এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ০৮ জানুয়ারি ২০১৮ ১৭:৫৩386429
  • বসে বসে সর্ষে লেখো বস! লাক্ষাদ্বীপে আটকে আছো এ তো ভালো ব্যাপার - কতো খারাপ জায়গায় লোককে আটকে থাকতে হয়!
  • . | ০৮ জানুয়ারি ২০১৮ ১৭:৩৫386428
  • আরেব্বাস ঝিকি-সুস্বাগতম
  • S | ০৮ জানুয়ারি ২০১৮ ১৭:২৫386427
  • রোবু, লিখবো। পুরো টুর শেষ করে লিখবো।
  • ঝিকি | ০৮ জানুয়ারি ২০১৮ ১৬:৩৭386426
  • লাক্ষাদ্বীপে আটকে আছি। আজ সকাল চারটের সময় বোট ছাড়ার কথা ছিল। সাড়ে দশটায় আগাত্তি দ্বীপ থেকে কোচি ফ্লাইট ছিল। সব গেল। এখন কী হবে জানিনা। এই কাদমত দ্বীপে একটাই বোট, সেটাও খারাপ হয়ে আছে, আর জঘন্য ম্যানেজমেন্ট অন্য দ্বীপ থেকে বোট বা চপারেরের ব্যবস্থাও করতে পারছে না।

    অনেক ঝামেলা করে অডমিনিস্ট্রেশনের ওয়াই-ফাই অ্যাক্সেস করতে পেরেছি। কোথায় কমপ্লেন করব বুঝতে পারছি না। কেউ জানলে শিগ্গিরি জানান।

    আর লাক্ষাদ্বীপে বেড়াতে এলে এই কথাগুলো মনে রাখবেন। তবে জায়গাটা স্বর্গ।
  • রোবু | ০৮ জানুয়ারি ২০১৮ ১৬:৩৫386425
  • হিটলার, স্তালিন এরাও দ্রব্য?
  • চারি ভূত ও পঞ্চ দ্রব্য | ০৮ জানুয়ারি ২০১৮ ১৬:২৩386424
  • অগ্নি. তেজ, জল ও বায়ু এই চারিটি ভূত। আকাশ, কাল, দিক, আত্মা ও মন পাঁচটি দ্রব্য। মনুষ্যাদী জীবাত্মারুপে দ্রব্যরুপে পরিগণিত।
  • Ekak | ০৮ জানুয়ারি ২০১৮ ১৫:১৪386423
  • আর এই দুজনের এই বাগ্মিতা -কূটবুদ্ধি অসাধারণ। যতবার পড়েছি মুগ্ধ হয়েছি। লিবারাল প্রেস কে কব্জা করে ইহুদি রা যে প্রোপাগান্ডা মেশিন চালাতো তার সঙ্গে লড়াই করা ভয়ঙ্কর কঠিন কাজ। মারধর -গ্যাস চেম্বার এসব তো অনেক পরে।
  • Ekak | ০৮ জানুয়ারি ২০১৮ ১৪:৫৮386422
  • স্তালিন এবং হিটলার এই দুজন নেতার অপকীর্তি ঠিক সেইসময়ে অপকীর্তি ভাবা হতোনা মেইনস্ট্রিম এ। যুদ্ধ পরিস্থিতি ও ক্ষমতার রাজনীতিতে দুজনেই অত্যন্ত ইম্পরট্যান্ট ব্যক্তিত্ব ছিলেন। আমরা আজকে দাঁড়িয়ে এদের নিন্দে পড়ি এবং করি কারণ বাম শিবির হিটলারের ও দেন শিবির স্তালিনের প্যান্টু দায়ীত্ব নিয়ে খুলেছে। সে ভালোই করেছে :):) কাজেই হিটলারের কর্মকান্ড জানলেই যে নেতাজি একদম শকড হয়ে যেতেন তা আদৌ নয়। পারসেপশন সর্বদাই রাজনৈতিক। এই মুহূর্তেদাঁড়িয়েও আমরা অনেক কাজকে ঠিক ভাবছি যা ভবিষ্যৎেচূড়ান্ত নিন্দনীয় বলে গাল দেবে লোকে। বা যেটাকে ভালো ভাবছি সেটাকে মূর্খামি বলবে পরের প্রজন্ম। এসব হয়ে থাকে।
  • Rabaahuta | ০৮ জানুয়ারি ২০১৮ ১৩:৫৯386421
  • হ্যাঁ, এটা খুব ভক্তি সহকারে শেয়ার হয়।

    হিটলারকে গ্লোরিফাই করেও সুভাষিত শেয়ার হয় কিন্তু, এক্ষুনি মনে পড়ছেনা, কিন্তু দেখেছি বটে।
  • avi | ০৮ জানুয়ারি ২০১৮ ১৩:১০386420
  • নেতাজী নিয়ে বিভিন্ন ঘুরে বেড়ানো গল্পের মধ্যে সেরা ছিল যাতে নেতাজী হিটলারের ঘরের মধ্যে বসে আছেন আর হিটলারের ছদ্মবেশে কোটি কোটি জার্মান অফিসার সেখানে ঢুকছে বেরোচ্ছে, কিন্তু নেতাজী পাত্তা দিচ্ছেন না। সে কী উত্তেজনা! শেষে হিটলার এসে নেতাজীর কাঁধে হাত রেখে যেই বললেন, 'নেতাজী', অমনি নেতাজী বলে উঠলেন, 'হিটলার!' বিস্মিত হিটু বলেন, 'চিনলেন কী করে?' নেতাজীর উক্তি, ব্যাকগ্রাউন্ডে কদম কদম বড়হায়ে যা, 'গোটা ব্রিটিশরাজ যাঁর নাম শুনে কাঁপে, সেই নেতাজীর কাঁধে হাত রাখার সাহস একমাত্র আসল হিটলারেরই আছে।' অথ আনন্দাশ্রু।
    মাইরি প্রথমবার পড়ে ধরতে পারি নি, এটা কাকে গ্লোরিফাই করার জন্য প্রচারিত।
  • aranya | ০৮ জানুয়ারি ২০১৮ ১১:৪৩386419
  • আচ্ছা
  • ল্যাগব্যাগর্নিস | ০৮ জানুয়ারি ২০১৮ ১১:৩৯386418
  • পাইনি। একই সময়ে প্যালেস্টিনীয় এক নেতা জার্মানিতে ছিলেন - তিনি অনেকটাই ইনার সার্কলে ঢুকেছিলেন, যেটা মোস্ট লাইকলি নেতাজী পারেননি। এই প্রশ্নটা ফিস্কের গ্রেট ওয়ার ফর সিভিলাইজেশনের রিভিউ টইতে (বৈজয়ন্তর) করেছিলাম।

    তবে জাপান নিয়ে নেতাজীর ভিউটা (বা ভিউ না থাকা) বেশি কনফিউজিং। তখন আর কিছুই অজানা ছিলো না।
  • aranya | ০৮ জানুয়ারি ২০১৮ ১১:৩৩386417
  • শত্রুর আসল রূপ নেতাজি জানতেন কিনা, এ নিয়ে কোন স্টাডি নেই?
  • aranya | ০৮ জানুয়ারি ২০১৮ ১১:৩২386416
  • স্মার্ট গার্ল :-)
  • de | ০৮ জানুয়ারি ২০১৮ ১১:৩১386415
  • অরণ্যদা - এক একদিন এক এক স্ট্রীটে চলে যায়, যেখানে ভালো ভালো খাবার দোকান আছে - সেখানে ফুটপাথে বসে পড়াশুনো করে - ঃ))
  • সিকি | ০৮ জানুয়ারি ২০১৮ ১১:২৩386414
  • আর নেতাজিকে নিয়ে বাঙালির উলুতপ্লুত হওয়া নিয়ে এটুকুই বলব, এই প্যারামিটারে আমি বাঙালি না হওয়াটাই প্রেফার করব। ইন জেনারেল বাঙালি একটু উলুতপ্লুতপ্রবণ জাতি, আর পাঁচটা ভারতীয় জাতির মতই, নেতাজীকে নিয়ে, মারাদোনাকে নিয়ে, রামকৃষ্ণকে নিয়ে, মমতাকে নিয়ে -

    নেতাজি সত্যিই যদি সন্তান দলের দাবি মেনে নেতার বেশেই ফিরে আসতেন, তা হলে সেটা যে দেশের পক্ষে খুব একটা সুদিন হত না, সে নিয়ে একাধিক আর্টিকল বাজারে পাওয়া যায়। ভদ্রলোক গণতন্ত্রের খুব একটা সমর্থক ছিলেন না। আর একদা কংগ্রেস পার্টির সর্বভারতীয় সভাপতি, কালক্রমে নেতাজি হয়ে ওঠা, রূপকথার স্টাইলে বিপদসঙ্কুল পদ্ধতিতে কলকাতা থেকে আফগানিস্তান হয়ে ইউরোপ, সেখান থেকে সাবমেরিনে করে প্রয় অর্ধেক পৃথিবী ঘুরে জাপান, মনে উলুতপ্লুত হওয়া খুব অস্বাভাবিক কিছুই নয় - কিন্তু নেতাজীর এই সারল্য, ইনোসেন্স, তখনকার বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে আমার একটু অবাক লাগে। উনি জার্মানি গিয়ে হিটলারের সাথে হাত মিলিয়ে এলেন, অথচ হিটলারের কীর্তিকলাপ সম্বন্ধে কিছুই জানতেন না, উনি পোর্ট ব্লেয়ারে ঘুরে এলেন জাপানিদের সাথে, অথচ জাপানিরা সেখানে যে বীভৎস হত্যালীলা চালাচ্ছিল, সে সম্বন্ধে কিছুই জানতেন না - মনে এত কিছু না জেনে উনি কী করে এত কিছু করে বেড়ালেন? প্রত্যেক বারেই যার সাথে হাত মেলাচ্ছেন তার কলো দিকটা তিনি "কিছুই জানতেন না", নাকি সেই শত্রুর শত্রুই আমার মিত্র লজিকে সব কিছু ইগনোর মেরে মেরে চলেছিলেন?

    শত্রুর শত্রুকে মিত্র ভেবে নেবার পথে কি নিজের বিবেক মনুষ্যত্ব কিছুই বাধা হয়ে দাঁড়ায় না?
  • aranya | ০৮ জানুয়ারি ২০১৮ ১১:১৯386412
  • খুবি পছন্দ হল, মুনিয়ার লাইফস্টাইল :-)
  • de | ০৮ জানুয়ারি ২০১৮ ১১:১৯386413
  • মোনোলিথ হিসেবে আমিও দেখতে চাই না - unity in diversity -- এর থেকে ভালো ডেস্ক্রিপশন দেশের আর কিই বা আছে -
  • de | ০৮ জানুয়ারি ২০১৮ ১১:১৬386411
  • পাই - জোনাকির জন্য অপেক্ষায় থাকবো -

    তোমার চুল নিয়ে লেখা পড়ে মনে হোলো - মুনিয়ার চুল ছোট করে কাটতে বাধ্য হলাম - চুলে সে চিরুনিই লাগায় না কখনো - আঙুল দিয়েই যেখানে কাজ সারা যায়, সেখানে চিরুনি নাকি রিডানডান্ট -

    পুণের লোকেরা যদি শনি-রবিবার দ্যাখেন একটা মেয়ে বইপত্র নিয়ে বড় রাস্তার ফুটপাথে গাছের নীচে কাঠের বেঞ্চে বসে পড়াশুনো করছে, আর মাঝে মাঝে উঠে পাশের দোকানগুলো থেকে কিছুমিছু খেয়ে আসছে, জানবেন উটিই আমার কন্যা। শনি-রবি তিনি ক্যাম্পাসের বাইরে বেরিয়ে ওই করে কাটান। ঘরে বসে পড়াশুনো নাকি বোরিং। এই জানলে শান্তিনিকেতনে ভত্তি কত্তুম -
  • ল্যাগব্যাগর্নিস | ০৮ জানুয়ারি ২০১৮ ১১:১০386409
  • মোনোলিথ হিসেবে না দেখতে চাইলেই খন্ডাখন্ড হতে হয়?

    তাহলে তো সংবিধানের প্রিঅ্যাম্বল তুলে দেওয়াই ভালো।
  • sm | ০৮ জানুয়ারি ২০১৮ ১১:১০386410
  • কে চাডডি বললো কি না বললো তাতে কিছুই আসে যায় না। কিন্তু মিথ্যা প্রচার করলে তো মুশকিল!
  • de | ০৮ জানুয়ারি ২০১৮ ১১:০৬386407
  • এইটে বেশ -

    http://www.anandabazar.com/state/initiative-for-more-cultivation-and-marketing-of-the-magical-rice-called-komal-saul-1.736538?ref=strydtl-rltd-state
    "গরম জলে ফুটিয়ে নয়, সাধারণ জলে আধ ঘণ্টা চাল ভিজিয়ে রাখলেই ভাত তৈরি হয়ে যাবে। ন্যুডলসের মতোই ‘রেডি টু ইট’ হতে পারে ‘কোমল’ প্রজাতির ধান থেকে তৈরি চাল। এই চালের চাষ ও বিপণন বাড়ানোর ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য।

    ক’দিন আগেই বর্ধমানের মাটি উৎসবের উদ্বোধনে ‘কোমল’ চাল হাতে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘এই চাল সাধারণ জলে আধ ঘণ্টা ভেজালেই ভাত হয়ে যাবে। তার পরে চিঁড়ের মতো দই-গুড় দিয়ে মেখে খাওয়া যাবে।’’ নদিয়ার ফুলিয়ায়, রাজ্য কৃষি দফতরের গবেষণাগার ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এই ধানের বীজ কী ভাবে আরও বাড়ানো যায়, সে নিয়ে গবেষকদের সঙ্গে বুধবার কথা বলবেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ফুলিয়া ধান্য গবষেণাগার থেকে ওই বীজ রাজ্যের সমস্ত কৃষি খামারে দেওয়া হবে। সেখানে চাষ হবে, বীজ তৈরি হবে। তার পরে ইচ্ছুক চাষিদের হাতে তুলে দেওয়া হবে।’’

    রাজ্য কৃষি দফতর সূত্রে জানা যায়, পরীক্ষামূলক ভাবে ফুলিয়ায় চাষ করে গবেষকেরা সফল হয়েছেন। কোচবিহার, বীরভূম, নদিয়া, দুই ২৪ পরগনা, বর্ধমান-সহ নানা জেলার ১৮২ জন চাষি বিক্ষিপ্ত ভাবে এই ধান চাষ করছেন। ধান গবেষক তথা ফুলিয়া কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সহ-অধিকর্তা অনুপম পালের কথায়, ‘‘সাধারণ জলে আধ ঘণ্টা, গরম জলে ভিজিয়ে রাখলে ১০ মিনিটে সেদ্ধ হয়ে যাবে কোমল চাল। খাদ্য প্রক্রিয়াকরণ গবেষকেরা এই চাল নিয়ে গবেষণা করে ন্যুডলসের মতো ‘রেডি টু ইট’ করতেই পারেন।’’ তবে এই চালকে মূলত চিঁড়ের বিকল্প হিসেবেই দেখতে চান গবেষকেরা। অনুপমবাবু জানান, এক দিনেই সেদ্ধ ও শুকোনোর কাজ সারতে হবে। রোদে শুকোলে সব চেয়ে ভাল, তাতে নরম ভাব থাকে।"
  • সিকি | ০৮ জানুয়ারি ২০১৮ ১১:০৬386408
  • সত্যিই তো। অখণ্ড ভারত কত বেশি ল্যুক্রেটিভ। "অখন্ড হলে তবু কোথাও ঠাঁই হবে -"

    অখণ্ড ভারতের অখণ্ড অঙ্গরাজ্য আসামে এখনও অনেক লোক ভেবে চলেছেন, অখণ্ড ভারতের কোথায় তাঁদের ঠাঁই হবে। অখণ্ড ভারতের লোভনীয়তা ছেড়ে প্রচুর লোক প্রতি বছরের মত এ বছরেও পাকাপাকিভাবে অন্য দেশে পাড়ি দেবে, পিআর অ্যাপ্লাই করবে।
  • de | ০৮ জানুয়ারি ২০১৮ ১১:০০386406
  • মতামত পছন্দ না হলে চাড্ডি বলে দাগানো গুরুর পুরনো ব্যামো -

    আলোচনা চলুক না অ্যাবিউজ বাদ্দিয়ে - বিরুদ্ধ মতের লোককে কনভিন্স করা তো ক্রেডিটের বিষয় -

    ল্যাগ-স্যারকে -

    বহুধাবিভক্ত খন্ড খন্ড ভারতের চাইতে অখন্ড ভারত অ্যাট এনি ডে আমার কাছে বেশী লিউক্রেটিভ ঃ)) - খন্ড হলে আমি কোন খন্ডে পড়বো সেটাই তো জানিনা! অখন্ড হলে তবু কোথাও ঠাঁই হবে -
  • T | ০৮ জানুয়ারি ২০১৮ ১০:৫১386405
  • এই, রাইজ অব নেশনস কেউ উইন্ডোজ টেন এ খেলেচে? অ্যাঁ! ব্ল্যাঙ্কি?
  • sm | ০৮ জানুয়ারি ২০১৮ ১০:৪৩386404
  • এতো প্রতিভাবান একজন চাড্ডি গুরুতে আছেন আর এখনো বিজেপির আইটি সেল বা শঙ্খনাদ এনার খোঁজ পায়নি, এটা হেভি লজ্জার বিষয়। আমার মোদির ওপর যাবতীয় ভরসা চুরচুর হয়ে গেলো। RSS শুধু মুধু রানা প্রতাপ, পুরুকে নিয়ে পড়ে আছে, ইনি সুযোগ পেলে আর্যদের দশ হাজার বছরের ইতিহাস নতুন করে লিখে নামানো যাবে। চাইকি এটাও দেখানো যেতে পারে ব্রাহ্মণ্যবাদ বলে আদতে কিছু ছিলই না, পুরোটাই আমেরিকার চক্রান্ত, আসলে শুভ্র বা দলিতরাই নিরীহ, হতদরিদ্র, অসহায়, বঞ্চিত ব্রাহ্মণ দের ওপর হাজার বছর ধরে অত্যাচার করেছে।
    -----
    er uttore ami amar purono ek ta post dilam। ke mithye prochar kore ar ke chaddi pathok i dekhuk।
    name: sm mail: country:

    IP Address : 233.191.47.235 (*) Date:05 Jan 2018 -- 02:17 PM
    আপনার বোধ হয় এই ব্রাহ্মণ্য বাদ নিয়ে কিছুটা সংশয়ে আছেন। আমি আগের অনেক পোস্টে লিখেছি, দলিত ও পিছিয়ে পড়া শ্রেণীর লোকেরা ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য সব বর্ণের লোকজনেরই নিষ্ঠুরতার স্বীকার।সুতরাং বিহারে রণবীর সেনার বিরুদ্ধে লড়াই কে ব্রাহ্মণওবাদ বলুন আপত্তিনাই। জাতপাত ভিত্তিক যেকোনো প্রতিবাদ কেও বলতে পারেন। যদিও মনুবাদ টাই বেটার টার্মিনোলজি হবে।
  • রোবু | ০৮ জানুয়ারি ২০১৮ ১০:১৭386403
  • এস, এটা কি কালিম্পঙ? হলে কালিম্পঙ এর কোন জায়গায়? হোটেল? হোমস্টে? আশেপাশের কোনো গ্রাম?
    পারলে আরেকটু ডিটেল দেবেন। খুব অসুবিধে না হলে একটি ছবি। ব্যাস।
  • :-) | ০৮ জানুয়ারি ২০১৮ ১০:১৬386402
  • ওরম মনে হয়
  • বাঃ | ০৮ জানুয়ারি ২০১৮ ০৯:৪১386401
  • খাসা লেবেলিং ও চমৎকার টিমগেম|
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত