকৃষ্ণের সম্পর্ক হোমোসেক্সুয়াল জার্নি হিসেবে প্রজেক্টেড নয়। কাজেই সেটাকে রিবিল্ড করতে গেলে বা নতুনভাবে একটা এঙ্গেল আবিষ্কার করতে গেলে বাধা আসবে এটাই খুব স্বাভাবিক এবং সেই বাধা টপকে এই হোমোসেক্সুয়ালিটিকে প্রমান করতে হবে। এ নিয়ে আতুপুতু করে কোনো লাভ নেই। হয় এমন কিছু তথ্য প্রমান উঠে আসবে যা দিয়ে এই চরিত্রগুলো ইতিহাসের আলোয় নতুন অবস্থান নেবে, নয় প্রমান হবে কিছু লোক জাস্ট যৌন চরিত্র নিয়ে মিথ্যে কথা রটাচ্ছিলো।

    এইভাবেই একটা ঐতিহাসিক চরিত্রের উদ্বর্তন ঘটে। চাট্টি মুখরোচক প্রবন্ধ লিখলুম আর তাদেরকে চাট্টি পাল্টা গাল দিলুম এই পুরো প্রসেসটা আসলে একটা বিষাক্ত প্র্যাকটিস যা কিনা আদতে উদ্বর্তনবিরোধী এবং দুদিক থেকেই স্টাটাস কুও কে সার্ভ করে।

    বর্তমানে দেকচি কিছু বেকার প্রাবন্ধিকের আমদানি ঘটেচে যাঁদের জেন্ডার পলিটিক্স নিয়ে যাবতীয় আগ্রহ, কেলাসে স্যার ঢুকবার আগে চট করে একবার অব্জেক্তিভে চোখ বুলিয়ে নেওয়ার মত। কারন জানা হয়ে গ্যাচে তার্চে বেশি পরীক্ষা নেওয়ার দম স্যারদের ও নেই। ক্রমশ গোটা ব্যাপারটা এক হাস্যকর ছেলেখেলায় পরিনত হচ্ছে যেখান থেকে আজ বিবেকানন্দ -রামকৃষ্ণ তো কাল দেখবেন বুদ্ধ -বিমান তো পরশু চে -কাস্ত্রো র কাল্পনিক সম্পর্ক নিয়ে খিল্লি কাটা হবে :):):) সেক্ষেত্রে খিল্লি কে খিল্লি ই বলুন। ক্ষতি নেই .। কিন্তু এনারা আবার প্যাঁচে পড়লে প্রচুর অবজেক্টিভ প্রশ্নের উত্তর আওরান। এদের একটু চেপে ধরার সময় এসেচে।
  • শঙ্খ | ১৫ জানুয়ারি ২০১৮ ২২:৫৪386749
  • ও বাবা, সুনীলবাবু তো আবার একটা গল্পে বয়ঃসন্ধির একটি ছেলেকে দিয়ে প্যান্ডেলের সরস্বতীর বুকেও মুখ ঘষিয়েছিলেন। গল্পটার নামটা ভুলে গেছি, মনে পড়লেই লিখে দেবো। ওদিকে কালিদাস আবার কুমারসম্ভবে হর-পার্বতীর একেবারে রগরগে মিলন দৃশ্যের গ্রাফিক ডেসক্রিপশন দিয়েছিলেন।
    লোকের ভাবাবেগ বেশ শক্তপোক্তই ছিল বলতে হবে।
  • Binary | ১৫ জানুয়ারি ২০১৮ ২২:৪৯386748
  • ময়ুরক্ষী দেখিনি, এতো তাড়াতাড়ি দেখার চান্স-ও নেই। কিন্তু ট্রেলার দেখে 'আবহমান' মনে হয়েছিলো এক্দম।
  • Binary | ১৫ জানুয়ারি ২০১৮ ২২:৪০386747
  • অভি, হ্যাঁ ঐটুকু যে হয়েছিল সেটা তাও একটা বিতর্ক কেন্দ্রিক। এখনকার মতো মেমে কাউন্টার মেমে খিস্তি খামারি নয়। লোকে পারেও মাইরি।
  • শঙ্খ | ১৫ জানুয়ারি ২০১৮ ২২:২৪386746
  • আমি আবার ময়ূরাক্ষী র বাংলালাইভে লেখা অভিলাষ রায়ের রিভিউ টা পড়ে বেশ মজা পেয়েছিলুম।
    https://banglalive.com/mayurakshi-film-review/
    এদিকে গুরুতে তো বেশ গদগদ রিভিউ দেখছি।
  • dd | ১৫ জানুয়ারি ২০১৮ ২২:১৯386745
  • মহেন্দ্রলালের বয়ানে কালীকে সাওতালি মাগী, তথ্য হিসেবে একেবারে যথার্থ। মহেন্দ্র বাবুর ডায়ারীতে উনি হুবহু ঐ কথাই লিখেছিলেন। সুনীল সেটাই কোট করেছিলেন।
  • sm | ১৫ জানুয়ারি ২০১৮ ২২:১৬386744
  • আরে, বিবেকানন্দ একজন ব্রহ্মচারী সন্যাসী। রামকৃষ্ণ গৃহী সন্যাসী। এবার বিবেকানন্দ যৌনজীবন কেমন ছিলো- সে হেটের ব হোমো যাই হোক; সেটা নিয়ে বেশি কাঁটা ছেঁড়া করা মানেই চরিত্র হনন।
    এর মধ্যে হোমো সেক্সু়ালিটি ভাল বা মন্দ সেই নিয়ে কুনো মন্তব্য নাই। এটা যার যার নিজের চয়েস!
  • avi | ১৫ জানুয়ারি ২০১৮ ২২:১০386743
  • উনি সেই সময়ে মাইকেল আর গৌরদাসের মধ্যেও ঘনিষ্ঠতা দেখিয়েছেন অত্যন্ত অন্তরঙ্গ ও 'বিতর্কিত' হওয়ার মতো করেই। তাতে অবিশ্যি কারো ভাবাবেগে টেগে আঘাত লাগে নি।
  • avi | ১৫ জানুয়ারি ২০১৮ ২২:০৮386742
  • সুনীলবাবু প্রথম আলো লেখার পর অনেক ঝাপটা খেয়েছিলেন তো। স্বামীজির থেকেও বেশি হয়েছিল মহেন্দ্রলালের বয়ানে কালীকে সাঁওতাল মাগী লেখায়। তীরবিদ্ধ হবার হুমকিও জুটেছিল। তবে হ্যাঁ, ফেসবুক ছিল না, আই টি সেল ছিল না, কাশ্মীর থেকে কন্যাকুমারী সবাই উত্তেজিত হয় নি।
  • Binary | ১৫ জানুয়ারি ২০১৮ ২১:৪৬386741
  • ঠিক কি ভুল জানিনা। আঁতেল প্রমান করার জন্য যদি সত্যি লেখা হয় তাহলে খারাপ সন্দেহ নেই। কিন্তু প্রথম কথা হোমোসেক্সুয়ালিটি বলাটাই বাজে কথা, এটা মানতে অসুবিধে হচ্ছে।
  • sm | ১৫ জানুয়ারি ২০১৮ ২১:১০386740
  • এই বিখ্যাত ব্যাক্তি, আই মিন যাঁদের স্থান সাধারণ মানুষের মনের একটু উঁচুতে, তাঁদের নিয়ে কেচ্ছা লিখে এতো আনন্দ পায় কেন কে যানে?বিবেকানন্দ এর সঙ্গে রামকৃষ্ণের রিলেশন, তারপর নিবেদিতার সঙ্গে রিলেশন -এতো সব বাজে কথা লিখে নিজেদের আঁতেল প্রতিপন্ন করতেই হবে?
    যদি কিছু সেরকম থেকেই থাকে; তার জন্য এনারা এতো ব্যস্ত কেন?
    এসব লোকজন এখানেই থেমে থাকবে না। এরপর আসবে দ্রৌপদী -কর্ণ, সত্যবতী-ভীষ্ম রকমারি কম্বিনেশন।
  • Binary | ১৫ জানুয়ারি ২০১৮ ২০:৫৩386739
  • নরেন দত্ত কে নিয়ে যা চলছে বাজারে, দেখে সুনীল বাবুর 'প্রথম আলো' মনে হলো। রামকৃষ্ণ আর বিবেকানন্দ এঁদের দুজনের হোমোসেক্সুলায় রিলেশনশিপ লিখেছিলেন। রামকৃষ্ণকে হোমো বলেছেন চ্যাপ্টার আফটার চ্যাপ্টার। তখন এতো চিল্লেমিল্লি হয়নি তো। আসলে যারা চিল্লেমিল্লি করে আর করায় তারা মনে হয় কিছুই পড়েনা।
  • S | ১৫ জানুয়ারি ২০১৮ ১৯:৪৮386738
  • মোদির জড়িয়ে ধরার ছবিগুলো নিয়ে একটা কোলাজ তৈরী করা উচিৎ।

    দেব আর বুম্বাদা পেলেন চালালে ওরকম মাঝে মধ্যে হয়।
  • Ekak | ১৫ জানুয়ারি ২০১৮ ১৯:৩৬386737
  • তা যায়। তবে সবকিছুই সিচুএশনালি বিল্ড আপ করাতে পারলে একরকম বাফার হয়, মজাও হয়।
  • avi | ১৫ জানুয়ারি ২০১৮ ১৯:০১386736
  • ইয়ে, ফুল চার্জড অবস্থাতেও ওইটি বাড়িতে ফোন করে বলে ফোন অফ করে দেওয়া যায়।
  • Ekak | ১৫ জানুয়ারি ২০১৮ ১৮:৪৮386735
  • হেপ্পি ভোগালি বিহু ঃ) এইসব মস্তির মাঝে ফোন অন রাখিস ক্যান ঃ/ ঃ/ খুব কম চার্জ নিয়ে বেরোবি তাপ্পোর বাড়িতে ফোন কোরে ভীষন উত্তেজিত ও দুহ্খিত কন্ঠে বোলে দিবি চার্জার ভুলে এসেছিস কেও যেনো চিন্তা না করে, ব্যাস।। তাপ্পোর এনজয় ঃ))
  • spa | ১৫ জানুয়ারি ২০১৮ ১৭:০৬386734
  • August মাসে একটা মোবাইল ফোন চুরি (বাসে ব্যাগ থেকে তুলে নিয়েছিল) গিয়েছিল। থানায় জানিয়েছিলাম আর কোলকাতা পুলিশে ই-মেল করেছিলাম। আজ থানা থেকে ফোন করে মোবাইল টি ফেরত দিল। এ রকম ও হয়?
    Great।
  • peek | ১৫ জানুয়ারি ২০১৮ ১৩:৫১386733
  • de | ১৫ জানুয়ারি ২০১৮ ১০:৫৪386732
  • পাই - ভোগালি বিহুর লেখাটা প্লিজ তুলে রাখো - ভাটে হারিয়ে যাবে -

    উত্তর পূর্বের সেলিব্রেশন নিয়ে একটা টই খোলো না - কত কিছু দেখছো - তোলা থাক সব সেই টইয়ে -
  • pi | ১৫ জানুয়ারি ২০১৮ ০৯:৪৫386731
  • গোপন ব্যাপরটা গোপন রাখতে চাইছে আর কি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত